Author: ereen moon
বিনোদন ডেস্কঃ ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস আবারও ব্যক্তিজীবন নিয়ে আলোচনায় এলেন। সম্প্রতি একটি সাক্ষাৎকারে ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা কথা বলেছেন এই তারকা। বিয়ের প্রসঙ্গে তিনি স্পষ্ট জানান, এটি তার জীবনের একটি ভুল সিদ্ধান্ত ছিল। বিয়ে কী তার জীবনে টার্নিং পয়েন্ট- এমন প্রশ্নে অপু বিশ্বাস বলেন, বিয়ে কেন টার্নিং পয়েন্ট হবে? ওটা আসলে ভুল সিদ্ধান্ত ছিল। খুব অল্প বয়সে আবেগতাড়িত হয়ে বিয়ে করাটা আমার জীবনের ভুল ছিল। নিজের অভিজ্ঞতা থেকে বলতে চাই, ম্যাচিউরিটি না আসা পর্যন্ত কোনো মেয়েরই বিয়ের সিদ্ধান্ত নেয়া উচিত নয়। ভবিষ্যতে নতুন করে সংসার পাতার পরিকল্পনা আছে কি না এমন প্রশ্নের উত্তরে রহস্য রেখে…
বিনোদন ডেস্কঃ ভারতীয় সংগীতের কিংবদন্তি কণ্ঠশিল্পী আশা ভোঁসলে ৯২ বছর বয়সে মুম্বাইয়ে শেষনিশ্বাস ত্যাগ করেছেন। তাঁর মৃত্যুতে সংগীত ও চলচ্চিত্র অঙ্গনে নেমে এসেছে গভীর শোক। পরিবার সূত্রে জানা গেছে, রবিবার রাতে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বয়সজনিত জটিলতা ও শারীরিক অসুস্থতার কারণে শেষপর্যায়ে তাঁর একাধিক অঙ্গ বিকল হয়ে যায় বলে চিকিৎসকেরা জানান। পরিবার জানিয়েছে, আজ সোমবার বিকেল ৪টায় মুম্বাইয়ের শিবাজি পার্কে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। একই স্থানে তাঁর বড় বোন লতা মঙ্গেশকরের শেষকৃত্যও অনুষ্ঠিত হয়েছিল। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে। গতকাল সন্ধ্যায় তাঁর মরদেহ লোয়ার পারেলের বাসভবনে নেওয়া হয়। আজ…
খেলাধুলা ডেস্কঃ যুদ্ধ পরিস্থিতি ও নিরাপত্তা উদ্বেগের মধ্যে বিশ্বকাপ ভেন্যু পরিবর্তনের অনুরোধ জানালেও শেষ পর্যন্ত তা নাকচ করে দিয়েছে ফিফা। ফলে আসন্ন বিশ্বকাপে ইরানকে যুক্তরাষ্ট্রেই নিজেদের ম্যাচ খেলতে হবে। মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনবাউম জানিয়েছেন, ফিফা স্পষ্ট করে দিয়েছে নির্ধারিত সূচি অনুযায়ী ম্যাচগুলো অনুষ্ঠিত হবে এবং কোনো ভেন্যু পরিবর্তনের সুযোগ নেই। এর আগে ইরান ফুটবল ফেডারেশন তাদের ম্যাচগুলো যুক্তরাষ্ট্র থেকে সরিয়ে মেক্সিকোয় আয়োজনের প্রস্তাব দেয়। একই সঙ্গে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তারা। মেক্সিকো সিটিতে এক সংবাদ সম্মেলনে শেইনবাউম বলেন, ম্যাচ সরানো হলে বড় ধরনের লজিস্টিক জটিলতা তৈরি হবে, তাই ফিফা এ ধরনের পরিবর্তনে রাজি হয়নি। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র…
খেলাধুলা ডেস্কঃ ভারতে চলমান ২০২৬ আইপিএল মৌসুমে নতুন ইতিহাস গড়ল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও মুম্বাই ইন্ডিয়ান্স ম্যাচ। টানা ৪ ঘণ্টা ২২ মিনিট চলা এই ম্যাচটি আইপিএল ইতিহাসে নির্ধারিত সময়ের মধ্যে অনুষ্ঠিত সবচেয়ে দীর্ঘ ম্যাচ হিসেবে রেকর্ড গড়েছে। এই ম্যাচটি দর্শক ও সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। দীর্ঘ সময় ধরে চলা এই খেলা নিয়ে ভক্তদের একাংশ বলছে, বিনোদনের দিক থেকেও এটি বলিউড সিনেমাকে ছাড়িয়ে গেছে। তুলনা টানা হচ্ছে সাম্প্রতিক মুক্তি পাওয়া জনপ্রিয় চলচ্চিত্র ‘ধুরন্ধর ২’-এর সঙ্গেও। প্রসঙ্গত, ৩ ঘণ্টা ৫০ মিনিট দীর্ঘ এই সিনেমাকে টপকে সময়ের দিক থেকে এগিয়ে গেছে বেঙ্গালুরু বনাম মুম্বাই ম্যাচ। এর আগে আইপিএলের ইতিহাসে দীর্ঘতম ম্যাচ…
