Author: Web desk
আন্তর্জাতিক ডেস্ক : চলতি বছরের জুন থেকে এখন পর্যন্ত তীব্র তাপদাহে উত্তর ইউরোপের দেশ বেলজিয়ামে প্রায় ৩ হাজার মানুষের মৃত্যু হয়েছে। দেশটির জনস্বাস্থ্য বিষয়ক প্রতিষ্ঠান ‘সিয়েনসানো’-র প্রকাশিত সংশোধিত তথ্য অনুযায়ী চলতি বছরের গ্রীষ্মকালকে ইতিহাসের উষ্ণতম সময় হিসেবে রেকর্ড করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ফরাসিভাষী সরকারি সম্প্রচারমাধ্যম আরটিবিএফ-এর প্রতিবেদন ও সিয়েনসানোর তথ্য অনুযায়ী, গ্রীষ্মের দ্বিতীয় ও তৃতীয় তাপপ্রবাহের কারণে মোট ৯০০ জনের মৃত্যু হয়েছে। ফলে এই মৌসুমে তাপপ্রবাহজনিত অতিরিক্ত মৃত্যুর মোট সংখ্যা দাঁড়িয়েছে ২,৯৩৫-এ। অন্যদিকে ৪ জুলাই থেকে ১৭ জুলাই পর্যন্ত স্থায়ী দ্বিতীয় তাপপ্রবাহের সময় ৫৩৫ জনের অতিরিক্ত মৃত্যু ঘটে, যা স্বাভাবিকের চেয়ে ১৪.৮ শতাংশ বেশি মৃত্যুহার নির্দেশ করে। অতিরিক্ত মৃত্যুর…
ডেস্ক নিউজ : দীর্ঘদিন ধরে হিলি স্থলবন্দরের মাধ্যমে বাংলাদেশে পণ্য রপ্তানিতে সৃষ্ট জটিলতার অবসান হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে ভারতের দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন ও সেদেশের ব্যবসায়ীদের মধ্যে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আমদানি-রপ্তানি বন্ধে ব্যবসায়ীদের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট অবশেষে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। এতে হিলি স্থলবন্দর দিয়ে ৫ দিন পর শনিবার থেকে শুরু হতে যাচ্ছে আমদানি-রপ্তানি। জানা গেছে, বাংলাদেশে পণ্য রপ্তানিতে বিভিন্ন প্রতিবন্ধকতা সৃষ্টিসহ স্থানীয় প্রশাসনের অবৈধ হস্তক্ষেপের সুবিচার চেয়ে ভারতের হিলির ব্যবসায়ীরা গত ৩০ আগস্ট থেকে হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশে সব ধরনের পণ্য রপ্তানি বন্ধ রাখে। একই সঙ্গে বাংলাদেশ থেকেও পণ্য আমদানি বন্ধ রাখা হয়। ফলে অচল হয়ে…
ক্রীড়া ডেস্ক : সাফ অ-২০ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। আর এরপর থেকেই এএফসি অ-২০ এশিয়া কাপে খেলার স্বপ্ন ছিল লাল-সবুজের প্রতিনিধিদের। কিন্তু উজবেকিস্তানে বাছাইপর্বে টানা দুই ম্যাচ হেরে সেই স্বপ্ন অনেকটাই শেষ হওয়ার পথে। উজবেকিস্তানের তাসখন্দে অনুষ্ঠিত গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ ০-৩ গোলে সিরিয়ার কাছে হেরেছে। এই হারে বাংলাদেশ দুই ম্যাচ শেষে কোনো পয়েন্ট অর্জন করতে পারেনি।তাদের অবস্থান সবার তলানিতে। সিরিয়া নিজেদের প্রথম ম্যাচে ভারতের কাছে হেরেছে ১-০ গোল ব্যবধানে। আজ বাংলাদেশকে হারিয়ে তিন পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ও রানার্স আপ হওয়ার দৌড়ে এসেছে। বাছাইপর্বে আট গ্রুপের আট চ্যাম্পিয়ন ও সেরা সাত রানার্সআপ আগামী বছর চূড়ান্তপর্বে খেলবে। আজ ঘণ্টা…
ক্রীড়া ডেস্ক : ঘরোয়া ক্রিকেটের সব ফরম্যাটেই ম্যাচ ফি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবির কার্যনির্বাহী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সংবাদ সম্মেলন বিসিবি সভাপতি তামিম ইকবাল এ ঘোষণা দেন। নতুন ম্যাচ ফি কাঠামো অনুযায়ী, পুরুষ ক্রিকেটাররা এখন প্রতিটি প্রথম-শ্রেণীর ম্যাচের জন্য ১ লাখ ৫০ হাজার টাকা পাবেন, যা আগে ছিল ৭০ হাজার টাকা। বিসিবির অ্যাডহক কমিটির প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার সময় তামিম নিজেই এই ফি বাড়িয়ে ১ লাখ টাকা করেছিলেন। ‘লিস্ট এ’ ম্যাচের ফি-ও দ্বিগুণ করা হয়েছে। এখন খেলোয়াড়রা প্রতি ম্যাচের জন্য ১ লাখ টাকা পাবেন, যা আগে ছিল ৫০ হাজার…
বিনোদন ডেস্ক : জুলাই আন্দোলন ঘিরে দায়ের হওয়া দুইটি হত্যা মামলায় আগাম জামিন চেয়ে হাইকোর্টে হাজির হয়েছিলেন চিত্রনায়ক রিয়াজ। বৃহস্পতিবার সশরীরে আদালতে গিয়ে জামিন আবেদন করেন তিনি। তবে শুনানি শেষে তার আবেদন ফিরিয়ে দেন হাইকোর্ট। রিয়াজের বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলোর একটি বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় রাজধানীর সরকারি আলিয়া মাদরাসার শিক্ষার্থী সাইফুদ্দিন মোহাম্মদ এমদাদকে হত্যাচেষ্টার অভিযোগে করা। ২০২৫ সালের ২ মে মামলাটি দায়ের হয়। এতে শেখ হাসিনাকে প্রধান আসামি করে শিল্পী, সাংবাদিক, শিক্ষক ও রাজনৈতিক ব্যক্তিসহ মোট ২০১ জনকে আসামি করা হয়েছে। এর আগে ২০২৫ সালের ৩০ এপ্রিল ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলামের আদালত অভিযোগটি গ্রহণ করে শাহবাগ থানাকে এজাহার…
