Author: Web desk
ডেস্ক নিউজ : আওয়ামী লীগের সঙ্গে সম্পর্কযুক্ত বক্তাদের অংশগ্রহণে দিল্লিতে আয়োজিত একটি আন্তর্জাতিক আলোচনা সভার অনুমতি দেয়নি দিল্লি পুলিশ। আয়োজকদের তারা জানানো হয়েছে, কিছু বিতর্কের জন্য এই আলোচনা সভার অনুমতি দেওয়া হচ্ছে না। শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যা ৬টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত ওই আলোচনা সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। অনুষ্ঠানটি নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার জন্য দিল্লি পুলিশের কাছে অনুরোধ জানিয়েছিলেন আয়োজকেরা। তবে শেষ পর্যন্ত অনুষ্ঠানের অনুমতি দেয়নি দিল্লি পুলিশ। এই আন্তর্জাতিক আলোচনা সভার আয়োজক ছিল নয়াদিল্লির ফরেন করেসপনডেন্টস ক্লাব (এফসিসি)। আলোচ্য বিষয় ছিল, ‘ইউরোপ অ্যান্ড এশিয়া: ফ্রম ডায়ালগ টু আ পার্টনারশিপ’। এফসিসি এ অনুষ্ঠান আয়োজন করেছিল…
আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবে আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে এক সপ্তাহে ১৪ হাজার ৪৩৪ জনকে আটক করা হয়েছে। একই সময়ে দেশটি থেকে ১৪ হাজার ৯০৫ জন বিদেশি নাগরিককে বহিষ্কার করা হয়েছে। সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে গালফ নিউজ। ২০ থেকে ২৬ আগস্ট পর্যন্ত দেশজুড়ে সরকারি বিভিন্ন সংস্থার সমন্বয়ে পরিচালিত অভিযানে এসব পদক্ষেপ নেওয়া হয়। আটক ব্যক্তিদের মধ্যে ৬ হাজার ৯৭৬ জনের বিরুদ্ধে আবাসন আইন লঙ্ঘনের অভিযোগ রয়েছে। সীমান্ত নিরাপত্তা আইন ভঙ্গের অভিযোগে আটক করা হয়েছে ৪ হাজার ১১০ জনকে। আর শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে আটক হয়েছেন ৩ হাজার ৩৪৮ জন। এ ছাড়া…
আন্তর্জাতিক ডেস্ক : নেপালে আকস্মিক বন্যা ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ৭৯৪ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে নেপাল পুলিশ। রবিবার দেশটির পুলিশের দেয়া সবশেষ তথ্যে জানানো হয়েছে, স্থানীয় সময় বিকাল পৌনে ছয়টায় পর্যন্ত বুধবার থেকে উদ্ধার হওয়া মরদেহের সংখ্যা বেড়ে ৭৯৪ জনে দাঁড়িয়েছে। পৃথক আরেকটি তথ্যে জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ(এনডিআরআরএমএ) জানিয়েছে, ৭৮১ জন নিহত হয়েছেন এবং দুই হাজার ৫০২ জন এখনো নিখোঁজ রয়েছেন। তবে এটি উল্লেখ্য যে, গত কয়েকদিন ধরে নেপালের একাধিক সংস্থা থেকে নানা ধরনের তথ্য পাওয়া যাচ্ছে এবং সরকারি পরিসংখ্যানের সাথে সবসময় সেই তথ্যের মিল থাকে না।
