Author: Web desk

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাজ্যের তিনটি প্রধান বিমানবন্দরে বড় ধরনের সাইবার হামলার ঘটনা ঘটেছে। এতে প্রায় ৮৭ লাখ গ্রাহকের তথ্য হ্যাকারদের হাতে চলে গেছে। চুরি করা তথ্য ফেরত দেওয়ার বিনিময়ে বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে মুক্তিপণও দাবি করেছে সাইবার অপরাধীরা। আক্রান্ত বিমানবন্দরগুলো হলো- ম্যানচেস্টার, ইস্ট মিডল্যান্ডস ও লন্ডন স্ট্যানস্টেড। তিনটিই ম্যানচেস্টার এয়ারপোর্টস গ্রুপ (এমএজি)-এর মালিকানাধীন। এমএজি জানিয়েছে, সপ্তাহান্তে সংঘটিত এই সাইবার হামলায় গ্রাহকদের যোগাযোগের তথ্য, গাড়ির নিবন্ধন নম্বর এবং পোস্টকোডসহ বিভিন্ন তথ্য হ্যাকাররা হাতিয়ে নিয়েছে। তবে যাত্রীদের ব্যাংক বা অর্থ পরিশোধসংক্রান্ত কোনও তথ্য আক্রান্ত সিস্টেমে সংরক্ষিত ছিল না। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির কাছে এমএজি জানিয়েছে, হ্যাকাররা চুরি করা তথ্য ফেরত দেওয়ার বিনিময়ে মুক্তিপণ দাবি…

Read More

ডেস্ক নিউজ : ফরিদপুরের বোয়ালমারীতে চলন্ত ট্রেনের ছাদে দৌড়াদৌড়ির চরম পরিণতি ভোগ করতে হয়েছে ১২ বছরের দুই শিশুকে। এর মধ্যে ছাদ থেকে পড়ে জাহিদুল (১২) নামে এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় অপর শিশু মো. সাজেদুল শেখ গুরুতর আহত হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার চতুল ইউনিয়নের কমিউনিটি ক্লিনিকের সামনে ভাটিয়াপাড়া থেকে ছেড়ে আসা রাজবাড়ীগামী ভাটিয়াপাড়া এক্সপ্রেসে এ দুর্ঘটনা ঘটে। নিহত জাহিদুল উপজেলার ময়না ইউনিয়নের ইছাখালী গ্রামের মিল্টন শেখের ছেলে। আহত সাজেদুল শেখও একই গ্রামের কাইয়ুম শেখের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, ভাটিয়াপাড়া এক্সপ্রেসের ছাদে উঠে দুই শিশু দৌড়াদৌড়ি করছিল। চতুল উচ্চ বিদ্যালয়ের কাছে রেললাইনের পাশের একটি কাঁঠালগাছের ডালের…

Read More

ক্রীড়া ডেস্ক : কলম্বো টেস্ট জয়ের স্বপ্নে বিভোর ছিল ভারত। তবে সেই স্বপ্ন ধূলিস্বাৎ করেছেন লঙ্কান ব্যাটার সোনাল দিনুশা। তার জোড়া সেঞ্চুরিতে জয়বঞ্চিত হয়েছে ভারত। ড্র করে মাঠ ছেড়েছে দুই দল। এতে লাভবান হয়েছে বাংলাদেশ। কলম্বো টেস্ট ড্রয়ের ফলে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে বাংলাদেশের পেছনেই অবস্থান করছে ভারত। সেই সঙ্গে তাদের ফাইনালে উঠার সম্ভাবনা কমে গেছে অনেকাংশে। চলমান টেস্ট চ্যাম্পিয়নশিপে এখন পর্যন্ত ১১টি ম্যাচ খেলে পাঁচটি জয়ের বিপরীতে পাঁচটিতে হেরেছে ভারত। আর একটি ম্যাচ হয়েছে ড্র। ফলে ৫১.৫২ শতাংশ জয় নিয়ে পয়েন্ট টেবিলের পাঁচ নম্বরে অবস্থান করছে তারা। ভারতের ঠিক উপরেই অবস্থান বাংলাদেশের। এখন পর্যন্ত ৬টি ম্যাচ খেলে তিনটিতে জিতেছে…

