Author: misu

ডেস্ক নিউজঃ মধ্যপ্রাচ্য সংকটের কারণে কিছুদিন অনিশ্চয়তা তৈরি হলেও নন-ইউরিয়া সার আমদানি আবার গতি পেয়েছে। রবি ও বোরো মৌসুমের আগে সরবরাহ ও মজুদ বাড়াতে চলতি সেপ্টেম্বরেই ডাই-অ্যামোনিয়াম ফসফেট (ডিএপি), মিউরেট অব পটাশ (এমওপি) ও ট্রিপল সুপার ফসফেটের (টিএসপি) সাতটি জাহাজ দেশে পৌঁছানোর কথা রয়েছে। সার নিয়ে দেশের পথে থাকা জাহাজগুলোর মধ্যে একটি ডিএপি, চারটি এমওপি এবং দুটি টিএসপি বহন করছে। এসব জাহাজে আসছে মোট আড়াই লাখ টন সার। এর মধ্যে দেড় লাখ টন এমওপি, ৬০ হাজার টন টিএসপি ও ৪০ হাজার টন ডিএপি। আগামী মাসে ডিএপি, এমওপি ও টিএসপি নিয়ে আরো প্রায় ১০টি জাহাজ দেশে আসার প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে।…

Read More

ডেস্ক নিউজঃ প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে।’ তিনি বলেন, ‘গত কিছুদিন ধরে খেয়াল করছি, যেসব সমস্যা আমরা ইনহেরিট করেছি, স্বৈরাচার আমলেই হোক অথবা অন্তর্বর্তীকালীন সরকারের রেখে যাওয়া সমস্যাই হোক না কেন, সবগুলোই সমাধানের চেষ্টা করছি। সমস্যা নেই, তা কখনোই বলছি না। অবশ্যই বিভিন্ন ক্ষেত্রে সমস্যা আছে। কিন্তু সমস্যাগুলোকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল এবং কিছু ব্যক্তি বিভিন্নভাবে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছেন। এর মাধ্যমে দেশে অরাজকতা তৈরি করার চেষ্টা করছেন।’ শনিবার বিকালে বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে…

Read More

আন্তর্জাতিক ডেস্কঃ মাদক তৈরি ও পাচারের মামলায় মিসরের জনপ্রিয় টেলিভিশন উপস্থাপিকা সারাহ খলিফাসহ ১২ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। তাঁদের বিরুদ্ধে মাদক তৈরির উপকরণ আমদানি, মাদক উৎপাদন ও পাচারের উদ্দেশ্যে সংঘবদ্ধ অপরাধী চক্র গঠনের অভিযোগ আনা হয়েছে। রাষ্ট্রীয় মালিকানাধীন সংবাদপত্র আল-আহরামের প্রতিবেদনের বরাত দিয়ে এএফপি জানিয়েছে, কায়রোর একটি আদালত সারাহ খলিফা ও অপর ১১ আসামিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দেওয়ার রায় দেন। তাঁদের বিরুদ্ধে মাদক তৈরিতে ব্যবহৃত উপকরণ সংগ্রহ করে তা দিয়ে মাদক উৎপাদন ও পাচারের পাশাপাশি লাইসেন্সবিহীন আগ্নেয়াস্ত্র ও গুলি রাখার অভিযোগও রয়েছে। ৩৯ বছর বয়সী সারাহ খলিফা মিসরে ‘মিশন ইমপসিবল’ নামের একটি অনুষ্ঠানের উপস্থাপিকা হিসেবে পরিচিত। অনুষ্ঠানটিতে নিরাপত্তা…

