Close Menu
doinikjonogon.news
    What's Hot

    বাংলাদেশ ও যুক্তরাজ্যের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার প্রত্যয়

    October 4, 2026

    ইয়েমেনে ঘরছাড়া ২ লাখ মানুষ, শস্য ও লতাপাতা কুড়িয়ে খাচ্ছে শিশুরা!

    October 4, 2026

    রোনালদো দেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠান: পর্তুগালের অর্থমন্ত্রী

    October 4, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    doinikjonogon.news
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • অপরাধ ও দুর্নীতি
    • অর্থনীতি
    • সারাদেশ
    • বিনোদন
    • খেলাধুলা
    • অন্যান্য
      • ইসলামী জীবন
      • আবহাওয়া ও পরিবেশ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • কৃষি
      • মন্ত্রণালয়
      • রাজধানী
      • পর্যটন
    doinikjonogon.news
    Home»খেলাধুলা»রোনালদো দেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠান: পর্তুগালের অর্থমন্ত্রী
    খেলাধুলা

    রোনালদো দেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠান: পর্তুগালের অর্থমন্ত্রী

    Web deskBy Web deskOctober 4, 2026No Comments2 Mins Read
    Facebook Twitter LinkedIn Telegram Pinterest Tumblr Reddit WhatsApp Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ক্রীড়া ডেস্ক : পর্তুগাল জাতীয় দলের কোচ জর্জ জেসুসের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে ক্যাম্প ছেড়ে চলে গেছেন মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো। এ নিয়ে পুরো ফুটবল বিশ্বে তোলপাড় সৃষ্টি হলেও পর্তুগালের অর্থমন্ত্রী মানুয়েল কাস্ত্রো আলমেইদা দেশের বৈশ্বিক পরিচিতিতে রোনালদোর অসামান্য অবদানের কথা স্মরণ করে তার ভূয়সী প্রশংসা করেছেন।

    গত সপ্তাহে উয়েফা নেশনস লিগে নরওয়ের বিপক্ষে ম্যাচে ক্রিস্টিয়ানো রোনালদোকে শুরুর একাদশে বা মাঠে রাখেননি কোচ জর্জ জেসুস। কোচের এই সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে ডেনমার্কের বিপক্ষে পরবর্তী ম্যাচের আগের দিনই জাতীয় দলের ক্যাম্প ছেড়ে চলে যান আল নাসরের এই ফরোয়ার্ড। হুট করে তার এমন সিদ্ধান্তে পর্তুগিজ ফুটবল অঙ্গনে তীব্র আলোড়ন তৈরি হয়েছে। এমনকি ইনস্টাগ্রামেও এর প্রভাব পড়েছে, যেখানে মাত্র একদিনেই প্রায় ৫ লাখ অনুসারী কমে গেছে পর্তুগাল জাতীয় দলের অফিসিয়াল পেজের।

    কোচ জেসুস ও রোনালদোর এই বিরোধে কে সঠিক, সে বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি অর্থমন্ত্রী মানুয়েল কাস্ত্রো আলমেইদা। তবে পর্তুগালের নাও চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে তিনি সাফ জানিয়েছেন, পর্তুগালের কাছে রোনালদোর গুরুত্ব ফুটবলের গণ্ডি ছাড়িয়ে বহুদূর বিস্তৃত। তার ভাষায়, বিশ্বজুড়ে অনেক মানুষ পর্তুগালকে চেনে কেবল ক্রিস্টিয়ানো রোনালদোর নামের কারণে। দেশের ব্র্যান্ডিং ও ভাবমূর্তি প্রচারে রোনালদোকে দেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠান হিসেবে উল্লেখ করে তিনি জানান, দেশের সুনাম বৃদ্ধিতে তার এই অবদান পর্তুগালের জন্য অত্যন্ত সুফল বয়ে এনেছে।

    এদিকে, উয়েফা নেশনস লিগের গ্রুপ পর্বের পরবর্তী ম্যাচেও রোনালদোকে ছাড়াই মাঠে নামবে পর্তুগাল দল।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
    Previous Articleবৈবাহিক সম্পর্কের ইতি টানলেন প্রীতম-শেহতাজ
    Next Article ইয়েমেনে ঘরছাড়া ২ লাখ মানুষ, শস্য ও লতাপাতা কুড়িয়ে খাচ্ছে শিশুরা!
    Web desk

    Related Posts

    ভারতকে ৪-০ গোলে উড়িয়ে দিল ব্রাজিল

    October 3, 2026

    শেহজাদের ব্যাটে ঝড়, বসুন্ধরা স্ট্রাইকার্সের ১৯৮

    October 2, 2026

    ২০২৭ বিশ্বকাপে গ্রুপ অব ডেথে বাংলাদেশ

    October 1, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    নির্ভরযোগ্য ও গুরুতর সংবাদের বিশ্বস্ত উৎস হিসেবে আত্মপ্রকাশ করেছে এই প্ল্যাটফর্মটি। সংবাদভিত্তিক ওয়েবসাইটের আদলে তৈরি এই ডেমোটি মূলত থিমটির কার্যকারিতা তুলে ধরার জন্যই নির্মিত। আরও বিভিন্ন ধরনের ডেমো দেখতে আমাদের মূল পেজে ভিজিট করার অনুরোধ জানানো হচ্ছে।

    We're social. Connect with us:

    Facebook X (Twitter) Instagram Pinterest YouTube

    প্রকাশক ও সম্পাদকঃ মোঃ শিহাব উদ্দিন

    সম্পাদকীয়ঃ ৫১৬/2 ইসিবি চত্বর, ঢাকা ক্যান্টনমেন্ট। ঢাকা ১২০৬

    ফোন নাম্বারঃ 01711475448

    জিমেইলঃ Dainikbanglasomoy@gmail.com

    © 2026 ThemeSphere. Designed by ThemeSphere.

    Type above and press Enter to search. Press Esc to cancel.