Author: Web desk
ক্রীড়া ডেস্ক : জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠেয় ২০তম এশিয়ান গেমসের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বুধবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঘোষিত ১৫ সদস্যের স্কোয়াডের নেতৃত্বে রয়েছেন নিয়মিত অধিনায়ক লিটন দাস। আর সহ–অধিনায়ক থাকছেন তাওহিদ হৃদয়। দলে ফিরেছেন টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। চোটের কারণে নাহিদ রানার না থাকা ছিলো অনুমিত। তার বদলে হাসান মাহমুদকে নেওয়া হয়েছে। লিটনের সঙ্গে টপ অর্ডারে আছেন পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম ও সাইফ হাসান। অলরাউন্ডার ও স্পিন বিভাগে ভরসা জোগাবেন মোসাদ্দেক হোসেন সৈকত, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন ও নাসুম আহমেদ। আগামী ২৪ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত আইচি প্রিফেকচারের করোগি স্পোর্টস পার্কে…
ক্রীড়া ডেস্ক : দেশের প্রথম ব্যাটার হিসেবে বিদেশের মাটিতে ট্রিপল সেঞ্চুরি করে ইতিহাস গড়েছেন তাওহিদ হৃদয়। বুধবার পচেফস্ট্রুমে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে খেলতে নেমে অনন্য এই কীর্তি গড়েন তিনি। এর মধ্য দিয়ে বাংলাদেশের প্রথম শ্রেণির ক্রিকেটে নতুন এক অধ্যায়ের সূচনা হলো। এর আগে হৃদয় এই ম্যাচেই নিজের ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি করেছিলেন। তৃতীয় দিন শেষেও তিনি অপরাজিত ছিলেন। চতুর্থ দিন বুধবার সকালে টেলেন্ডারদের নিয়ে ইনিংস এগিয়ে নিয়ে যান। মধ্যাহ্ন বিরতিতে বাংলাদেশ ‘এ’ দলের সংগ্রহ দাঁড়ায় ৮ উইকেটে ৫৭৬ রান। তখন হৃদয় অপরাজিত ছিলেন ২৭৪ রানে। লাঞ্চের পরও থামেননি হৃদয়। ধীরে ধীরে এগিয়ে যান কাঙ্ক্ষিত ট্রিপল…
বিনোদন ডেস্ক : বলিউড অভিনেতা অজয় দেবগন দীর্ঘদিন ধরে রুপালি পর্দায় দাপট দেখিয়ে আসছেন। এখনো নিয়মিত দাপটের সঙ্গে কাজ করে যাচ্ছেন তিনি। তবে এবার ছোটপর্দাতেও নতুন ভূমিকায় অবতীর্ণ এ অভিনেতা। ‘ক্রাইম পেট্রোল ২০২৬’-এর সঞ্চালকের ভূমিকায় বসেছেন তিনি। ৩১ আগস্ট থেকে শুরু হয়েছে অনুষ্ঠানের নতুন সিজন। অজয় দেবগনের আগমন অবশ্য এ জনপ্রিয় ক্রাইম শোর জন্য বড়সড় বদল। দীর্ঘদিন অনুষ্ঠানটির অন্যতম পরিচিত মুখ ছিলেন অনুপ সোনি। তার সঙ্গে ‘ক্রাইম পেট্রোল’-এর এমনই একটি যোগ তৈরি হয়েছিল যে, সঞ্চালকের আসনে নতুন কাউকে দেখার কৌতূহল দর্শকদের মধ্যে থাকাটাই স্বাভাবিক। আর টেলিভিশনে অজয়ের এই নতুন ইনিংস নিয়ে আগ্রহের আরও একটি কারণ রয়েছে। ‘ক্রাইম পেট্রোল’-এর সঞ্চালকের দায়িত্ব…