ডেস্ক নিউজ : বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (বিপিএসসি) নতুন চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়া। বুধবার (২ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, সংবিধানের ১৩৮(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে মহামান্য রাষ্ট্রপতি অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়াকে জনস্বার্থে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সভাপতি পদে নিয়োগ প্রদান করেছেন। সংবিধানের ১৩৯(১) অনুচ্ছেদ অনুসারে, তিনি দায়িত্বভার গ্রহণের তারিখ থেকে পরবর্তী ৫ (পাঁচ) বছর বা তার ৬৫ (পঁয়ষট্টি) বছর বয়স পূর্ণ হওয়ার মধ্যে যেটি আগে ঘটে, সে সময় পর্যন্ত পিএসসির চেয়ারম্যান পদে বহাল থাকবেন। প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-পরিচালক (উপসচিব) মো. গোলাম রব্বানী।…
ডেস্ক নিউজ : আগামী ১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেছেন, আগস্টে বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিয়ে যে দুর্ভোগ পোহাতে হয়েছে, সেপ্টেম্বর মাসে তা যাতে আর না হয়—এ জন্য সরকার সর্বোচ্চ চেষ্টা করছে। বুধবার জাতীয় সংসদে দেশের চলমান বিদ্যুৎ সংকট সম্পর্কিত বিরোধীদলীয় সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুলের এক সম্পূরক প্রশ্নের জবাবে এসব কথা বলেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী। বিকাল সাড়ে ৩টায় স্পিকার হাফিজউদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়। অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ‘অন্তর্বর্তী সরকারের সময় আরেকটি এফএসআর স্থাপনের কথা চলছিল। সেদিন যদি অন্তর্বর্তীকালীন সরকার এই এফএসআর স্থাপনের…
আন্তর্জাতিক ডেস্ক : হরমুজ প্রণালি অতিক্রম করার সময় সৌদি আরবের তেলবাহী ট্যাংকারে হামলার ঘটনার নিন্দা জানিয়েছে সৌদি আরব। বুধবার এ নিন্দা জানায় তারা। হামলার এ ঘটনায় ফিলিপিন্সের দুই নাবিক নিহত হন। সৌদি আরবের শিপিং কোম্পানি বাহরি জানায়, সোমবার হরমুজ প্রণালি অতিক্রম করার সময় ‘সিডর’ নামের ট্যাংকারটি হামলার শিকার হয়। এক বিবৃতিতে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, “উত্তেজনা প্রশমন করা, আন্তর্জাতিক নৌচলাচলের নিরাপত্তা ও সুরক্ষা বজায় রাখা, বৈশ্বিক জ্বালানি সরবরাহের নিরাপত্তা, সুপ্রতিবেশীসুলভ নীতি, দেশগুলোর সার্বভৌমত্ব, জাতিসংঘ সনদ এবং আন্তর্জাতিক আইন ও নিয়মকানুনের প্রতি শ্রদ্ধা জানানোর প্রয়োজনীয়তার ওপর জোর দেয় সৌদি আরব। বিবৃতিতে আরও বলা হয়, সৌদি আরব সব পক্ষকে শান্ত হওয়া, সংঘাত…
আন্তর্জাতিক ডেস্ক : যুদ্ধবিরতি কার্যকর থাকার পরও চলতি বছরে ইসরায়েলি হামলায় গাজায় ৯০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। গাজার হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ পরিসংখ্যানে এমনটি জানানো হয়েছে। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ১০ অক্টোবর যুদ্ধবিরতি ঘোষণার পর থেকে গাজা উপত্যকায় নিহত ফিলিস্তিনির সংখ্যা ১ হাজার ৩০০ ছাড়িয়েছে। নিহতদের মধ্যে ৩০১ জন শিশু রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২০ দফা শান্তি পরিকল্পনায় সম্মতি দেওয়ার পর যুদ্ধ বন্ধে রাজি হয় হামাস ও ইসরায়েল। ওই পরিকল্পনায় ‘বিমান ও গোলাবর্ষণসহ সব ধরনের সামরিক অভিযান’ স্থগিত করার কথা বলা হয়েছিল। তবে এরপরও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত থাকার প্রমাণ পাওয়া গেছে। বিবিসি ভেরিফাই ডজন খানেক ভিডিও বিশ্লেষণ…
ডেস্ক নিউজ : ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে নগরীর আলালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন ফুলপুর উপজেলার সিংহেশ্বর গ্রামের মো. তোফাজ্জল হোসেন (৬০) এবং হালুয়াঘাটের ধারা কচুয়া এলাকার মো. আব্দুর রাজ্জাক (৬০)। নিহত অপর পুরুষের পরিচয় এখনও পাওয়া যায়নি। পুলিশ জানায়, ঢাকা থেকে হালুয়াঘাটগামী ইমাম পরিবহনের একটি বাসের সঙ্গে হালুয়াঘাট থেকে ছেড়ে আসা শ্যামলী বাংলা পরিবহনের বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। গুরুতর আহত অবস্থায় কয়েকজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে আরও দুজনের…