Author: Web desk

ক্রীড়া ডেস্ক : আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে টানা দুটি টি-টোয়েন্টি সিরিজ হারার পর কঠিন সমালোচনার মুখে পড়েছিল ভারত। টানা ছয় ম্যাচে জয়ের দেখা না পাওয়া দলটি অবশেষে জিম্বাবুয়ের বিপক্ষে ঘুরে দাঁড়িয়েছে। প্রথম ম্যাচে জয়ের পর দ্বিতীয় টি-টোয়েন্টিতেও দাপুটে পারফরম্যান্স দেখিয়ে ৯০ রানের বড় ব্যবধানে স্বাগতিকদের হারিয়েছে ভারত। এর ফলে এক ম্যাচ হাতে রেখেই তিন ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে নিজেদের করে নিয়েছে মেন ইন ব্লু। শনিবার হারারে স্পোর্টস ক্লাবে টস জিতে আগে ব্যাট করে ভারত ৫ উইকেটে ২১৯ রানের বিশাল সংগ্রহ গড়ে। ইনিংসের শুরুতে বৈভব সূর্যবংশী আক্রমণাত্মক ব্যাটিং করলেও ২০ বলে ২৬ রান করে বিদায় নেন। অন্য ওপেনার অভিষেক শর্মাও বড়…

Read More

ক্রীড়া ডেস্ক : বাংলাদেশি বংশোদ্ভূত তরুণ ফুটবলার ফারহান আলি ওয়াহিদের ক্যারিয়ারে যোগ হলো নতুন এক মাইলফলক। ইংলিশ ক্লাব ফুলহ্যামের সিনিয়র দলের হয়ে প্রথমবার মাঠে নেমেছেন ১৯ বছর বয়সী এই উইঙ্গার। প্রাক-মৌসুমের প্রস্তুতি ম্যাচে নরিচ সিটির বিপক্ষে দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মাঠে নামেন তিনি। শনিবার অনুষ্ঠিত ম্যাচে ফুলহ্যাম ২-০ গোলে হেরে গেলেও ব্যক্তিগতভাবে দিনটি স্মরণীয় হয়ে থাকবে ফারহানের জন্য। মাঠে নেমেই নিজের সামর্থ্যের আভাস দেন তিনি। ম্যাচে তার নেওয়া একটি শট নরিচ গোলরক্ষক দারুণ দক্ষতায় প্রতিহত করেন। ফুলহ্যামের একাডেমিতে ধারাবাহিক ভালো পারফরম্যান্সের পুরস্কার হিসেবেই সিনিয়র দলে সুযোগ পেয়েছেন ফারহান। গত মৌসুমে অনূর্ধ্ব-১৮ দলের হয়ে ১৭ ম্যাচে সাত গোল করেন তিনি। পরে অনূর্ধ্ব-২১…

Read More

বিনোদন ডেস্ক : অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ভারতের বর্ষীয়ান অভিনেত্রী শাবানা আজমি। সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়েছেন তিনি। সংক্রমণের কারণে ১০২ ডিগ্রি তীব্র জ্বরে ভোগায় চিকিৎসকদের পরামর্শে বর্তমানে পাঁচ দিনের সম্পূর্ণ আইসোলেশনে রয়েছেন ৭৫ বছর বয়সী এই অভিনেত্রী। এ কারণে আগে থেকে প্রতিশ্রুতি দেওয়া দেশটিতে চলমান ছাত্রদের প্রতিবাদ কর্মসূচিতেও অংশ নিতে পারেননি তিনি। একটি ছাত্র সংগঠনের আয়োজনে প্রতিবাদ সভায় তার উপস্থিত থাকার কথা ছিল বলে জানান শাবানা আজমি। সেখানে গিয়ে শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে চেয়েছিলেন তিনি। তবে হঠাৎ সোয়াইন ফ্লু ধরা পড়ায় চিকিৎসক তাকে বাড়ির বাইরে যেতে নিষেধ করেছেন। সংক্রমণ যাতে অন্যদের মধ্যে ছড়িয়ে না পড়ে, সে জন্যই তাকে আইসোলেশনে থাকার…

