Author: Web desk
ডেস্ক নিউজ : কক্সবাজারের হিমছড়ি সমুদ্র সৈকতে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এস এম নাফিসুর রহমান নিবিড়ের (২৩) মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে হিমছড়ির ভাঙার মোড় এলাকার এক্সোটিকা সাম্পান সংলগ্ন সৈকতে জোয়ারের পানিতে মরদেহটি ভেসে আসে। পরে স্থানীয় লোকজন ও উদ্ধারকারী দলের সদস্যরা মরদেহটি উদ্ধার করেন। নিহত নাফিসুর রহমান নিবিড় রাজধানীর আজিমপুর এলাকার বাসিন্দা। তিনি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (২১ অক্টোবর) বিকেলে ঢাকা থেকে…
ক্রীড়া ডেস্ক : ৪৩০ রানের বিশাল লক্ষ্য। জিততে হলে ওয়ানডে ক্রিকেটে রান তাড়ার ইতিহাসে গড়তে হতো নতুন রেকর্ড। হ্যারি ব্রুকের রেকর্ড গড়া দ্বিশতকে ইংল্যান্ডের তোলা ৪২৯ রানও শেষ পর্যন্ত যথেষ্ট হলো না। পবন রথনায়েকের দুর্দান্ত সেঞ্চুরি, দাসুন শানাকা ও আভিষ্কা ফার্নান্দোর ঝোড়ো ব্যাটিংয়ের পর জানিথ লিয়ানাগের বিধ্বংসী ইনিংসে অবিশ্বাস্য জয় তুলে নিয়েছে শ্রীলঙ্কা। ৪৯.৫ ওভারে ৮ উইকেট হারিয়ে ৪৩০ রান করে লক্ষ্যে পৌঁছে যায় লঙ্কানরা। ওয়ানডে ক্রিকেটে রান তাড়া করে জয়ের ইতিহাসে এটি দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রহ। বৃহস্পতিবার (২২ অক্টোবর) পাকিস্তানের রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে ত্রিদেশীয় সিরিজের ম্যাচে ইংল্যান্ডের দেওয়া ৪৩০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করে শ্রীলঙ্কা।…
ক্রীড়া ডেস্ক : ফাইনালে ভারতের কাছে ১২ গোলের ব্যবধানে হেরে রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে হলো বাংলাদেশের নারী হ্যান্ডবল দলকে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেগম খালেদা জিয়া আইএইচএফ উইমেন্স নেশনস ট্রফির শিরোপা নির্ধারণী ম্যাচে স্বাগতিক বাংলাদেশকে ২৮-১৬ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। পুরো টুর্নামেন্টে অপরাজিত থেকেই শিরোপা জিতেছে দলটি। গত ১৮ অক্টোবর শুরু হওয়া পাঁচ দিনব্যাপী এই আন্তর্জাতিক হ্যান্ডবল প্রতিযোগিতায় বাংলাদেশ ও ভারত ছাড়াও অংশ নেয় নেপাল ও মালদ্বীপ। শুরু থেকেই ধারাবাহিক পারফরম্যান্স দেখিয়ে ফাইনালে জায়গা করে নেয় দুই দল। তবে শিরোপার লড়াইয়ে শেষ পর্যন্ত ভারতের সঙ্গে পেরে ওঠেনি বাংলাদেশ। শিরোপা জিততে না পারলেও আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের সামর্থ্য যাচাইয়ের সুযোগ পেয়েছে বাংলাদেশের…
বিনোদন ডেস্ক : হলিউডের জনপ্রিয় অভিনেতা টম ক্রুজকে চলচ্চিত্রজীবনের সর্বোচ্চ সম্মানগুলোর একটি ‘এএফআই লাইফ অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’ দেওয়ার ঘোষণা দিয়েছে আমেরিকান ফিল্ম ইনস্টিটিউট (এএফআই)। ২০২৭ সালে এ পুরস্কারের ৫২তম আসরে সম্মানিত করা হবে তাকে। আগামী বছরের ২৪ এপ্রিল লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে তাঁর হাতে এ সম্মাননা তুলে দেওয়া হবে। বৃহস্পতিবার প্রকাশিত এক ঘোষণায় এএফআই জানায়, চলচ্চিত্রে অভিনয় ও প্রযোজনায় টম ক্রুজের দীর্ঘদিনের অবদান এবং বিশ্বজুড়ে চলচ্চিত্রশিল্পে তাঁর প্রভাবের স্বীকৃতি হিসেবেই এ সম্মাননা দেওয়া হচ্ছে। এএফআইয়ের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ক্যাথলিন কেনেডি টম ক্রুজকে ‘বিশ্বজুড়ে পরিচিত এক আইকন’ হিসেবে অভিহিত করেছেন। তাঁর ভাষ্য, অভিনয় ও প্রযোজনার প্রতি ক্রুজের অসাধারণ নিষ্ঠা…
