Close Menu
doinikjonogon.news
    What's Hot

    প্রতিরক্ষা ও পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে যৌথ কমিটি গঠনের সিদ্ধান্ত বাংলাদেশ-তুরস্কের

    June 6, 2026

    ২৪ ঘণ্টায় ৮টি পুশইন প্রতিহত, সীমান্তে কঠোর অবস্থানে বিজিবি

    June 6, 2026

    অভিযোগের কেন্দ্রে বিআইডব্লিউটিএ, স্বচ্ছ তদন্ত ও জবাবদিহি চান সুশাসন বিশ্লেষকরা

    June 6, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    doinikjonogon.news
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • অপরাধ ও দুর্নীতি
    • অর্থনীতি
    • সারাদেশ
    • বিনোদন
    • খেলাধুলা
    • অন্যান্য
      • ইসলামী জীবন
      • আবহাওয়া ও পরিবেশ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • কৃষি
      • মন্ত্রণালয়
      • রাজধানী
      • পর্যটন
    doinikjonogon.news
    Home»বিনোদন»আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ডসে বিটিএসের বাজিমাত
    বিনোদন

    আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ডসে বিটিএসের বাজিমাত

    A984933a@@By A984933a@@May 26, 2026No Comments2 Mins Read
    Facebook Twitter LinkedIn Telegram Pinterest Tumblr Reddit WhatsApp Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    বিনোদন ডেস্ক : বিশ্বসংগীতের অন্যতম মর্যাদাপূর্ণ আসর ‌‘আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ডস’ (এএমএ)-এর ৫২তম আসরে শীর্ষ সম্মান লুফে নিয়েছে জনপ্রিয় কোরিয়ান পপ ব্যান্ড বিটিএস। সামরিক পরিষেবার কারণে দীর্ঘ বিরতিতে থাকলেও ভক্তদের ভালোবাসায় বিন্দুমাত্র ভাটা পড়েনি তা প্রমাণ করে দ্বিতীয়বারের মতো বছরের সেরা শিল্পী বা ‘আর্টিস্ট অব দ্য ইয়ার’ পুরস্কার জিতে নিয়েছে ব্যান্ড দলটি। এর আগে, ২০২১ সালেও এই খেতাব অর্জন করেছিল তারা।

    এবার সেরা শিল্পীর পাশাপাশি ‘সং অব দ্য সামার’ এবং ‘সেরা পুরুষ কে-পপ শিল্পী’সহ মোট তিনটি ক্যাটাগরিতে পুরস্কার জিতে বাজিমাত করেছে বিটিএস।

    এবারের আসরে বিটিএসের পাশাপাশি তুমুল আলোড়ন তৈরি করেছে নতুন পপ ব্যান্ড ‘ক্যাটসআই’। তীব্র প্রতিযোগিতার মুখোমুখি হয়েও তারা জিতে নিয়েছে ‘নিউ আর্টিস্ট অব দ্য ইয়ার’ বা বছরের সেরা নবাগত শিল্পীর পুরস্কার। এর পাশাপাশি সেরা মিউজিক ভিডিও এবং ব্রেকথ্রু পপ আর্টিস্টের ট্রফিও গেছে তাদের ঝুলিতে। অন্যদিকে, নবাগত বিভাগে পুরস্কার না পেলেও রকরকানি পারফরম্যান্স দিয়ে আসর মাতিয়েছেন গায়ক সোম্বর। ‘ব্যাক টু ফ্রেন্ডস’ গানের জন্য সেরা রক/অল্টারনেটিভ গান এবং ‘আই বেয়ারলি নো হার’ ব্যান্ডের জন্য সেরা রক/অল্টারনেটিভ অ্যালবামের পুরস্কারসহ মোট তিনটি ট্রফি নিজের করে নিয়েছেন তিনি।

