Author: Web desk

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলে ৬ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। আজ শনিবার রাজধানী কাবুলসহ দেশের বিভিন্ন এলাকার পাশাপাশি পাকিস্তানের রাজধানী ইসলামাবাদেও কম্পন অনুভূত হয়েছে বলে জানায় বার্তা সংস্থা এএফপি। প্রতিবেদনে বলা হয়, আফগানিস্তানের বিভিন্ন প্রদেশে অবস্থানরত এএফপির সাংবাদিকরা ভূমিকম্পটি অনুভব করেছেন। কাবুলে কয়েকটি ভবন কেঁপে ওঠে। এক সাংবাদিক জানান, একটি ভবনের ভেতরের দেয়ালে বড় ধরনের ফাটল দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলে। এর গভীরতা ছিল ২০৮ দশমিক ৩ কিলোমিটার। বালখ, বাদাখশান, নানগারহার ও খোস্তসহ বিভিন্ন প্রদেশেও কম্পন অনুভূত হয়েছে। বাদাখশান ও বালখের সীমান্ত তাজিকিস্তান ও পাকিস্তানের সঙ্গে সংযুক্ত। এদিকে পাকিস্তানের…

Read More

ডেস্ক নিউজ : রাজশাহী, পাবনা ও যশোর জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা আপাতত অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়া, বজ্রপাত ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী পাঁচ দিনে বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার (২৬ জুন) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানায়, লঘুচাপের বর্ধিতাংশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় থাকলেও উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র তা দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে। পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক…

Read More

আন্তর্জাতিক ডেস্ক : যুদ্ধক্ষেত্রে দ্রুত বাড়তে থাকা ড্রোনের গুরুত্ব বিবেচনায় দেশের পাঁচ লাখ সেনাকে ড্রোন পরিচালনায় দক্ষ করে তোলার পরিকল্পনা নিয়েছে দক্ষিণ কোরিয়া। নতুন এই উদ্যোগের আওতায় সেনাবাহিনীর প্রতিটি সদস্যকে এমনভাবে প্রশিক্ষণ দেওয়া হবে, যাতে ব্যক্তিগত অস্ত্র ব্যবহারের মতোই সহজে ড্রোন পরিচালনা করতে পারেন। শুক্রবার দেশটির প্রতিরক্ষামন্ত্রী আন গিউ ব্যাক এ পরিকল্পনার কথা জানান। প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর প্রায় পাঁচ লাখ সদস্যকে ধাপে ধাপে ড্রোন পরিচালনায় প্রশিক্ষিত করা হবে। আন গিউ ব্যাক বলেন, ইউক্রেন যুদ্ধ এবং মধ্যপ্রাচ্যের সংঘাত দেখিয়ে দিয়েছে, স্বল্প খরচে বিপুলসংখ্যক ড্রোন যুদ্ধের ধরন পাল্টে দিচ্ছে। তাই ভবিষ্যতের যুদ্ধের বাস্তবতা মাথায় রেখেই এই পরিকল্পনা নেওয়া…

Read More

আন্তর্জাতিক ডেস্ক : চীনের রাজধানী বেইজিংয়ের সর্বোচ্চ ভবন ‘সিটিক টাওয়ারে’ একটি বিমান আঘাত হেনেছে। এ ঘটনায় ভবনের ভেতরে থাকা মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দুর্ঘটনার পর নিরাপত্তার স্বার্থে ভবনটি দ্রুত খালি করে লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছে। শুক্রবার (২৬ জুন) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সাউথ চায়না মর্নিং পোস্ট। এতে বলা হয়েছে, দুর্ঘটনায় হতাহতের বিষয়ে তাৎক্ষণিক কোনো তথ্য পাওয়া যায়নি। এমনকি বিমানে কতজন আরোহী ছিলেন বা কোথা থেকে আসছিল এবং ঠিক কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে তাও এখনো জানা যায়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, বিমানটি  ১০৯ তলা বিশিষ্ট ভবনটির উপরের দিকের একটি তলাতে আঘাত করছে। এরপর ধ্বংসাবশেষের…

