Author: A984933a@@
বিনোদন ডেস্ক : দেশীয় নাট্য সংস্কৃতির বিকাশ ও নতুন সৃষ্টির লক্ষ্য নিয়ে আজ থেকে শুরু হচ্ছে আট দিনব্যাপী নতুন নাটকের উৎসব। বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে আয়োজিত এই বিশেষ উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম। নতুন নাটক তৈরি এবং দর্শকদের নাটকের প্রতি আরও বেশি আকৃষ্ট করাই এই উৎসবের মূল উদ্দেশ্য। এবারের উৎসবে দেশের বিভিন্ন অঞ্চলের মোট আটটি নাট্যদল তাদের নতুন নাটক মঞ্চায়ন করবে। উদ্বোধনী দিনে দিনাজপুর নাট্য সমিতির বিশেষ নাটক প্রদর্শিত হবে। এছাড়া বান্দরবানের একটি ঐতিহ্যবাহী দলসহ দেশের নামকরা বেশ কয়েকটি নাট্য সংগঠন এই উৎসবে অংশ নিচ্ছে, যা নাটকপ্রেমীদের মাঝে আলাদা উদ্দীপনা তৈরি করেছে। জাতীয়…
ডেস্ক নিউজ : দেশের স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা খাতের উন্নয়নে বিশ্বব্যাংকের সঙ্গে ৪০৪ মিলিয়ন মার্কিন ডলারের ঋণ ও অনুদান চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ। বুধবার অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) এবং বিশ্বব্যাংকের মধ্যে এ চুক্তি স্বাক্ষরিত হয়। বাংলাদেশ সরকারের পক্ষে ইআরডি সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী এবং বিশ্বব্যাংকের পক্ষে ঢাকাস্থ বিশ্বব্যাংক কার্যালয়ের ডিভিশন ডিরেক্টর জ্যঁ পেসমে চুক্তিতে স্বাক্ষর করেন। বিশ্বব্যাংক গ্রুপের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (আইডিএ) অর্থায়নে ‘হেলথ, নিউট্রিশন অ্যান্ড পপুলেশন সেক্টর ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এইচএনপিএডিপি)’ বাস্তবায়নের জন্য এ অর্থায়ন দেওয়া হচ্ছে। ইআরডির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। চুক্তি অনুযায়ী, বিশ্বব্যাংক বাংলাদেশকে ২৮৪ দশমিক ৭০ মিলিয়ন স্পেশাল ড্রয়িং রাইটস (এসডিআর) বা সমপরিমাণ…
ক্রীড়া ডেস্ক : ২০২৬ সালের বিশ্বকাপ এখন পর্যন্ত ইতিহাসের সবচেয়ে বড় আসর। ৪৮টি দল, ১২টি গ্রুপ এবং তিনটি আয়োজক দেশ—সব মিলিয়ে টুর্নামেন্টটি কেবল ফুটবল নয়, এক বিশাল বৈশ্বিক মহাযজ্ঞে পরিণত হয়েছে। গ্রুপ পর্বেই এবার দেখা যাচ্ছে অস্বাভাবিক প্রতিদ্বন্দ্বিতা, যেখানে ফেভারিট দলগুলোর পাশাপাশি একাধিক ডার্ক হর্স তৈরি করছে অঘটনের সম্ভাবনা। এবার গ্রুপ পর্বের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো ‘কোনো গ্রুপই সহজ নয়’। প্রতিটি গ্রুপেই অন্তত একটি করে দল রয়েছে, যারা বড় দলকে চাপে ফেলতে পারে বা অঘটন ঘটাতে পারে। গ্রুপ A: আয়োজক মেক্সিকোর চাপ ও প্রত্যাশা আয়োজক দেশ হিসেবে মেক্সিকো স্বাভাবিকভাবেই বাড়তি চাপ ও প্রত্যাশার মধ্যে রয়েছে। উদ্বোধনী ম্যাচ তাদের জন্য বড় সুযোগ হলেও…