খেলাধুলা ডেস্কঃ আসন্ন ফিফা বিশ্বকাপকে সামনে রেখে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার দুশ্চিন্তা ক্রমেই বাড়ছে। দলের একাধিক গুরুত্বপূর্ণ খেলোয়াড় চোটে পড়ায় স্কোয়াড গঠন নিয়ে বড় চ্যালেঞ্জের মুখে পড়েছেন কোচ লিওনেল স্কালোনি। সর্বশেষ চোট পেয়েছেন ডিফেন্ডার ক্রিশ্চিয়ান রোমেরো। রবিবার ইংলিশ প্রিমিয়ার লিগে সান্ডারল্যান্ডের বিপক্ষে ম্যাচে নিজ দলের গোলরক্ষকের সঙ্গে সংঘর্ষে হাঁটুতে আঘাত পান তিনি। পরে খুঁড়িয়ে মাঠ ছাড়তে বাধ্য হন এই টটেনহ্যাম হটস্পার তারকা। এর আগে চোটে পড়েছেন আর্জেন্টিনার আরও কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়। গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ অ্যাস্টন ভিলার ম্যাচের আগে ওয়ার্ম-আপে চোট পান। স্ট্রাইকার লাউতারো মার্টিনেজও পুরোনো পেশির চোটে আবারও ভুগছেন, যদিও সম্প্রতি তিনি মাঠে ফিরেছিলেন। অন্যদিকে, ডিফেন্ডার লিসান্দ্রো মার্টিনেজ দীর্ঘ সময় চোটে…
খেলাধুলা ডেস্কঃ একটা প্র্যাঙ্ক বা মজার ছলে করা কর্মকাণ্ডের মূল্য কতটা হতে পারে, সেটা হাঁড়ে হাঁড়েই টের পাচ্ছেন আর্জেন্টাইন ডিফেন্ডার এমিলিয়ানো ইনদ্রেজ্জি। পুলিশের হাতে তো গ্রেপ্তার হয়েছেনই, এমনকি ক্যারিয়ারও শেষের পথে ৩২ বছর বয়সী এ ডিফেন্ডারের! তা ইনদ্রেজ্জি কী করেছেন? আর্জেন্টাইন ক্লাব জিমনাসিয়ায় খেলা এ ডিফেন্ডার প্র্যাঙ্ক করে বিমানে বোমার আতঙ্ক ছড়িয়েছিলেন বলে অভিযোগ উঠেছে। আর সে অভিযোগে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। দেশটির সংবাদমাধ্যমের তথ্যানুসারে, হুসুই বিমানবন্দরে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে। বুয়েনস আইরেস গামী একটি ফ্লাইটে মজা করে ‘বোমা’ বলে চিৎকার করেছিলেন ইনদ্রেজ্জি। বিমানটি উড্ডয়নের ঠিক আগ মুহূর্তে তাঁর এমন চিৎকারে বিমানে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পাশাপাশি সন্ত্রাসবিরোধী প্রটোকলও চালু হয়ে…
খেলাধুলা ডেস্কঃ ভারতীয় ক্রিকেটার যুজবেন্দ্র চাহালকে ঘিরে আবারও সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে নতুন বিতর্ক। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) চলাকালে তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনার মাঝেই এবার একটি ইনস্টাগ্রাম ডাইরেক্ট মেসেজ (ডিএম) সংক্রান্ত দাবি ভাইরাল হয়েছে। অভিনেত্রী ও মডেল তানিয়া চট্টোপাধ্যায় দাবি করেছেন, চাহাল নাকি তাঁকে ইনস্টাগ্রামে একটি ব্যক্তিগত বার্তা পাঠিয়েছেন। ‘গান্দি বাত’ ও অন্যান্য ওটিটি সিরিজে অভিনয়ের জন্য পরিচিত এই অভিনেত্রী একটি ভিডিওতে জানান, মেসেজটিতে লেখা ছিল— ‘তুমি কিউট’। ভাইরাল হওয়া ভিডিওতে তানিয়াকে পাপারাজ্জিদের সামনে নিজের ফোনে কথিত চ্যাট দেখাতে দেখা যায়। তিনি বলেন, এই ধরনের মন্তব্য সাধারণ হলেও তিনি বিষয়টি পরে দেখেছেন এবং তখন আর উত্তর দেননি। ভিডিওটি দ্রুত…
