Author: Web desk

ক্রীড়া ডেস্ক : হারারেতে একমাত্র টেস্টে দ্বিতীয় দিনে ২৭০ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং শুরু করেছিল বাংলাদেশ। গতকাল সোমবার ৯ ওভার ব্যাট করে ওপেনার সাদমান ইসলামকে হারিয়ে এক উইকেটে ৪০ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ করে বাংলাদেশ। আজ মঙ্গলবার তৃতীয় দিনে দুই সেশনও টিকতে পারল না টাইগাররা। শেষ পর্যন্ত ১৮৫ রানে অলআউট হয়ে জিম্বাবুয়ের কাছে ইনিংস এবং ৮৫ রানের ব্যবধানে হেরেছে নাজমুল হোসেন শান্তর দল। দিনের শুরুতে আজ দ্বিতীয় ওভারেই হারাতে হয় দ্বিতীয় উইকেট। আগের দিনের সংগ্রহে মাত্র এক রান যোগ করেই সাজঘরের পথ ধরেন মাহমুদুল হাসান জয়। পরে দলের হয়ে কোনো ব্যাটারই বড় ইনিংস খেলতে পারেননি। তাওহীদ হৃদয়,…

Read More

বিনোদন ডেস্ক : সম্প্রতি এক অনাকাঙ্ক্ষিত ঘটনার মুখোমুখি হয়েছেন জনপ্রিয় অভিনেতা কমল পাটেকার। ব্যক্তিগত শত্রুতার জেরে তাকে হয়রানি করতে মাঝরাতে তার বাসায় পুলিশ পাঠানো হয়েছে বলে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। এই ঘটনাটি বিনোদন পাড়াসহ সামাজিক মাধ্যমে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। গত রোববার (১৮ জুন) রাতে কমল পাটেকারের আকস্মিক পুলিশি অভিযানের ঘটনাটি ঘটে। কোনো সুনির্দিষ্ট অভিযোগ বা ওয়ারেন্ট ছাড়াই একদল পুলিশ অভিনেতার বাসভবনে কড়া নাড়ে। তল্লাশির নামে গভীর রাতে তার পরিবারকে চরম মানসিক হেনস্তা ও আতঙ্কের মধ্যে ফেলা হয়। পরবর্তীতে জানা যায়, তার নামে নাকি জুলাইয়ের একটি মামলায় সদ্য নাম যুক্ত হয়েছে যাত্রাবাড়ি থানায়। তবে এর বেশি বিস্তারিত জানা যায়নি।…

Read More

ডেস্ক নিউজ : ভোলার মনপুরার মেঘনায় ফের জেলের জালে ধরা পড়ল রাজা ইলিশ। মাছটির ওজন দুই কেজি চারশত গ্রাম। রাজা ইলিশ মাছটি নিলামে ৯ হাজার ৩০০ টাকায় বিক্রি করা হয়। আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলার মনপুরা ইউনিয়নের মমিন তালুকদারের মৎস্য আড়তে বিক্রি করা হয়। মৎস্য আড়তের মালিক মমিন তালুকদার জানান, সোমবার সন্ধ্যায় বরিশালের মেহেন্দীগঞ্জের জেলে ইসমাইল মাঝিসহ সঙ্গীয় জেলেরা রামনেওয়াজ সংলগ্ন মেঘনায় মাছ শিকার করছিল। এই সময় জালে অন্যান্য ছোট ইলিশের সঙ্গে রাজা ইলিশটি ধরা পড়ে। এই উপকূলের জেলে ও মৎস্য আড়তদাররা বড় সাইজের ইলিশকে রাজা মাছ বলে। রামেওয়াজ মৎস্য ঘাটের ব্যাপারী মো. নাহিদ জানান, তিনিসহ অন্যান্য ব্যাপারীর উপস্থিতিতে…