Read More

ডেস্ক নিউজ : রাজধানীর মতিঝিলে মেট্রোরেল স্টেশনের নিচ থেকে একটি ছাতার ভেতরে রাখা বোমা উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে সড়কে একটি ছাতার ভেতরে রাখা বোমাটি উদ্ধার করা হয়। পরবর্তীতে বোমাটি নিষ্ক্রিয় করেছে ঢাকা মহানগর পুলিশের বোমা উদ্ধার ও নিষ্ক্রিয়কারী দল। ডিএমপি সূত্রে জানা গেছে, আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচের সড়কে একটি ছাতার ভেতরে বোমাটি রাখা ছিল। এটি দেখে পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ সদস্যরা গিয়ে এলাকাটি ঘিরে রাখেন। পরবর্তীতে ডিএমপির বোমা উদ্ধার ও নিষ্ক্রিয়কারী দল ঘটনাস্থলে গিয়ে বোমাটি নিষ্ক্রিয় করে। এ ঘটনায় ওই সড়কে…

Read More

ডেস্ক নিউজ : দেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্রটি গ্রহণ করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। পদ শূন্য হওয়ায় সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন হাফিজ উদ্দিন আহমদ। শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে জাতীয় সংসদের শপথকক্ষে এক জরুরি সংবাদ সম্মেলনে এ তথ্য জানান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। এ সময় হাফিজ উদ্দিন আহমদ বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৫০ অনুচ্ছেদের দফা ৩ অনুযায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তার স্বাক্ষরযুক্ত পদত্যাগপত্র আজ (শুক্রবার) বিকেল ৫টা ১ মিনিটে আমার কাছে দাখিল করেছেন। সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী আমি রাষ্ট্রপতির দায়িত্ব নিয়েছি। তিনি আরও বলেন, পদত্যাগপত্রটি আমি গ্রহণ করেছি এবং জাতীয়…

Read More

আন্তর্জাতিক ডেস্ক : নিট এর প্রশ্নফাঁস ইস্যুতে দেশজুড়ে বিতর্ক ও শিক্ষার্থীদের বিক্ষোভের মধ্যেও ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে কেন্দ্রীয় সরকারের উচ্চপর্যায়ের সূত্র। সরকারি সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, সরকারের মতে, ‘পদত্যাগ করানো সবচেয়ে সহজ সিদ্ধান্ত হতে পারে, তবে সরকার এ বিষয়ে মন্ত্রীর পাশেই রয়েছে।’ এদিকে ইন্ডিয়া জোট ও বিভিন্ন শিক্ষার্থী সংগঠনের নেতৃত্বে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ চলছে। আন্দোলনকারীদের প্রধান দাবি, ৫৫ বছর বয়সী শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। নাম প্রকাশে অনিচ্ছুক সরকারের এক শীর্ষ কর্মকর্তা বলেন, জনগণ সরকারকে কাজ করার…

Read More

ডেস্ক নিউজ : গাইবান্ধায় করতোয়া ও তিস্তা নদীর পানি বৃদ্ধি পেলেও কমেছে ব্রহ্মপুত্র ও ঘাঘট নদের পানি। জেলার নদ-নদীগুলোর পানি কখনো বাড়ছে, আবার কখনো কমছে। এতে নদীতীরবর্তী মানুষের মধ্যে বন্যা ও নদীভাঙনের আতঙ্ক দেখা দিয়েছে। ইতোমধ্যে জেলার চার উপজেলার ৪৫টি পয়েন্টে ভাঙন দেখা দিয়েছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে ৭ শতাধিক পরিবার। শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যা ৬টার তথ্য অনুযায়ী গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানায়, গত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র নদের পানি ২ সেন্টিমিটার কমে বিপৎসীমার ৪৯ সেন্টিমিটার নিচ দিয়ে এবং ঘাঘট নদের পানি ২ সেন্টিমিটার কমে বিপৎসীমার ৮৭ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। অন্যদিকে করতোয়া নদীর পানি ৪ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ৬৮…

Read More

ক্রীড়া ডেস্ক : পর্দা উঠছে ২০২৬ এশিয়ান গেমস ক্রিকেটের। জাপানে অনুষ্ঠেয় এই মেগা ইভেন্টের পুরুষ ও নারী ক্রিকেট টুর্নামেন্টের ড্র এবং সূচি এখন চূড়ান্ত। বরাবরের মতোই রোমাঞ্চ ধরে রেখে পুরুষ বিভাগের শীর্ষ চার দল-বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা সরাসরি খেলবে নকআউট পর্বে। গ্রুপ পর্বের বাধা পেরিয়ে আসা দলগুলোর বিপক্ষে কোয়ার্টার ফাইনালে মাঠে নামবে এশিয়ার শীর্ষ চার দল। অন্যদিকে, স্বাগতিক জাপানসহ মোট ৮টি দল অংশ নিচ্ছে নারী টি-টোয়েন্টি টুর্নামেন্টে, যা সরাসরি কোয়ার্টার ফাইনাল পর্ব দিয়েই মাঠে গড়াবে। পুরুষ টুর্নামেন্টে ৬টি দলকে প্রথম পর্বের লড়াইয়ের জন্য দুটি গ্রুপে ভাগ করা হয়েছে: গ্রুপ এ: আফগানিস্তান, জাপান (স্বাগতিক) ও নেপাল। গ্রুপ বি: হংকং, মালয়েশিয়া…

Read More

বিনোদন ডেস্ক : ভারতে প্রশ্নফাঁসকে কেন্দ্র করে চলমান শিক্ষার্থী আন্দোলন নিয়ে বলিউড অভিনেতা সালমান খান এবার ভিন্ন অবস্থান জানালেন। শুরুতে আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে এটিকে রাজনৈতিকভাবে ব্যবহার না করার আহ্বান জানালেও এবার তিনি আন্দোলনরত শিক্ষার্থীদের বাড়ি ফিরে যাওয়ার অনুরোধ করেছেন। একই সঙ্গে অভিভাবকদের উদ্বিগ্ন না হয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আশ্বাসের ওপর আস্থা রাখার পরামর্শ দিয়েছেন। সামাজিক মাধ্যমে দেওয়া এক বার্তায় সালমান বলেন, দেশের ভবিষ্যৎ ও শিক্ষার্থীদের শিক্ষাগত নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া উচিত। প্রশ্নফাঁসের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রধানমন্ত্রী কঠোর ব্যবস্থা নেবেন বলে তিনি আশা প্রকাশ করেন। সে কারণে আন্দোলনরত শিক্ষার্থীদের পরিবারের কাছে ফিরে যাওয়ার আহ্বান জানান এই অভিনেতা। এর আগে, বুধবার রাতে নিজের স্কুলজীবনের…

Read More

ডেস্ক নিউজ : পদত্যাগের বিষয়ে করা প্রশ্নকে বিব্রতকর বলে আখ্যা দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বৃহস্পতিবার (২৩ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে একটি জাতীয় দৈনিকের সঙ্গে টেলিফোনে প্রায় দুই মিনিট কথা বলেন রাষ্ট্রপতি। আলাপচারিতায় তিনি পদত্যাগের গুঞ্জন এবং ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে যোগাযোগের অভিযোগ নিয়েও মন্তব্য করেন। পদত্যাগ করছেন কি না, জানতে চাইলে রাষ্ট্রপতি বলেন, ‘দেখতে পাবেন…প্রশ্নটা বিব্রতকর।’ সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে জাতীয় সংসদের স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিতে হয়। বর্তমানে স্পিকার দেশের বাইরে রয়েছেন—এমন তথ্য জানানো হলে রাষ্ট্রপতি বলেন, ‘আমার জানা নেই স্পিকার দেশে আছেন কিনা। এটা আমার জানার কথা না।’ লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় শেখ হাসিনার সঙ্গে…

Read More