Author: Web desk

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান চালানোর জন্য দেশটির প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) পুরোপুরি প্রস্তুত রয়েছে। সরকারের নির্দেশনা মিললেই বাহিনী অভিযান শুরু করবে বলে জানিয়েছেন তিনি। মঙ্গলবার ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১৪-কে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু দাবি করেন, ইসরায়েল ইতোমধ্যে দু’দফা অভিযানের মাধ্যমে ইরানের পরমাণু কর্মসূচি থেকে সৃষ্ট বড় ধরনের নিরাপত্তা ঝুঁকি মোকাবিলা করেছে। তার ভাষ্য, পরিস্থিতি প্রয়োজন হলে তৃতীয়বারও হামলা চালাতে ইসরায়েল দ্বিধা করবে না এবং সে লক্ষ্যে প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন রয়েছে। এর আগে ২০২৫ সালের ৬ জুন জাতিসংঘের পরমাণু তদারকি সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি (আইএইএ) জানায়, ইরানের কাছে প্রায় ৪০০…

Read More

আন্তর্জাতিক ডেস্ক : ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প আঘাত হানার ছয় দিন পর, ধ্বংসস্তূপের নিচ থেকে তিন বছর বয়সী এক শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে জর্ডানের একটি উদ্ধারকারী দল। ভিডিও ফুটেজে দেখা যায়, লা গুয়াইরা রাজ্যে ধ্বংসস্তূপ থেকে শিশুটিকে বের করে আনার সময় উদ্ধারকারীরা উল্লাসে ফেটে পড়েন। ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট শিশুটির নাম ক্লিয়েবার মোরান বলে জানিয়েছেন। ডেলসি রদ্রিগেজ শিশুটির এই উদ্ধারকে ‘আশার মুহূর্ত’ হিসেবে বর্ণনা করেছেন। এই ঘটনাটি এমন এক সময় ঘটলো যখন জাতিসংঘ সতর্ক করেছে যে, ভেনেজুয়েলায় হাজার হাজার মানুষ জরুরিভাবে খাদ্য ও আশ্রয়ের সংকটে ভুগছে। এদিকে, গত সপ্তাহের ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে…

Read More

ডেস্ক নিউজ : ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী উপজেলার সাবাজপুর উচ্চ বিদ্যালয়ের নিখোঁজ চার শিক্ষার্থীকে সিলেট থেকে উদ্ধার করেছে পুলিশ। ঠাকুরগাঁও সহকারী পুলিশ সুপার স্নেহাশীষ কুমার দাস আজ বুধবার বিকেলে তাদের উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। উদ্ধার হওয়া শিক্ষার্থীরা হলো বালিয়াডাঙ্গী উপজেলার চাড়োল ইউনিয়নের সাবাজপুর এলাকার বাসিন্দা মানিক চন্দ্রের মেয়ে শ্রীমতি খুশি, একই এলাকার বাঙ্কু দেবনাথের মেয়ে শ্রীমতি মলিকা, রমেশ দেবনাথের মেয়ে রিতু দেবনাথ, এবং আকালু দেবনাথের মেয়ে সেজুতি রানী দেবনাথ। তারা সবাই সাবাজপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। খুশি, মলিকা ও রিতু দশম শ্রেণির এবং সেজুতি রানী দেবনাথ অষ্টম শ্রেণির ছাত্রী। এর আগে গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে চার শিক্ষার্থী একসঙ্গে প্রাইভেট পড়ার উদ্দেশে…

Read More

ক্রীড়া ডেস্ক : নকআউটের লড়াই শুরু হয়ে গেছে। বিশ্বকাপ ঢুকে পড়েছে সেই অধ্যায়ে, যেখানে এক ভুলেই শেষ হয়ে যেতে পারে সব। কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনাও এখন সেই পরীক্ষা দেওয়ার অপেক্ষায়। এর মধ্যেই আর্জেন্টিনা দলের ভ্রমণসূচিতে সামান্য পরিবর্তন এসেছে। আজ বুধবার কানসাসে নিজেদের শেষ অনুশীলন করবে আর্জেন্টিনা দল। বাংলাদেশ সময় গভীর রাতে শুরু হবে সেই সেশন। সেটিই হবে মায়ামিতে রওনা দেওয়ার আগে তাদের শেষ প্রস্তুতি। অনুশীলন শেষে বিশ্রামের পর কানসাস সিটি থেকে মায়ামির উদ্দেশে রওনা দেবে দল। সেখানে পৌঁছে শুরু হবে শেষ পর্বের প্রস্তুতি। বাংলাদেশ সময় শনিবার ভোর ৪টায় বিশ্বকাপের শেষ ৩২-এ কেপ ভার্দের মুখোমুখি হবে আর্জেন্টিনা। ম্যাচটি হবে মায়ামির হার্ড…

