Author: Web desk

আন্তর্জাতিক ডেস্ক : ‘মরুভূমির জাহাজ’ খ্যাত উট তীব্র তাপমাত্রার কাছে হার মানছে। উত্তর আফ্রিকা ও হর্ন অব আফ্রিকায় চরম তাপপ্রবাহের কারণে উটের মৃত্যুহার বেড়েছে। ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অনায়াসে সহ্য করতে পারলেও, বর্তমানে সাহারার অনেক অঞ্চলে তাপমাত্রা ৫০ ডিগ্রি ছাড়িয়ে যাওয়ায় এই প্রাণীরা মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে পড়েছে। ইথিওপিয়ার উত্তর-পূর্বাঞ্চলের আফার অঞ্চল বিশ্বের অন্যতম উষ্ণ স্থান। এখানকার সেমেরা অঞ্চলের উট পালনকারী আলী উমর (৪০) বিবিসিকে বলেন, আমি আমার উটগুলোকে চরম যন্ত্রণায় ভুগতে দেখছি। প্রায় ৫০০ উটের মালিক উমর জানান, তীব্র গরমে উটগুলোর পায়ে ফোসকা পড়ছে, চোখ দিয়ে পানি পড়ছে। বালুর প্রচণ্ড উত্তাপে বসার সময় তাদের চামড়া পুড়ে যাচ্ছে এবং লোম ঝরে যাচ্ছে।…

Read More

আন্তর্জাতিক ডেস্ক : টানা প্রায় দুই সপ্তাহের বিমান হামলার পর যুক্তরাষ্ট্র সামরিক অভিযান আপাতত স্থগিত রাখায় এটিকে নিজেদের কৌশলগত সাফল্য হিসেবে তুলে ধরেছে ইরান। দেশটির দাবি, ইরানের প্রতিরক্ষা সক্ষমতা দুর্বল করতে ওয়াশিংটন ব্যর্থ হয়েছে এবং এখন তারা কৌশলগত সিদ্ধান্ত গ্রহণে ক্লান্তির মুখে পড়েছে। রোববার (২৬ জুলাই) ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে দেওয়া বক্তব্যে দেশটির সেনাবাহিনীর মুখপাত্র আমির আকরামিনিয়া বলেন, এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো সুস্পষ্ট কৌশল দেখা যাচ্ছে না। তাদের সিদ্ধান্ত গ্রহণে এক ধরনের কৌশলগত ক্লান্তি স্পষ্ট হয়ে উঠেছে। তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালিতে নিজেদের লক্ষ্য অর্জন করতে পারেনি। একই সঙ্গে ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল বা ধ্বংস করার চেষ্টাও সফল…

Read More

ডেস্ক নিউজ : রাজধানী ঢাকার কেরানীগঞ্জের খোলামোড়া এলাকায় বাসার পাশের একটি খোলা জায়গা থেকে মমতাজ (৩০) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২৬ জুলাই) সকালে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কেরানীগঞ্জ মডেল থানার খোলামোড়া টাইলস মসজিদসংলগ্ন গলিতে জালাল মিয়ার বাড়ির ভাড়াটিয়া ছিলেন মমতাজ। রোববার সকালে স্থানীয়রা বাড়ির পাশের একটি খোলা জায়গায় চাদর দিয়ে ঢাকা অবস্থায় তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পুলিশ জানায়, মরদেহের হাতে কামড়ের দাগ রয়েছে। ঘটনাস্থলের পাশে জুতা ও ধস্তাধস্তির আলামত…

Read More

ক্রীড়া ডেস্ক : অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত ১৫ সদস্যের দলে বড় চমক হিসেবে ফিরেছেন সৌম্য সরকার। প্রায় পাঁচ বছর পর সাদা পোশাকে জাতীয় দলে জায়গা পেয়েছেন এই ব্যাটিং অলরাউন্ডার। সর্বশেষ ২০২১ সালে মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট খেলেছিলেন সৌম্য। এরপর দীর্ঘ বিরতির পর আবারও অস্ট্রেলিয়ার মাটিতে তাকে নিয়ে আস্থা রেখেছেন নির্বাচকেরা। চোটের কারণে প্রথম টেস্টে থাকছেন না নিয়মিত উইকেটকিপার-ব্যাটার লিটন দাস। তার অনুপস্থিতিতে দলে জায়গা পেয়েছেন জাকের আলি অনিক। এছাড়া নতুন মুখ হিসেবে স্কোয়াডে রয়েছেন তরুণ পেসার মুশফিক হাসান। অস্ট্রেলিয়া সফরে বাংলাদেশ দলের নেতৃত্ব দেবেন নাজমুল…

Read More

ক্রীড়া ডেস্ক : কর্নার কিক থেকে বল ভেসে আসছে, আর খেলোয়াড়েরা হেড করে সেটি ক্লিয়ার করছেন বা জালে পাঠাচ্ছেন—ফুটবলের এমন চিরচেনা দৃশ্য আর দেখা যাবে না ইতালির সিরি ‘আ’র ক্লাব কোমোর একাডেমিতে। নতুন নীতিমালার আওতায় ১১ বছরের কম বয়সী ফুটবলারদের জন্য হেডিং নিষিদ্ধ করেছে ক্লাবটি। এর ফলে কর্নার কিকের ক্ষেত্রেও বল বক্সে তুলে দেওয়া হবে না। বরং কর্নারের পরিবর্তে মাটিতে থ্রো-ইনের মাধ্যমে খেলা শুরু হবে। শুধু ম্যাচ নয়, টুর্নামেন্টেও একই নিয়ম প্রযোজ্য হবে। কোমো জানিয়েছে, ছোট বয়সে হেডিংয়ের বদলে খেলোয়াড়দের বলের সংস্পর্শে বেশি সময় রাখা, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়ানো এবং টেকনিক্যাল দক্ষতা গড়ে তোলার দিকে জোর দেবে তারা। খুদে ফুটবলাররা…

