Author: Web desk

ক্রীড়া ডেস্ক : প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া অলআউট হয়েছে মাত্র ১৯৮ রানে। ২ উইকেট হারিয়েই লিড নিয়ে ফেলেছিল বাংলাদেশ। দ্বিতীয় দিন শেষে নাজমুল হোসেনের দল এগিয়ে ১৫৩ রানে, হাতে এখনো ৪ উইকেট। ডারউইন টেস্টের প্রথম দুই দিনে বাংলাদেশের দাপট দেখে কেউ কেউ তো অস্ট্রেলিয়ার হারও দেখে ফেলছেন। তবে যে দলের ডিএনএতে আছে শেষ পর্যন্ত হার না মানার মানসিকতা, তারা কি আর এত দ্রুত হাল ছাড়ে! দ্বিতীয় দিন শেষে অস্ট্রেলিয়ার প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসা বো ওয়েবস্টারের কণ্ঠেও শোনা গেছে একই প্রতিধ্বনি। সামনের কাজ কঠিন মেনে নিয়েও ৩২ বছর বয়সী এই অলরাউন্ডার বলেছেন, ‘আমার বিশ্বাস, সবাই এখনো হিসাব-নিকাশ করছে কীভাবে এই ম্যাচটা…

Read More

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেতা অজয় দেবগনকে এবার জনপ্রিয় অপরাধবিষয়ক অনুষ্ঠান ‘ক্রাইম পেট্রোল’-এর উপস্থাপক হিসেবে দেখা যাবে। নতুন মৌসুমে আলোচিত ও চাঞ্চল্যকর বিভিন্ন অপরাধের ঘটনা তুলে ধরা হবে। অজয়ের দৃঢ় উপস্থিতি ও কণ্ঠে এসব ঘটনার নানা দিক দর্শকদের সামনে তুলে ধরা হবে। প্রচারমূলক ভিডিওতে অজয় দর্শকদের ভয় না পেয়ে চারপাশের মানুষ ও পরিস্থিতি সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। তার মতে, অনুষ্ঠানটির মাধ্যমে অপরাধের ঘটনা তুলে ধরার পাশাপাশি মানুষকে সচেতন করাও গুরুত্বপূর্ণ। নতুন মৌসুমে এমন কিছু ঘটনা তুলে ধরা হবে, যেগুলো পুরো দেশকে নাড়া দিয়েছে। এসব ঘটনা দর্শকদের ভয় পাওয়ার বদলে কঠিন পরিস্থিতিতে কীভাবে সতর্ক থাকতে হবে, সে বিষয়ে সচেতন করবে বলে জানিয়েছেন…

Read More

ডেস্ক নিউজ : রাজশাহী ও ঝালকাঠি জেলাসহ পুলিশের এসপি পদের ৩ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ শাখা-১-এর উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। এর আগে মোহাম্মদ বদরুল আলম মোল্লা ২০২৬ সালের জুলাই মাসে ঝালকাঠি জেলার পুলিশ সুপার (এসপি) হিসেবে নিয়োগ পেয়েছিলেন এবং যোগদানের মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই তাকে ঢাকায় তলব ও প্রত্যাহার করা হয়। এ ঘটনার পরে এন্টি টেরোরিজম ইউনিটের (এটিইউ) পুলিশ সুপার মেরিন সুলতানাকে ঝালকাঠি, রাজশাহীর পুলিশ সুপার নাঈমুল হাছানকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও একই জেলায় পুলিশ সদর দপ্তরের এআইজি মো. মামুন অর রশিদকে দায়িত্ব দেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে…

