Author: Web desk
ডেস্ক নিউজ : বিগত ১৬ বছরের শাসনামলে বিনা বিচারে ‘ক্রসফায়ারের’ নামে সাড়ে চার হাজারেরও বেশি মানুষকে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। বুধবার (৫ আগস্ট) বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে বাংলাদেশ আবৃত্তি ফেডারেশনের ত্রিবার্ষিক উৎসব ও জুলাই গণ-অভ্যুত্থান স্মরণে আয়োজিত বিশেষ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, একই সময়ে ৭০০-এর বেশি মানুষ গুমের শিকার হয়েছেন, যাদের স্বজনরা আজও প্রিয়জনদের ফিরে আসার অপেক্ষায় দিন গুনছেন। এছাড়া বিরোধী রাজনীতির সঙ্গে যুক্ত থাকার অভিযোগে ৬০ লাখের বেশি মানুষের বিরুদ্ধে মিথ্যা ও গায়েবি…
আন্তর্জাতিক ডেস্ক : লোহিত সাগরে আরও একটি ট্যাংকারে হামলা চালিয়েছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথিরা। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে জাহাজটিকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এ নিয়ে অন্তত আটটি ট্যাংকারে হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে গোষ্ঠীটি। বুধবার (০৫ আগস্ট) তুরস্কের সরকারি সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। হুথিরা জানিয়েছে, ইয়ানবু উপকূলের কাছে লোহিত সাগরের উত্তরাঞ্চলে সৌদি আরবের তেলবাহী ট্যাংকার ওয়াফাতে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছে। গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এক্সে দেওয়া এক বিবৃতিতে বলেন, ক্ষেপণাস্ত্রগুলো ট্যাংকারটিতে ‘নির্ভুলভাবে’ আঘাত হেনেছে। এই হামলা ছিল সৌদি আরবের বিরুদ্ধে গোষ্ঠীটির সামুদ্রিক অবরোধ এবং ‘অবরোধের বদলে অবরোধ’ কৌশলের অংশ। সারি…
আন্তর্জাতিক ডেস্ক : চীনের ঝেজিয়াং প্রদেশের জিয়াশিং শহরে অবিশ্বাস্য এক ঘটনা ঘটেছে। প্রেমিকের সঙ্গে রাতভর ঝগড়ার জেরে ২০ বছর বয়সী এক তরুণী ১৮ তলা ভবনের বারান্দা থেকে লাফ দিয়েও প্রাণে বেঁচে গেছেন। নিচে থাকা একটি গাছ তার পতনের গতি অনেকটা কমিয়ে দিয়েছিল বলে জানা গেছে। মঙ্গলবার (৪ আগস্ট) সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদন অনুসারে, গত ১২ জুলাই ভোর সাড়ে চারটার দিকে এ ঘটনা ঘটে। ব্যক্তিগত গোপনীয়তার স্বার্থে তরুণীর প্রকৃত নাম প্রকাশ না করে তাকে ‘শিয়াওই’ নামে উল্লেখ করা হয়েছে। পরিবারের সদস্যরা জানিয়েছেন, ওইদিন ভাড়া বাসায় প্রেমিকের সঙ্গে কয়েক ঘণ্টা ধরে তর্কাতর্কি চলছিল। শিয়াওই আগেই এই সম্পর্ক থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত…
ডেস্ক নিউজ : ভোলার বোরহানউদ্দিনে টিফিনের সময়ে বাড়িতে খেতে যাওয়ার পথে পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের পর সেই ঘটনার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিন কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৪ আগস্ট) দিনগত রাত ১২টার পর এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থীর বড় ভাই বাদী হয়ে বোরহানউদ্দিন থানায় পাঁচজনের বিরুদ্ধে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা করেন। এর আগে, গত ২৬ জুলাই উপজেলার কাচিয়া ইউনিয়নের পদ্মা মনসা গ্রামের দালাল বাজার এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ও তার স্বজনদের অভিযোগ, গত ২৬ জুলাই দুপুরে স্কুলের টিফিন বিরতির সময় বাড়ি ফেরার পথে জিহাদ নামের এক কিশোর ওই শিক্ষার্থীকে কৌশলে…
ক্রীড়া ডেস্ক : ক্রিশ্চিয়ানো রোনালদো ও তার বাগদত্তা জর্জিনা রদ্রিগেজের বহুল আলোচিত বিয়ে নিয়ে নতুন তথ্য সামনে এসেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম এর এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, আগামী ৮ আগস্ট পর্তুগালের মাদেইরা দ্বীপে আনুষ্ঠানিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হতে পারেন এই তারকা জুটি। প্রতিবেদন অনুযায়ী, মাদেইরার রাজধানী ফুঞ্চালের ঐতিহাসিক ক্যাথেড্রালে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার কথা রয়েছে। এরপর শহরের বিলাসবহুল পাঁচতারা সাভয় প্যালেস হোটেলে জাঁকজমকপূর্ণ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হবে। রোনালদো ও জর্জিনা ২০১৬ সাল থেকে সম্পর্কে রয়েছেন। দীর্ঘ প্রায় এক দশকের সম্পর্কের পর গত বছর তাদের বাগদান সম্পন্ন হয়। সম্প্রতি মায়োর্কায় অবকাশযাপনের সময় দুজনকে হীরার আংটি পরিহিত অবস্থায় দেখা গেলে বিয়ের গুঞ্জন…
