Author: Web desk

বিনোদন ডেস্ক : বাবা হয়েছেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী অনুপম রায়। অনুপম ও গায়িকা প্রস্মিতা পালের ঘর আলো করে এসেছে পুত্রসন্তান। মা ও ছেলে দু’জনেই সুস্থ আছেন। সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়ে বাবা হওয়ার খবর জানিয়েছেন অনুপম। তিনি লিখেছেন, আনন্দের সঙ্গে জানাচ্ছি, পুত্রসন্তানের বাবা-মা হয়েছি আমরা। খবরটি প্রকাশ্যে আসতেই শুভেচ্ছায় ভাসছেন অনুপম ও প্রস্মিতা। ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার পত্রিকাকে অনুপম জানান, মা ও ছেলে দু’জনেই ভালো আছেন। মা হওয়ার খবরটি এতদিন অনেকটাই আড়ালে রেখেছিলেন প্রস্মিতা। অনুপমও বরাবর ব্যক্তিগত জীবনকে প্রচারের আলো থেকে দূরে রাখতে পছন্দ করেন। ফলে তাদের জীবনে নতুন অতিথি আসার খবরও অনেকটা আচমকাই জানতে পেরেছেন অনুরাগীরা। অনুপম…

Read More

ডেস্ক নিউজ : রাজধানীর সড়কে নারীদের যাতায়াত নিরাপদ ও আরামদায়ক করতে পৃথক বাস সার্ভিস চালু করতে যাচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। নারী চালক ও কন্ডাক্টর দিয়ে পরিচালিত এ ‘পিংক বাস’ সেবা মঙ্গলবার (১৮ আগস্ট) চালু হবে। রোববার (১৬ আগস্ট) সন্ধ্যায় বিআরটিসির জনসংযোগ কর্মকর্তা মোস্তাকিম ভূঞার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বার্তায় বলা হয়েছে, ‘মহিলা বাস সার্ভিস পরিচালন’ কার্যক্রমের উদ্বোধন মঙ্গলবার সকাল ১০টায় রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিসির ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে পিংক রঙের এ বাস সার্ভিস চালু করা হচ্ছে। সার্ভিসের বাসগুলোতে নারী চালক ও নারী কন্ডাক্টর দায়িত্ব পালন করবেন। উদ্বোধনী…

Read More

আন্তর্জাতিক ডেস্ক : জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক উষ্ণায়নের প্রভাবে বিশ্বজুড়ে তাপপ্রবাহ আরও ঘন ঘন, তীব্র ও দীর্ঘস্থায়ী হচ্ছে বলে সতর্ক করেছে জাতিসংঘের অঙ্গসংগঠন বিশ্ব আবহাওয়া সংস্থা (ডব্লিউএমও)। সংস্থাটির মতে, পৃথিবীর গড় তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে প্রচণ্ড তাপপ্রবাহ এখন আগের তুলনায় দীর্ঘ সময় ধরে বিস্তীর্ণ অঞ্চলে স্থায়ী হচ্ছে। বর্তমানে ইউরোপের বিভিন্ন অংশ পঞ্চম দফায় গ্রীষ্মকালীন তাপপ্রবাহের মুখোমুখি হয়েছে। চরম খরা, দাবানল ও রেকর্ড তাপমাত্রায় বিপর্যস্ত অঞ্চলটি। জেনেভায় এক সংবাদ সম্মেলনে ডব্লিউএমওর জলবায়ু তথ্যপ্রধান জন কেনেডি বলেন, অতীতের তুলনায় তাপপ্রবাহ এখন শুধু বেশি ঘন ঘনই হচ্ছে না, বরং আরও তীব্র ও দীর্ঘস্থায়ী হয়ে বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে পড়ছে। তার মতে, বিশ্বের সবচেয়ে দ্রুত…