Read More

ডেস্ক নিউজ : বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি হিসেবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন সাবেক আইন উপদেষ্টা ও অধ্যাপক আসিফ নজরুল। সামাজিকমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে ‘সবদিক দিয়ে যোগ্য’ ব্যক্তি হিসেবে উল্লেখ করেছেন। আসিফ নজরুল তার পোস্টে লিখেছেন, ‘বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অভিনন্দন, ফখরুল ভাই।’ রাষ্ট্রপতি পদে এর আগে দায়িত্ব পালন করা ব্যক্তিদের সমালোচনা করে তিনি লিখেছেন, ‘দুই যুগ ধরে বাংলাদেশের এই সর্বোচ্চ সাংবিধানিক পদ দখল করেছিলেন অনুপযুক্ত ব্যক্তিরা। তাদের কেউ ছিলেন অকর্মণ্য, কেউ অথর্ব, কেউ চরম অনৈতিক।’ মির্জা ফখরুলের রাজনৈতিক ভূমিকার প্রশংসা করে আসিফ নজরুল লিখেছেন, ‘বহু বছর পর…

Read More

আন্তর্জাতিক ডেস্ক : চলতি মাসের শুরুতে ক্রুজিং উচ্চতা থেকে হঠাৎ প্রায় ৩০০ ফুট নিচে নেমে যাওয়া এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটের ক্যাপ্টেনের শরীরে গাঁজার উপস্থিতি নিশ্চিত হয়েছে। ঘটনার পর বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে ভারতীয় কর্তৃপক্ষ। একই সঙ্গে উড়োজাহাজটির কারিগরি ত্রুটি, পাইলটের আচরণ এবং পুরো ঘটনার সময়কার পরিস্থিতিও খতিয়ে দেখা হচ্ছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্টের প্রতিবেদনের বরাতে জানা যায়, গত ৪ আগস্ট ফুকেট থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট ক্রুজিং উচ্চতায় থাকা অবস্থায় হঠাৎ প্রায় ৩০০ ফুট নিচে নেমে যায়। এতে বেশ কয়েকজন যাত্রী ও ক্রু আহত হন। পরে বিমানটি নিরাপদে দিল্লিতে অবতরণ করে। ঘটনার পর উড়োজাহাজটির দুই পাইলটের মাদক পরীক্ষা…

Read More

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের ক্রমবর্ধমান ড্রোন হামলা থেকে বাঁচতে নিজেদের জাহাজে অভিনব প্রতিরক্ষাব্যবস্থা যুক্ত করছে রাশিয়া। তেলের ট্যাংকারগুলোতে এখন ড্রোন-প্রতিরোধী জাল, ধাতব খাঁচা এমনকি পানির ট্যাংকও লাগানো হচ্ছে। সাগরে ভাসমান এসব জাহাজ দেখতে এখন অনেকটা ‘ম্যাড ম্যাক্স’ সিনেমার দৃশ্যপটের মতোই লাগছে। সম্প্রতি বসফরাস প্রণালি পার হওয়ার সময় ২৮ বছরের পুরোনো ট্যাংকার ‘কারুজো’-তে এমন দৃশ্য চোখে পড়ে। ট্যাংকারটির চারপাশে ড্রোন-প্রতিরোধী জাল এবং ছাদে খাঁচার মতো কাঠামো ছিল। ড্রোনের আঘাতের জোর কমাতে এতে পানির ট্যাংকও যুক্ত করা হয়। বিশ্লেষক ইয়োরুক ইসিক এ প্রসঙ্গে বলেন, ‘রিজভেল’ নামের আরেকটি রুশ ট্যাংকারেও একই ধরনের জাল দেখা গেছে। ট্যাংকার ট্র্যাকার্সের সহপ্রতিষ্ঠাতা সামির মাদানি জানান, ভয়ে নাবিকেরা…

Read More

ডেস্ক নিউজ : চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার মনাকষা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা বাজারের একটি দোকানের পিয়াজু খেয়ে ৯ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। এদের মধ্যে গুরুতর অসুস্থ ৭ জনকে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলার শিবগঞ্জ উপজেলার মনাকষা বালিকা উচ্চবিদ্যালয় এলাকায় এ ঘটনা ঘটে। অসুস্থ শিক্ষার্থীরা জানায়, প্রতিদিনের মতো সকালে তারা বিদ্যালয়ে আসে। পরে টিফিনের সময় ৯ জন স্কুলের সামনে ফুটপাতের একটি দোকান থেকে পিয়াজু কিনে খায় এবং তারা অসুস্থ হয়ে পড়ে। এদেরমধ্যে ৭ জনকে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয় এবং দুইজনকে প্রাথমিক চিকিৎসা শেষে অভিভাবকের মাধ্যমে বাড়িতে ফেরত পাঠানো হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার…