ক্রীড়া ডেস্ক : রিংয়ের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি টানলেন রেসলিং কিংবদন্তি ‘দ্য বিস্ট’ ব্রক লেসনার। দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য রেকর্ড ভাঙা-গড়ার পর পেশাদার রেসলিং থেকে আনুষ্ঠানিকভাবে অবসরের ঘোষণা দিয়েছেন ডব্লিউডব্লিউইর ১০ বারের এই বিশ্ব চ্যাম্পিয়ন ও সাবেক ইউএফসি হেভিওয়েট চ্যাম্পিয়ন। মঙ্গলবার জনপ্রিয় ‘দ্য প্যাট ম্যাকাফি শো’-তে হাজির হয়ে নিজের চূড়ান্ত সিদ্ধান্ত জানান ৪৯ বছর বয়সী এই রেসলিং কিংবদন্তি। নিশ্চিত করেন, গত শনিবার ডব্লিউডব্লিউই সামারস্লামের মঞ্চে ওবা ফেমির বিরুদ্ধে অনুষ্ঠিত ‘হেল ইন আ সেল’ ম্যাচটিই ছিল তার ক্যারিয়ারের শেষ লড়াই। অবসরের আবেগঘন মুহূর্তে লেসনার বলেন, আমি আজ পুরো বিশ্বকে জানাতে এসেছি যে, আমি আনুষ্ঠানিকভাবে অবসর নিয়েছি। শনিবারের রাতটি আমার জন্য অত্যন্ত আবেগের ছিল।…
বিনোদন ডেস্ক : হলিউডের ইতিহাস ও আন্তর্জাতিক বক্স অফিসকে রীতিমতো ওলটপালট করে দিয়ে মাত্র ৬ দিনে শতকোটি ডলার (১ বিলিয়ন ডলার) আয়ের অভাবনীয় মাইলফলক স্পর্শ করেছে সোনি ও মার্ভেলের যৌথ প্রযোজনায় তৈরি নতুন চলচ্চিত্র ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’। টম হল্যান্ডের প্রধান চরিত্রে অভিনয় করা এই ওয়েব-স্লিংগিং সুপারহিরো আয়ের গতিতে পেছনে ফেলে দিয়েছে সাম্প্রতিক সব রেকর্ডকে। চলচ্চিত্র ইতিহাসের ইতিহাসে এর চেয়ে কম সময়ে মাত্র একটি চলচ্চিত্রই শতকোটি ডলার ছুঁতে পেরেছিল; ২০১৯ সালের মার্ভেল মহাকাব্য ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’ মাত্র এক সপ্তাহান্তে (ওপেনিং উইকএন্ডে) ১.২ বিলিয়ন ডলার আয় করে তালিকার শীর্ষে অবস্থান করছে। মুক্তির প্রথম চার দিনেই কেবল উত্তর আমেরিকার বাজার থেকেই ৪০৭ মিলিয়ন…
ডেস্ক নিউজ : দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সংঘর্ষের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে মোবাইল ফোনে একটি অনলাইন গণমাধ্যমকে শিক্ষামন্ত্রী বলেন, ‘ঘটনাগুলো সম্পর্কে আমরা অবগত। পড়ালেখা বাদ দিয়ে যে বা যারা এসব ঘটনায় জড়াচ্ছে, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে নির্দেশনা রয়েছে। আমরা শিক্ষাঙ্গনে কোনো সন্ত্রাস বরদাশত করবো না। কেউ উসকানি দিলে তাদেরও শাস্তির আওতায় আনা হবে।’ গত তিন দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়সহ অন্তত পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় অর্ধশতাধিক আহত হয়েছেন বলে…
ডেস্ক নিউজ : অনিয়ম ও দুর্নীতির তদন্ত চলাকালে চারজন সিটি করপোরেশন কর্মকর্তা গোপনে দেশ ছেড়ে পালাতে পারেন। এমন আশঙ্কায় তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছে স্থানীয় সরকার বিভাগ। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের বিদেশযাত্রা ঠেকাতে সংশ্লিষ্ট বিভাগ ও ইমিগ্রেশন কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। দেশত্যাগে নিষেধাজ্ঞা পাওয়া চার কর্মকর্তা হলেন- ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের যান্ত্রিক বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আনিসুর রহমান, সংস্থাটির সাবেক ও বর্তমানে বরিশাল সিটি করপোরেশনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কাজী মোহাম্মদ বোরহান উদ্দিন, চট্টগ্রাম সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (পুর) মোহাম্মদ শাহীন-উল ইসলাম চৌধুরী (ময়মনসিংহে বদলির আদেশপ্রাপ্ত) এবং একই সংস্থার নির্বাহী প্রকৌশলী (পুর-অতিরিক্ত দায়িত্ব) ফারজানা মুক্তা (রংপুরে বদলির আদেশপ্রাপ্ত)। স্থানীয়…
আন্তর্জাতিক ডেস্ক : গুণগত মান নির্ধারিত মানদণ্ডে না পৌঁছানোয় ভারত থেকে আমদানি করা প্রায় ১১ হাজার ৫০০ মেট্রিক টন নন-বাসমতি সেদ্ধ চালের একটি চালান ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। এ ঘটনাকে কেন্দ্র করে দুই দেশের বাণিজ্যিক মহলে আলোচনা তৈরি হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, আন্তর্জাতিক টেন্ডারের মাধ্যমে বহুজাতিক কোম্পানির মজুত থেকে ভারতীয় রপ্তানিকারকদের মাধ্যমে চালগুলো বাংলাদেশে সরবরাহ করা হয়েছিল। খবরে বলা হয়, চালানটি চট্টগ্রাম বন্দরে পৌঁছানোর পর প্রাথমিক পরীক্ষায় খাদ্যোপযোগী হিসেবে ছাড়পত্র পেলেও পরবর্তী বিস্তারিত পরীক্ষায় এর মান নির্ধারিত মানের নিচে পাওয়া যায়। এরপর প্রায় ৩ হাজার ৫০০ মেট্রিক টন খালাস হলেও বাকি চাল নিয়ে আপত্তি ওঠে। পরে পুরো…