Read More

আন্তর্জাতিক ডেস্ক : লিবিয়া থেকে সমুদ্রপথে অবৈধভাবে গ্রিস যাওয়ার পথে ভূমধ্যসাগরে অন্তত ১১ বাংলাদেশি অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে। জীবিত উদ্ধার হওয়া ব্যক্তিদের দাবি, খাবার ও পানির সংকটে তাদের চোখের সামনেই কয়েকজন মারা যান। মরদেহে পচন ধরে দুর্গন্ধ ছড়িয়ে পড়ায় সেগুলো সাগরে ফেলে দিতে বাধ্য হন তারা। গত ৩ আগস্ট রাতে ৪২ অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা লিবিয়ার তাবারুক উপকূল থেকে গ্রিসের উদ্দেশে যাত্রা শুরু করে। নৌকাটিতে থাকা ৪২ জনের মধ্যে ৩৮ জনই বাংলাদেশি ছিলেন বলে জানা গেছে। যাত্রা শুরুর কিছুক্ষণ পর ঝড়ের কবলে পড়ে নৌকায় থাকা খাবার ও পানির মজুত সাগরে ভেসে যায়। এরপর কোনো খাবার-পানি ছাড়াই যাত্রা অব্যাহত রাখেন তারা।…

Read More

ডেস্ক নিউজ : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান চালিয়ে তিনটি চুনা কারখানার সংযোগ বিচ্ছিন্ন করে কারখানাগুলো গুঁড়িয়ে দিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। রবিবার সকাল থেকে বিকেল পর্যন্ত সোনারগাঁ পৌরসভার ইছাপাড়া এবং পিরোজপুর ইউনিয়নের প্রতাপেরচর ও গোলাবাড়ী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নের পাশাপাশি সংযোগে ব্যবহৃত পাইপ, রাইজার ও বার্নার জব্দ করা হয়। পরে এক্সকাভেটর দিয়ে তিনটি চুনা কারখানা গুঁড়িয়ে দেওয়া হয়। অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজ সুহা তাবিল। তিতাস গ্যাস সোনারগাঁয়ের মেঘনাঘাট অঞ্চলের ব্যবস্থাপক সুরজিত কুমার সাহা জানান, অসাধু…

Read More

ক্রীড়া ডেস্ক : ডারউইনে অস্ট্রেলিয়াকে হারিয়ে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়ের উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে দেশের ক্রিকেটাঙ্গনেও। মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কার্যালয়ে বিরাজ করছে উৎসবের আমেজ। এমন জয়ে গর্বিত বিসিবি সভাপতি তামিম ইকবাল। তাঁর মতে, অস্ট্রেলিয়ার মাটিতে ২৩ বছর পর টেস্ট খেলতে গিয়ে বাংলাদেশের এই জয় শুধু একটি ম্যাচের সাফল্য নয়, আন্তর্জাতিক ক্রিকেটে এটি একটি শক্তিশালী বার্তা। ডারউইনে টেস্টের প্রথম দিন থেকেই অস্ট্রেলিয়ার ওপর আধিপত্য বিস্তার করে বাংলাদেশ। চতুর্থ দিনের দ্বিতীয় সেশনে ৯ উইকেটের বিশাল জয় নিশ্চিত করে সফরকারীরা। বিশ্বের এক নম্বর টেস্ট দলকে প্রতিটি সেশনে চাপে রেখে এমন জয় বাংলাদেশের ক্রিকেটের জন্য বড় অর্জন বলে…

Read More

ক্রীড়া ডেস্ক : ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়ের উচ্ছ্বাসের মধ্যেই মালয়েশিয়াকে বড় ব্যবধানে হারিয়ে সিরিজে ধবলধোলাই করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে মালয়েশিয়াকে ২৩৭ রানে হারিয়েছে স্বাগতিকরা। বসুন্ধরা স্পোর্টস সিটিতে টস জিতে আগে ব্যাট করে আদিল বিন সিদ্দিকের দুর্দান্ত সেঞ্চুরিতে ৭ উইকেটে ৩৬৯ রানের বিশাল সংগ্রহ গড়ে বাংলাদেশ। জবাবে বাংলাদেশের স্পিনার রাফিউজ্জামান রাফি ও শেখ পারভেজ জীবনের ঘূর্ণির সামনে দাঁড়াতেই পারেনি মালয়েশিয়া। মাত্র ১৩২ রানে গুটিয়ে যায় সফরকারীদের ইনিংস। বাংলাদেশের ইনিংসের শুরুটা ছিল আক্রমণাত্মক। ওপেনার জাওয়াদ আবরার ও মঈনুল ইসলাম তন্ময় মাত্র ৮.৩ ওভারে ৮২ রান তুলে দেন। জাওয়াদ ৩২ বলে ৫৩ রানের ঝোড়ো ইনিংস…