ডেস্ক নিউজ : শারীরিক অসুস্থতার কারণে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি হয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে তাকে হাসপাতালে নেওয়া হয়। মন্ত্রীর ব্যক্তিগত সহকারী আব্দুল্লাহ আল কায়েস বিষয়টি নিশ্চিত করে জানান, ইকবাল হাসান মাহমুদ টুকু গত কয়েক দিন ধরে তীব্র জ্বরে ভুগছিলেন। পরবর্তীতে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা ও উন্নত চিকিৎসার জন্য তাকে হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত নেওয়া হয়। বর্তমানে তিনি হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন এবং তার চিকিৎসা কার্যক্রম চলছে। তার দ্রুত আরোগ্য কামনায় পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।
আন্তর্জাতিক ডেস্ক : হরমুজ প্রণালিতে সৌদি আরব ও দক্ষিণ কোরিয়ার মালিকানাধীন দুটি সুপারট্যাংকার লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। আন্তর্জাতিক সামুদ্রিক নিরাপত্তা সংস্থা মেরিস্কের বরাত দিয়ে ব্লুমবার্গ নিশ্চিত করেছে, গত গভীর রাতে পারস্য উপসাগর থেকে বেরিয়ে যাওয়ার সময় ট্যাংকার দুটিকে নিশানা করা হয়। হামলার পর বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ব্যাপক হারে বৃদ্ধি পেয়ে ব্যারেল প্রতি ৯২ ডলার ছাড়িয়ে গেছে। কূটনৈতিক ও সামুদ্রিক নিরাপত্তা সুত্র জানিয়েছে, ক্ষতিগ্রস্ত জাহাজ দুটির মধ্যে একটি হলো সৌদি আরবের রাষ্ট্রীয় শিপিং কোম্পানি বাহরির নিয়ন্ত্রিত বিশাল আকৃতির ক্রুড বাহক সিদর। ওমানের খাসাবের উত্তর-পূর্বাঞ্চলে এটি আক্রান্ত হয়। একই সময়ে দক্ষিণ কোরিয়ার সিনোকোর গ্রুপের নিয়ন্ত্রিত অন্য সুপারট্যাংকার ‘সেনেগাল…
আন্তর্জাতিক ডেস্ক : বিধ্বংসী পাহাড়ি ঢল ও ভূমিধসে বিপর্যস্ত নেপালের বিস্তীর্ণ অঞ্চল। এই চরম প্রাকৃতিক দুর্যোগের মুখে জীবনের ঝুঁকি নিয়ে দুর্গম এলাকায় দিন-রাত একটানা উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন নেপালের প্রথম নারী হেলিকপ্টার ক্যাপ্টেন প্রিয়া অধিকারী। ৪১ বছর বয়সী এই অভিজ্ঞ পাইলট মাত্র ৬ দিনে প্রায় ১০০টিরও বেশি ঝুঁকিপূর্ণ উদ্ধার মিশন সম্পন্ন করেছেন। বিশেষ করে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত রসুয়া জেলার তিমুরে এলাকায় তিনি ক্রমাগত হেলিকপ্টার উড্ডয়ন করে জীবিতদের উদ্ধার ও মৃতদেহ সরিয়ে নেওয়ার কাজ করছেন। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের অ্যান্ডারসন কুপারকে দেওয়া সাক্ষাৎকারে প্রিয়া অধিকারী এই উদ্ধার কাজকে তার ক্যারিয়ারের অন্যতম কঠিন চ্যালেঞ্জ হিসেবে বর্ণনা করেন। তিনি জানান, ২০১৫ সালের ভয়াবহ ভূমিকম্পের…
ডেস্ক নিউজ : দীর্ঘ আট বছর বিরতির পর সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পুনরায় বিদেশি কোনো এয়ারলাইন্সের নিয়মিত ফ্লাইট চলাচল শুরু হয়েছে। মঙ্গলবার সকালে ওমানের বাজেট এয়ারলাইন্স সালাম এয়ারের একটি ফ্লাইট মাস্কাট থেকে ১৩৩ জন যাত্রী নিয়ে নিরাপদে বিমানবন্দরে অবতরণ করে। পরে আনুষ্ঠানিকতা শেষে সকাল ৯টা ২৩ মিনিটে ২২৪ জন যাত্রী নিয়ে পুনরায় মাস্কাটের উদ্দেশে সিলেট ছেড়ে যায়। এর আগে ২০১৫ সালে ফ্লাই দুবাই আন্তর্জাতিক ফ্লাইট চালু করলেও ২০১৮ সালের সেপ্টেম্বরে তা বন্ধ করে দিয়েছিল; যার ফলে আন্তর্জাতিক বিমানবন্দর হওয়া সত্ত্বেও এতদিন বিদেশি এয়ারলাইন্সের নিয়মিত ফ্লাইটের ক্ষেত্রে বড় ধরনের শূন্যতা ছিল। সালাম এয়ারের ফ্লাইট চালুর মাধ্যমে সেই শূন্যতার অবসান ঘটল এবং…