Read More

ডেস্ক নিউজঃ রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ার পর আজ প্রথমবারের মতো নিজ জেলা ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (৬ সেপ্টেম্বর) দুই দিনের সফরে ঠাকুরগাঁওয়ে যাবেন তিনি।   জানা যায়, রাষ্ট্রপতিকে বরণ করে নিতে শহরজুড়ে নেওয়া হয়েছে নানা প্রস্তুতি; সাজানো হয়েছে শহরের বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ স্থান। এদিকে সফরকালে মা-বাবার কবর জিয়ারত করবেন রাষ্ট্রপতি। স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও আত্মীয়স্বজনের সঙ্গে সাক্ষাৎ করবেন। নাগরিক কমিটির আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন। সফরের দ্বিতীয় দিন তার ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করার কথা আছে। রাষ্ট্রপতির প্রটোকল অফিসার আবুল কালাম লুৎফর রহমানের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার দুপুর পৌনে ১২টার দিকে হেলিকপ্টারে করে ঠাকুরগাঁওয়ের শহীদ মোহাম্মদ আলী…

Read More

নিজস্ব প্রতিবেদকঃ একটু পরিচয়, এরপর গল্প। সহযাত্রীর সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ। কখনো খাবার, কখনো পানীয় দেওয়ার প্রস্তাব। আস্থা তৈরি হলেই সুযোগ বুঝে চেতনানাশক দ্রব্য প্রয়োগ। কিছুক্ষণের মধ্যেই অচেতন যাত্রী। আর সেই সুযোগে টাকা, মোবাইল ফোন ও মূল্যবান সামগ্রী নিয়ে উধাও চক্রের সদস্যরা। রাজধানীসহ দেশের বিভিন্ন যাত্রাপথে বহুদিন ধরে এভাবেই সক্রিয় অজ্ঞান পার্টি। সর্বশেষ গত এক বছরে তাদের খপ্পরে পড়ে সারা দেশে ৩২ জন মারা যাওয়ার তথ্য পাওয়া গেছে। তবে দীর্ঘদিন ধরে বাস, ট্রেন, টার্মিনাল ও জনাকীর্ণ এলাকায় যাত্রীদের টার্গেট করা হলেও এখন অন্যতম টার্গেটে পরিণত হচ্ছেন অটোরিকশা চালকরা। রাজধানীতে গত আট মাসে তিন জন অটোরিকশা চালককে হত্যা করা হয়েছে। তিনটি ঘটনাতেই…

Read More

ডেস্ক নিউজঃ যুক্তরাষ্ট্রের বি১/বি২ ভিজিটর ভিসা অস্থায়ী ভ্রমণ কার্যক্রমের জন্য ব্যবহার করা হয়। সাধারণত স্বল্পমেয়াদি ব্যবসায়িক কার্যক্রম, পর্যটন, অবকাশযাপন, চিকিৎসার মতো নির্দিষ্ট কিছু বিষয়ে এ ভিসা ব্যবহার করা হয়। তবে এখন থেকে এ ভিসায় গিয়ে কিছু নির্দিষ্ট কার্যক্রম করার অনুমতি নেই বলে জানিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস।  শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় ঢাকার মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে যুক্তরাষ্ট্রে বি১/বি২ ভিজিটর ভিসায় যেসব কার্যক্রম অনুমোদিত নয়, তা উল্লেখ করা হয়। পোস্টে বলা হয়, বি১/বি২ ভিজিটর ভিসায় যেসব কার্যক্রম অনুমোদিত নয়: ১. বার্থ ট্যুরিজম (শিশুর জন্য আমেরিকার নাগরিকত্ব পাওয়ার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়া) ২. যুক্তরাষ্ট্রের কোনও নিয়োগকর্তা…

