Author: Web desk
আন্তর্জাতিক ডেস্ক : ভেনেজুয়েলায় শক্তিশালী দুই দফা ভূমিকম্পে এখন পর্যন্ত ১৬৪ জনের লাশ উদ্ধার করা হয়েছে। ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন সংখ্যা মানুষ। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস আশঙ্কা করছে, প্রাণহানি ১০ হাজার ছাড়িয়ে যেতে পারে। উদ্ধারকারীরা ধসে পড়া ভবনগুলোতে তল্লাশি চালাচ্ছে। বিবিসি এসব তথ্য জানিয়েছে। বুধবার বিকেলে ভেনেজুয়েলার রাজধানী কারাকাস থেকে প্রায় ১৬০ কিলোমিটার পশ্চিমে প্রথমে ৭ দশমিক ২ মাত্রার একটি ভূমিকম্প হয়। এর এক মিনিটেরও কম সময়ের ব্যবধানে ৭ দশমিক ৫ মাত্রার দ্বিতীয় ভূমিকম্প হয়। ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ ১৬৪ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তবে ভূমিকম্পে সবচেয়ে ক্ষতিগ্রস্ত লা গুয়াইরা রাজ্যের তথ্য এই প্রাথমিক হিসাবে আসেনি। ওই…
আন্তর্জাতিক ডেস্ক : ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহের কোনো বিরতি নেই। ফ্রান্স ও স্পেনসহ সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশগুলোতে চরম গরমে প্রাণহানির হিসাব শুরু হয়েছে। নিহতদের মধ্যে শিশুরাও রয়েছে। বৃহস্পতিবারও(২৫ জুন) অন্তত ১০ কোটি ১০ লাখ ইউরোপীয় নাগরিককে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রার মুখোমুখি হতে হবে বলে ধারণা করা হচ্ছে। আবহাওয়া পরিস্থিতি আফ্রিকার অনেক অঞ্চলের তুলনায়ও বেশি উষ্ণ হয়ে উঠেছে। এদিকে, স্পেনে জুন মাসের নতুন তাপমাত্রার রেকর্ড তৈরি হয়েছে। দেশটির সরকারি মৃত্যুহার পর্যবেক্ষণ ব্যবস্থা ‘মোমো’ জানিয়েছে, রোববার থেকে বুধবার পর্যন্ত ২১২ জনের মৃত্যু তাপপ্রবাহের সঙ্গে সম্পর্কিত হতে পারে। জার্মান আবহাওয়া বিভাগের পূর্বাভাস ও ইউরোপীয় যৌথ গবেষণা কেন্দ্রের ২০২৫ সালের জনসংখ্যা তথ্যের ভিত্তিতে এএফপির হিসাব…
ডেস্ক নিউজ : ভোলার মনপুরায় মৎস্য সম্পদ রক্ষায় যৌথ অভিযান চালিয়ে বাংলাবাজারের একটি দোকান থেকে বিপুল পরিমাণ অবৈধ ও নিষিদ্ধ চায়না দুয়ারি এবং কারেন্ট জাল জব্দ করা হয়েছে। বাংলাদেশ কোস্টগার্ড ও উপজেলা মৎস্য বিভাগ যৌথভাবে এই অভিযান পরিচালনা করে। জব্দকৃত এই জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৭ লক্ষ টাকা। আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় জব্দ করা ৭ লাখ টাকার জাল নদীরপাড়ে স্থানীয় বাসিন্দা ও সংবাদকর্মীদের উপস্থিতিতে পুড়িয়ে ফেলা হয়। এর আগে গতকাল বুধবার রাত ৯টার সময় গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড দক্ষিণ জোনের অধীনস্থ মনপুরা কন্টিনজেন্ট এবং উপজেলা মৎস্য অফিসের একটি যৌথ দল উপজেলার বাংলাবাজার এলাকায় এই অভিযান পরিচালনা করে নিষিদ্ধ জাল…