Read More

বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার খলঅভিনেতা হিসেবে পরিচিত মনোয়ার হোসেন ডিপজলের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন তার খালাতো ভাই আজিজুর রহমান টাইগার। এ মামলায় ডিপজলের পাশাপাশি ম্যানেজার আব্দুল গণি এবং ব্যক্তিগত সহকারী খোকনকেও আসামি করা হয়েছে। রোববার (২৬ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসান শাহাদাতের আদালতে এ ওয়ান ট্রেডিং বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক আজিজ বাদী হয়ে মামলাটি করেন। আদালতের বেঞ্চ সহকারী রাসেল খন্দকার জানান, বাদীর আর্জি শুনে বিচারক অভিযোগের বিষয়ে তদন্ত করে আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে প্রতিবেদন দাখিল করতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপকমিশনারকে নির্দেশ দিয়েছেন। মামলার অভিযোগে বলা হয়, বাদী আজিজুর রহমান টাইগারের ‘ব্যবসায়িক সুনাম ও পরিচিতিতে ঈর্ষান্বিত হয়ে’ ডিপজল বিভিন্নভাবে তার…

Read More

ডেস্ক নিউজ : উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ ও দেশের ওপর সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে সপ্তাহজুড়ে সারা দেশে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। এ সময় রাতের তাপমাত্রা সামান্য বাড়লেও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে। শনিবার (২৫ জুলাই) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার (৫ দিন) আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির জানান, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তর প্রদেশ, বিহার, লঘুচাপের কেন্দ্রস্থল ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। বর্তমানে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে।…

Read More

ডেস্ক নিউজ : বাগেরহাট শহরের হাড়িখালীর তেঁতুলতলা এলাকায় নিজাম উদ্দিন শান্ত (৪২) নামে এক অ্যাডভোকেট দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হয়েছেন। শুক্রবার (২৪ জুলাই) রাত ১টার দিকে বাগেরহাট শহরের হাড়িখালী তেঁতুলতলা এলাকায় এ ঘটনা ঘটে। ওই রাতে তিনি শহর থেকে নিজ এলাকা গোটা পাড়ায় ফিরছিলেন। নিহত নিজাম উদ্দিন শান্ত বাগেরহাট সদর উপজেলার পশ্চিমভাগ গ্রামের তোরাব আলীর ছেলে এবং বাগেরহাট জেলা আইনজীবী সমিতির একজন নিয়মিত সদস্য ছিলেন। বাগেরহাট সদর মডেল থানার ওসি শামসুল আরেফিন বলেন, শুক্রবার দিবাগত রাত একটার দিকে নিজাম উদ্দীন শান্ত নামে এই আইনজীবী শহরের চেম্বার শেষ করে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। বাগেরহাট শহরের হাড়িখালী তেঁতুলতলা এলাকায় পৌঁছলে একদল দুর্বৃত্ত তার পথরোধ…

Read More

আন্তর্জাতিক ডেস্ক : উপকূলের দিকে এগোচ্ছে টাইফুন নউল। এতে চীনের দক্ষিণাঞ্চল থেকে ইতোমধ্যে ২০ হাজারেরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। একই সঙ্গে রেল চলাচলও স্থগিত করা হয়েছে। শনিবার (২৫ জুলাই) দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। চীনের জাতীয় আবহাওয়া কেন্দ্র জানিয়েছে, শনিবার সন্ধ্যা থেকে রোববার সকালের মধ্যে হংকং থেকে গুয়াংডং প্রদেশ পর্যন্ত উপকূলীয় এলাকায় টাইফুনটি আঘাত হানতে পারে। শনিবারও আবহাওয়া কেন্দ্র চার স্তরের সতর্কতা ব্যবস্থার দ্বিতীয় সর্বোচ্চ স্তর বহাল রেখেছে। এর আগে তারা জানিয়েছিল, গুয়াংডং ও পার্শ্ববর্তী ফুজিয়ান প্রদেশের কিছু অংশে প্রবল ঝোড়ো হাওয়া ও ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি জানায়, শুক্রবার…

Read More

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর শিক্ষা মন্ত্রণালয়ের নতুন দায়িত্ব দেওয়া হয়েছে কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশীকে। মূলত প্রশ্নফাঁস ও শিক্ষাব্যবস্থায় অনিয়মের অভিযোগে শিক্ষার্থীদের টানা আন্দোলনের মুখে শনিবার (২৫ জুলাই) পদত্যাগ করেন ধর্মেন্দ্র প্রধান। এদিকে প্রহ্লাদ জোশী বর্তমানে দেশটির খাদ্য ও ভোক্তা অধিকার বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন। শিক্ষা মন্ত্রণালয়ের নতুন দায়িত্ব পাওয়ায় এখন থেকে তিনি একই সঙ্গে দুটি গুরুত্বপূর্ণ দপ্তর সামলাবেন। সম্প্রতি মেডিকেল ভর্তি পরীক্ষা নিট-এর প্রশ্নপত্র ফাঁস নিয়ে চরম অসন্তোষ তৈরি হয় ভারতে। ছাত্রছাত্রী ও বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে প্রতিবাদের ঝড় ওঠে। বিশেষ করে ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতৃত্বে চলা দীর্ঘ বিক্ষোভে উত্তপ্ত হয়ে ওঠে…

Read More