Author: Web desk

ডেস্ক নিউজ : সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের একটি অফিশিয়াল মোবাইল ফোন নম্বর হ্যাক করে হোয়াটসঅ্যাপের মাধ্যমে বিভিন্ন ব্যক্তির কাছে বিকাশে জরুরি ভিত্তিতে টাকা দাবির খবর পাওয়া গেছে। শনিবার দুপুর ১২টার দিকে জেলা প্রশাসনের মিডিয়া সেলের নম্বরটি (০১৭৩০৩৩১০২২) হ্যাক হওয়ার পর হ্যাকার চক্রটি একাধিক সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তির হোয়াটসঅ্যাপে বার্তা পাঠায় এবং ১৫ হাজার টাকা জরুরি প্রয়োজনে পাঠানোর অনুরোধ জানিয়ে একটি বিকাশ নম্বর (০১৩৫১২২৪৯৫৫) সরবরাহ করে। ঘটনাটি জানাজানি হওয়ার পরপরই জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি বিশেষ সতর্কতামূলক বার্তা জারি করা হয়েছে। যেখানে ওই নম্বর থেকে পাঠানো যেকোনো প্রকার আর্থিক দাবি, প্রস্তাব কিংবা প্রলোভনমূলক বার্তা এড়িয়ে চলা এবং কোনো ধরনের লেনদেন না…

Read More

ক্রীড়া ডেস্ক : ম্যাকাইতে অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম দিন ব্যাট ও বল হাতে দুর্দান্ত নৈপুণ্যে রেকর্ডের মালিক হলেন বাংলাদেশের পেসার শরীফুল ইসলাম। শনিবার (২২ আগস্ট) টেস্টের প্রথম দিনে টস হেরে আগে ব্যাট করে ৬৪ রানে অলআউট হয় বাংলাদেশ। ৩৯ রানে নবম উইকেট পতনের পর তাইজুল ইসলামকে নিয়ে শেষ উইকেটে ২৫ রানের জুটি গড়ে বাংলাদেশকে সর্বনিম্ন দলীয় রানে গুটিয়ে যাওয়ার হাত থেকে রক্ষা করেন শরীফুল। ব্যাট হাতে ১১ নম্বরে নেমে দলের হয়ে সর্বোচ্চ ১৪ রান করেন তিনি। জবাবে প্রথম দিন শেষে ৮ উইকেটে ১৬৫ রান করেছে অস্ট্রেলিয়া। ২ উইকেট হাতে নিয়ে ১০১ রানে এগিয়ে অজিরা। বল হাতে বাংলাদেশের সফল বোলার…

Read More

ক্রীড়া ডেস্ক : ফিফা আশিয়ান কাপে অংশ নেওয়ার অনুমতি পেয়েছে বাংলাদেশ। টুর্নামেন্টে খেলার বিষয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সম্মতি জানানোর পর ফিফার অনুমোদনের অপেক্ষায় ছিল। অবশেষে ফিফার কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়ায় আসন্ন আশিয়ান কাপে মাঠে নামার পথ খুলেছে বাংলাদেশের। শনিবার বাফুফের নির্বাহী কমিটির সভা শেষে বিষয়টি নিশ্চিত করেছেন মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু। তিনি জানান, শুক্রবার রাতে ফিফার কাছ থেকে টুর্নামেন্টে অংশ নেওয়ার অনুমতি পেয়েছে বাংলাদেশ। আমিরুল ইসলাম বাবু বলেন, ‘ফিফার কাছ থেকে আমরা গত রাতে ইতিবাচক খবর পেয়েছি। আমরা আশিয়ান কাপে খেলার অনুমতি পেয়েছি। এরই মধ্যে ফিফাকে নিশ্চিত করেছি যে, আশিয়ান কাপে খেলব।’ আগামী ২৪ সেপ্টেম্বর থেকে…

Read More

বিনোদন ডেস্ক : দুই দশকের বেশি সময় ধরে টেলিভিশন নাটকে নিয়মিত অভিনয় করছেন জিয়াউল ফারুক অপূর্ব। ওটিটিতেও কাজ করছেন তিনি। তবে বড় পর্দায় তাঁর উপস্থিতি খুব বেশি নয়। দীর্ঘ ক্যারিয়ারে এখন পর্যন্ত দুটি সিনেমায় দেখা গেছে তাঁকে। এবার নতুন করে চারটি সিনেমার প্রস্তাব পেয়েছেন এই অভিনেতা। ২০১৫ সালে ‘গ্যাংস্টার রিটার্নস’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় অপূর্বের। এরপর প্রায় এক দশক পর ভারতের পশ্চিমবঙ্গের সিনেমা ‘চালচিত্র’-এ অভিনয় করেন তিনি। ২০২৪ সালে মুক্তি পাওয়া সিনেমাটিতে স্বল্প সময়ের উপস্থিতি থাকলেও প্রশংসা পেয়েছিলেন এই অভিনেতা। এবার চারটি সিনেমা নিয়ে তাঁর সঙ্গে আলোচনা চলছে। তবে এখনো কোনো সিনেমার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন…

Read More

ডেস্ক নিউজ : প্রধানমন্ত্রী তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির সরকারের প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। হুমায়ুন কবির ছাড়াও এদিন মন্ত্রী পদে শপথ নেন ড. আবদুল মঈন খান, ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ও সাচিং প্রু জেরী। আর প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন মোহাম্মদ শামীম কায়সার লিংকন। শুক্রবার (২১ আগস্ট) রাতে বঙ্গভবনের দরবার হলে অন্য পাঁচ মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে তিনি শপথ গ্রহণ করেন। এর আগে সন্ধ্যায় রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ নেন। এরপর নতুন রাষ্ট্রপতি মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ পড়ান। সিলেটের ওসমানীনগর উপজেলার উমরপুর ইউনিয়নের হাবশপুর গ্রামে জন্ম নেওয়া হুমায়ুন কবির শৈশবেই যুক্তরাজ্যে পাড়ি জমান। আন্তর্জাতিক সম্পর্ক, কূটনীতি ও নীতি নির্ধারণে…

Read More

ডেস্ক নিউজ : ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার নিউমার্কেটের আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে মারা যাওয়া সাত বাংলাদেশি নাগরিকের ময়নাতদন্ত শেষ হয়েছে। শুক্রবার কলকাতার ন্যাশনাল মেডিকেল কলেজ এবং হাসপাতালের মর্গে ময়নাতদন্ত হয়। এদিন সন্ধ্যায় সাতজনের মরদেহ তাদের পরিবারের সদস্যদের হাতে হস্তান্তর করা হয়। হাসপাতাল থেকে ছয়জনের মরদেহ কফিন বন্দি করে অ্যাম্বুলেন্সে তোলা হয়। একজনের মরদেহ শববাহী গাড়িতে তোলা হয়। তাদের মধ্যে রয়েছেন কুষ্টিয়ার একই পরিবারের চার সদস্য। তারা হলেন দেবাশীষ দত্ত, তার স্ত্রী আফসানা শারমীন, তিন বছর বয়সি সন্তান শর্ণশীষ দত্ত এবং তার শশুর মো. আকরাম আলী। আর ঢাকার সাভারের আহমেদ বাবু, সাতক্ষীরার এস এম আলিমুজ্জামান এবং সাতক্ষীরার কালীগঞ্জের রেবতী সরকারের মরদেহও পরিবারের হাতে…

Read More

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের সামরিক জোটে বাংলাদেশের যোগদান বিষয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে ভারত। নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সোয়াল জানিয়েছেন, পশ্চিম এশিয়ার পরিস্থিতি তারা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। এ মুহূর্তে এ বিষয়ে আর কিছু বলার নেই। এর আগে ব্রিফিংয়ে এক সাংবাদিক জানতে চান, সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের সামরিক জোটে বাংলাদেশ যোগ দিতে পারে—এমন গুঞ্জন নিয়ে ভারতের অবস্থান কী। ওই প্রশ্নের উত্তরে তিনি এমন কথা বলেন। ব্রিফিংয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর এবং ব্রিকস সম্মেলনে তার অংশগ্রহণ নিয়েও প্রশ্ন ওঠে। এ বিষয়ে রণধীর জয়সোয়াল বলেন, ‘বাংলাদেশের প্রধানমন্ত্রীর বিষয়ে যে প্রশ্নটি…

Read More

আন্তর্জাতিক ডেস্ক : দীর্ঘ অপেক্ষার অবসান। অবশেষে ঘরে ফেরার প্রস্তুতি নিচ্ছেন মার্কিন রণতরি ‘ইউএসএস আব্রাহাম লিংকন’-এর নাবিকরা। টানা সাগরে ভাসার পর তাদের মনে এখন স্বস্তির বাতাস। মধ্যপ্রাচ্যে তাদের বদলি হিসেবে এরই মধ্যে পৌঁছে গেছে আরেক রণতরি ‘ইউএসএস জর্জ ওয়াশিংটন’। তবে আব্রাহাম লিংকন এখনো পুরোপুরি ওই এলাকা ছাড়েনি। এটি এখনো মার্কিন সেন্ট্রাল কমান্ডের অধীনেই রয়েছে। ইরান যুদ্ধের কারণে এই রণতরিকে দীর্ঘ সময় সাগরে থাকতে হয়। নৌবাহিনীর নিয়ম অনুযায়ী একটি রণতরির সাত মাস সাগরে থাকার কথা। কিন্তু এটি প্রায় নয় মাস ধরে সাগরে ছিল। যুদ্ধের কারণে তারা কোনো বন্ধু দেশের বন্দরেও থামতে পারেনি। টানা যাত্রায় জাহাজের পরিবেশ নিয়ে নানা অভিযোগ ওঠে। শৌচাগার ও…

Read More

ডেস্ক নিউজ : দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার আমবাড়ী এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৩৮ কোটি ৫৭ লাখ টাকা মূল্যের ৫ কেজি ৭০০ গ্রাম সাপের বিষ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও র‍্যাবের যৌথ দল। এ সময় চারজনকে আটক করা হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান দিনাজপুর ৪২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবদুল্লাহ আল মঈন হাসান। আটক ব্যক্তিরা হলেন—চিরিরবন্দর উপজেলার দামুর গ্রামের মোকলেসুর হকের ছেলে জাহাঙ্গীর আলম (৪৩), দিনাজপুর সদর উপজেলার ছোট গুড়গোলা গ্রামের মৃত এ কে এম শহিদুল ইসলামের ছেলে সালাউদ্দিন সান্জু (৪১), ফুলবাড়ী উপজেলার তেঁতুলিয়া গ্রামের মৃত আবদুল মজিদের ছেলে আনিছুর রহমান…

Read More

ক্রীড়া ডেস্ক : টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ হাফ-সেঞ্চুরিতে ভারতের শচীন টেন্ডুলকারের বিশ্ব রেকর্ড স্পর্শ করেছেন ইংল্যান্ডের অধিনায়ক জো রুট। লিডসে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৬৬ রান করেন রুট। ১৬৭ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে এটি তার ৬৮তম হাফ-সেঞ্চুরি ছিল। দুইশ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে ৬৮টি হাফ-সেঞ্চুরি করেছে টেন্ডুলকারও। যা টেস্ট ক্রিকেটের সর্বোচ্চ হাফ-সেঞ্চুরি। টেস্ট ক্রিকেটে যৌথভাবে সর্বোচ্চ ৬৮ হাফ-সেঞ্চুরির বিশ্ব রেকর্ডের মালিক এখন টেন্ডুলকার ও রুট। টেস্টে সর্বোচ্চ হাফ-সেঞ্চুরির তালিকায় তৃতীয় স্থানে আছেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক ব্যাটার শিবনারায়ণ চন্দরপল। ১৬৪ টেস্টে ৬৬টি হাফ-সেঞ্চুরি করেছেন চন্দরপল। এরপর আছেন অস্ট্রেলিয়ার অ্যালান বোর্ডার ও ভারতের রাহুল দ্রাবিড়। বোর্ডার ১৫৬ টেস্টে এবং দ্রাবিড়…

Read More