Author: Web desk

ক্রীড়া ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এজিএম হলেন রাবিদ ইমাম। দেশের ক্রিকেটের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকা হাতে গোনা কয়েকজনের মধ্যে অন্যতম রাবিদ। বিসিবির সঙ্গে তার সম্পৃক্ততা প্রায় ২ যুগের। ২০০৫ সাল থেকে ক্রিকেট বোর্ডের মিডিয়া ম্যানেজারের দায়িত্ব পালন করে আসছেন। রাবিদ ইমাম ছিলেন বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপির ছাত্র। বাংলাদেশের প্রথম টেস্ট অধিনায়ক নাইমুর রহমান দুর্জয়, বর্তমানে দেশের অন্যতম শীর্ষ ক্রিকেট প্রশিক্ষক মোহাম্মদ সালাউদ্দীনের সঙ্গে বিকেএসপির প্রথম ব্যাচের ছাত্র ছিলেন রাবিদ। বিকেএসপি থেকে পাশ করে ঢাকার ক্লাব ক্রিকেট খেলেছেন কয়েক বছর। তারপর সাংবাদিকতা শুরু করেন। ইংরেজি দৈনিক ডেইলি স্টারের হয়ে ক্রীড়া সাংবাদিকতা করেন বেশ কয়েক বছর। তারপর ২০০৫ সালে…

Read More

বিনোদন ডেস্ক : চার বছর ফের ঢাকার মঞ্চ মাতাতে আসছেন রোমানিয়ান পপতারকা ওটিলিয়া ব্রুমা। বাংলাদেশের দর্শকদের সামনে সরাসরি পারফর্ম করতে যাচ্ছেন জনপ্রিয় এই গায়িকা। এর আগে ২০২২ সালে বাংলাদেশে এসে গানের তালে দর্শকদের নাচিয়েছিলেন। ইমেকার্স বাংলাদেশের আয়োজনে আগামী ২৭ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে বিশেষ এই সংগীত আয়োজন। বাংলাদেশে আসার বিষয়টি নিজের ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশ করেই নিশ্চিত করেছেন এই রোমানিয়ান তারকা। রোমানিয়ার সুসেভায় জন্ম নেওয়া ওটিলিয়া ছোটবেলা থেকেই সংগীতের সঙ্গে যুক্ত। ২০১৪ সালে প্রকাশিত ‘বিলিয়নেরা’ গানটি তাকে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক পরিচিতি এনে দেয়। গানটি প্রকাশের পর ইউরোপের গণ্ডি পেরিয়ে বিশ্বের বিভিন্ন দেশের শ্রোতাদের কাছেও পৌঁছে যায় তার জনপ্রিয়তা। ‘বিলিয়নেরা’র সাফল্যের পর…

Read More

ডেস্ক নিউজ : নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানিয়েছেন, আগামী নভেম্বরে ইউনিয়ন পরিষদ নির্বাচনের মধ্যদিয়ে স্থানীয় সরকার নির্বাচন শুরুর প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার কমিশনার আব্দুর রহমানেল মাছউদ গণমাধ্যমকে এ তথ্য জানান। স্থানীয় সরকার নির্বাচনের জন্য নভেম্বরকে টার্গেট করে কাজ আগানো হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘আগামী নভেম্বর মাস ধরেই আমরা কাজ শুরু করেছি। ইতোমধ্যে আমাদের সার্বিক প্রস্তুতি প্রায় সম্পন্ন করে এনেছি।’ তিনি বলেন, ‘নির্বাচনের মৌসুম হচ্ছে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল মাস। এই টাইমটা হলো নির্বাচনের উপযুক্ত সময়। এর মধ্যে পূজা থাকবে, ঈদ, রমজান থাকবে, এগুলো বাদ দিয়ে এইটা হলো নির্বাচনের মৌসুম।’ ইউনিয়ন পরিষদের নির্বাচন আগে করার…

