Author: Web desk
আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে সমঝোতার ইতিবাচক আশ্বাসে আন্তর্জাতিক বাজারে বিশ্বজুড়ে জ্বালানি তেলের দামে বড় ধরনের পতন ঘটেছে। হরমুজ প্রণালি দিয়ে তেল ও গ্যাসবাহী জাহাজ চলাচল পুনরায় শুরু হওয়ার ইঙ্গিতে মঙ্গলবার তেলের দাম কমে গত তিন সপ্তাহের মধ্যে সর্বনিম্ন পর্যায় নেমে আসে। বৈশ্বিক মানদণ্ড অনুযায়ী বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের প্রতি ব্যারেলে দাম প্রায় পাঁচ শতাংশ কমে আসি ৮০ ডলারের নিচে নেমেছে। একই সাথে মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম পাঁচ শতাংশের বেশি কমে প্রতি ব্যারেল দাঁড়ায় ৭৬ ডলারে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং অর্থমন্ত্রী স্কট বেসেন্ট উভয়েই আলোচনার অগ্রগতির কথা নিশ্চিত করেছেন। ওমানকে মধ্যস্থতাকারী হিসেবে রেখে চলমান এই সংলাপে চলতি সপ্তাহেই প্রণালীটি…
ডেস্ক নিউজ : সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়া এবং এক ব্যাংক কর্মকর্তাকে অপহরণ ও নির্যাতনের অভিযোগে অভিযুক্ত হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বগুড়া জেলা সাংগঠনিক সম্পাদক শওকত ইমরান। গুরুতর এই অভিযোগ ওঠার পর তাকে দলীয় পদ থেকে সাময়িকভাবে অব্যাহতি দিয়েছে এনসিপির কেন্দ্রীয় কমিটি। একই সঙ্গে কেন তার বিরুদ্ধে চূড়ান্ত সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তা আগামী দুই কার্যদিবসের মধ্যে লিখিতভাবে ব্যাখ্যা করার নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) দলটির কেন্দ্রীয় দপ্তর সেল থেকে এই নোটিশ জারি করা হয়। এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেনের নির্দেশক্রমে এই নোটিশ প্রদান করা হয়েছে। নোটিশে উল্লেখ করা হয়, শওকত…
ক্রীড়া ডেস্ক : টেস্ট চ্যাম্পিয়নশিপের এক নম্বর অবস্থানে অস্ট্রেলিয়া তো এমনি এমনি হয়নি। ঘরের মাঠে গত আড়াই বছরে ১৫ টেস্টের মধ্যে জিতেছে ১১টিতেই। অজিদের তাদের ডেরায় হারাতে তাই করতে হবে বিশেষ কিছুই। হান্নান সরকারের মতে, ‘অস্ট্রেলিয়ার মাঠে বাংলাদেশ কাঁপিয়ে দিতে পারে।’ ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ। তবে দলে থাকা কোনো ক্রিকেটারেরই অস্ট্রেলিয়ায় টেস্ট খেলার অভিজ্ঞতা নেই। এর মধ্যে ইনজুরির কারণে পেসার নাহিদ রানাকে না পাওয়ায় বড় ধাক্কা খেয়েছে দল। এ অবস্থায় পেস আক্রমণের নেতৃত্বে থাকবেন তাসকিন আহমেদ। তার সঙ্গে থাকছেন হাসান মাহমুদ, সৈয়দ খালেদ আহমেদ এবং অভিষেকের অপেক্ষায় থাকা মুশফিক হাসান। মিরপুরে মঙ্গলবার (৪ আগস্ট)…