ডেস্ক নিউজ : যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা প্রায় ১ লাখ ৭৫ হাজার মেট্রিক টন গম চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। বাংলাদেশের কেনা মোট ২ লাখ ২০ হাজার টনের মধ্যে এ পরিমাণ গম ইতোমধ্যে দেশে এসেছে। বুধবার (২১ অক্টোবর) ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস এক বার্তায় এ তথ্য জানিয়েছে। দূতাবাসের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র থেকে কেনা গমের চালানগুলোর মধ্যে প্রায় ১ লাখ ৭৫ হাজার মেট্রিক টন চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। বাকি গমের বিষয়ে বার্তায় বিস্তারিত জানানো হয়নি। মার্কিন দূতাবাস বলেছে, যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা এই গম বাংলাদেশের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে সহায়তা করছে। একই সঙ্গে এ বাণিজ্য দুই দেশের বাণিজ্যিক অংশীদারত্ব আরও জোরদার করছে।
ডেস্ক নিউজ : ঢাকার সাভারে নাকের পলিপাস ও টনসিলের অস্ত্রোপচার করাতে গিয়ে ভুল চিকিৎসায় ১১ বছর বয়সী এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষুব্ধ স্বজনেরা সংশ্লিষ্ট হাসপাতালে ভাঙচুর চালিয়েছেন। ঘটনার পর থেকেই চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীরা হাসপাতাল ছেড়ে পালিয়ে গেছেন। বুধবার (২১ অক্টোবর) দুপুরে সাভার পৌর এলাকার উলাইলে অবস্থিত ‘আব্বাস স্পেশালাইজড হাসপাতালে’ এ ঘটনা ঘটে। নিহত শিশুর নাম আব্রাহাম (১১)। সে মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার দুবাইপ্রবাসী আব্দুল আলীমের ছেলে। নিহত শিশুর মা কনা আক্তার অভিযোগ করে বলেন, ‘আমার ছেলেকে ভুল চিকিৎসা দিয়ে মেরে ফেলা হয়েছে। কোনো পূর্ণাঙ্গ পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই চিকিৎসকের চরম অবহেলায় এই অস্ত্রোপচার করা হয়। আমি আমার সন্তান হত্যার…
ডেস্ক নিউজ : রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার অন্তর্গত সাজেক ভ্যালি পর্যটন কেন্দ্র সাময়িক বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। পর্যটকদের সার্বিক নিরাপত্তা বিবেচনা করে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। বুধবার রাতে রাঙ্গামাটির জেলা ম্যাজিস্ট্রেট নাজমা আশরাফী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, অনিবার্য কারণবশত বুধবার সন্ধ্যা ৭টা থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালি পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হলো। পরিস্থিতি স্বাভাবিক হলে পর্যটন কেন্দ্রটি পুনরায় পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেয়া হবে। গণবিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বর্তমানে সাজেক পর্যটন এলাকায় অবস্থানরত পর্যটকদের বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেল ৪টার মধ্যে সাজেক ত্যাগ করে নিজ নিজ গন্তব্যে নিরাপদে ফিরে যেতে…