Read More

ক্রীড়া ডেস্ক : বিশ্বকাপের নকাউটের লড়াইয়ে শুরু থেকেই ইংল্যান্ডকে চাপে ফেলে দিয়েছে ডিআর কঙ্গো।ম্যাচ শুরুর মাত্র ৭ম মিনিটেই বেনি সিপেঙ্গার দুর্দান্ত গোলে আফ্রিকার দলটি এগিয়ে যায়। এই চমৎকার গোলের উৎস অবশ্য অধিনায়ক শানসেল এমবেম্বা, তাঁর অ্যাসিস্ট থেকেই লিড নিল কঙ্গো। এরপর ইংল্যান্ড অনেক আক্রমণ করেছে কিন্তু গোলে দেখা পায়নি। শক্তিমত্তার বিচারে কঙ্গোকে নিতান্তই পুচকেই বলা যায়। তাদের বিপক্ষে সহজ জয়ই পাবে ইংল্যান্ড, এমনটাই আশা ফুটবলপ্রেমীদের। কিন্তু ম্যাচের শুরুতেই পুরো ফুটবলবিশ্বকে স্তব্ধ করে দিল কঙ্গো। ইতিহাস কিন্তু এখন ইংল্যান্ডের বিপক্ষে কথা বলছে! পরিসংখ্যান ঘাঁটলে দেখা যাচ্ছে, সেই ১৯৬৬ সালের বিশ্বকাপের ফাইনালে জার্মানির বিপক্ষে প্রথমে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ম্যাচ জিতেছিল ইংল্যান্ড। এরপর দীর্ঘ…

Read More

বিনোদন ডেস্ক : দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। অভিনয়ের মুন্সিয়ানায় তিনি যেমন বাংলাদেশের দর্শকের ভালোবাসা অর্জন করেছেন, তেমনই পশ্চিমবঙ্গেও গড়ে তুলেছেন নিজের শক্ত অবস্থান। একের পর এক প্রশংসিত কাজের পাশাপাশি দুই দেশ থেকেই অর্জন করেছেন অসংখ্য সম্মাননা ও পুরস্কার। আজ ১ জুলাই (বুধবার) জয়া আহসানের জন্মদিন। বিশেষ এই দিনে ভক্ত-অনুরাগীদের শুভেচ্ছার পাশাপাশি সহকর্মী ও কাছের মানুষের ভালোবাসাতেও সিক্ত হচ্ছেন। জয়ার জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। নিজের ফেসবুকে স্ত্রী ও সন্তানকে নিয়ে জয়ার সঙ্গে তোলা দুটি ছবি প্রকাশ করেন তিনি। ছবিগুলোতে ফুল দিয়ে অভিনেত্রীকে শুভেচ্ছা জানাতে দেখা যায় চঞ্চল ও তার পরিবারকে। ক্যাপশনে লিখেছেন, ‘শুভ…

