Author: Web desk

ডেস্ক নিউজ : কাপ্তাই হ্রদের পানির উচ্চতা কমে যাওয়ায় আট দিন পর রাঙামাটির কাপ্তাই বাঁধের স্পিলওয়ের ১৬টি জলকপাট বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। রোববার (৬ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে সব কটি জলকপাট বন্ধ করা হয়। এ সময় হ্রদের পানির উচ্চতা ছিল ১০৪ দশমিক ৯৮ ফুট এমএসএল। কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক (তত্ত্বাবধায়ক প্রকৌশলী) মাহমুদ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। কর্তৃপক্ষ জানায়, এর আগে গত ২৯ আগস্ট কাপ্তাই হ্রদের পানির উচ্চতা দ্রুত বেড়ে যাওয়ায় বাঁধের ওপর চাপ কমাতে স্পিলওয়ের ১৬টি গেট খুলে দেওয়া হয়েছিল। ওইদিন রাত ৮টার দিকে প্রতিটি গেট ৬ ইঞ্চি করে খুলে প্রায় ৯ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে ছাড়া হয়।…

Read More

ক্রীড়া ডেস্ক : দেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) চলতি বছর আয়োজন না করার সিদ্ধান্ত নিয়েছে তামিম ইকবালের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে বিপিএল না হওয়ার এই সিদ্ধান্তের বিষয়ে কিছুই জানেন না যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এ বিষয়ে গণমাধ্যমের মুখোমুখি হয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জানান, বিপিএল না হওয়ার বিষয়টি তিনি সাংবাদিকদের মাধ্যমেই প্রথম শুনেছেন। মিরপুর ইনডোর স্টেডিয়ামে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, বিপিএল অত্যন্ত জনপ্রিয় একটি টুর্নামেন্ট এবং এ ধরনের টুর্নামেন্ট প্রতি বছরই হওয়া উচিত। বিষয়টি কেন এমন হলো, তা খতিয়ে দেখার প্রয়োজন রয়েছে এবং ভবিষ্যতে টুর্নামেন্টটি যেন নিয়মিত হয়, সে বিষয়ে নজরদারি রাখা হবে বলে জানান তিনি।…

Read More

ক্রীড়া ডেস্ক : জুনিয়র এশিয়া কাপে প্রথম ম্যাচে চায়নিজ তাইপেকে ৭-০ গোলে উড়িয়ে দেওয়ার পর আজ রবিবার দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকে ৫-১ গোলে হারাল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দল। টানা দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে জুনিয়র এশিয়া কাপের চ্যালেঞ্জার পুলের শীর্ষে আছে বাংলাদেশের মেয়েরা। রবিবার চীনের ইনার মঙ্গোলিয়ার হুলুনবুইর সিটির মরিন দাউর গ্রাউন্ডে অনুষ্ঠিত হয় এই ম্যাচ। শুরু থেকেই পাকিস্তানি রক্ষণভাগে একের পর এক আক্রমণ করতে থাকেন বাংলার মেয়েরা। দাপুটে এই জয়ে বাংলাদেশের পক্ষে পাঁচটি গোল এসেছে পাঁচজন ভিন্ন ভিন্ন খেলোয়াড়ের স্টিক থেকে। দলের হয়ে বল জালে জড়িয়েছেন লনিমা নুপুর, নাদিরা এমা, অধিনায়ক সারিকা রিমন, কনা আক্তার এবং আইরিন আক্তার রিয়া।…