ডেস্ক নিউজ : ঝিনাইদহের কালীগঞ্জে এক স্কুলছাত্রীকে জোরপূর্বক মোটরসাইকেলে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। মেয়েকে উদ্ধারে বাধা দেওয়ায় তার বাবাকে মারধর এবং মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ারও অভিযোগ করেছেন পরিবারের সদস্যরা। রবিবার বিকেলে এ ঘটনায় কালীগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেন কিশোরীর বাবা মো. আব্দুল মান্নান (৫০)। তিনি উপজেলার সুন্দরপুর-দুর্গাপুর ইউনিয়নের ভাটপাড়া গ্রামের বাসিন্দা। অভিযোগ সূত্রে জানা গেছে, আব্দুল মান্নানের ১৩ বছর বয়সী মেয়ে এনি স্থানীয় একটি বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী। দীর্ঘদিন ধরে কালীগঞ্জ পৌর এলাকার খয়েরতলা গ্রামের হৃদয় (২৬) তাকে স্কুলে যাওয়া-আসার পথে উত্ত্যক্ত করে আসছিলেন বলে অভিযোগ করা হয়েছে। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার মীমাংসার চেষ্টা করা হলেও হৃদয় কিশোরীকে অপহরণের…
ক্রীড়া ডেস্ক : হামজা চৌধুরীকে স্থায়ীভাবে দলে ফেরানোর পথে অনেকটাই এগিয়ে গেছে শেফিল্ড ইউনাইটেড। লেস্টার সিটির এই মিডফিল্ডারকে দলে নিতে কার্যত বিনা ট্রান্সফার ফিতেই সমঝোতায় পৌঁছেছে ইংলিশ ক্লাবটি। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য স্টার জানিয়েছে, হামজাকে ফেরানোর প্রক্রিয়া এখন শেষ পর্যায়ে। ডান প্রান্তের রক্ষণভাগের খেলোয়াড় ফেমি সেরিকির চোটের পর তাঁর বিকল্প খুঁজতে গিয়ে হামজার কথা বিবেচনায় নেয় শেফিল্ড। রবিবারই হামজার মেডিকেল হওয়ার কথা রয়েছে। সবকিছু ঠিক থাকলে মঙ্গলবার রাতে বোল্টন ওয়ান্ডারার্সের বিপক্ষে ম্যাচেই শেফিল্ডের হয়ে মাঠে নামতে পারেন হামজা। শেফিল্ডের সঙ্গে হামজার সম্পর্ক অবশ্য নতুন নয়। ২০২৪-২৫ মৌসুমের দ্বিতীয়ার্ধে লেস্টার সিটি থেকে ধারে দলটিতে খেলেছিলেন তিনি। তার পারফরম্যান্সে শেফিল্ড প্লে-অফ ফাইনাল পর্যন্ত…
ক্রীড়া ডেস্ক : গেম ডেভেলাপমেন্ট ট্রফিতে (জিডি ট্রফি) চমক দেখিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। শ্বাসরুদ্ধকর ম্যাচে আজিজুল হাকিম তামিম-জাওয়াদ আবরারদের অনূর্ধ্ব-২৩ দলকে ৪ রানে হারিয়েছে যুবা টাইগাররা। রোববার (৩০ আগস্ট) মিরপুর শেরে-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে দলকে ভালো শুরু এনে দেন দুই ওপেনার মোহাম্মদ আব্দুল্লাহ আল মুহি এবং জারিফ সিয়াম। জারিফ ২৩ বলে ১৯ রান করে বিদায় নেন। তিনে নামা আদ্রিতোও ফিরেছেন একই ওভারে। এক প্রান্ত ধরে খেলতে থাকা মুহি ফিফটির আগেই থেমেছেন ৪৬ বলে ৪০ রান করে। চারে নেমে আহসান আল মুমিন ৫৬ বলে ৩৭ রানের ইনিংস খেলেছেন। মাঝে দলের হাল ধরেছেন রবিউল হাসান অনিক। পরে…