ক্রীড়া ডেস্ক : মালয়েশিয়ার বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দলের স্কোয়াড ঘোষণা করেছে ক্রিকেট বোর্ড। ঘোষিত দলে আলোচিত তারকা হলেন সাব্বির রহমান রুম্মন। দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকা এই ব্যাটসম্যানকে তরুণদের সঙ্গে সুযোগ দেওয়া হয়েছে এই সিরিজে। দলের নেতৃত্বে থাকছেন এসএম মেহেরব হোসেন অহিন। স্কোয়াডে জায়গা পেয়েছেন ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করা বেশ কয়েকজন উদীয়মান ক্রিকেটার। এই সিরিজের মাধ্যমে তাদের আন্তর্জাতিক পর্যায়ের প্রতিদ্বন্দ্বিতামূলক পরিবেশে নিজেদের সামর্থ্য প্রমাণের সুযোগ তৈরি হবে। মালয়েশিয়ার বিপক্ষে দুটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। প্রথম ম্যাচ ৮ আগস্ট এবং দ্বিতীয় ও শেষ ম্যাচ ১০ আগস্ট। দুটি ম্যাচই শুরু…
বিনোদন ডেস্ক : মার্ভেলের জনপ্রিয় সিনেমা স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম এ নেডের নানির চরিত্রে অভিনয় করে দর্শকদের নজর কাড়েন প্রবীণ অভিনেত্রী মেরি এগিদা রিভেরা। ৮২ বছর বয়সে তার মৃত্যু হয়েছে। তার মৃত্যুর খবরে শোক প্রকাশ করছেন মার্ভেল ভক্ত ও চলচ্চিত্রপ্রেমীরা। সোমবার (৩ আগস্ট) আন্তর্জাতিক সংবাদমাধ্যম টিএমজেড অভিনেত্রীর পরিবার ও স্বজনদের বরাতে জানায়, মেরি রিভেরা গত ১৫ এপ্রিল যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ের হনুলুলুতে মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। পরিবারের এক সদস্য জানান, স্ট্রোক করার পর তার মৃত্যু হয়। তিনি আরও বলেন, স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম সিনেমায় অভিনয় করতে পেরে মেরি খুব গর্ব অনুভব করতেন। সিনেমায় তার উপস্থিতি ছিল খুব অল্প…
ডেস্ক নিউজ : চট্টগ্রামের বন্যাকবলিত তিন উপজেলা হাটহাজারী, ফটিকছড়ি ও বাঁশখালী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী রোববার (৯ আগস্ট) তার এ সফরসূচি চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী। তিনি বলেন, প্রধানমন্ত্রী চট্টগ্রামে যাচ্ছেন, সফরটি এখন পর্যন্ত চূড়ান্ত হয়েছে। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই তার প্রথম চট্টগ্রাম সফর। এই সফরকে কেন্দ্র করে চট্টগ্রাম জেলা প্রশাসন এবং স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে। পাশাপাশি ক্ষমতাসীন দল ও এর সহযোগী সংগঠনের পক্ষ থেকেও তাকে স্বাগত জানাতে নানা প্রস্তুতি নেওয়া হচ্ছে। সফরকালে প্রধানমন্ত্রী বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করবেন এবং সাম্প্রতিক বন্যায় ঘরবাড়ি হারানো গৃহহারা পরিবারগুলোর জন্য…
ডেস্ক নিউজ : অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে সম্প্রতি কিছু ব্যক্তি বা গোষ্ঠী কর্তৃক অপপ্রচার চালানো হচ্ছে। এই বিষয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছে বিদ্যুৎ বিভাগ। ইতোমধ্যে অতিরিক্ত বিদ্যুৎ বিল সংক্রান্ত যে সকল অভিযোগ পাওয়া গেছে তা বিদ্যুৎ বিভাগ ও বিতরণ সংস্থাসমূহ কর্তৃক সমাধান করা হয়েছে। আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটি জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এ বিষয়ে কোনো প্রকার অপপ্রচার বা বিভ্রান্তি ছড়ানোর সুযোগ নেই। তবে কোনো গ্রাহকের অতিরিক্ত বিদ্যুৎ বিল বিষয়ক কোনো অভিযোগ থাকলে প্রমাণসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আবেদন করলে সে বিষয়ে অবশ্যই কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে।…
আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার কৃষ্ণসাগর উপকূলীয় জনপ্রিয় পর্যটন শহর গেলেনজিকের কাছে একটি ব্যস্ত সমুদ্রসৈকতে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে ৪৭ জন হতাহত হয়েছে। এর মধ্যে অন্তত সাতজন নিহত হয়েছে। আহত হয়েছে ৪০ জন। নিহতদের মধ্যে তিনটি শিশু রয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। ক্রাসনোদার ক্রাই অঞ্চলের গভর্নর ভেনিয়ামিন কন্দ্রাতিয়েভ সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে দেওয়া এক বার্তায় এ তথ্য জানান। তিনি এ হামলার জন্য ইউক্রেনকে দায়ী করেছেন। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত ইউক্রেনের সামরিক বাহিনী হামলার বিষয়ে কোনও মন্তব্য করেনি। নৌঘাঁটি লক্ষ্য করে হামলার সন্দেহ স্থানীয় ও গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ড্রোনটির মূল লক্ষ্য সম্ভবত রাশিয়ার গুরুত্বপূর্ণ নভোরোসিস্ক নৌঘাঁটি ছিল। এই নৌঘাঁটিটি গেলেনজিক থেকে…
আন্তর্জাতিক ডেস্ক : সামরিক সক্ষমতা ও শক্তি বাড়ানোর অংশ হিসেবে ভারতের সীমান্তবর্তী পূর্ব সেক্টরে ২৫০টি চীনা তৈরি এসএইচ-১৫ ট্রাক-মাউন্টেড সেলফ-প্রপেলড হাউইটজার মোতায়েন করেছে পাকিস্তান। গোয়েন্দা সূত্রের বরাতে জানা গেছে, ২০২৫ সালের মে মাসে ভারতের ‘অপারেশন সিন্দুর’-এর পর সামরিক শক্তি বাড়ানোর ক্ষেত্রে ইসলামাবাদের এটি অন্যতম বৃহৎ পদক্ষেপ। চীনের রাষ্ট্রীয় প্রতিরক্ষা প্রতিষ্ঠান ‘নরিনকো’ কর্তৃক তৈরিকৃত এই ১৫৫ মিলিমিটারের এসএইচ-১৫ হাউইটজারটিতে রয়েছে আধুনিক প্রযুক্তি ও দ্রুত গতিশীলতার সুবিধা: গঠন ও ইঞ্জিন: অস্ত্রটি ৬×৬ চ্যাসিসের ওপর বসানো এবং এতে রয়েছে একটি শক্তিশালী ৪০০ হর্সপাওয়ারের ডিজেল ইঞ্জিন। ফায়ারিং রেঞ্জ: এটি সাধারণত ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত ন্যাটো-সামঞ্জস্যপূর্ণ গোলাবারুদ নিক্ষেপ করতে পারে। তবে রকেট-অ্যাসিস্টেড প্রজেক্টাইল ব্যবহারের…
ডেস্ক নিউজ : টাঙ্গাইলের ভূঞাপুরে ভুল প্রশ্নপত্রে পরীক্ষা দিয়েছেন একটি কেন্দ্রের ১৪ এইচএসসি পরীক্ষার্থী। ঘটনাটি জানাজানির পর ওই কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্র সচিবকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) করা হয়েছে। জানা গেছে, ভূঞাপুর ইবরাহীম খাঁ সরকারি কলেজে এইচএসসি পরীক্ষা কেন্দ্র রয়েছে। ওই কলেজ কেন্দ্রে পাশের লোকমান ফকির মহিলা ডিগ্রী কলেজ, শহীদ জিয়া মহিলা ডিগ্রী কলেজ ও নিকরাইলের শমসের ফকির ডিগ্রী কলেজের ১৪ জন শিক্ষার্থী গত শনিবার (১ আগস্ট) মনোবিজ্ঞান পরীক্ষা দেয়। এসময় নৈব্যত্তিক প্রশ্নপত্র ২০২৬ সালের পরিবর্তে ২০২৫ সালেরটা দিয়ে পরীক্ষা নেয় শিক্ষকরা। পরে পরীক্ষা শেষে শিক্ষার্থীরা বাড়িতে গিয়ে প্রশ্ন মিলাতেই দেখতে পায় তারা ২০২৫ সালের প্রশ্নপত্রে পরীক্ষা দিয়েছে। পরে বিষয়টি নিয়ে…