    এ ছাড়া ‘কে-পপ ডেমন হান্টার্স’ সাউন্ডট্র্যাকের ‘গোল্ডেন’ গানটির জন্য ইজেআই, অড্রে নুনা এবং রেই আমি যৌথভাবে বছরের সেরা গানের পুরস্কার ঘরে তুলেছেন।

    এএমএ-র এবারের আসরের নিয়ম অনুযায়ী কেবল সশরীরে উপস্থিত থাকা তারকাদের নামই মূল মঞ্চে ঘোষণা করা হয়। ফলে ‘অ্যালবাম অব দ্য ইয়ার’-এর মতো অন্যতম শীর্ষ পুরস্কারের ঘোষণা মূল সম্প্রচারে দেখানো হয়নি, যা পরে সাবরিনা কার্পেন্টারের ‘ম্যানস বেস্ট ফ্রেন্ড’ অ্যালবামের ঝুলিতে যায়।

    পুরস্কারের সংখ্যার দিক থেকে বিটিএস, ক্যাটসআই, সোম্বর ও সাবরিনা কার্পেন্টারের পাশাপাশি কার্ডি বি, ব্রুনো মার্স এবং হান্টার/এক্স ব্যান্ডের কণ্ঠশিল্পীরা তিনটি করে ট্রফি জিতে যৌথভাবে শীর্ষে রয়েছেন। অন্যদিকে পপ কুইন টেইলর সুইফট সর্বোচ্চ আটটি মনোনয়ন পেয়েও এবার খালি হাতে ফিরেছেন, যা ভক্তদের জন্য বেশ হতাশাজনক। তবে ৪০টি এএমএ ট্রফি জয়ের মাধ্যমে ইতিহাসের সর্বোচ্চ পুরস্কারজয়ী হিসেবে তার গড়া রেকর্ড এখনো কেউ ভাঙতে পারেনি। সুইফটের পাশাপাশি সাতটি মনোনয়ন পাওয়া অলিভিয়া ডিন এবং ছয়টি করে মনোনয়ন পাওয়া লেডি গাগা ও অ্যালেক্স ওয়ারেনও এবার কোনো ট্রফি ছাড়াই আসর শেষ করেছেন।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
    Previous Articleকত দিন থাকতে পারে বৃষ্টি?
    Next Article হান্টাভাইরাস আক্রান্ত ক্রুজ শিপের স্প্যানিশ নাগরিকের শরীরে সংক্রমণ শনাক্ত
    A984933a@@

    Related Posts

    শাকিব-বুবলীর ঘরে এলো কন্যাসন্তান, নাম শারলিন খান

    June 5, 2026

    নায়িকার বাসায় কোটি টাকার চুরি! আংশিক স্বর্ণ উদ্ধার, গ্রেফতার ৩

    June 4, 2026

    আবারও বিয়ে করছেন আমির খান, কনে কে

    June 3, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    নির্ভরযোগ্য ও গুরুতর সংবাদের বিশ্বস্ত উৎস হিসেবে আত্মপ্রকাশ করেছে এই প্ল্যাটফর্মটি। সংবাদভিত্তিক ওয়েবসাইটের আদলে তৈরি এই ডেমোটি মূলত থিমটির কার্যকারিতা তুলে ধরার জন্যই নির্মিত। আরও বিভিন্ন ধরনের ডেমো দেখতে আমাদের মূল পেজে ভিজিট করার অনুরোধ জানানো হচ্ছে।

    We're social. Connect with us:

    Facebook X (Twitter) Instagram Pinterest YouTube

    প্রকাশক ও সম্পাদকঃ মোঃ শিহাব উদ্দিন

    সম্পাদকীয়ঃ ৫১৬/2 ইসিবি চত্বর, ঢাকা ক্যান্টনমেন্ট। ঢাকা ১২০৬

    ফোন নাম্বারঃ 01711475448

    জিমেইলঃ Dainikbanglasomoy@gmail.com

    © 2026 ThemeSphere. Designed by ThemeSphere.

    Type above and press Enter to search. Press Esc to cancel.