Read More

ডেস্ক নিউজ : লক্ষ্মীপুরের রায়পুরে ভাড়া বাসায় হত্যার শিকার মা ও তিন মেয়ের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভার ধানহাটা নদীরপাড় সড়কে এ নামাজ অনুষ্ঠিত হয়। জানা গেছে, জানাজার নামাজ শেষে নিহত শাহিনুর বেগম (৩৮), তার বড় মেয়ে সায়মা আক্তার (২১), মেঝো মেয়ে নাফিসা আক্তার ইকরা (১৭) ও ছোট মেয়ে ফাতেমা আক্তার শিফার মরদেহ নিয়ে স্বজনরা কুমিল্লা জেলার হোমনা উপজেলার লটিয়া গ্রামের উদ্দেশে রওনা হন। তাদের জানাজায় রায়পুরের বিপুলসংখ্যক মুসল্লি অংশগ্রহণ করে। পুলিশ জানায়, জানাজায় নিহতদের স্বজন, স্থানীয় বাসিন্দা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও প্রশাসনের কর্মকর্তারা অংশ নেন। পরে লাশগুলো কুমিল্লার হোমনা…

Read More

ক্রীড়া ডেস্ক : সময়ের সঙ্গে পাল্লা দিয়ে জমে উঠেছে বিশ্বকাপ। গ্রুপ ‘আই’ থেকে ইতিমধ্যেই নকআউট পর্ব নিশ্চিত করেছে ফ্রান্স ও নরওয়ে। তাই আজকের ম্যাচে মূল লড়াই হবে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার। ম্যাচটি বাংলাদেশ সময় রাত ১টায় বোস্টনে অনুষ্ঠিত হবে। তবে ফুটবলপ্রেমীদের কাছে ম্যাচটি আরও বেশি আকর্ষণীয় হয়ে উঠেছে দুই কিলিয়ান এমবাপ্পে ও আলিং হালান্ডের কারণে। অনেকে ম্যাচটিকে দেখছেন এমবাপ্পে ও হালান্ডের লড়াই হিসেবে। ২০২২ বিশ্বকাপের রানার্সআপ ফ্রান্স এবারও শিরোপার অন্যতম দাবিদার। গ্রুপপর্বের প্রথম দুই ম্যাচে দাপুটে পারফরম্যান্সে জয় তুলে নিয়ে নিজেদের শক্তিমত্তার প্রমাণ দিয়েছে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। অন্যদিকে, ২৮ বছর পর বিশ্বকাপে ফিরে দুর্দান্ত খেলেই শেষ ৩২-এ জায়গা করে নিয়েছে নরওয়ে।…

Read More

ক্রীড়া ডেস্ক : চলমান ২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষ পর্যায়ে। আর এই মুহূর্তে সবচেয়ে আলোচিত সম্ভাবনাগুলোর একটি হচ্ছে ফুটবলের মাঠে আবারও ইরান ও যুক্তরাষ্ট্রের মুখোমুখি হওয়া। তবে সেই বহুল প্রতীক্ষিত লড়াইয়ের আগে আজ ভাগ্য নির্ধারণী ম্যাচে কঠিন পরীক্ষায় নামতে হবে ইরানকে। স্বাগতিক যুক্তরাষ্ট্র ইতোমধ্যেই গ্রুপ ডি থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্ব নিশ্চিত করেছে। তিন ম্যাচে দুই জয় ও এক হারে ৬ পয়েন্ট নিয়ে তারা টেবিলের শীর্ষে রয়েছে। শেষ ম্যাচে তুরস্কের কাছে ৩-২ গোলে হারলেও গ্রুপ সেরা হওয়ার পথে কোনো বাধা আসেনি। এদিকে গ্রুপ জিতে নেই ইরানের ভাগ্য। প্রথম দুই ম্যাচে বেলজিয়াম ও নিউজিল্যান্ডের সঙ্গে ড্র করে ২ পয়েন্ট…