Read More

বিনোদন ডেস্ক : ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় জুটি সালমান শাহ ও শাবনূর। নব্বইয়ের দশকে পর্দায় তাদের রসায়ন দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল। তবে পর্দার জনপ্রিয়তার পাশাপাশি তাদের ব্যক্তিগত সম্পর্ক নিয়েও সে সময় নানা গুঞ্জন ছড়িয়ে পড়ে। এর মধ্যে অন্যতম ছিল—শাবনূরকে বিয়ে করেছেন সালমান শাহ। শাবনূরকে ঘিরে সেই গুঞ্জনের গুরুত্বপূর্ণ একটি নথিভুক্ত পালটা বক্তব্য পাওয়া যায় সালমান শাহর নিজের কাছ থেকেই। মৃত্যুর মাত্র কয়েক সপ্তাহ আগে, ১৯৯৬ সালের ১৯ জুলাই ঢাকার একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন করেছিলেন এই জনপ্রিয় অভিনেতা। মূলত প্রযোজক সমিতির নিষেধাজ্ঞা ও নিজের বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগের বিষয়ে অবস্থান পরিষ্কার করতেই ওই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছিল। সেখানেই শাবনূরকে বিয়ে…

Read More

ডেস্ক নিউজ : রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসা শেষে বাসায় ফেরার পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে দেখতে গিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। শনিবার রাতে রাজধানীর আদাবরে টুকুর নিজ বাসভবনে গিয়ে তাঁর শারীরিক অবস্থার সার্বিক খোঁজখবর নেন গয়েশ্বর চন্দ্র রায়। এ সময় তিনি দীর্ঘক্ষণ সেখানে অবস্থান করেন এবং জ্যেষ্ঠ এই নেতার চিকিৎসার অগ্রগতি ও শারীরিক অবস্থার খোঁজ নেন। পারিবারিক সূত্রে জানা গেছে, বেশ কয়েক দিন ধরে জ্বর নিউমোনিয়াসহ নানা শারীরিক জটিলতায় শাহবাগের ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ইকবাল হাসান মাহমুদ টুকু। পরবর্তীতে তাঁর শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় চিকিৎসকদের পরামর্শে…

Read More

ডেস্ক নিউজ : প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে।’ তিনি বলেন, ‘গত কিছুদিন ধরে খেয়াল করছি, যেসব সমস্যা আমরা ইনহেরিট করেছি, স্বৈরাচার আমলেই হোক অথবা অন্তর্বর্তীকালীন সরকারের রেখে যাওয়া সমস্যাই হোক না কেন, সবগুলোই সমাধানের চেষ্টা করছি। সমস্যা নেই, তা কখনোই বলছি না। অবশ্যই বিভিন্ন ক্ষেত্রে সমস্যা আছে। কিন্তু সমস্যাগুলোকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল এবং কিছু ব্যক্তি বিভিন্নভাবে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছেন। এর মাধ্যমে দেশে অরাজকতা তৈরি করার চেষ্টা করছেন।’ শনিবার বিকালে বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী…

Read More

আন্তর্জাতিক ডেস্ক : কৃষ্ণসাগরে রাশিয়া-ইউক্রেন সংঘাত তীব্র রূপ নেওয়ায় নতুন করে হুমকি মুখে পড়েছে বিশ্ব শস্য সরবরাহ। চলতি গ্রীষ্মে উভয় পক্ষ একে অপরের জাহাজ ও কৌশলগত বন্দর অবকাঠামো লক্ষ্য করে পাল্টাপাল্টি হামলা জোরদার করেছে। এতে গুরুত্বপূর্ণ খাদ্যশস্য রপ্তানি বাধাগ্রস্ত হচ্ছে, যা আন্তর্জাতিক বাজারে খাদ্যের দাম আবারও বাড়িয়ে দেওয়ার তীব্র আশঙ্কা তৈরি করেছে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) শুক্রবার (৪ সেপ্টেম্বর) জানিয়েছে, খাদ্যের দাম এখন সাড়ে তিন বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। আগস্টে এফএও-এর খাদ্য মূল্যসূচকের গড় মান দাঁড়িয়েছে ১৩৩ দশমিক ৩ পয়েন্টে। ২০২২ সালের নভেম্বরের পর এটিই সর্বোচ্চ। সংঘাত তীব্র হওয়ায় জুলাই মাসে কৃষ্ণসাগরে যত নাবিক নিহত হয়েছেন, যুদ্ধ…

