Close Menu
doinikjonogon.news
    What's Hot

    চিম্বুলুই সীমান্তে অসুস্থ বিজিবি সদস্যকে হেলিকপ্টারে চট্টগ্রাম সিএমএইচে স্থানান্তর

    June 6, 2026

    খরা-বন্যা-সংঘাতে ঘরছাড়া সোমালিয়ার লাখো মানুষ, তীব্র খাদ্যসংকট

    June 6, 2026

    সাফের হ্যাটট্রিক শিরোপা জেতা হলো না বাংলাদেশের

    June 6, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    doinikjonogon.news
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • অপরাধ ও দুর্নীতি
    • অর্থনীতি
    • সারাদেশ
    • বিনোদন
    • খেলাধুলা
    • অন্যান্য
      • ইসলামী জীবন
      • আবহাওয়া ও পরিবেশ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • কৃষি
      • মন্ত্রণালয়
      • রাজধানী
      • পর্যটন
    doinikjonogon.news
    Home»জাতীয়»ঢাকায় লোডশেডিং ১-২ ঘণ্টা আর গ্রামে ১৪ ঘণ্টা: সংসদে রুমিন ফারহানা
    জাতীয়

    ঢাকায় লোডশেডিং ১-২ ঘণ্টা আর গ্রামে ১৪ ঘণ্টা: সংসদে রুমিন ফারহানা

    misuBy misuApril 23, 2026No Comments2 Mins Read
    Facebook Twitter LinkedIn Telegram Pinterest Tumblr Reddit WhatsApp Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ডেস্ক নিউজ : ঢাকায় এক-দুই ঘণ্টা লোডশেডিং থাকলেও গ্রামে ১৪ ঘণ্টা গড়ায়। গ্রামে বিদ্যুৎ থাকে না। ফলে এখন গ্যাস ছাড়া কারোর চুলা জ্বালানোর পথ নেই বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা।

    বৃহস্পতিবার জাতীয় সংসদে নিজের প্রস্তাবের পক্ষে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

    গ্যাস সংকটের বিষয়ে তুলে ধরে রুমিন ফারহানা বলেন, আমার নির্বাচনী এলাকা আশুগঞ্জ একটা শিল্পনগরী। এখানে সার কারখানা, বিদ্যুৎ, মিল, ফ্যাক্টারি আছে। ব্রাহ্মণবাড়িয়ার গ্যাস যায় সারা দেশে, কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার মানুষ গ্যাস পায় না। তিসাস গ্যাস ফিল্ড বাংলাদেশের অন্যতম গ্যাস কেন্দ্র। এখান থেকে ৩২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডের মাধ্যমে সরবরাহ হচ্ছে। অথচ আমার নির্বাচনী এলাকায় সকাল ৭টা থেকে দুপুর ২টা পর্যন্ত গ্যাস থাকে না। চুলা মিট মিট করে জ্বলে। এরপরে মন চাইলে এক ঘণ্টার জন্য গ্যাস আসে, তারপরে আর খবর নাই।

    তিনি বলেন, দেশে গ্যাসের সংকট আছে তারপরে শীতকালে চাহিদা আরও বাড়ে। অন্যদিকে আছে অবৈধ সংযোগ। ২০১৬ সাল থেকে বাসা-বাড়িতে গ্যাসের সংযোগ দেওয়া বন্ধ হলেও কিছু অসাধু কর্মকর্তার সাহায্যে এখনও বেশকিছু মানুষ অবৈধ সংযোগ নিয়ে রেখেছে। এতে করে সরকার রাজস্ব বঞ্চিত হচ্ছে। যাদের বাড়িতে (বৈধ) লাইন আছে তারাও গ্যাস পাচ্ছে না। এখন এলপিজি ও বৈদ্যতিক চুলাই ভরসা।

    সংসদে ব্রাহ্মণবাড়িয়ার গুণিজনদের কথা বলতে গিয়ে রুমিন ফারহানা বলেন, মেঘনা-তিতাস পাড়ের দেশ ব্রাহ্মণবাড়িয়া। আলাউদ্দিন খাঁ, শচীন দেব বর্মনের দেশ ব্রাহ্মণবাড়িয়া। কীর্তন আর বাউল গানের দেশ ব্রাহ্মণবাড়িয়া, ছানামুখী মিষ্টির অপরূপ স্বাদের দেশ ব্রাহ্মণবাড়িয়া। দিগন্ত জোড়া হাওরের দেশ ব্রাহ্মণবাড়িয়া আবার তুচ্ছ বিষয়ে টেঁটা নিয়ে মাঠে নামার দেশ ব্রাহ্মণবাড়িয়া। বাংলাদেশের শিল্প সংস্কৃতির রাজধানী বলা হয় ব্রাহ্মণবাড়িয়াকে। অলি আহাদ ও ধীরেন্দ্রনাথ দত্তের মতো সংগ্রামী চরিত্রের জন্ম এই ব্রাহ্মণবাড়িয়ায়। যাদের কল্যাণে বাংলা রাষ্ট্র ভাষার স্বীকৃতি পেয়েছে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
    Previous Articleতিন দিনের মধ্যে বিদায় নিতে পারে তাপপ্রবাহ
    Next Article এইচএসসি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল
    misu
    • Website

    Related Posts

    চিম্বুলুই সীমান্তে অসুস্থ বিজিবি সদস্যকে হেলিকপ্টারে চট্টগ্রাম সিএমএইচে স্থানান্তর

    June 6, 2026

    নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন বসছে রবিবার

    June 6, 2026

    প্রতিরক্ষা ও পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে যৌথ কমিটি গঠনের সিদ্ধান্ত বাংলাদেশ-তুরস্কের

    June 6, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    নির্ভরযোগ্য ও গুরুতর সংবাদের বিশ্বস্ত উৎস হিসেবে আত্মপ্রকাশ করেছে এই প্ল্যাটফর্মটি। সংবাদভিত্তিক ওয়েবসাইটের আদলে তৈরি এই ডেমোটি মূলত থিমটির কার্যকারিতা তুলে ধরার জন্যই নির্মিত। আরও বিভিন্ন ধরনের ডেমো দেখতে আমাদের মূল পেজে ভিজিট করার অনুরোধ জানানো হচ্ছে।

    We're social. Connect with us:

    Facebook X (Twitter) Instagram Pinterest YouTube

    প্রকাশক ও সম্পাদকঃ মোঃ শিহাব উদ্দিন

    সম্পাদকীয়ঃ ৫১৬/2 ইসিবি চত্বর, ঢাকা ক্যান্টনমেন্ট। ঢাকা ১২০৬

    ফোন নাম্বারঃ 01711475448

    জিমেইলঃ Dainikbanglasomoy@gmail.com

    © 2026 ThemeSphere. Designed by ThemeSphere.

    Type above and press Enter to search. Press Esc to cancel.