বিনোদন ডেস্ক : শুটিং শেষে ঢাকা ফেরার পথে ভয়ংকর সড়ক দুর্ঘটনার মুখোমুখি হয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনুভা তিশা। রবিবার (৩০ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরব ব্রিজের টোল প্লাজার কাছে এই দুর্ঘটনা ঘটে। বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী পিকআপ ভ্যান অভিনেত্রীর গাড়িটিকে ধাক্কা দেয়। এতে গাড়িটির সামনের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হলেও অভিনেত্রীসহ গাড়িতে থাকা কেউ আহত হননি। জানা গেছে, সিলেটের শ্রীমঙ্গলে নাটকের শুটিং শেষ করে ঢাকায় ফিরছিলেন তাসনুভা তিশা। ভৈরব মেঘনা সেতু পার হওয়ার পর নাটাল মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান তার গাড়িকে সজোরে ধাক্কা দিয়ে ভৈরব ফেরিঘাটের সড়কের দিকে পালিয়ে…
আন্তর্জাতিক ডেস্ক : নেপালে ভয়াবহ বন্যার মধ্যে চারপাশ থেকে তীব্র কাদাপানির স্রোত ধেয়ে আসার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, প্রবল স্রোতের মধ্যে একটি হালকা সবুজ রঙের বাড়ির বারান্দায় কয়েকজন মানুষ আটকা পড়ে আছেন। বাড়িটির ছাদে থাকা একজনকে সাহায্যের জন্য লাল কাপড় নাড়তেও দেখা যায়। তবে স্বস্তির বিষয় হলো, বন্যার পানির স্রোত কমে যাওয়ার পর তাদের অক্ষত অবস্থায় উদ্ধার করাড। বিবিসি ভেরিফাইয়ের তথ্য অনুযায়ী, ভিডিওটি নেপালের ত্রিশূলী নদীসংলগ্ন এলাকার। বন্যার সময় ওই বাড়ির দোতলার বারান্দায় কয়েকজন আটকা পড়েছিলেন। চারপাশে তখন এতটাই তীব্র স্রোত ছিল যে, বাড়িটি যে কোনো মুহূর্তে ভেসে যেতে পারে—এমন আশঙ্কা তৈরি হয়েছিল। সামাজিক…
আন্তর্জাতিক ডেস্ক : আমেরিকার নৌবাহিনীর অবরোধের মধ্যেই গত চার মাসে তেল বিক্রি করে ৭৫০ কোটি ডলার আয় হয়েছে বলে জানিয়েছে ইরান। শনিবার বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, ওয়াশিংটনের সঙ্গে অবরোধ সংক্রান্ত আলোচনা অচলাবস্থায় থাকলেও তেহরান তাদের বাজেট লক্ষ্যমাত্রা প্রায় পূরণ করতে সক্ষম হয়েছে। ফার্স জানিয়েছে, বর্তমান ইরানি বর্ষের প্রথম চার মাসে (২১ মার্চ থেকে ২২ জুলাই পর্যন্ত) তেল বিক্রি থেকে আসা এই ৭৫০ কোটি ডলার ইরানের কেন্দ্রীয় ব্যাংকে স্থানান্তর করা হয়েছে। তেল মন্ত্রণালয়ের তথ্য উদ্ধৃত করে বার্তা সংস্থাটি জানিয়েছে, এই তহবিল জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত সরকারের বৈদেশিক মুদ্রার ব্যয় মেটানোর জন্য যথেষ্ট হবে। নির্দিষ্ট এই সময়ের মধ্যে তেল থেকে…
ডেস্ক নিউজ : কক্সবাজারের টেকনাফের নাফ নদে অভিযান চালিয়ে এক লাখ ৯০ হাজার পিস ইয়াবাসহ তিন মাদক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ইঞ্জিনচালিত কাঠের নৌকাও জব্দ করা হয়। শনিবার (২৯ আগস্ট) বিকেলে সাবরাং ও শাহপরীর দ্বীপ বিওপির যৌথ অভিযানে তাদের আটক করা হয়। বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাফ নদে অবস্থান নেয় বিজিবির নৌ-টহল দল। বিকেল সাড়ে ৪টার দিকে সন্দেহজনক একটি নৌকাকে থামার সংকেত দিলে সেটি পালানোর চেষ্টা করে। বিজিবি ধাওয়া করলে নৌকায় থাকা ব্যক্তিরা একটি প্লাস্টিকের বস্তা নদীতে ফেলে দেয়। পরে নৌকাসহ তিনজনকে আটক করা হয়। আটকরা হলেন- টেকনাফের কুলালপাড়ার মৃত…