Close Menu
doinikjonogon.news
    What's Hot

    অপরিকল্পিত প্রকল্প হাতে নিয়ে অপচয় করা যাবে না: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

    July 30, 2026

    সৎমাকে কুপিয়ে হত্যার দায়ে কারাভোগের পর আপন মাকেও একইভাবে হত্যা

    July 30, 2026

    শিগগিরই চীনের তৈরি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পেতে যাচ্ছে ইরান

    July 30, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    doinikjonogon.news
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • অপরাধ ও দুর্নীতি
    • অর্থনীতি
    • সারাদেশ
    • বিনোদন
    • খেলাধুলা
    • অন্যান্য
      • ইসলামী জীবন
      • আবহাওয়া ও পরিবেশ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • কৃষি
      • মন্ত্রণালয়
      • রাজধানী
      • পর্যটন
    doinikjonogon.news
    Home»খেলাধুলা»বিশ্বকাপে আর্জেন্টিনাবিরোধী প্রচারণায় টাকা ঢেলেছে ব্রাজিলসহ ৩ দেশ: হাভিয়ের মিলেই
    খেলাধুলা

    বিশ্বকাপে আর্জেন্টিনাবিরোধী প্রচারণায় টাকা ঢেলেছে ব্রাজিলসহ ৩ দেশ: হাভিয়ের মিলেই

    A984933a@@By A984933a@@July 30, 2026No Comments2 Mins Read
    Facebook Twitter LinkedIn Telegram Pinterest Tumblr Reddit WhatsApp Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ক্রীড়া ডেস্ক : ২০২৬ ফিফা বিশ্বকাপ শেষ হলেও আর্জেন্টিনাকে ঘিরে বিতর্ক থামছে না। এবার সামাজিক যোগাযোগমাধ্যমে বিশ্বকাপ চলাকালে আর্জেন্টিনাবিরোধী প্রচারণা চালানোর অভিযোগ তুলে ব্রাজিল, মেক্সিকো এবং যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাটিক পার্টিকে কাঠগড়ায় তুলেছেন দেশটির প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই।

    স্থানীয় গণমাধ্যম রেডিও মিত্রেকে দেওয়া এক সাক্ষাৎকারে মিলেই দাবি করেন, বিশ্বকাপ চলাকালে আর্জেন্টিনার বিরুদ্ধে পরিচালিত অনলাইন প্রচারণার পেছনে বিভিন্ন দেশের রাজনৈতিক শক্তি কাজ করেছে। তার ভাষ্য, ওই প্রচারণার অর্থায়নের প্রায় ২৫ শতাংশ এসেছে ব্রাজিল সরকারের কাছ থেকে। একই সঙ্গে তিনি মেক্সিকো এবং যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাটিক পার্টির বিরুদ্ধেও ওই প্রচারণায় সম্পৃক্ত থাকার অভিযোগ তোলেন।

    মিলেই বলেন, ‘আর্জেন্টিনাবিরোধী এই প্রচারণায় সবচেয়ে বেশি অর্থ দিয়েছে ব্রাজিল। অর্থায়নের ২৫ শতাংশই এসেছে তাদের কাছ থেকে। এরপরও তারা আমাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের কথা বলে।’

    তিনি আরও দাবি করেন, আর্জেন্টিনা ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের বর্তমান প্রশাসনের ঘনিষ্ঠ মিত্র হওয়ায় কিছু রাজনৈতিক গোষ্ঠী সামাজিক যোগাযোগমাধ্যমে দেশটির বিরুদ্ধে নেতিবাচক প্রচারণা চালিয়েছে।

    তবে এসব অভিযোগের পক্ষে কোনো তথ্য-প্রমাণ বা নথি উপস্থাপন করেননি আর্জেন্টিনার প্রেসিডেন্ট।

    বিশ্বকাপ চলাকালে আর্জেন্টিনাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা হয়। বিশেষ করে দলটির খেলার ধরন, রেফারিংয়ে পক্ষপাতিত্বের অভিযোগ এবং কিছু বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে বিভিন্ন দেশের সমর্থক ও ফুটবল সংশ্লিষ্ট ব্যক্তিরা সমালোচনা করেন। কয়েকটি ফুটবল ফেডারেশন এ বিষয়ে ফিফার কাছেও আনুষ্ঠানিক অভিযোগ জমা দেয়।

    বিশ্বকাপ শেষ হওয়ার পরও সেই বিতর্ক রাজনৈতিক অঙ্গনে ছড়িয়ে পড়েছে। মিলেইর সাম্প্রতিক মন্তব্যে লাতিন আমেরিকার দুই প্রতিবেশী দেশ এবং যুক্তরাষ্ট্রের রাজনীতিকদের নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তবে অভিযোগের বিষয়ে ব্রাজিল, মেক্সিকো কিংবা যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাটিক পার্টির পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
    Previous Articleচোটে জর্জরিত দলের ওপর পূর্ণ বিশ্বাস রাখছেন শান্ত
    Next Article শিগগিরই চীনের তৈরি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পেতে যাচ্ছে ইরান
    A984933a@@

    Related Posts

    চোটে জর্জরিত দলের ওপর পূর্ণ বিশ্বাস রাখছেন শান্ত

    July 30, 2026

    বিতর্ক যতই থাক, ফিফার পরিকল্পনায় বাংলাদেশ পেতে পারে ৮ কোটি ৬০ লাখ ডলার!

    July 30, 2026

    ব্যবসায়িক মূল্যে নতুন উচ্চতায় আইপিএল

    July 29, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    নির্ভরযোগ্য ও গুরুতর সংবাদের বিশ্বস্ত উৎস হিসেবে আত্মপ্রকাশ করেছে এই প্ল্যাটফর্মটি। সংবাদভিত্তিক ওয়েবসাইটের আদলে তৈরি এই ডেমোটি মূলত থিমটির কার্যকারিতা তুলে ধরার জন্যই নির্মিত। আরও বিভিন্ন ধরনের ডেমো দেখতে আমাদের মূল পেজে ভিজিট করার অনুরোধ জানানো হচ্ছে।

    We're social. Connect with us:

    Facebook X (Twitter) Instagram Pinterest YouTube

    প্রকাশক ও সম্পাদকঃ মোঃ শিহাব উদ্দিন

    সম্পাদকীয়ঃ ৫১৬/2 ইসিবি চত্বর, ঢাকা ক্যান্টনমেন্ট। ঢাকা ১২০৬

    ফোন নাম্বারঃ 01711475448

    জিমেইলঃ Dainikbanglasomoy@gmail.com

    © 2026 ThemeSphere. Designed by ThemeSphere.

    Type above and press Enter to search. Press Esc to cancel.