আন্তর্জাতিক ডেস্ক : কোয়ান্টাম বিজ্ঞান ও প্রযুক্তিতে বড় ধরনের অগ্রগতি অর্জনের লক্ষ্যে ইরানের তিনটি শীর্ষস্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানে সর্বাধুনিক শিক্ষামূলক কোয়ান্টাম ল্যাবরেটরি উদ্বোধন করা হয়েছে। আন্তর্জাতিক অঙ্গনে কোয়ান্টাম প্রযুক্তিকে একটি অত্যন্ত কৌশলগত বিজ্ঞান হিসেবে বিবেচনা করা হয়। ইরানের বিজ্ঞান, প্রযুক্তি ও জ্ঞানভিত্তিক অর্থনীতি বিষয়ক ভাইসব প্রেসিডেন্ট হোসেন আফশিনের উপস্থিতিতে বিশ্বখ্যাত ইসফাহান বিশ্ববিদ্যালয়, শহীদ বেহেশতি বিশ্ববিদ্যালয় এবং শরিফ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এই অত্যাধুনিক ল্যাবগুলোর শুভ উদ্বোধন সম্পন্ন হয়। গত ১৪, ১৭ এবং ২০ অক্টোবর আনুষ্ঠানিকভাবে এই তিন কেন্দ্রে নতুন ল্যাবগুলোর যাত্রা শুরু হয়। গবেষকরা জানান, এই বিশেষায়িত ল্যাবগুলোর মূল লক্ষ্য হলো কোয়ান্টাম আলোকবিজ্ঞান ও কোয়ান্টাম তথ্যের ওপর শিক্ষার্থীদের তত্ত্বগত জ্ঞানের পাশাপাশি বাস্তব অভিজ্ঞতার…
ক্রীড়া ডেস্ক : ভারতের বিপক্ষে লিগ পর্বের ম্যাচে ৪৭-১৩ গোলে হেরেছিল বাংলাদেশ। ৩৪ গোলের সেই ব্যবধান দুই দলের শক্তির পার্থক্যটাই স্পষ্ট করে দিয়েছিল। এবার সেই ভারতের বিপক্ষেই শিরোপার লড়াইয়ে নামবে বাংলাদেশ। বৃহস্পতিবার দুপুর ৩টায় শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশন্স ট্রফির ফাইনালে মুখোমুখি হবে দুই দল। আগের ম্যাচের ভুল শুধরে ব্যবধান কমিয়ে লড়াই করাই স্বাগতিকদের লক্ষ্য। ফাইনালের আগে আজ অনুশীলনে ভারতের দ্রুত আক্রমণ সামলানো ও বলের দখল ধরে রাখার কৌশল নিয়ে কাজ করেছেন স্প্যানিশ কোচ আনা আলোনসো ফ্রাগুয়া। তার মতে, ভারতকে ফাস্ট ব্রেকের সুযোগ কম দিতে পারলেই প্রতিদ্বন্দ্বীতা গড়ার সম্ভাবনা বাড়বে। আলোনসো বলেন,…
ক্রীড়া ডেস্ক : পারভেজ হোসেন ইমনের লড়াকু ফিফটির পরও আফগানিস্তানের বিপক্ষে ১৬০ রানেই গুটিয়ে গেছে বাংলাদেশ। বুধবার শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ওয়ানডে ত্রিদেশীয় সিরিজের তৃতীয় ম্যাচে আগে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ ৪১.২ ওভারে সব উইকেট হারিয়ে এই রান তোলে। ইনিংসের শুরু থেকেই আফগান বোলারদের সামনে ধুঁকতে থাকে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ। দলীয় ৬ রানেই মাত্র এক রান করে ক্যাচ দেন তানজিদ হাসান। পরের বলেই বোল্ড হয়ে শূন্য রানে ফেরেন সৌম্য সরকার। এরপর নাজমুল হোসেন শান্ত ২৩ বলে ১৫ রান করে আউট হন। অধিনায়ক তাওহীদ হৃদয়ও দুই বল খেলে কোনো রান না করেই ফেরেন। মাত্র ২৮ রানেই চার উইকেট হারিয়ে বড় বিপদে পড়ে বাংলাদেশ।…