ক্রীড়া ডেস্ক : গ্রুপ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হচ্ছে জার্মানি ও ইকুয়েডর। ‘ই’ গ্রুপ থেকে এক ম্যাচ বাকি থাকতে নকআউটের টিকিট নিশ্চিত করেছে জার্মানি। তারা কুরাসাওকে ৭-১ আর আইভরি কোস্টকে ২-১ গোলে হারিয়ে পরবর্তী রাউন্ডে উঠেছে সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা। তাই গ্রুপ পর্বের তৃতীয় ও শেষ ম্যাচটি জার্মানির জন্য নিছক আনুষ্ঠানিকতা। অন্যদিকে জার্মানি ম্যাচটি ইকুয়েডরের জন্য ‘বাঁচা-মরা’র লড়াই। এ ম্যাচ হারলেই বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নেবে ইকুয়েডর। আর জিততে পারলে টুর্নামেন্টে টিকে থাকবে তারা। তবে শর্ত হলো, গ্রুপের অন্য ম্যাচে কুরাসাওয়ের বিপক্ষে আইভরি কোস্টকে ড্র কিংবা হারতে হবে। তাহলেই বিশ্বকাপের শেষ বত্রিশে জায়গা করে নেবে ইকুয়েডর। বৃহস্পতিবার রাত ২টায় মু্খোমুখি হবে…
বিনোদন ডেস্ক : গত বছরের ডিসেম্বরে স্থগিত হওয়া পাকিস্তানের জনপ্রিয় গায়ক আতিফ আসলামের কনসার্টটি অনুষ্ঠিত হচ্ছে। আগামী ২৪ জুলাই ‘মেইন স্টেজ শো ফিচারিং আতিফ আসলাম’ শিরোনামে দর্শক-শ্রোতাদের মাতাবেন পাকিস্তানের এই গায়ক। এ প্রসঙ্গে ‘মেইন স্টেজ ইনকরপোরেটেড’র পরিচালক কাজী রাফসান গণমাধ্যমকে বলেন, ‘গত বছর কনসার্টটি স্থগিত হওয়ার পর আমরা দর্শকদের প্রতিশ্রুতি দিয়েছিলাম, সুযোগ পেলেই এই আয়োজন আবারও ফিরিয়ে আনব। গত কয়েক মাসে সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় অনুমোদন ও আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছি। যারা আমাদের ওপর আস্থা রেখেছেন এবং অপেক্ষা করেছেন, তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। ২৪ জুলাই আমরা গত বছরের অসমাপ্ত অধ্যায়টি পূর্ণতা দিতে চাই।’ তিনি আরও বলেন, ‘এটি শুধু একটি…
ডেস্ক নিউজ : জামায়াতপন্থী ১৮ আইন কর্মকর্তার একযোগে পদত্যাগকে রাজনৈতিক স্টান্টবাজি বলে মন্তব্য করেছেন বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার এম বদরুদ্দোজা বাদল। আজ বুধবার সুপ্রিম কোর্টের এনেক্স ভবনের সামনে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। বিএনপির আইনবিষয়ক সম্পাদক বলেন, ‘যখনই সরকার পরিবর্তন হয়, সহকারী অ্যাটর্নি জেনারেল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এবং অ্যাটর্নি জেনারেল পদে থাকা ব্যক্তিরা স্বেচ্ছায় পদত্যাগ করে চলে যান, এটাই বাংলাদেশে সবসময় হয়ে এসেছে। ইন্টারেস্টিং বিষয় হলো, যে বন্ধুরা গতকাল পদত্যাগ করেছেন, উনারা এই সরকারের অধীনে আইন কর্মকর্তা হিসেবে চার মাস কাজ করেছেন, বেতন নিয়েছেন, সুযোগ-সুবিধা নিয়েছেন, পদ-পদবি ব্যবহার করেছেন।’ তিনি আরও বলেন, ‘ইন্টারেস্টিং বিষয় হল, যে বন্ধুরা…
ক্রীড়া ডেস্ক : বিশ্বকাপের গ্রুপপর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে আগামিকাল বৃহস্পতিবার ভোর ৪টায় মাঠে নামবে ব্রাজিল। আর এই ম্যাচ দিয়ে অপেক্ষার অবসান হতে পারে নেইমার ও তার ভক্তদের। স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে নেইমারকে পুরোপুরি প্রস্তুত বলে জানিয়েছেন ব্রাজিল কোচ। তবে দলের সেরা খেলোয়ারকে মাঠে দেখার আনন্দের মাঝে এক কঠিন সমীকরণ নিয়ে ভাবতে হচ্ছে ব্রাজিল ভক্তদের। গ্রুপপর্বের শেষ ম্যাচের ফলাফলের ওপর নির্ভর করছে দলটির নকআউট পর্বের প্রতিপক্ষ। স্কটল্যান্ডের বিপক্ষে সম্ভাব্য তিন ফলাফলের ওপর নির্ভর করবে রাউন্ড অফ ৩২-এ তাদের প্রতিপক্ষ কারা হবে। এখন পর্যন্ত অন্যান্য গ্রুপের যে অবস্থা ব্রাজিল যদি তাদের পরবর্তী ম্যাচে জয়ী হয় তাহলে তারা পাবে এশিয়ার পরাশক্তি জাপানকে, আর…