Read More

ডেস্ক নিউজ : সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মোহম্মদ এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা এরশাদকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানা ছিল বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার (২৫ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাউদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। ওসি দাউদ হোসেন জানায়, একটি প্রতারণা মামলায় বিদিশা এরশাদের দুই বছরের কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ রয়েছে। ওই রায়ের পর আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। সেই পরোয়ানার ভিত্তিতেই মঙ্গলবার রাতে গুলশান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান থানার…

Read More

আন্তর্জাতিক ডেস্ক : অধিকৃত পশ্চিম তীরের পূর্ব জেরুজালেমে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীবিষয়ক সংস্থা (ইউএনআরডব্লিউএ)-এর একটি ঐতিহাসিক কারিগরি প্রশিক্ষণকেন্দ্র সাঁজোয়া যান নিয়ে জোরপূর্বক নিয়ন্ত্রণে নিয়েছে ইসরায়েলি বাহিনী। মঙ্গলবার সকালে আন্তর্জাতিক আইনের তোয়াক্কা না করে সংস্থাটির কালান্দিয়া প্রশিক্ষণকেন্দ্রে ঢুকে এই দখলদারত্ব কায়েম করা হয়। ইউএনআরডব্লিউএ সূত্রে জানা গেছে, অন্তত চারটি সাঁজোয়া যান এবং অর্ধশতাধিক সশস্ত্র ইসরায়েলি নিরাপত্তা কর্মকর্তা আকস্মিকভাবে ওই কারিগরি প্রশিক্ষণকেন্দ্রে প্রবেশ করেন। এ ঘটনার পর পরই ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গাভির সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রশিক্ষণ ক্যাম্পাসের একটি ছবি প্রকাশ করেন। সেখানে তিনি দাবি করেন, ‘ইউএনআরডব্লিউএ এখন আমাদের দখলে।’ কালান্দিয়ার এই স্থাপনাটি ফিলিস্তিনি শরণার্থীদের জন্য ইউএনআরডব্লিউএ-র প্রতিষ্ঠিত সবচেয়ে পুরোনো কারিগরি শিক্ষাকেন্দ্র,…

Read More

আন্তর্জাতিক ডেস্ক : অপারেশন সিঁদুরের সময় পাকিস্তানের কিরানা হিলস এলাকায় একটি ভারতীয় ‘লোইটারিং মিউনিশন’ আঘাত করেছিল বলে জানিয়েছেন ভারতের সাবেক চিফ অব ডিফেন্স স্টাফ (সিডিএস) জেনারেল অনিল চৌহান। তবে ওই এলাকায় হামলা চালানো ভারতের উদ্দেশ্য ছিল না বলে স্পষ্ট করেছেন তিনি। নয়াদিল্লির বিবেকানন্দ সেন্টারে এক অনুষ্ঠানে জেনারেল চৌহান বলেন, ভারতীয় একটি লোইটারিং মিউনিশন সারগোধা ও কিরানা হিলসের আশপাশে রাডার খুঁজছিল। নির্ধারিত সময়ের মধ্যে লক্ষ্য শনাক্ত করতে না পারার পর জ্বালানি শেষ হয়ে যাওয়ায় সেটি কিরানা হিলসের একটি স্থাপনায় আঘাত করে। জেনারেল চৌহানের ভাষ্য অনুযায়ী, অপারেশন সিঁদুরের আগে সারগোধা ও কিরানা হিলস এলাকায় বেশ কয়েকটি লোইটারিং মিউনিশন পাঠানো হয়েছিল। কিরানা হিলস…