Read More

আন্তর্জাতিক ডেস্ক :জার্মানির উত্তরাঞ্চলীয় স্টেড শহরে গোলাগুলিতে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানিয়েছে দেশটির পুলিশ। আজ সোমবার সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। পুলিশ জানিয়েছে, উত্তর জার্মানির স্টেড শহরের একটি যুবকল্যাণ কেন্দ্রে গোলাগুলির ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। এই গোলাগুলিতে আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। এসময় তারা অভিযুক্ত হামলাকারীসহ দুই সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে। ঘটনার বিষয়ে তদন্ত চলছে। বর্তমানে এলাকাটি নিরাপদ এবং জনসাধারণের জন্য কোনো হুমকি নেই। জনসাধারণকে ওই এলাকা এড়িয়ে চলার অনুরোধ করেছে বলে সিএনএনকে জানিয়েছে পুলিশ। স্থানীয় কাউন্সিলর কার্স্টেন ব্রোকেলম্যান বলেন, ‘যেখানে গোলাগুলির ঘটনাটি ঘটেছে, তার ঠিক পাশেই শহর কর্তৃপক্ষ একটি দিবাযত্ন কেন্দ্র…

Read More

ক্রীড়া ডেস্ক : অবশেষে যোগ করা সময়ের ১১তম মিনিটে বাজল রেফারির শেষ বাঁশি। জাপানকে ২–১ গোলে হারিয়ে বিশ্বকাপের শেষ ষােলোয় উঠে গেল ব্রাজিল। ম্যাচের প্রথমার্ধে গোল হজম করে পিছিয়ে পড়েছিল ব্রাজিল। তবে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়িয়ে ৫৬ মিনিটে সমতা আনে কার্লো আনচেলত্তির দল। হেডে গোল করেন কাসেমিরো। প্রথমার্ধে ব্রাজিল ছিল অনেকটাই ছন্নছাড়া। গোলও হজম করে জাপানের কাছে। তবে দ্বিতীয়ার্ধে দেখা যায় অন্য এক ব্রাজিলকে। জাপানকে পাত্তাই দেয়নি এবার। শেষ পর্যন্ত দাপুটে খেলেই জাপানের বিপক্ষে জয় তুলে নিয়েছে ব্রাজিল। এই জয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে কার্লো আনচেলত্তির। বিদায় হয়ে গেছে এশিয়ার পরাশক্তি জাপানের। প্রথমার্ধে জাপানের বিপক্ষে ১-০ ব্যবধানে পিছিয়ে ছিল। দ্বিতীয়ার্ধের শুরু…

Read More

ক্রীড়া ডেস্ক : যুক্তরাষ্ট্র বিশ্বকাপের আয়োজক হলেই দর্শকের রেকর্ড যেন অবধারিত। সর্বশেষ ১৯৯৪ বিশ্বকাপে এমনটা দেখা গেছে। এবারও তা–ই। সর্বোচ্চ দর্শকের নতুন রেকর্ড হয়েছে। এই আসর শেষ হওয়ার আগে হয়তো নতুন উচ্চতায় চলে যাবে। মজা করে কেউ কেউ বলতে পারেন, বিশ্বকাপে ভবিষ্যতে দর্শকের রেকর্ড ভাঙতে আবারও হয়তো যুক্তরাষ্ট্রকেই আয়োজক হতে হবে! সেটার কারণও আছে। এবারের কথাই ধরুন। যুক্তরাষ্ট্রের ভেন্যু স্টেডিয়াম ১১টি। সব কটি স্টেডিয়ামই বেসবল, রাগবির পাশাপাশি বড় কনসার্ট মাথায় রেখে বানানো। কোনো স্টেডিয়ামের গ্যালারিতেই ৬৪ হাজারের নিচে আসন নেই। তাতে এক দিনে যুক্তরাষ্ট্রে তিন–চারটি ম্যাচ হলে বিশ্বকাপে এক দিনে দর্শক উপস্থিতির রেকর্ড ভেঙে যাওয়াই তো স্বাভাবিক। ফিফার এক প্রতিবেদনে…