Read More

বিনোদন ডেস্ক : অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চনের মেয়ে আরাধ্যা বচ্চনের স্বাস্থ্য ও ব্যক্তিগত জীবন নিয়ে ভুয়া ও বিভ্রান্তিকর ভিডিও প্রকাশের অভিযোগের মামলায় গুরুত্বপূর্ণ কিছু আইনি প্রশ্ন তুলেছেন দিল্লি হাইকোর্ট। আদালত জানতে চেয়েছে, কোনো পরিবারের নামের সঙ্গে যুক্ত সুনাম কি প্রজন্মের পর প্রজন্ম উত্তরাধিকারসূত্রে বহমান থাকে এবং থাকলে তা কতদূর পর্যন্ত কার্যকর হয়? ২০২৩ সালে আরাধ্যা বচ্চন একাধিক ইউটিউব চ্যানেলের বিরুদ্ধে দিল্লি হাইকোর্টে মামলা করেন। তার অভিযোগ ছিল, তার স্বাস্থ্য নিয়ে সম্পূর্ণ মিথ্যা তথ্য প্রকাশ করা হয়েছে। বিভিন্ন ভিডিওতে তাকে গুরুতর অসুস্থ এবং হাসপাতালে ভর্তি বলে দাবি করা হয়। এমনকি একটি ভিডিওতে তার মৃত্যুরও মিথ্যা দাবি করা হয়েছিল। এসব…

Read More

ডেস্ক নিউজ : চলমান সংকটের মধ্যে গ্যাস সরবরাহ বেড়েছে। আগামী বুধবার থেকে সরবরাহ পুরোপুরি স্বাভাবিক হবে। সরকারি সূত্রে এ তথ্য জানা গেছে। সামিট এলএনজি টার্মিনালের উদ্দেশে রওনাকারী একটি এলএনজি বহনকারী জাহাজ বৈরী আবহাওয়া ও অধিক বেগে বাতাস প্রবাহের কারণে গত ১০ আগস্ট সিঙ্গাপুর বন্দরে ফিরে যায়। এতে টার্মিনাল হতে গ্যাস সরবরাহ দৈনিক ৩০০ মিলিয়ন ঘনফুট কমে যায়। পরবর্তীতে, ১৪ আগস্ট নতুন এলএনজি বহনকারী জাহাজ টার্মিনালে পৌঁছায়। এরপর শনিবার (১৫ আগস্ট) ভোর ৪টা হতে গ্যাস সরবরাহ পুনরায় স্বাভাবিক হয়। বর্তমানে দৈনিক প্রায় ৪৬০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হচ্ছে, যা পর্যায়ক্রমে স্বাভাবিক ৫০০ মিলিয়ন ঘনফুটে উন্নীত হবে বলে জানা যায়। অপরদিকে,…

Read More

ডেস্ক নিউজ : দেশে চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের কারণে সাধারণ মানুষের ভোগান্তিতে গভীর দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী কয়েক দিনের মধ্যে বিদ্যুৎ ও গ্যাসের সমস্যার সমাধান হবে বলেও আশা প্রকাশ করেছেন তিনি। শনিবার (১৫ আগস্ট) সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে দুস্থদের সহায়তা অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। বিদ্যুৎ-গ্যাস নিয়ে বিরোধী দল হঠকারী আন্দোলন করছে উল্লেখ্য করে প্রধানমন্ত্রী বলেন, পেছনে ফ্যানের বাতাস খাচ্ছে, হাতে হারিকেন নিয়ে বসে বলছে— ‘গ্যাস দে, বিদ্যুৎ দে’; এগুলো হঠকারিতা। তাদের বন্ধুরাই ক্ষমতায় ছিল, অন্তর্বর্তী সরকার এলএনজি টার্মিনাল বসানো বন্ধ করে দিয়েছে। সরকার দেশে তৃতীয় এলএনজি টার্মিনাল বানানোর চেষ্টা করছে,…

Read More