Close Menu
doinikjonogon.news
    What's Hot

    রাতের মধ্যে ১৮ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

    June 6, 2026

    নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন বসছে রবিবার

    June 6, 2026

    প্রতিরক্ষা ও পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে যৌথ কমিটি গঠনের সিদ্ধান্ত বাংলাদেশ-তুরস্কের

    June 6, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    doinikjonogon.news
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • অপরাধ ও দুর্নীতি
    • অর্থনীতি
    • সারাদেশ
    • বিনোদন
    • খেলাধুলা
    • অন্যান্য
      • ইসলামী জীবন
      • আবহাওয়া ও পরিবেশ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • কৃষি
      • মন্ত্রণালয়
      • রাজধানী
      • পর্যটন
    doinikjonogon.news
    Home»বিনোদন»এই বিজয় তোমাদের কঠোর পরিশ্রমের স্বীকৃতি, শিক্ষার্থীদের উদ্দেশে বিজয়
    বিনোদন

    এই বিজয় তোমাদের কঠোর পরিশ্রমের স্বীকৃতি, শিক্ষার্থীদের উদ্দেশে বিজয়

    A984933a@@By A984933a@@May 8, 2026No Comments2 Mins Read
    Facebook Twitter LinkedIn Telegram Pinterest Tumblr Reddit WhatsApp Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    বিনোদন ডেস্ক : ভারতের দক্ষিণাঞ্চলের রাজ্য তামিলনাড়ুতে সরকার গঠন করছে থালাপতি বিজয়ের দল তামিলাগা ভেটরি কাজাগাম (টিভিকে)। কংগ্রেস, স্থানীয় দল ভিসিকে এবং বামপন্থীদের দুই দল সিপিআই ও সিপিএমের সমর্থন নিয়ে সরকার গঠন করছে তারা। আজ শুক্রবার বিকেলে দলগুলো টিভিকেকে সমর্থন জানিয়েছে। এর মধ্য দিয়ে চার দিন ধরে তামিলনাড়ুতে সরকার গঠন নিয়ে চলা নাটকীয়তার অবসান ঘটেছে।  

    সরকার গঠন নিশ্চিত হওয়ার ঠিক আগমুহূর্তে উচ্চমাধ্যমিক পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের উদ্দেশে দেওয়া একটি বার্তা দিলেন থালাপতি বিজয়। তাঁর নতুন করে জল্পনার জন্ম দিয়েছে। অনেকের মতে, শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে লেখা এই পোস্টে শুধু পরীক্ষার ফল নয়, লুকিয়ে আছে তাঁর নিজের রাজনৈতিক লড়াইয়ের ইঙ্গিতও।

    শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের অভিনন্দন জানান বিজয়। সেখানে তিনি লেখেন, ‘এই বিজয় তোমাদের কঠোর পরিশ্রমের স্বীকৃতি।’ একই সঙ্গে তিনি শিক্ষার্থীদের উচ্চশিক্ষার পথে আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।

    কিন্তু সবচেয়ে বেশি দৃষ্টি কাড়ে তাঁর সেই বার্তা, যা তিনি দিয়েছেন পরীক্ষায় সফল হতে না পারা শিক্ষার্থীদের উদ্দেশে। বিজয় লেখেন, ‘যারা এবার সফল হতে পারোনি, তারা মনোবল হারিয়ো না। আবার চেষ্টা করো। মনে রেখো, আমরা জয়ের একেবারে দোরগোড়ায় দাঁড়িয়ে আছি।’

    বিজয়ের পোস্টের শেষ লাইন—‘ভালো কিছু ঘটবেই! সাফল্য নিশ্চিত!’—অনেকের কাছেই নিছক ছাত্রছাত্রীদের উদ্দেশে অনুপ্রেরণামূলক কথা বলে মনে হয়নি। বরং রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছেন, এটি তাঁর দল ও সমর্থকদের উদ্দেশে দেওয়া একধরনের আত্মবিশ্বাসী বার্তা।

    বিজয়ের সমর্থকদের দাবি, তিনি বরাবরই তরুণদের অনুপ্রাণিত করতে পছন্দ করেন এবং পরীক্ষার ফল প্রকাশের সময় শিক্ষার্থীদের উদ্দেশে শুভেচ্ছা জানানো তাঁর দীর্ঘদিনের অভ্যাস। তাঁদের মতে, পোস্টটিকে অতিরিক্ত রাজনৈতিকভাবে দেখার কোনো প্রয়োজন নেই।

    এদিকে বিজয়ের শেষ সিনেমা ‘জন নায়গন’ নিয়েও চলছে ব্যাপক আলোচনা। শোনা যাচ্ছে, তাঁর জন্মদিন ২২ জুন ছবিটি মুক্তি পেতে পারে। রাজনৈতিক সাফল্য ও সিনেমার জনপ্রিয়তা—দুইয়ের মিশেলে এখন বিজয়কে ঘিরে উন্মাদনা তামিলনাড়ুর গণ্ডি ছাড়িয়ে সারা ভারতেই আলোচনার বিষয় হয়ে উঠেছে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
    Previous Articleস্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, যেসব বিষয়ে আলোচনা হলো
    Next Article ক্রীড়া প্রতিমন্ত্রীকে হামজার ধন্যবাদ
    A984933a@@

    Related Posts

    শাকিব-বুবলীর ঘরে এলো কন্যাসন্তান, নাম শারলিন খান

    June 5, 2026

    নায়িকার বাসায় কোটি টাকার চুরি! আংশিক স্বর্ণ উদ্ধার, গ্রেফতার ৩

    June 4, 2026

    আবারও বিয়ে করছেন আমির খান, কনে কে

    June 3, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    নির্ভরযোগ্য ও গুরুতর সংবাদের বিশ্বস্ত উৎস হিসেবে আত্মপ্রকাশ করেছে এই প্ল্যাটফর্মটি। সংবাদভিত্তিক ওয়েবসাইটের আদলে তৈরি এই ডেমোটি মূলত থিমটির কার্যকারিতা তুলে ধরার জন্যই নির্মিত। আরও বিভিন্ন ধরনের ডেমো দেখতে আমাদের মূল পেজে ভিজিট করার অনুরোধ জানানো হচ্ছে।

    We're social. Connect with us:

    Facebook X (Twitter) Instagram Pinterest YouTube

    প্রকাশক ও সম্পাদকঃ মোঃ শিহাব উদ্দিন

    সম্পাদকীয়ঃ ৫১৬/2 ইসিবি চত্বর, ঢাকা ক্যান্টনমেন্ট। ঢাকা ১২০৬

    ফোন নাম্বারঃ 01711475448

    জিমেইলঃ Dainikbanglasomoy@gmail.com

    © 2026 ThemeSphere. Designed by ThemeSphere.

    Type above and press Enter to search. Press Esc to cancel.