ডেস্ক নিউজ : রাজধানীর যানজট নিরসন ও যাত্রীসেবা নিশ্চিত করতে আগামী ছয় মাসের মধ্যে নারায়ণগঞ্জের কাঁচপুর বাস টার্মিনালের নির্মাণকাজ শেষ করার ঘোষণা দিয়েছেন সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ। বুধবার (২৪ জুন) বিকেলে সোনারগাঁও উপজেলার কাঁচপুরে নির্মাণাধীন এই বাস টার্মিনাল প্রকল্প পরিদর্শন শেষে তিনি এ তথ্য জানান। প্রতিমন্ত্রী বলেন, ঢাকাকে যানজটমুক্ত রাখার সমন্বিত পরিকল্পনার অংশ হিসেবে সায়েদাবাদ ও যাত্রাবাড়ী বাস টার্মিনালের চাপ কমাতে এর কিছু অংশ কেরানীগঞ্জ ও কাঁচপুরে স্থানান্তরের প্রক্রিয়া চলছে। আগামী ছয় মাসের মধ্যে টার্মিনালটির কার্যক্রম পুরোপুরি চালু করে নাগরিকদের প্রয়োজনীয় সুবিধা নিশ্চিত করা সম্ভব হবে। বিগত সরকারের সমালোচনা করে হাবিবুর রশীদ বলেন, আগের সরকারের আমলে চারটি…
ডেস্ক নিউজ : জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড। আগামী দিনের নেতৃত্ব গড়ে তুলতে শিক্ষার্থীদের নৈতিকতা, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধে উজ্জীবিত হতে হবে। বুধবার ডেপুটি স্পিকার রাজধানীর ডন বস্কো স্কুল পরিদর্শন করেন। এ সময় তিনি বিদ্যালয়ের অবকাঠামো ঘুরে দেখেন এবং শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকদের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময়কালে এসব কথা বলেন। শিক্ষার্থীদের মনোযোগসহকারে পড়াশোনা করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ডন বস্কো স্কুলে বিভিন্ন ধর্মের শিক্ষার্থীরা একসঙ্গে পড়াশোনা করছে, যা সম্প্রীতি ও সংস্কৃতির এক অনন্য দৃষ্টান্ত। শিক্ষকদের উদ্দেশে তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে কোনো ধরনের বৈষম্যের সুযোগ থাকা উচিত নয়। পাশাপাশি শিশুদের বাংলাদেশি কৃষ্টি-সংস্কৃতি, খেলাধুলা ও সহশিক্ষা…
আন্তর্জাতিক ডেস্ক : জাপান আগের অবস্থানে নেই—এমনই এক বিস্ময়কর তথ্য উঠে এসেছে সাম্প্রতিক এক বৈজ্ঞানিক গবেষণায়। গবেষকদের দাবি, ২০১১ সালের ভয়াবহ ভূমিকম্পের প্রায় ১৫ মিনিট পর দেশটির ভূখণ্ড স্থায়ীভাবে পূর্ব দিকে সরে যায়। গবেষণাটি পরিচালনা করেছেন ইউনিভার্সিটি অব শিকাগোর ভূ-পদার্থবিদ সানইয়ং পার্ক। গবেষণার ফলাফল সম্প্রতি একটি বিজ্ঞান সাময়িকীতে প্রকাশিত হয়েছে এবং বিষয়টি নিয়ে বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করেছে সিএনএন। ২০১১ সালের ১১ মার্চ স্থানীয় সময় দুপুর ২টা ৪৬ মিনিটে জাপানে ৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। জিপিএস তথ্য বিশ্লেষণে দেখা যায়, ভূমিকম্পের কিছু সময় পর হোক্কাইডো থেকে কিউশু পর্যন্ত প্রায় ৩ হাজার কিলোমিটার বিস্তৃত অঞ্চল প্রায় একই সময়ে পূর্ব দিকে স্থানচ্যুত…