Author: Web desk
ক্রীড়া ডেস্ক : দেড় দশকেরও বেশি সময় ধরে ফুটবলবিশ্ব দেখেছে লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর দ্বৈরথ। সময়ের সঙ্গে তাঁদের লড়াই পরিণত হয়েছে ফুটবল ইতিহাসের অন্যতম আলোচিত প্রতিদ্বন্দ্বিতায়। তবে এবার কি সেই দুই মহাতারকাকে একই দলের হয়ে মাঠে দেখা যাবে? সম্ভাবনা তৈরি হয়েছে আর্জেন্টিনার সাবেক তারকা কার্লোস তেভেজের বিদায়ী ম্যাচকে ঘিরে। আগামী ডিসেম্বরে বুয়েনস এইরেসের বোম্বোনেরায় তেভেজের সম্মানে একটি ম্যাচ আয়োজনের পরিকল্পনা চলছে। সেই ম্যাচের আমন্ত্রিতদের তালিকায় রয়েছেন মেসি ও রোনালদো দুজনই। সবকিছু পরিকল্পনামতো এগোলে এই প্রথম একই দলের জার্সিতে মাঠে দেখা যেতে পারে সময়ের দুই মহাতারকাকে। আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিনটি স্পোর্টস এ খবর জানিয়েছে। টিওয়াইসি স্পোর্টসের সাংবাদিক মার্সেলো পালাসিওসও একই তথ্য…
বিনোদন ডেস্ক : ‘পঞ্চায়েত’-এর নতুন সিজনের অপেক্ষায় থাকা দর্শকদের জন্য এলো সুখবর। ‘পঞ্চায়েত সিজন ৫’-এর শুটিং শেষ হয়েছে। এখন চলছে এডিটিংয়ের কাজ। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে চলতি বছরেই দর্শকদের সামনে আসতে পারে জনপ্রিয় এই সিরিজের নতুন সিজন। সম্প্রতি এক সাক্ষাৎকারে পরিচালক দীপক কুমার মিশ্র জানিয়েছেন, ‘পঞ্চায়েত ৫’-এর এডিটিংয়ের কাজ চলছে। যদিও এখনো নির্দিষ্ট মুক্তির তারিখ চূড়ান্ত হয়নি, তবে অক্টোবর অথবা নভেম্বর নাগাদ সিরিজটি স্ট্রিমিং হতে পারে বলে জানিয়েছেন তিনি। ফলে আর খুব বেশি সময় অপেক্ষা করতে হবে না ফুলেরা গ্রামের পরিচিত চরিত্রদের আবার পর্দায় দেখার জন্য। ‘পঞ্চায়েত ৪’-এর শেষে ফুলেরা গ্রামের রাজনীতিতে বড় পরিবর্তন দেখা যায়। পঞ্চায়েত নির্বাচনে পরাজিত হন…
ডেস্ক নিউজ : নতুন বেতন কাঠামো বা পে-স্কেলের গেজেট আগামী রোববার (৬ সেপ্টেম্বর) জারি হওয়ার কথা রয়েছে। তবে গেজেট প্রকাশের আগে শেষ মুহূর্তের কয়েকটি প্রশাসনিক ধাপ নিয়ে জটিলতা দেখা দিয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, পে-স্কেলের গেজেটের খসড়া এরই মধ্যে বাংলাদেশ সরকারি মুদ্রণালয়ে (বিজি প্রেস) পাঠানো হয়েছে। সেখানে প্রয়োজনীয় মুদ্রণ ও আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষ হওয়ার পর গেজেটটি পরবর্তী ধাপে যাবে। প্রজ্ঞাপন জারির আগে পে-স্কেলের খসড়াটি আইন মন্ত্রণালয়ের ভেটিং প্রক্রিয়ার মধ্য দিয়ে যাওয়ার কথা রয়েছে। এরপর এসআরও নম্বরসহ প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে জারি করা হবে প্রজ্ঞাপন। এসব প্রক্রিয়া নির্ধারিত সময়ের মধ্যে শেষ করা নিয়েই এখন চলছে শেষ মুহূর্তের তোড়জোড়। ফলে আগামী রোববারই প্রজ্ঞাপন…
আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার আমুর অঞ্চলের একটি গ্যাস-রাসায়নিক কারখানায় অগ্নিকাণ্ডে আরও এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। মাহিন উদ্দিন নামের ওই বাংলাদেশি শুক্রবার (৪ সেপ্টেম্বর) ভোরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ নিয়ে ভয়াবহ ওই অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশির সংখ্যা দাঁড়াল চারজনে। মস্কোতে বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (শ্রম) মিজানুর রহমান এ তথ্য জানিয়েছেন। নিহত মাহিন উদ্দিনের বাড়ি নরসিংদীতে। গত ২৫ আগস্ট রাশিয়ার আমুর অঞ্চলের সভোবোদনি শহরের কাছে আমুর গ্যাস কেমিক্যাল কমপ্লেক্সে (এজিসিসি) ভয়াবহ আগুনের সূত্রপাত হয়। পরদিন এক বিবৃতিতে চীনের ছয় নাগরিকসহ সাতজনের মৃত্যুর তথ্য জানায় এজিসিসি। পরে টেলিগ্রাম চ্যানেলে দেওয়া এক বার্তায় প্রতিষ্ঠানটি জানায়, মৃতের সংখ্যা বেড়ে ১৫ জন হয়েছে। নিহতদের মধ্যে…
আন্তর্জাতিক ডেস্ক : ভারতের পাহাড়ি রাজ্য সিকিমে নতুন করে প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা তৈরি হয়েছে। স্যাটেলাইট ও আধুনিক প্রযুক্তির মাধ্যমে হিমবাহ থেকে সৃষ্ট হ্রদগুলো পর্যবেক্ষণ করে বিজ্ঞানীরা জানিয়েছেন, রাজ্যটির ৪০টি হিমবাহ হ্রদ মারাত্মক ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এর মধ্যে ১৬টি হ্রদকে অত্যন্ত আশঙ্কাজনক হিসেবে চিহ্নিত করা হয়েছে। হিমালয়ের উচ্চাঞ্চলে তীব্র ঠান্ডার কারণে বরফ জমে বিশাল হিমবাহ ও হ্রদ তৈরি হয়। তবে বিশ্বব্যাপী তাপমাত্রা বৃদ্ধির ফলে বরফ দ্রুত গলতে থাকায় এসব হ্রদে পানির পরিমাণ ও চাপ বাড়ছে। পাহাড়ধস, ভূমিকম্প কিংবা অতিরিক্ত পানির চাপে কোনো হ্রদের প্রাকৃতিক বাঁধ ভেঙে গেলে আকস্মিকভাবে বিপুল পরিমাণ পানি নিচের দিকে নেমে আসতে পারে। এতে পাহাড়ি ঢল ও আকস্মিক…
ডেস্ক নিউজ : জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে শনিবার (৫ সেপ্টেম্বর) টানা আট ঘণ্টা পঞ্চগড়ের দেবীগঞ্জ পৌরসভা এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) দেবীগঞ্জ জোনাল অফিস থেকে এ তথ্য জানানো হয়েছে। পল্লী বিদ্যুৎ সমিতির দেবীগঞ্জ জোনাল অফিস জানিয়েছে, শনিবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বৈদ্যুতিক লাইনের আশপাশের গাছের ডালপালা পরিষ্কারের কাজ (রাইট অব ওয়ে) করা হবে। এ কারণে নির্ধারিত সময়ে দেবীগঞ্জ পৌরসভা এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে। তবে নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হলে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করে দেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বিদ্যুৎ বন্ধ থাকার বিষয়টি জানিয়ে ইতোমধ্যে সংশ্লিষ্ট এলাকায় মাইকিং করা হয়েছে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎসেবা নিশ্চিত…
ক্রীড়া ডেস্ক : করোনাভাইরাস মহামারির সময় ভয়াবহ আর্থিক সংকটে পড়া বার্সেলোনা এখন ঘুরে দাঁড়িয়ে নতুন ইতিহাস গড়েছে। ২০২৫-২৬ মৌসুমে প্রথমবারের মতো এক মৌসুমে ১ বিলিয়ন ইউরোর বেশি রাজস্ব আয় করেছে কাতালান ক্লাবটি। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১৫ হাজার ৭০০ কোটি টাকা। বার্সেলোনার প্রকাশিত আর্থিক প্রতিবেদনে দেখা গেছে, সদ্য শেষ হওয়া মৌসুমে ক্লাবটির মোট আয় দাঁড়িয়েছে প্রায় ১ দশমিক ১ বিলিয়ন ইউরোতে। আগের মৌসুমে এই অঙ্ক ছিল ৯৯৪ মিলিয়ন ইউরো, অর্থাৎ এক বছরের ব্যবধানে রাজস্ব আয় উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। রেকর্ড আয়ের পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে বার্সেলোনার ঐতিহ্যবাহী স্টেডিয়াম ক্যাম্প ন্যু। সংস্কারকাজ চলার কারণে মৌসুমজুড়ে স্টেডিয়ামটি পুরোপুরি ব্যবহার করা…