Read More

ক্রীড়া ডেস্ক : হ্যাটট্রিক জয়ের পর বাংলাদেশ হাইপারফরম্যান্সের (এইচপি) জয়রথ থামিয়ে দিয়েছিল অ্যাডিলেড স্ট্রাইকার্স একাডেমি। গত পরশু এইচপি হেরেছিল ২১ রানে। ডারউইনে আজ নিউজিল্যান্ড ‘এ’ দলকে হারিয়ে জয়ে ফিরল ইরফান শুক্কুরের নেতৃত্বাধীন বাংলাদেশ। টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সবগুলো ম্যাচই বাংলাদেশ এইচপি খেলছে ডারউইনে। ২২ থেকে ২৫ আগস্ট টানা চার দিন নেপাল, হোবার্ট হারিকেন্স একাডেমি, ভিক্টোরিয়া সিএ এবং অ্যাডিলেড স্ট্রাইকার্স একাডেমির বিপক্ষে খেলেছে এইচপি। যার মধ্যে শুধু অ্যাডিলেড স্ট্রাইকার্স একাডেমির কাছেই হেরেছে বাংলাদেশ এইচপি। এক দিন বিরতি দিয়ে নিউজিল্যান্ড ‘এ’ দলকে ২৪ রানে হারিয়েছে বাংলাদেশ। ১৮২ রানের লক্ষ্যে নেমে বিধ্বংসী শুরু করেন নিউজিল্যান্ড ‘এ’ দলের দুই ওপেনার ক্যাটেনে ক্লার্ক ও ম্যাক্স…

Read More

বিনোদন ডেস্ক : ভারতের বক্স অফিসে দুর্দান্ত সূচনা করেছে দক্ষিণী তারকা যশ অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘টক্সিক’। মুক্তির প্রথম দিনেই সিনেমাটি প্রায় ১১৭ কোটি রুপি আয় করেছে বলে জানিয়েছে ভারতীয় বক্স অফিস বিশ্লেষণভিত্তিক প্রতিবেদন। ভারতে মুক্তির প্রথম দিনে ১০০ কোটি রুপির বেশি আয় করা সিনেমার তালিকায় ‘টক্সিক’ এখন মাত্র ষষ্ঠ সিনেমা। তবে ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’-এর প্রিভিউ শোর আয়ও হিসাবের মধ্যে ধরলে এটি সপ্তম সিনেমা হিসেবে এই মাইলফলক স্পর্শ করেছে। বিশেষ করে উত্তর ও দক্ষিণ ভারত—দুই অঞ্চলেই শক্তিশালী সূচনা করেছে ‘টক্সিক’। সাধারণত বড় ওপেনিংয়ের ক্ষেত্রে তেলেগু রাজ্যগুলোর অবদান উল্লেখযোগ্য থাকে। বিভিন্ন বেনিফিট শো ও টিকিটের মূল্যবৃদ্ধির কারণে সেখানে প্রথম দিনে বড়…

Read More

ডেস্ক নিউজ : নেপালে বুধবার আঘাত হানা আকস্মিক বন্যা ও ভয়াবহ ভূমিধসে ব্যাপক প্রাণহানির ঘটনায় গভীরভাবে শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার এক শোক বার্তায় তিনি নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ এবং নেপালের জনগণের প্রতি বাংলাদেশের সরকার ও জনগণের পক্ষ থেকে আন্তরিক সমবেদনা জানান। শোক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, ‘নেপালে ভয়াবহ বন্যায় বিপুলসংখ্যক মানুষের প্রাণহানির মর্মান্তিক ঘটনায় আমি গভীরভাবে শোকাহত ও ব্যথিত। আমাদের চিন্তা ও প্রার্থনা প্রিয়জন হারানো সেসব পরিবার ও মানুষের সাথে রয়েছে, যাদের এই অপূরণীয় ক্ষতি বহন করতে হচ্ছে।’ তিনি আরও বলেন, প্রকৃতির এই কঠিন বিপর্যয়ে নেপালের পাশে রয়েছে বাংলাদেশ। দুর্যোগের এই সংকটময় মুহূর্তে নেপালকে যেকোনো প্রয়োজনীয়…