Read More

ক্রীড়া ডেস্ক : বিশ্বকাপ ফুটবলে আইভরি কোস্টকে ২-১ গোলে হারিয়ে শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে নরওয়ে। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে ছিল নরওয়ে। আইভরি কোস্ট একটি গোল পরিশোধ করলেও দ্বিতীয় গোল পরিশোধ করা আগে শেষ বাঁশি বাজে। যুক্তরাষ্ট্রের ডালাসের এটি অ্যান্ড টি স্টেডিয়ামে নকআউট পর্বের ম্যাচে আইভরি কোস্টের বিপক্ষে প্রথমার্ধ শেষে ১-০ গোলে এগিয়ে ছিল নরওয়ে। ম্যাচের ৩৯তম মিনিটে নরওয়ের পক্ষে একমাত্র গোলটি করেন তরুণ ফরোয়ার্ড আন্তোনিও নুসা। দুই দলের পারফরম্যান্স বিবেচনায় প্রথমার্ধে নরওয়েই ছিল বেশি আক্রমণাত্মক, সংগঠিত এবং কার্যকর। বলের দখল, সুযোগ সৃষ্টি এবং রক্ষণভাগের দৃঢ়তায় তারা আইভরি কোস্টের চেয়ে এগিয়ে ছিল। অন্যদিকে আইভরি কোস্টকে দ্বিতীয়ার্ধে ম্যাচে ফিরতে হলে আক্রমণে…

Read More

ডেস্ক নিউজ : প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল করা হয়েছে। এ বিষয়ে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, ব্যয় সংকোচনের কথা বিবেচনা করে প্রধানমন্ত্রীর নির্দেশে এবার বাজেট পরবর্তী নৈশভোজও বাতিল করা হয়েছে। এতে সরকারের প্রায় ৫০ লাখ টাকা সাশ্রয় হয়েছে। প্রতিবছর বাজেট পাসের দিন রাতে সংসদ ভবনে অর্থ মন্ত্রণালয়ের আয়োজনে নৈশভোজ হয়ে থাকে। সেখানে প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতাসহ মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, গণমাধ্যমের সাংবাদিকরা অংশ নিয়ে থাকেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব বলেন, ‘বিগত ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের আপ্যায়ন খাতে প্রতিবছর ব্যয় হয়েছিল গড়ে ৩০ থেকে ৫৫…

Read More

আন্তর্জাতিক ডেস্ক : ভেনেজুয়েলার উত্তরাঞ্চলে শক্তিশালী জোড়া ভূমিকম্পের পাঁচ দিন পর আবারও বড় ধরনের পরাঘাত (আফটারশক) অনুভূত হয়েছে। এ সময় আতঙ্কিত  বাসিন্দারা ঘর ছেড়ে রাস্তায় নেমে আসেন। গত সপ্তাহের ওই বিপর্যয়ে নিহতের সংখ্যা বেড়ে ১ হাজার ৭১৯ জনে দাঁড়িয়েছে। এখনো কয়েক হাজার মানুষ নিখোঁজ। এ পরিস্থিতিতে দেশটিতে এখন চরম মানবিক সংকট বিরাজ করছে। গত সোমবার ভোরে আঘাত হানা ওই পরাঘাতের তীব্রতা ছিল ৪ দশমিক ৬। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা এ তথ্য জানিয়েছে। অবশ্য কলম্বিয়ার ভূতাত্ত্বিক জরিপ সংস্থা বলছে, এর তীব্রতা ছিল ৫ দশমিক ১। রাজধানী কারাকাস ও বিধ্বস্ত বন্দরনগরী লা গুইরা এ সময় কেঁপে ওঠে। লা গুইরার ধ্বংসস্তূপের নিচ থেকে…

Read More

ডেস্ক নিউজ : বাগেরহাটের রামপালে অনুমোদনহীন চিপস খেয়ে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১২ শিক্ষার্থী ও এক অভিভাবক অসুস্থ হয়ে পড়েছে। এ ঘটনায় অভিযানে মেয়াদোত্তীর্ণ ও অনিরাপদ খাদ্যপণ্য বিক্রির প্রমাণ পাওয়ায় ব্যবসায়ী মনোরঞ্জন মন্ডলকে ১০ হাজার টাকা জরিমানা এবং দোকান সিলগালা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার দুপুরে বড়দূর্গাপুর গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের ওই দোকানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তামান্না ফেরদৌসি। এর আগে গতকাল সোমবার দুপুরে বড় দূর্গাপুর দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা পাশে থাকা মনোরঞ্জন মন্ডলের দোকান থেকে খোলা চিপস কিনে খায়। এতে ১২ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। তাদের চিপসগুলো ডিটারজেন্টের প্যাকেট সদৃশ্য মোড়কে বিক্রি করা…

Read More