Read More

ক্রীড়া ডেস্ক : টেস্ট ইতিহাসে বাঁহাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড গড়েছেন অস্ট্রেলিয়ার পেসার মিচেল স্টার্ক। শ্রীলঙ্কার সাবেক বাঁহাতি স্পিনার রঙ্গনা হেরাথকে টপকে নতুন রেকর্ড গড়েছেন স্টার্ক। বৃহস্পতিবার (১৩ আগস্ট) থেকে শুরু হওয়া ডারউইনে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম দিন ১ উইকেট শিকার করেন স্টার্ক। বাংলাদেশের ব্যাটিং ইনিংসে ওপেনার সাদমান ইসলামকে ২০ রানে সাজঘরে ফেরত পাঠান স্টার্ক। এতেই টেস্টে বাঁহাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারের নতুন রেকর্ড গড়েন তিনি। ১০৬ টেস্টের ২০৩ ইনিংসে ৪৩৪ উইকেট শিকার করেছেন স্টার্ক। ফলে ভেঙ্গে গেছে হেরাথের রেকর্ড। ৯৩ টেস্টে ১৭০ ইনিংসে ৪৩৩ উইকেট নিয়ে আট বছর এই রেকর্ড মালিক ছিলেন হেরাথ।…

Read More

ক্রীড়া ডেস্ক : ডারউইন টেস্টের প্রথম দিনেই অস্ট্রেলিয়ার মাটিতে নিজেদের সামর্থ্যের জানান দিয়েছে বাংলাদেশ। দুর্দান্ত বোলিংয়ে স্বাগতিক অস্ট্রেলিয়াকে মাত্র ১৯৮ রানে গুটিয়ে দিয়ে দিন শেষে ১ উইকেটে ৯৬ রান করেছে টাইগাররা। বাংলাদেশের এমন দাপুটে পারফরম্যান্সে প্রশংসায় ভাসছেন পেসাররা। বাংলাদেশের হয়ে বল হাতে সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন হাসান মাহমুদ। ক্যারিয়ারসেরা বোলিংয়ে ৫৫ রানে ৬ উইকেট শিকার করেছেন তিনি। তাসকিন আহমেদ ও ইবাদত হোসেন নিয়েছেন দুটি করে উইকেট। তাদের সম্মিলিত আক্রমণে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপ শুরু থেকেই চাপে ছিল। বাংলাদেশের বোলারদের এমন পারফরম্যান্স নজর এড়ায়নি অস্ট্রেলিয়ার সাবেক তারকা ক্রিকেটার ডেভিড ওয়ার্নারের। কায়ো স্পোর্টসের আলোচনায় বাংলাদেশের বোলিংয়ের প্রশংসা করে তিনি বলেন, অস্ট্রেলিয়ায় সফরকারী দলগুলোর…

Read More

বিনোদন ডেস্ক : প্রতারণা ও বিশ্বাসভঙ্গের মামলায় আদালতে হাজির হয়ে জামিন পেয়েছেন অভিনেত্রী তানজিন তিশা। অনলাইন ফ্যাশন পেজ থেকে শাড়ি নেওয়ার পর মূল্য পরিশোধ এবং প্রচারের প্রতিশ্রুতি পূরণ না করার অভিযোগে তার বিরুদ্ধে মামলাটি করা হয়েছিল। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ১১টা ২৫ মিনিটে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালতে মামলাটির শুনানি শুরু হয়। শুনানি শেষে আদালত তানজিন তিশার জামিন মঞ্জুর করেন। এর আগে মামলার তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করে গত ১২ জুলাই একই আদালত তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি করেন। তাকে ১৩ আগস্ট আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। মামলার অভিযোগে বলা হয়, অনলাইন ফ্যাশন পেজ ‘অ্যাপোনিয়া’ থেকে প্রায় ২৮…

Read More