Read More

বিনোদন ডেস্ক : ভিয়েতনামের নান্দনিক নগরীতে বসেছিল বিশ্বসুন্দরী প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল। বিশ্বের শতাধিক সুন্দরীকে পেছনে ফেলে ‌‘মিস ওয়ার্ল্ড ২০২৬’-এর কাঙ্ক্ষিত মুকুট নিজের মাথায় তুলে নিয়েছেন ডমিনিকান রিপাবলিকের সুন্দরী জোহেইরি মোলা। জমকালো এই আয়োজনে বিদায়ী মিস ওয়ার্ল্ড, থাইল্যান্ডের ওপাল সুচাতা চুয়াংস্রি নতুন বিশ্বসুন্দরীর মাথায় জয়ের মুকুট পরিয়ে দেন। প্রতিযোগিতায় বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা সেরাদের হারিয়ে প্রথম রানার-আপ হয়েছেন মিস ওয়ার্ল্ড স্পেনের এলিসাবেথ রেনেস এবং দ্বিতীয় রানার-আপ খেতাব অর্জন করেছেন মিস ওয়ার্ল্ড মালয়েশিয়ার তানুসিয়া শেঠি। ভিয়েতনামের খান হোয়া প্রদেশের সেরা সৌন্দর্যমণ্ডিত শহর না ট্রাং-এ আয়োজিত এই মহতী আসরে পুরো বিশ্ব রূপ, মেধা ও মানবসেবার এক অপূর্ব রূপকার্থের সাক্ষী হয়। বিশ্বমঞ্চে সেরা…

Read More

ডেস্ক নিউজ : নারায়ণগঞ্জে মাদক, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাস ও অবৈধ অস্ত্রের বিরুদ্ধে বিশেষ অভিযান শুরু করেছে জেলা পুলিশ। তারই অংশ হিসেবে শুক্রবার থেকে শুরু করে শনিবার পর্যন্ত জেলার সাতটি থানায় ১০৪ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার (এসপি) মো. হাবিবুর রহমান। শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে সদর মডেল থানায় সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তিনি। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে- নারায়ণগঞ্জ সদর মডেল থানার ৫৪ জন, সিদ্ধিরগঞ্জ ২০ জন, বন্দর ১১ জন, সোনারগাঁ ৮ জন, রূপগঞ্জ ৬ জন ও আড়াইহাজার থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৫ জন। এ বিষয়ে জেলা পুলিশ সুপার বলেন, নারায়ণগঞ্জে মাদকের বিস্তার, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড…

Read More

ক্রীড়া ডেস্ক : লিওনেল মেসির আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের পর আর্জেন্টিনা জাতীয় দলের নতুন অধিনায়ক হতে যাচ্ছেন ক্রিস্তিয়ান রোমেরো। ইএসপিএনের সাংবাদিক এস্তেবান এদুল এ তথ্য জানিয়েছেন। গত সোমবার আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানান মেসি। আর্জেন্টিনার হয়ে তাঁর দীর্ঘ ও সফল অধ্যায়ের সমাপ্তির পর এবার নতুন নেতৃত্বের দিকে এগোচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন দলটি। সেই দায়িত্ব পেতে যাচ্ছেন ২৮ বছর বয়সী ডিফেন্ডার রোমেরো। মেসি জাতীয় দল থেকে সরে দাঁড়ানোর আগেই নেতৃত্বের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন রোমেরো। ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে চিলির বিপক্ষে ম্যাচে প্রথমবার আর্জেন্টিনাকে অধিনায়ক হিসেবে নেতৃত্ব দেন তিনি। শারীরিক অস্বস্তির কারণে সেদিন বেঞ্চে ছিলেন মেসি। ম্যাচটিতে ১-০ গোলে জয় পায় আর্জেন্টিনা। এরপর ভেনেজুয়েলা ও মৌরিতানিয়ার…

Read More