ক্রীড়া ডেস্ক : ইন্দোনেশিয়ার বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন বাংলাদেশের নারী ক্রিকেটাররা। সর্বশেষ আইসিসি টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে বোলারদের তালিকায় উন্নতি করেছেন পেসার মারুফা আক্তার। ব্যাটারদের তালিকায় এগিয়েছেন সোবহানা মোস্তারি। একই সঙ্গে ব্যাটার ও অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে স্বর্ণা আক্তারের। মঙ্গলবার মেয়েদের সাপ্তাহিক র্যাঙ্কিং প্রকাশ করেছে আইসিসি। ইন্দোনেশিয়াকে ৭১ রানে হারিয়ে এশিয়া কাপ শুরু করে বাংলাদেশ। ওই ম্যাচে তিন ওভার বোলিং করে মাত্র ৬ রান দিয়ে ২ উইকেট নেন মারুফা। এর ফলে দুই ধাপ এগিয়ে বোলারদের তালিকায় ৩৭তম স্থানে উঠেছেন তিনি। বাংলাদেশি বোলারদের মধ্যে সবার ওপরে রয়েছেন রাবেয়া খান, ২০তম স্থানে। ইন্দোনেশিয়াকে ৫৮ রানে অলআউট করার পথে ৩ উইকেট নিয়েও দুই ধাপ…
ক্রীড়া ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টির ১২তম আসরকে ঘিরে দুর্নীতির অভিযোগে তিনজনের বিরুদ্ধে আইসিসির অ্যান্টি-করাপশন কোডের বিভিন্ন ধারা লঙ্ঘনের অভিযোগ এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অভিযুক্ত তিনজন হলেন- বিসিবির সাবেক পরিচালক ও সাবেক অডিট কমিটির চেয়ারম্যান মুহাম্মদ মুখলেসুর রহমান (শামীম), বিসিবির সাবেক সিকিউরিটি লিয়াজোঁ অফিসার জাকির হোসেন এবং বগুড়া জেলা থেকে বিসিবির সাবেক কাউন্সিলর ও অডিট কমিটির সাবেক সদস্য সচিব রাকিবুল ইসলাম সানি। অভিযোগের পর তিনজনকেই সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে। চার্জ নোটিশ পাওয়ার পর নিজেদের বিরুদ্ধে আনা অভিযোগের জবাব দিতে তারা ১৪ দিন সময় পাবেন। বিসিবির ইন্টিগ্রিটি ইউনিটের তদন্তের ভিত্তিতে তাদের বিরুদ্ধে নানা অভিযোগ পাওয়া গেছে। ম্যাচের ফল…
বিনোদন ডেস্ক : বিয়ের মাত্র পাঁচ মাসের মাথায় আনুষ্ঠানিকভাবে আলাদা হওয়ার ঘোষণা দিলেন ভারতের জনপ্রিয় র্যাপার বাদশা ও পাঞ্জাবি অভিনেত্রী ইশা রিখি। বিচ্ছেদের বিষয়টি নিশ্চিত করে কয়েক সপ্তাহ ধরে তাদের সম্পর্ক নিয়ে চলা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়েছেন দুজন। সোমবার (৩১ আগস্ট) রাতে এই জুটি তাদের নিজ নিজ ইনস্টাগ্রাম স্টোরিতে একই ধরনের বিবৃতি শেয়ার করে বিবাহবিচ্ছেদের ঘোষণা দেন। এর আগে চলতি বছরের মার্চ মাসে এক ঘরোয়া অনুষ্ঠানে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন তারা। ইনস্টাগ্রাম স্টোরিতে দেওয়া বিবৃতিতে বাদশা বলেন, ‘আমি এবং ইশা রিখি পারস্পরিক সম্মতিতে আলাদা হয়ে যাওয়ার এবং নিজেদের নিজ নিজ পথে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। পারস্পরিক শ্রদ্ধাবোধ থেকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে…