Author: Web desk

ডেস্ক নিউজ : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আজকের শিশুরা যদি আগামী দিনে নিজেদের সঠিকভাবে গড়ে তুলতে পারে, তবেই ভবিষ্যতে একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে। সোমবার বিকালে বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে ‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’ প্রতিপাদ্যে আয়োজিত কিশোর-কিশোরীদের বৃহৎ ক্রীড়া প্রতিযোগিতা ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৫-২৬’-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী উপস্থিত শিশু-কিশোর ও খেলোয়াড়দের উদ্দেশে বলেন, ‘আমরা দেশকে সঠিকভাবে গড়ে তোলার কাজ করছি। কিন্তু এই কাজটি আমরা তখনই সফলভাবে করতে পারব, যখন তোমরা আজকে যারা গ্যালারিতে বসে আছো এবং যারা খেলার মাঠে পুরস্কার পেয়েছ, তোমরা নিজেদেরকে আগামী দিনের উপযোগী…

Read More

ডেস্ক নিউজ : রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের সমাবেশে জেনোসাইড বা গণহত্যা সংঘটিত হয়েছে বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। সোমবার (২৭ জুলাই) ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নেওয়ার পর চিফ প্রসিকিউটরের কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি এমন মন্তব্য করেন। চিফ প্রসিকিউটর বলেন, ‘হেফাজতে ইসলামকে নির্মূল করার উদ্দেশ্যে তৎকালীন সরকারের পুলিশ, বিজিবি, র‍্যাব, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ মিলে একটি নারকীয় হত্যাকাণ্ড চালায়। তবে ঘটনার পর এ নিয়ে করা মামলাটির কোনো তদন্তকাজ চালানো হয়নি। বহু চেষ্টা করার পরও এই হত্যাকাণ্ডের কোনো তদন্ত বা বিচার পায়নি হেফাজতে ইসলাম।…

Read More

আন্তর্জাতিক ডেস্ক : ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হুমকি ও আক্রমণের মুখে বৈশ্বিক তেল বাণিজ্য আরও অস্থির হয়ে ওঠার আশঙ্কা সত্ত্বেও, সৌদি আরবের লোহিত সাগর উপকূল থেকে লাখ লাখ ব্যারেল অপরিশোধিত তেল বিশ্ববাজারে পরিবহন অব্যাহত রয়েছে। ইরান সমর্থিত এই গোষ্ঠীটি সৌদি আরবের ওপর অবরোধ (ব্লকেড) ঘোষণার কয়েক দিন পর, পশ্চিমা জাহাজ মালিকেরা লোহিত সাগরের দক্ষিণ প্রান্তের বাব এল-মান্দেব প্রণালি এড়িয়ে চলার অথবা তাঁদের জাহাজের ট্রান্সপন্ডার (অবস্থান ট্র্যাকিং ব্যবস্থা) বন্ধ রেখে ওই প্রণালি অতিক্রম করার পরিকল্পনা করছেন বলে মনে হচ্ছে। অন্যদিকে চীনসহ যেসব দেশের সঙ্গে ইরানের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, সেসব দেশের মালিকানাধীন জাহাজগুলো রিয়াদের তেল বহন করে এখনও এই প্রণালি পাড়ি দিচ্ছে। গত…

Read More

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে ডেঙ্গু, চিকুনগুনিয়া, জিকা ও ওয়েস্ট নাইল ভাইরাসের মতো প্রাণঘাতী রোগ ছড়ানো স্ত্রী মশার বিস্তার রোধ করতে চলতি গ্রীষ্মে প্রায় ৬ লাখ পুরুষ মশা অবমুক্ত করা হচ্ছে। মেরিল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান ‘বি সেফ মস্কিটো কন্ট্রোল’ এই ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে। প্রতিষ্ঠানটি এমন কিছু পুরুষ মশা ছাড়ছে, যেগুলো ‘ওলবাকিয়া’ নামের একটি বন্ধ্যাত্ব সৃষ্টিকারী ব্যাকটেরিয়ায় আক্রান্ত। এই পুরুষ মশাগুলো পরিবেশ উন্মুক্ত করার পর প্রজননের জন্য কামড়ানো স্ত্রী মশাগুলোকে খুঁজে বের করবে। ব্যাকটেরিয়ার প্রভাবে স্ত্রী মশার দেওয়া ডিমগুলো থেকে আর কোনো বাচ্চা ফুটবে না। তাছাড়া পুরুষ মশা মানুষকে কামড়ায় না বিধায় সাধারণ মানুষের জন্য এর কোনো উপদ্রব বা স্বাস্থ্যঝুঁকি নেই।…

Read More

ডেস্ক নিউজ : ঢাকার সাভারের আশুলিয়ায় চলন্ত বাসে এক নারী যাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে সাভার পরিবহনের বাসচালক, তার সহকারী ও চালকের এক পরিচিত ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। সোমবার (২৭ জুলাই) দুপুরে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তারিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। গ্রেপ্তাররা হলেন বাসচালক মো. ইমরান (৩৫), তার সহকারী মো. মুসফেকুর রহমান জনি (২০) এবং মো. সুমন প্রামাণিক (৩০)। পুলিশ জানায়, শনিবার দিবাগত রাত দেড়টার দিকে ঢাকার গাবতলী বাসস্ট্যান্ড থেকে নবীনগর যাওয়ার উদ্দেশ্যে সাভার পরিবহনের একটি বাসে ওঠেন ওই নারী। নবীনগরের কাছাকাছি পৌঁছালে চালক ইমরান বাস চালানোর দায়িত্ব সহকারী…

Read More

ক্রীড়া ডেস্ক : নতুন মৌসুম শুরুর আগে বড় ধরনের সংকটে পড়েছে সৌদি আরবের ক্লাব আল নাসর। প্রশাসনিক অনিশ্চয়তা ও ঋণের চাপে গ্রীষ্মকালীন দলবদলে এখন পর্যন্ত একজন নতুন খেলোয়াড়ও দলে ভেড়াতে পারেনি ক্রিশ্চিয়ানো রোনালদোর ক্লাবটি। সৌদি সংবাদপত্র আল-ইয়াওম–এর বরাত দিয়ে গোল ডটকম জানিয়েছে, সৌদি প্রো লিগের ১৮টি ক্লাবের মধ্যে আল-হাজম ও আল-রিয়াদ ছাড়া আর কোনো ক্লাব দলবদলে এতটা নিষ্ক্রিয় নয়। যদিও গত কয়েক সপ্তাহে একাধিক তারকা ফুটবলারের সঙ্গে আল নাসরের নাম জড়িয়েছিল। প্রতিবেদনে বলা হয়েছে, ক্লাবের বর্তমান সংকটের বড় কারণ প্রশাসনিক অচলাবস্থা। ক্লাব সভাপতি আবদুল্লাহ আল-মাজেদ তার দায়িত্বের মেয়াদ শেষ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন এবং মেয়াদ বাড়াতে আগ্রহী নন। ফলে নতুন…

Read More

ক্রীড়া ডেস্ক : শেয়ারবাজারে কারসাজি ও ২৫৬ কোটি টাকা জালিয়াতির মাধ্যমে অর্থ পাচারের মামলায় জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়েছে। দুর্নীতি দমন কমিশন (দুদক) নির্ধারিত সময়ে প্রতিবেদন দিতে ব্যর্থ হওয়ায় আগামী ২৩ সেপ্টেম্বর নতুন দিন ধার্য করেছেন আদালত। সোমবার (২৭ জুলাই) ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. শাহজাহান কবির এই তারিখ ধার্য করেন। ২৭ জুলাই তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। কিন্তু দুর্নীতি দমন কমিশন-দুদক প্রতিবেদন দাখিল করতে না পারায় আদালত নতুন তারিখ ধার্য করেন। দুদকের প্রসিকিউশন বিভাগের সরকারি পরিচালক…

Read More

বিনোদন ডেস্ক : বাড়িওয়ালাদের আরও মানবিক ও সহানুভূতিশীল হওয়ার আহ্বান জানিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী মনিরা মিঠু। তিনি বলেন, নিজেও একজন ভাড়াটিয়া হিসেবে প্রতি বছর বাড়িভাড়া বৃদ্ধি এবং বিভিন্ন নিয়মকানুনের কারণে সাধারণ মানুষের ভোগান্তি তিনি খুব কাছ থেকে উপলব্ধি করেন। সম্প্রতি এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মনিরা মিঠু বলেন, প্রায় প্রতি বছরই বাড়িভাড়া বাড়ানো হয়। অথচ বাসার রক্ষণাবেক্ষণ, সার্ভিস চার্জ, এমনকি অনেক ক্ষেত্রে সিলিন্ডার গ্যাসের খরচও ভাড়াটিয়াদেরই বহন করতে হয়। তিনি জানান, অনেক বাসায় ৮ থেকে ১০ হাজার টাকা পর্যন্ত সার্ভিস চার্জ নেওয়া হয়। এরপরও নিয়মিত বাড়িভাড়া বাড়ানো হয়, কিন্তু মানুষের আয় সেই হারে বাড়ে না। ফলে সীমিত আয়ের মানুষের জন্য অতিরিক্ত ভাড়ার…

Read More

ডেস্ক নিউজ : আগামী ১৭ আগস্টের মধ্যে প্রাথমিক শিক্ষকদের জন্য নতুন নীতিমালা প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। নতুন এই নীতিমালা চূড়ান্ত হওয়ার পরই শিক্ষকদের পে-স্কেল ও অন্যান্য আনুষঙ্গিক বিষয় নিয়ে আলোচনা শুরু হবে বলে তিনি জানান। রোববার (২৬ জুলাই) সিলেট পিটিআইয়ের মাল্টিপারপাস অডিটোরিয়ামে জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে ‘বাংলাদেশের প্রাথমিক শিক্ষার শ্রেণি কার্যক্রম পরিচালনা, মনিটরিং, জবাবদিহিতা ও স্থানীয় প্রশাসনের প্রতি পরিবর্তিত প্রত্যাশা’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, দেশের বাস্তব পরিস্থিতি এবং উন্নত বিশ্বের শিক্ষাব্যবস্থার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বর্তমান সরকার প্রাথমিক শিক্ষাখাতে বড় ধরনের সংস্কার…

Read More

ডেস্ক নিউজ : সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও ভবিষ্যৎ উন্নয়ন এবং সমৃদ্ধির ভিত্তি। এ কারণে সরকার ক্রীড়াকে শুধু শরীরচর্চা, বিনোদন বা প্রতিযোগিতার ক্ষেত্র হিসেবে নয়, পেশা হিসেবে সুপ্রতিষ্ঠিত করার লক্ষ্যে জাতীয় শিক্ষা কারিকুলামে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নিয়েছে। রবিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, একটি সুস্থ, উদ্যমী ও মানবিক সমাজ বিনির্মাণে খেলাধুলার ভূমিকা অপরিসীম। সরকার ক্রীড়াকে মানবসম্পদ উন্নয়ন, জাতীয় ঐক্য এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মর্যাদা বৃদ্ধির একটি শক্তিশালী…

Read More