বিশেষ প্রতিবেদকঃ বন বিভাগকে অশান্ত করতে বেশ কিছুদিন থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া আইডি খুলে নানামুখী অপপ্রচার অব্যাহত রয়েছে। একটি অশুভ শক্তি সোস্যাল মিডিয়ার প্লাটফর্ম হাতিয়ার হিসেবে বেছে নিয়েছে বলে ভুক্তভোগীরা অভিযোগ করেছেন। এতে কোনটি সত্য কোনটি অসত্য তা নিরূপন করা আদৌ সম্ভব হচ্ছে না। কিন্ত ক্ষতিগ্রস্ত হচ্ছে রাস্ট্রীয় গুরুত্বপূর্ণ সংস্থা বন অধিদপ্তর। এই চক্রটি কখনও প্রধান বন সংরক্ষক, কখনও উপ প্রধান বন সংরক্ষক কিংবা বন সংরক্ষকের বিরুদ্ধে কাল্পনিক ও মনগড়া তথ্য এবং আওয়ামী ট্যাগ লাগিয়ে অশান্ত করে তোলা হচ্ছে বন অধিদপ্তরকে। এতে বন কর্মকর্তাদের মধ্যে নানামুখী ক্ষোভ ও মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ঢালাওভাবে অভিযোগের কারণে বন বিভাগের ইতিহাস এবং…
খেলাধুলা ডেস্কঃ আগামী ২২ নভেম্বর থেকে মাঠে গড়াবে সংযুক্ত আরব আমিরাতের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট আইএলটি২০ লিগের পঞ্চম আসর। মাসব্যাপী চলা আসরের পর্দা নামবে ২০শে ডিসেম্বর। আগের আসরের এবারও ৩৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এতে লিগ পর্বের ৩০টি ম্যাচ এবং চারটি প্লে-অফ—যা এই অঞ্চলের তিনটি প্রধান ক্রিকেট কেন্দ্র দুবাই, আবুধাবি এবং শারজাহতে অনুষ্ঠিত হবে। আগের চারটি মৌসুমের মতোই ফাইনাল ম্যাচটি দুবাইতে অনুষ্ঠিত হবে। গত মৌসুমের আগে আইএলটি২০-এর খেলার সময়সূচী পরিবর্তন করা হয়েছিল। এর আগে আসরটি জানুয়ারি-ফেব্রুয়ারির পরিবর্তে ডিসেম্বর-জানুয়ারিতে খেলা হতো। এবার মৌসুমটি নভেম্বরে শুরু হবে। একই সময়ে অনুষ্ঠিত হওয়া অন্যান্য অনেক লিগের সাথে সময়সূচির সংঘাত এড়ানোর জন্য করা হয়েছে। যা আগামী বছর ১০ জানুয়ারির পর শুরু…
ডেস্ক নিউজঃ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধের কারণে সৃষ্ট বৈশ্বিক সংকট মোকাবিলায় সরকারি কর্মকর্তাদের বাড়ি-গাড়িসহ মোট ৯টি ক্ষেত্রে সরকারের পরিচালন ব্যয় কমিতে পরিপত্র জারি হয়েছে। সম্প্রতি এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ পরিপত্র জারি করে সব সচিব, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাদের পাঠিয়েছে। এর আগে গত ২ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠকে সরকারের পরিচালন ব্যয় কমাতে বেশ কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়। সেই সিদ্ধান্তের আলোকে আনুষ্ঠানিকভাবে পরিপত্র জারি করলো মন্ত্রিপরিষদ বিভাগ। পরিপত্রে জানানো হয়েছে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সরকারের পরিচালন ব্যয় কমাতে নিচের নির্দেশনাগুলো বহাল থাকবে। ১. সরকারি গাড়িতে মাসিক ভিত্তিতে বরাদ্দকৃত জ্বালানির ব্যবহার ৩০ শতাংশ…