বিনোদন ডেস্ক : বাংলা চলচ্চিত্রের অমর নায়ক সালমান শাহকে স্মরণ করতে বিশেষ চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি)। তিন দিনের এই আয়োজনে বড় পর্দায় দেখানো হবে প্রয়াত এই নায়কের জনপ্রিয় ও কালজয়ী তিন সিনেমা। বিএফডিসির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ৬ সেপ্টেম্বর থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত বিএফডিসির ভিআইপি প্রজেকশন হলে চলবে এই উন্মুক্ত প্রদর্শনী। প্রতিদিন বিকেল ৪টায় সালমান শাহ অভিনীত একটি করে সিনেমা দর্শকদের জন্য প্রদর্শন করা হবে। আয়োজনের প্রথম দিন ৬ সেপ্টেম্বর পর্দায় উঠবে সালমান শাহ ও শাবনূর অভিনীত জনপ্রিয় সিনেমা ‘স্বপ্নের ঠিকানা’। পরদিন ৭ সেপ্টেম্বর দেখানো হবে নায়ক-নায়িকার ক্যারিয়ারের অন্যতম সফল চলচ্চিত্র ‘কেয়ামত থেকে কেয়ামত’।…
আন্তর্জাতিক ডেস্ক : ইরানে নতুন করে মার্কিন হামলা এবং ইসরায়েলের হুমকিতে মধ্যপ্রাচ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ায় সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কায় বিশ্ববাজারে আবারও বেড়েছে তেলের দাম। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ব্রেন্ট ক্রুড ফিউচারস ব্যারেলপ্রতি ৫৯ সেন্ট বা শূন্য দশমিক ৬২ শতাংশ থেকে বেড়ে ৯৬ দশমিক ২২ শতাংশ ডলারে দাঁড়িয়েছে। অন্যদিকে মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুড ফিউচারস ৭৮ সেন্ট বা শূন্য দশমিক ৮৬ শতাংশ শতাংশ থেকে বেড়ে ৯১ দশমিক ৭৯ শতাংশ ডলারে পৌঁছেছে। টানা চতুর্থ দিনের মতো উভয় ধরনের তেলের দামই বৃদ্ধির পথে রয়েছে এবং দিনের শুরুর দিকে এগুলোর দাম গত ছয় সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে গিয়ে ঠেকেছে। ইরানের স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, মঙ্গলবার রাতে মার্কিন হামলায় ১৮ জন নিহত…
আন্তর্জাতিক ডেস্ক : চলতি বছরের জুন থেকে এখন পর্যন্ত তীব্র তাপদাহে উত্তর ইউরোপের দেশ বেলজিয়ামে প্রায় ৩ হাজার মানুষের মৃত্যু হয়েছে। দেশটির জনস্বাস্থ্য বিষয়ক প্রতিষ্ঠান ‘সিয়েনসানো’-র প্রকাশিত সংশোধিত তথ্য অনুযায়ী চলতি বছরের গ্রীষ্মকালকে ইতিহাসের উষ্ণতম সময় হিসেবে রেকর্ড করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ফরাসিভাষী সরকারি সম্প্রচারমাধ্যম আরটিবিএফ-এর প্রতিবেদন ও সিয়েনসানোর তথ্য অনুযায়ী, গ্রীষ্মের দ্বিতীয় ও তৃতীয় তাপপ্রবাহের কারণে মোট ৯০০ জনের মৃত্যু হয়েছে। ফলে এই মৌসুমে তাপপ্রবাহজনিত অতিরিক্ত মৃত্যুর মোট সংখ্যা দাঁড়িয়েছে ২,৯৩৫-এ। অন্যদিকে ৪ জুলাই থেকে ১৭ জুলাই পর্যন্ত স্থায়ী দ্বিতীয় তাপপ্রবাহের সময় ৫৩৫ জনের অতিরিক্ত মৃত্যু ঘটে, যা স্বাভাবিকের চেয়ে ১৪.৮ শতাংশ বেশি মৃত্যুহার নির্দেশ করে। অতিরিক্ত মৃত্যুর…