Read More

ডেস্ক নিউজ : পাবনার ফরিদপুর উপজেলায় একটি বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচারের পর ১১ জনের যক্ষ্মা শনাক্ত হয়েছে। গত তিন মাসে তাদের মধ্যে ১০ জন নারীর ওই হাসপাতালে সিজারিয়ান অস্ত্রোপচার হয়েছিল। পরে অস্ত্রোপচারের ক্ষতস্থান না শুকালে একপর্যায়ে পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে তাদের যক্ষ্মা শনাক্ত হয়। ফরিদপুর উপজেলা সদরের বনওয়ারী নগর মহল্লার আল-মদিনা ল্যাব অ্যান্ড হাসপাতালে ওই ১১ জনেরই অস্ত্রোপচার হয়েছিল। ধারণা করা হচ্ছে, হাসপাতালের অস্ত্রোপচার কক্ষে ব্যবহৃত যন্ত্রপাতির মাধ্যমে তাদের মধ্যে সংক্রমণ ছড়িয়ে থাকতে পারে। ঘটনার পর স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে হাসপাতালটির অস্ত্রোপচার কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। বিষয়টি খতিয়ে দেখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। এ ঘটনায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা…

Read More

ক্রীড়া ডেস্ক : আগামী ২৮ আগস্ট থেকে ১৩ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে হবে নারী এশিয়া কাপ। ‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলংকা, স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত এবং ইন্দোনেশিয়া। অন্যদিকে, ‘এ’ গ্রুপে লড়বে সাতবারের চ্যাম্পিয়ন ভারত, পাকিস্তান, থাইল্যান্ড ও হংকং। এশিয়া কাপ শেষে মাঠে গড়াবে ২০তম এশিয়ান গেমস। এই দুটি টুর্নামেন্টেই অংশ নিবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ইতোমধ্যে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কিন্তু টুর্নামেন্ট শুরুর আগেই দুঃসংবাদ পেল বাংলাদেশ। বাংলাদেশের স্কোয়াডে ছিলেন পেসার ফারিহা ইসলাম তৃষ্ণা। তবে এই দুটি টুর্নামেন্টের একটিতেও অংশ গ্রহণ করা হচ্ছে না তার। জানা গেছে, চোটের কারণে এশিয়া কাপ ও এশিয়ান গেমস…

Read More

ক্রীড়া ডেস্ক : দক্ষিণ আফ্রিকার কন্ডিশনে ব্যাটিং করা যে কোনো দলের জন্যই বড় পরীক্ষা। পেস, সুইং ও বাউন্সের কারণে প্রোটিয়াদের মাটিতে ব্যাটারদের কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। তবে আসন্ন সফরে বাংলাদেশকে নিয়ে আশাবাদী দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি এবি ডি ভিলিয়ার্স। তার বিশ্বাস, নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে টেস্ট সিরিজে ভালো প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারে বাংলাদেশ। ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়ের পর নিজের ইউটিউব চ্যানেল ‘৩৬০’-এর পডকাস্টে টাইগারদের সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে কথা বলেন ডি ভিলিয়ার্স। সেখানেই বাংলাদেশের দক্ষিণ আফ্রিকা সফর নিয়েও নিজের মতামত তুলে ধরেন তিনি। অস্ট্রেলিয়ার বিপক্ষে ডারউইন টেস্টে ৯ উইকেটের জয় বাংলাদেশের সাম্প্রতিক টেস্ট উন্নতির বড় প্রমাণ। যদিও ম্যাকাইয়ের…

Read More

বিনোদন ডেস্ক : চলচ্চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর ঘটনায় পরিকল্পিতভাবে হত্যা করার অভিযোগের মামলায় গ্রেফতার অভিনেতা আশরাফুল হক ডনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ-১১ এর বিচারক মো. নুরুল ইসলামের আদালতে ডনের পক্ষে জামিন চেয়ে শুনানি করেন তার আইনজীবী তারিকুল ইসলাম জুয়েল। শুনানি নিয়ে আদালত জামিন আবেদন নাকচ করে দেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী ফারুক দেওয়ান। গত ৯ আগস্ট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ডনকে গ্রেফতার করে ইমিগ্রেশন পুলিশ। এরপর তাকে সিআইডির কাছে হস্তান্তর করা হয়। ওইদিনই তাকে কারাগারে পাঠানো হয়। গত ১২ আগস্ট ঢাকার সিএমএম আদালতও তার জামিন আবেদন নামঞ্জুর করেন। এদিকে, গত…

Read More