Read More

আন্তর্জাতিক ডেস্ক : আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট) গভীর রাত থেকে আগামীকাল শুক্রবার (২৮ আগস্ট) ভোরের মধ্যে আকাশে এক অদ্ভুত সুন্দর দৃশ্য দেখা যাবে। বিশ্বজুড়ে মহাকাশপ্রেমীরা উপভোগ করতে যাচ্ছেন এক গভীর আংশিক চন্দ্রগ্রহণ, যেখানে চাঁদের প্রায় ৯৬ শতাংশ অংশই পৃথিবীর ছায়ায় ঢাকা পড়ে যাবে। যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানায়, বাংলাদেশ সময় আগামীকাল শুক্রবার সকাল ১০:১২ মিনিটে (০৪:১২ জিএমটি) এই গ্রহণ তার সর্বোচ্চ রূপ ধারণ করবে। তবে ভৌগোলিক অবস্থানের কারণে মূল দৃশ্যটি সবচেয়ে পরিষ্কার দেখা যাবে উত্তর ও দক্ষিণ আমেরিকা অঞ্চলের দেশগুলো থেকে। পাশাপাশি ইউরোপ ও আফ্রিকার কিছু অংশ থেকেও চাঁদ ওঠা বা ডোবার সময় এর কিছুটা উপভোগ করা যাবে। চাঁদের…

Read More

আন্তর্জাতিক নিউজ : নেপালের মধ্যাঞ্চলীয় বাগমাতি প্রদেশের রসুয়া ও পার্শ্ববর্তী জেলাগুলোতে আকস্মিক বন্যা ও ভয়াবহ ভূমিধসে অন্তত ১৫৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় ৫৭৯ জন পর্যটক নিখোঁজ রয়েছেন, যার একটি বড় অংশই বিদেশি পর্যটক। ২০১৫ সালের প্রাণঘাতী ভূমিকম্পের পর এটিকে নেপালের সবচেয়ে বড় প্রাকৃতিক দুর্যোগ হিসেবে বিবেচনা করা হচ্ছে। নেপাল পুলিশের তথ্য অনুযায়ী, দুর্গত এলাকাগুলো থেকে ১৫৭টি মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ৩৩টি মরদেহ উদ্ধার করা হয়েছে চিতওয়ান থেকে। এছাড়া গোর্খায় ১৯, ধাদিংয়ে ১৮, নুয়াকোটে ১১, নওয়ালপুরে ১১, তানাহুঁতে সাত এবং রসুয়ায় একজনের মরদেহ পাওয়ার তথ্য নিশ্চিত করা হয়েছে। নেপাল পর্যটন বোর্ডের তথ্যমতে, নিখোঁজ ৫৭৯ জনের মধ্যে ৪৬৬…

Read More

ডেস্ক নিউজ : সিলেটের তামাবিল স্থলবন্দর দিয়ে অবৈধ অনুপ্রবেশের দায়ে সাজাভোগ শেষে ৬ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে ভারত। বুধবার (২৬ আগস্ট) বিকালে সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামাবিল ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে তাদেরকে হস্তান্তর করা হয়। তামাবিল ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা যায়, ফেরত আসা এসব বাংলাদেশি নাগরিক বিভিন্ন সময় সিলেটের গোয়াইনঘাট, সুনামগঞ্জ ও জামালপুর জেলার সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন। অনুপ্রবেশের দায়ে দেশটির পুলিশ তাদের আটক করে আদালতে সোপর্দ করলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ভারতের মেঘালয় রাজ্যের শিলং ডিস্ট্রিক্ট কারাগারে ৩ জন ও ভারতের মেঘালয় রাজ্যের ওয়েস্ট গারো হিলস জেলার তুরা কারাগারে ৩ জন কারাগারে ছিলেন। হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করে তামাবিল…

Read More

ক্রীড়া ডেস্ক : দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে ইনিংস ও ৪১৩ রানে হেরেছে বাংলাদেশ ‘এ’ দল। একই চিত্র বাংলাদেশ ইমার্জিং দলের। দুই ইনিংস মিলেও সাউথ আফ্রিকা ইমার্জিং দলের এক ইনিংসের সমান রান করতে পারেননি মাহফিজুল ইসলাম রবিন-ইফতেখার হোসেন ইফতিরা। ব্যাটারদের ব্যর্থতায় দ্বিতীয় চার দিনের ম্যাচে ইনিংস ও ১৬ রানে হেরেছে বাংলাদেশ ইমার্জিং দল। বেনোনির উইলমোর পার্কে জেপি কিংয়ের সেঞ্চুরি ও মাইকেল ভ্যান ভারেনের হাফ সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ৮ উইকেটে ৪৯৭ রান তুলে ইনিংস ঘোষণা করে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং। নিজেদের প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে ইফতি ও রবিনের হাফ সেঞ্চুরির পরও ২৭১ রান তোলে বাংলাদেশ। এমন অবস্থায় সফরকারীদের ফলোঅন করায় দক্ষিণ আফ্রিকা।…

Read More