Close Menu
doinikjonogon.news
    What's Hot

    রাতের মধ্যে ১৮ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

    June 6, 2026

    নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন বসছে রবিবার

    June 6, 2026

    প্রতিরক্ষা ও পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে যৌথ কমিটি গঠনের সিদ্ধান্ত বাংলাদেশ-তুরস্কের

    June 6, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    doinikjonogon.news
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • অপরাধ ও দুর্নীতি
    • অর্থনীতি
    • সারাদেশ
    • বিনোদন
    • খেলাধুলা
    • অন্যান্য
      • ইসলামী জীবন
      • আবহাওয়া ও পরিবেশ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • কৃষি
      • মন্ত্রণালয়
      • রাজধানী
      • পর্যটন
    doinikjonogon.news
    Home»জাতীয়»এক শর্তে দীর্ঘক্ষণ মার্কেট খোলা রাখতে মন্ত্রণালয়ে আবেদন
    জাতীয়

    এক শর্তে দীর্ঘক্ষণ মার্কেট খোলা রাখতে মন্ত্রণালয়ে আবেদন

    misuBy misuMay 5, 2026No Comments2 Mins Read
    Facebook Twitter LinkedIn Telegram Pinterest Tumblr Reddit WhatsApp Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ডেস্ক নিউজঃ আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে মার্কেট ও বিপণিবিতান খোলা রাখার সময়সীমা বাড়ানোর অনুরোধ জানিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি। এ বিষয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে। চিঠিতে আগামী ১০ মে থেকে রাত ১১টা পর্যন্ত দোকানপাট খোলা রাখার অনুমতি চাওয়া হয়েছে।

    একই সঙ্গে সমিতি জানিয়েছে, ঈদের পর টানা সাত দিন মার্কেট ও বিপণিবিতান বন্ধ রাখা হবে।

    চিঠিতে সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন ও মহাসচিব মো. জহিরুল হক ভূঁইয়া বর্তমান ব্যবসায়িক মন্দা, বিদ্যুৎ সাশ্রয়ে ব্যবসায়ীদের সহযোগিতা এবং ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের সংকটের বিষয় তুলে ধরেন।

    তারা উল্লেখ করেন, গত ৪ এপ্রিল বিদ্যুৎ অধিদপ্তরে বিদ্যুৎ সাশ্রয় নিয়ে এক সভায় সন্ধ্যা ৬টার মধ্যে দোকান বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। পরে ব্যবসায়ীদের অনুরোধে রাত ৮টা পর্যন্ত খোলা রাখার প্রস্তাব দেওয়া হলেও প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকে বর্তমানে সন্ধ্যা ৭টার মধ্যে দেশের সব মার্কেট বন্ধ করা হচ্ছে।

    সমিতির দাবি, এই সময়সীমার কারণে বিক্রি প্রায় বন্ধ হয়ে গেছে। ফলে ব্যবসায়ীরা আর্থিক চাপে পড়েছেন এবং অসন্তোষ বাড়ছে।

    চিঠিতে আরও বলা হয়, ঈদের আগে সময় বাড়ানোর আশ্বাস দেওয়া হয়েছিল। পাশাপাশি বিভিন্ন জেলায় অপরিকল্পিত বাণিজ্য মেলা বন্ধের কথাও বলা হলেও বরিশালসহ কয়েকটি এলাকায় এখনো মেলা চলছে। এতে নিম্নমানের পণ্য বিক্রি হওয়ায় ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে অভিযোগ করা হয়।

    সমিতির নেতারা জানান, ঈদুল আজহা উপলক্ষে সাধারণত কেনাকাটা বেড়ে যায়। তাই রাত ১১টা পর্যন্ত মার্কেট খোলা রাখার সুযোগ দিলে ব্যবসায়ীরা উপকৃত হবেন। এছাড়া বর্তমানে বিদ্যুৎ সংকট ও লোডশেডিং পরিস্থিতিও অনেকটা স্বাভাবিক রয়েছে বলে তারা দাবি করেন।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
    Previous Articleপ্রথম দ্বিপাক্ষিক সফরে আজ চীন যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
    Next Article সৌদি আরবে আরও ২ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু
    misu
    • Website

    Related Posts

    নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন বসছে রবিবার

    June 6, 2026

    প্রতিরক্ষা ও পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে যৌথ কমিটি গঠনের সিদ্ধান্ত বাংলাদেশ-তুরস্কের

    June 6, 2026

    ২৪ ঘণ্টায় ৮টি পুশইন প্রতিহত, সীমান্তে কঠোর অবস্থানে বিজিবি

    June 6, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    নির্ভরযোগ্য ও গুরুতর সংবাদের বিশ্বস্ত উৎস হিসেবে আত্মপ্রকাশ করেছে এই প্ল্যাটফর্মটি। সংবাদভিত্তিক ওয়েবসাইটের আদলে তৈরি এই ডেমোটি মূলত থিমটির কার্যকারিতা তুলে ধরার জন্যই নির্মিত। আরও বিভিন্ন ধরনের ডেমো দেখতে আমাদের মূল পেজে ভিজিট করার অনুরোধ জানানো হচ্ছে।

    We're social. Connect with us:

    Facebook X (Twitter) Instagram Pinterest YouTube

    প্রকাশক ও সম্পাদকঃ মোঃ শিহাব উদ্দিন

    সম্পাদকীয়ঃ ৫১৬/2 ইসিবি চত্বর, ঢাকা ক্যান্টনমেন্ট। ঢাকা ১২০৬

    ফোন নাম্বারঃ 01711475448

    জিমেইলঃ Dainikbanglasomoy@gmail.com

    © 2026 ThemeSphere. Designed by ThemeSphere.

    Type above and press Enter to search. Press Esc to cancel.