Read More

বিনোদন ডেস্ক : বরেণ্য চিত্রশিল্পী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও একুশে পদকপ্রাপ্ত মুস্তাফা মনোয়ারের জানাজা অনুষ্ঠিত হবে আগামীকাল মঙ্গলবার (৩০ জুন)। জানাজা শেষে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ নেওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। এরপর বনানী কবরস্থানে গুণী এই শিল্পীকে দাফন করা হবে বলে জানিয়েছে তার পরিবার। আজ সোমবার মুস্তাফা মনোয়ারের ছেলে সাদাত মনোয়ার বলেন, ধানমন্ডির তাকওয়া মসজিদ থেকে গোসল সেরে দুপুর ১২ টায় মরহুমের নিজ বাসভবনে আনা হয়েছে। এখানে বিকেল পর্যন্ত মরদেহ থাকবে। তার পরিবার ও শুভাকাঙ্ক্ষীদের শ্রদ্ধা জানানোর পর স্কয়ার হাসপাতালের হিমঘরে রাখা হবে। তিনি আরও জানান, আগামীকাল মঙ্গলবার সকাল ৯টায় মুস্তাফা মনোয়ারের মরদেহ প্রথমে নেওয়া হবে বাংলাদেশ টেলিভিশন…

Read More

ডেস্ক নিউজ : গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে ১ হাজার ৫৭ শিশু আক্রান্ত হয়েছে। এর মধ্যে হাম শনাক্ত হয়েছে ১১৬ শিশুর। এই হিসাব গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত সময়ে। আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হামবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে নিশ্চিত মৃত্যুর সংখ্যা ৯৩। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৬১৯ জন। মোট মৃত্যু দাঁড়িয়েছে ৭১২ জনে। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি…

Read More

ক্রীড়া ডেস্ক : একসময় ব্যাট হাতে লর্ডসে সেঞ্চুরি করে অনার্স বোর্ডে নাম তুলেছিলেন তামিম ইকবাল। প্রায় ১৬ বছর পর সেই ঐতিহাসিক মাঠেই পেলেন আরও একটি বিশেষ সম্মান। বাংলাদেশের সাবেক অধিনায়ক ও বর্তমান বিসিবি সভাপতি এবার মেরিলিবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) আজীবন সম্মানী সদস্যপদ লাভ করেছেন। ১৭৮৭ সালে প্রতিষ্ঠিত এমসিসি ক্রিকেটের অন্যতম ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। ক্রিকেটের আইন সংরক্ষণ ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি লন্ডনের ঐতিহাসিক লর্ডস ক্রিকেট গ্রাউন্ডেরও মালিক এই ক্লাব। এমসিসির তথ্য অনুযায়ী, তামিম বাংলাদেশের তৃতীয় ব্যক্তি হিসেবে এই মর্যাদাপূর্ণ সদস্যপদ পেলেন। এর আগে ২০০৩ সালে সাবেক বিসিবি সভাপতি সাবের হোসেন চৌধুরী এবং ২০২৩ সালে বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা…

Read More

আন্তর্জাতিক ডেস্ক : ইউরোপের পশ্চিমাঞ্চলে শত শত মানুষের মৃত্যুর পর এবার পূর্ব ইউরোপের দেশগুলোও ভয়াবহ তাপপ্রবাহের মুখে পড়েছে। পোল্যান্ড, চেকিয়া (চেক প্রজাতন্ত্র) ও স্লোভাকিয়ায় ৪০ ডিগ্রি সেলসিয়াসেরও বেশি তাপমাত্রা রেকর্ড হওয়ার শঙ্কা তৈরি হয়েছে। এদিকে, ফ্রান্সে তাপপ্রবাহে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ। রোববার (২৮ জুন) ইউরোপজুড়ে অন্তত ১৯ কোটি ১০ লাখ মানুষ ৩৫ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি তাপমাত্রার মধ্যে ছিলেন। জার্মানি, চেকিয়া, পোল্যান্ড ও হাঙ্গেরিতে চরম তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। পোল্যান্ডে ১৯২১ সালে রেকর্ড হওয়া সর্বোচ্চ ৪০.২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার রেকর্ড রোববার (২৮ জুন) ভেঙে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দেশটির সরকারি নিরাপত্তা…

Read More