Read More

বিনোদন ডেস্ক : পর্দায় জয়া আহসানের উপস্থিতি মানেই এক নতুন চরিত্র, ভিন্ন গল্প আর অভিনয়ের নিপুণ জাদু। ঢালিউড থেকে টলিউড, এমনকি বলিউড সবখানেই নিজের অভিনয়শক্তির দ্যুতি ছড়াচ্ছেন এই গুণী অভিনেত্রী। এবার তার অভিনীত আলোচিত চলচ্চিত্র ‘অর্ধাঙ্গিনী’র দ্বিতীয় কিস্তি ‘আজও অর্ধাঙ্গিনী’র ট্রেলার প্রকাশ পেয়েছে। শুক্রবার (২৬ জুন) ট্রেলারটি সামাজিক মাধ্যমে নিজেও শেয়ার করেছেন জয়া। সঙ্গে জীবনের জটিল সমীকরণ নিয়ে আবেগঘন একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি। পোস্টে জয়া আহসান লিখেছেন, জীবন কোনোদিনই সরল ছিলো না, হবেও না। তবু সমীকরণ বদলে বদলে নতুন করে বাঁচার স্বপ্ন দেখতে চায় মানুষ। সম্পর্কের নানা দিক তুলে ধরে তিনি আরও লেখেন, এই অনন্ত খোঁজের খেলায় কোনও প্রাক্তন বা…

Read More

ক্রীড়া ডেস্ক : বিশ্বকাপের সবচেয়ে বড় বিস্ময়গুলোর একটি উপহার দিয়েছে কুরাসাও। এবার তাদের লক্ষ্য আরও বড়, আইভরি কোস্টকে হারিয়ে শেষ বত্রিশের লড়াইয়ে টিকে থাকা। নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে এসে শক্তিশালী ইকুয়েডরের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে ক্যারিবীয় দ্বীপদেশটি। ইকুয়েডরের বিপক্ষে ম্যাচের নায়ক ছিলেন গোলরক্ষক এলোয় রুম। একাই ১৫টি সেভ করে গড়েছেন বিশ্বকাপের নতুন রেকর্ড। অতিরিক্ত সময় ছাড়া কোনো বিশ্বকাপ ম্যাচে এর আগে কোনো গোলরক্ষক এত সেভ করতে পারেননি। তার অসাধারণ নৈপুণ্যে পাওয়া এক পয়েন্ট কুরাসাও শিবিরে আত্মবিশ্বাসের জোয়ার এনে দিয়েছে। কুরাসাও কোচ ডিক অ্যাডভোকাট মনে করেন, ইকুয়েডরের বিপক্ষে পাওয়া ফল প্রমাণ করেছে তার দল যেকোনো প্রতিপক্ষকে ভোগান্তিতে ফেলতে পারে।…

Read More

ডেস্ক নিউজ : প্রধানমন্ত্রী তারেক রহমান এবং চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াংয়ের উপস্থিতিতে চীনের সিনহুয়া নিউজ এজেন্সি ও চায়না মিডিয়া গ্রুপের (সিএমজি) প্রধানদের সঙ্গে চারটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। বাংলাদেশ সরকারের পক্ষে সমঝোতা স্মারকগুলোতে স্বাক্ষর করেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। বৃহস্পতিবার (২৫ জুন) বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে এটি হয়। স্বাক্ষরিত সমঝোতা স্মারকগুলোর আওতায় বাংলাদেশ ও চীনের মধ্যে সংবাদ ও তথ্য বিনিময়ে দ্বিপাক্ষিক সহযোগিতা, গণমাধ্যম খাতে দীর্ঘমেয়াদি অংশীদারিত্ব, গ্লোবাল সাউথভুক্ত গণমাধ্যম বিষয়ে যৌথ গবেষণা, প্রযুক্তির ব্যবহার এবং সম্প্রচার ক্ষেত্রে সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ সম্প্রসারিত হবে। এই সমঝোতা স্মারকগুলো দুই দেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করবে এবং…

Read More