Read More

ক্রীড়া ডেস্কঃ লিওনেল মেসির আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়ের রেশ কাটতে না কাটতেই এবার অবসরের ঘোষণা দিলেন স্পেনের বিশ্বকাপজয়ী ডিফেন্ডার মার্কোস লরিয়েন্তে। নিজের অফিশিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডলে এক আবেগঘন বার্তার মাধ্যমে জাতীয় দলকে চিরবিদায় জানান এই স্প্যানিশ তারকা। যেখানে মার্কোস লরিয়েন্তে লেখেন, ‘অনেক ভেবেচিন্তে জাতীয় দলের হয়ে অবসরের সিদ্ধান্ত নিয়েছি। জানি যে বয়স এখনো কম। হয়তো ভালোভাবে খেলতে পারলে এই জার্সিতে আরও কয়েক বছর খেলার সুযোগ থাকত। কিন্তু এটা ব্যক্তিগত সিদ্ধান্ত। ভেবেচিন্তে নিয়েছি। অনেক আবেগঘন এক সিদ্ধান্ত।’ নিউজার্সিতে গত ১৯ জুলাই আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে ১৬ বছর পর বিশ্বকাপ জেতে স্পেন। স্প্যানিশদের এটা দ্বিতীয় বিশ্বকাপ শিরোপা। যদিও ফাইনালটা তিনি কাটিয়েছেন বেঞ্চে বসেই।…

Read More

আন্তর্জাতিক ডেস্কঃ নেপালের ভোতেকোশি নদীতে আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩৪৪ জনে দাঁড়িয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে উদ্ধার ও নিখোঁজদের সন্ধানে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে নেপাল পুলিশ। গত ২৬ আগস্ট নেপালে ভয়াবহ বন্যা দেখা দেয়। ধারণা করা হচ্ছে, হিমালয়ে হিমবাহ ধসে উপত্যকাজুড়ে কয়েকটি হ্রদের সৃষ্টি হয়। পরে সেসব হ্রদের পানি তিব্বত সীমান্তবর্তী কয়েকটি গ্রামের ওপর দিয়ে প্রবল বেগে ধেয়ে যায়। এতে ব্যাপক মানুষ বাস্তুচ্যুত হন এবং বহু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। ভয়াবহ এ বন্যায় নেপালের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দারা ঘরবাড়ি পুনর্গঠনের চেষ্টা করছেন। একই সঙ্গে পানিদূষণ এবং সংক্রামক রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কাও দেখা দিয়েছে। দ্য কাঠমান্ডু পোস্টের…

Read More

আন্তর্জাতিক ডেস্কঃ সাড়ে চার বছরের চলা সংঘাত অবসানের লক্ষ্যে নতুন করে আলোচনার তোরজোড়ের মধ্যেই ইউক্রেনে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। স্থানীয় সময় শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাতে দেশটিতে চালানো পৃথক হামলায় এক শিশুসহ পাঁচ শ্রমিক নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন আরও পাঁচজন। দক্ষিণাঞ্চলীয় দিনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের একটি শিল্পকেন্দ্রে চালানোর বিষয়ে স্থানীয় সামরিক প্রশাসনের প্রধান ওলেক্সান্দর হানঝা বলেন, শিল্পকেন্দ্রে কাজ করার সময় শত্রুপক্ষের হামলায় শ্রমিকদের মৃত্যু হয়েছে। তিনি আরও জানান, ওই অঞ্চলের নিকোপোল জেলায় পৃথক আরেকটি হামলায় ৬২ বছর বয়সী এক ব্যক্তি আহত হয়েছেন এবং বেশ কয়েকটি বাড়ি ও একটি অ্যাপার্টমেন্টের ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা ওই অঞ্চলের দুটি ধাতু প্রক্রিয়াজাতকরণ…

Read More

আবহাওয়া ডেস্কঃ উজানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাসের মধ্যে আগামী কয়েক দিনে দেশের কয়েকটি নদ-নদীর পানি বাড়তে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। তবে বর্তমানে দেশের সব প্রধান নদ-নদীর পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। শনিবার (৫ সেপ্টেম্বর) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের প্রকাশিত বৃষ্টিপাত, নদ-নদীর পরিস্থিতি ও পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। পূর্বাভাসে বলা হয়েছে, আগামী তিন দিন রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগ এবং এসব অঞ্চলের উজানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। গত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র-যমুনা নদ-নদীর পানি বেড়েছে। আগামী তিন দিন এ প্রবণতা অব্যাহত থাকতে পারে। এরপরের দুই দিন এসব নদীর পানি স্থিতিশীল থাকতে পারে।…

Read More