আন্তর্জাতিক ডেস্ক : কোনও শান্তি চুক্তি চূড়ান্ত না হলে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে অত্যন্ত কঠিন হামলা চালাবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার (১০ জুন) হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইরানে হামলার বিষয়ে এই হুঁশিয়ারি দিয়েছেন তিনি। হরমুজ প্রণালিতে ইরানের পক্ষ থেকে একটি অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত করার ঘটনার কথা জানিয়ে ট্রাম্প বলেন, ‘আমরা তাদের ওপর হামলা চালাতে যাচ্ছি, খুব জোরালো হামলা চালাব এবং আবারও বোমাবর্ষণ শুরু করব।’ তিনি বলেন, বুধবারই ইরানে আঘাত হানা হবে। ইরানের সঙ্গে চলমান আলোচনার বিষয়ে তিনি বলেন, ‘আমরা এমন একটি চুক্তি চাই যা অর্থবহ, আমরা এমন একটি চুক্তি চাই, যা কার্যকর হবে।’ মার্কিন এই প্রেসিডেন্ট…
বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় প্রযোজনা প্রতিষ্ঠান যশ রাজ ফিল্মস আবারও তাদের স্পাই ইউনিভার্সে নতুন মাত্রা যোগ করল। প্রকাশ পেল তাদের নতুন সিনেমা ‘আলফা’র টিজার, যেখানে প্রথমবারের মতো এক ভয়ংকর ও প্রশিক্ষিত নারী ঘাতকের ভূমিকায় দেখা গেছে আলিয়া ভাটকে। টিজারে অ্যাকশন, আবেগ ও রহস্যের মিশ্রণে গড়া এই চরিত্র ইতোমধ্যেই দর্শকদের মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি করেছে। পরিচালনা করেছেন শিব রাওয়াইল এবং প্রযোজনা করেছেন আদিত্য চোপড়া। টিজারে দেখা যায়, ছোটবেলা থেকেই বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে গড়ে তোলা হয় আলিয়ার চরিত্রকে। তার ১৮তম জন্মদিনেই তাকে প্রথম হত্যার দায়িত্ব দেওয়া হয়, যা থেকেই শুরু হয় তার বিপজ্জনক যাত্রা। চরিত্রটির সঙ্গে যুক্ত রয়েছে ‘আলফা’ নামের একটি…
বিনোদন ডেস্ক : চলচ্চিত্রের একসময়ের জনপ্রিয় নায়ক এবং ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা)-এর চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন বর্তমানে জীবনের এক কঠিন অধ্যায় অতিক্রম করছেন। দীর্ঘ অভিনয়জীবন ও সামাজিক আন্দোলনে সক্রিয় ভূমিকার পর এখন তার সময় কাটছে চিকিৎসা, হাসপাতাল এবং পরিবারের সদস্যদের সান্নিধ্যে। ব্রেন টিউমারে আক্রান্ত ইলিয়াস কাঞ্চন গত বছর থেকে যুক্তরাজ্যের লন্ডনে চিকিৎসা নিচ্ছেন। সেখানে মেয়ের বাসায় অবস্থান করে চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে রয়েছেন তিনি। গত বছরের আগস্টে লন্ডনের একটি হাসপাতালে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচারের মাধ্যমে টিউমারের একটি বড় অংশ অপসারণ করা সম্ভব হলেও জটিলতার ঝুঁকির কারণে পুরো টিউমার সরানো যায়নি। পরবর্তীতে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকেরা জানান, তিনি ব্রেন ক্যানসারে আক্রান্ত।…
বিনোদন ডেস্ক : ছোটপর্দার আলোচিত অভিনেত্রীদের মধ্যে অন্যতম একজন তানিয়া বৃষ্টি। গত কয়েক মাস ধরেই তার শারীরিক অবস্থা খারাপ। এরইমধ্যে হঠাৎ তার অসুস্থতা ও মৃত্যুর খবর ছড়িয়ে পড়েছে। এ নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন তার ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা। বিষয়টি জানতে পেরে গুঞ্জনের অবসান ঘটিয়ে ভালো আছেন বলে জানিয়েছেন এ অভিনেত্রী। মঙ্গলবার (৯ জুন) দেশের একটি সংবাদমাধ্যমকে তানিয়া বৃষ্টি জানিয়েছেন, জীবিত আছেন তিনি, ভালো আছেন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বাসায় থেকে বিশ্রামে আছেন। বলেন, ‘মহান আল্লাহর রহমতে ভালো আছি। বাসাতেই আছি আমি। পরিপূর্ণ বিশ্রামে আছি।’ তানিয়া বৃষ্টি জানান-এখন চিকিৎসকের তত্ত্বাবধানে আছেন। নির্ধারিত সময় অনুযায়ী চেকআপও করাচ্ছেন। তিনি বলেন, ‘আমার অ্যাপয়েন্টমেন্ট ডাক্তার রয়েছেন, সেখানে নিয়মিত…
আন্তর্জাতিক ডেস্ক : ইরান যুদ্ধের কারণে গত তিন মাস ধরে কার্যত অচল বিশ্ব জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালী। এর জেরে ইতিহাসের অন্যতম বড় জ্বালানি সরবরাহ সংকট চলছে বিশ্বজুড়ে। কিন্তু তারপরও কেন তেলের বাজার এখনও তুলনামূলক শান্ত? এটি যেন এই মুহূর্তে বিশ্ব অর্থনীতির অন্যতম বড় ধাঁধা হয়ে দাঁড়িয়েছে। গত তিন মাস ধরে মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাত চলছে। এর জেরে ইরান বন্ধ করে দিয়েছে হরমুজ প্রণালী। এর সঙ্গে যুক্ত হয়েছে মার্কিন নৌ অবরোধ। এতে হরমুজ প্রণালী কার্যত অচল হয়ে পড়লেও আন্তর্জাতিক বাজারে তেলের দাম আশঙ্কার তুলনায় তীব্রভাবে বাড়েনি। মার্কিন বিনিয়োগ ব্যাংক জেপি মরগানের হিসাব অনুযায়ী, যুদ্ধের আগের তুলনায় বর্তমানে এই পথে দৃশ্যমান…
ডেস্ক নিউজ : কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে মুন্সীগঞ্জের গজারিয়া ও সিরাজদিখান উপজেলায় সড়কের ওপর গাছ উপড়ে পড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসহ গুরুত্বপূর্ণ কয়েকটি সড়কে যান চলাচল ব্যাহত হয়েছে। এতে সৃষ্টি হয় সাময়িক যানজট। মঙ্গলবার (৯ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, গজারিয়া উপজেলার বাউশিয়া ও মানাবেরসহ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন স্থানে ঝড়ের কারণে গাছ উপড়ে পড়ে সড়ক অবরুদ্ধ হয়ে যায়। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে গজারিয়া ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত…
ক্রীড়া ডেস্ক : দীর্ঘ ২১ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ওয়ানডে ক্রিকেটে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে বাংলাদেশ। ২০০৫ সালের কার্ডিফের স্মরণীয় জয়ের পর এবার আবারও শক্তিশালী অস্ট্রেলিয়াকে হারাল টাইগাররা। বৃষ্টি বিঘ্নিত প্রথম ওয়ানডেতে ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন (ডিএলএস) পদ্ধতিতে ৮৬ রানের বড় ব্যবধানে জয় পায় মেহেদী হাসান মিরাজের দল। আজ মঙ্গলবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করে ২৮৪ রান তোলে বাংলাদেশ। পরে বৃষ্টির কারণে ম্যাচ থেমে যাওয়ার সময় অস্ট্রেলিয়ার ইনিংস শেষ হয় ৪২.২ ওভারে ৯ উইকেটে ১৯১ রানে। এরপর প্রায় এক ঘণ্টা অপেক্ষার পর বাংলাদেশকে জয়ী ঘোষণা করেন ম্যাচ অফিসিয়ালরা। অস্ট্রেলিয়া রান তাড়ায় নামলে শুরুতেই আঘাত হানে টাইগার পেসাররা। ইনিংসের…