Author: ereen moon
বিনোদন ডেস্কঃ আবারও চলচ্চিত্রের গানে জুটি বাঁধলেন সংগীতশিল্পী বালাম ও কোনাল। নতুন এই গানের শিরোনাম ‘তুমি আমার প্রেম’। ‘দ্য কিং’ নামের চলচ্চিত্রের জন্য গানটিতে কণ্ঠ দিয়েছেন তাঁরা। গত বুধবার রাতে ঢাকার মগবাজারের ভেলোসিটি রেকর্ডিং স্টুডিওতে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। চলচ্চিত্রটি পরিচালনা করছেন জাহিদ হোসেন। মাসখানেকের মধ্যে এর শুটিং শুরুর কথা রয়েছে। বালাম ও কোনাল প্রথম একসঙ্গে গেয়েছিলেন ‘প্রিয়তমা’ চলচ্চিত্রের ‘ও প্রিয়তমা’ গানটি। ২০২৩ সালে মুক্তি পাওয়া চলচ্চিত্রটির এই গান দেশ-বিদেশের শ্রোতাদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পায়। বাংলা চলচ্চিত্রের গান হিসেবে এটি গ্লোবাল টপ চার্টের ৩৪ নম্বরে জায়গা করে নেয়। এরপর ‘রাজকুমার’ চলচ্চিত্রের টাইটেল গানেও একসঙ্গে কণ্ঠ দেন তাঁরা। গানটিও শ্রোতাদের মধ্যে…
বিনোদন ডেস্কঃ বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন ভারতের জনপ্রিয় সংগীত পরিচালক অনিরুদ্ধ রবিচন্দ্র ও আইপিএলের ক্রিকেট দল সানরাইজার্স হায়দরাবাদের সিইও কাব্য মারান। দুই পরিবারের তরফে আনুষ্ঠানিক ঘোষণা হওয়ার আগেই সেই খবর প্রকাশ্যে আনলেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি। আগামী নভেম্বরে তাদের বিয়ের আয়োজন হতে পারে। তবে বিয়ের নির্দিষ্ট তারিখ ও স্থান আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। তাদের বিয়ের সংবর্ধনা আগামী ২১ নভেম্বর ভারতের চেন্নাইয়ে অনুষ্ঠিত হবে। তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী এ রেভন্ত রেড্ডি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সংবর্ধনার তারিখ জানান। তিনি লেখেন, সান গ্রুপের চেয়ারম্যান কালানিথি মারান ও তার স্ত্রী কাভেরি মারান হায়দরাবাদের জুবিলি হিলসে তার বাসভবনে গিয়ে মেয়ের বিয়ের সংবর্ধনায় যোগ দেওয়ার…
পর্যটন ডেস্কঃ কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় ভয়াবহ অগ্নিকাণ্ডের পর পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। শনিবার (১৭ অক্টোবর) মন্ত্রী ট্যুরিজম বোর্ডকে অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে প্রতিনিধি দল পাঠিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ এবং পর্যটকদের সহায়তা নিশ্চিত করার নির্দেশনা দেন তিনি। একই সঙ্গে স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও পর্যটন খাতের অংশীজনদের সঙ্গে সমন্বয় করে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় উদ্যোগ নিতে বলেছেন তিনি। এ ক্ষেত্রে সংশ্লিষ্টদের নিয়ে জরুরি সভা আয়োজন এবং সভায় সুপারিশ করা কার্যক্রম দ্রুত বাস্তবায়নের নির্দেশনাও দিয়েছেন মন্ত্রী। নির্দেশনায় মন্ত্রী অগ্নিকাণ্ডের প্রকৃত…
বিশেষ প্রতিনিধি, বগুড়াঃ বগুড়ার নারুলী এলাকায় ট্রেনে কাটা পড়ে মমতা (৩৩) নামে এক নারীর মৃত্যু হয়েছে। প্রথম ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে রেললাইন থেকে মরদেহ সরানোর আগেই এর ওপর দিয়ে দ্বিতীয় একটি ট্রেন চলে যায়। এতে মরদেহটি ছিন্নভিন্ন হয়ে যায়। শনিবার (১৭ অক্টোবর) সকাল পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে। মৃত মমতা বগুড়ার ধুনট উপজেলার ছোট চাপড়া এলাকার মোখলেছার রহমানের মেয়ে। জানা গেছে, সকালে সান্তাহার থেকে লালমনিরহাটগামী পদ্মরাগ মেইল ট্রেনটি নারুলী এলাকা অতিক্রম করার সময় ট্রেনে কাটা পড়ে ওই নারীর মৃত্যু হয়। পরে মরদেহটি রেললাইন থেকে সরিয়ে নেওয়ার আগেই ডাউন কলেজ ট্রেনটি ঘটনাস্থল অতিক্রম করে। এতে মরদেহটি…
শিক্ষা ডেস্কঃ ২০২৮ সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক নবম শ্রেণির বাদ পড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের নতুন সময়সীমা নির্ধারণ করেছে ঢাকা শিক্ষা বোর্ড। শনিবার জারি করা এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়েছে। নির্দেশনা অনুযায়ী, ২০২৬ শিক্ষাবর্ষে নবম শ্রেণিতে অধ্যয়নরত ২০২৮ সালের এসএসসি পরীক্ষার্থীদের বাদ পড়া রেজিস্ট্রেশন কার্যক্রম ১৫ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত সম্পন্ন করা যাবে। ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের আওতাধীন অনুমোদিত ও স্বীকৃতিপ্রাপ্ত সব মাধ্যমিক বিদ্যালয় এবং স্কুল অ্যান্ড কলেজের জন্য এ সময়সীমা নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত সময়ের পর কোনো অবস্থাতেই বাদ পড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের সুযোগ দেওয়া হবে না বলে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে। সময়সীমার মধ্যে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন সম্পন্ন করতে…
ইসলামিক ডেস্কঃ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আজ সাধারণ মানুষের জীবন-সংগ্রামের এক কঠিন বাস্তবতা। আয় সীমিত, অথচ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য ক্রমবর্ধমান। এই বৈপরীত্যে নিম্ন আয়ের মানুষ, শ্রমজীবী পরিবার ও নির্দিষ্ট আয়ের মধ্যবিত্ত শ্রেণি প্রতিনিয়ত হিমশিম খাচ্ছে। সংসারের ব্যয় মেটাতে অনেককে খাদ্য, চিকিৎসা ও শিক্ষার মতো মৌলিক প্রয়োজনেও কাটছাঁট করতে হচ্ছে। অথচ বাজারের এই সংকট কেবল অর্থনীতির পরিসংখ্যান নয়; এর সঙ্গে জড়িয়ে আছে মানুষের জীবনমান, সামাজিক ন্যায়বিচার এবং রাষ্ট্র ও সমাজের নৈতিক দায়বদ্ধতা। এ পরিস্থিতিতে ইসলামের অর্থনৈতিক দর্শন, ব্যক্তি, ব্যবসায়ী ও রাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দিতে পারে। ইসলামি অর্থনীতিতে সংযম ও ন্যায়বিচার : ইসলাম মানুষের বৈধ ভোগ ও উপার্জনকে স্বীকৃতি দিয়েছে; কিন্তু অপচয়, সীমা…
ডেঙ্গু ডেস্কঃ এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা) সাতজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর মোট ৩৪২ জনের মৃত্যু হলো। শনিবার স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গু সংক্রান্ত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। এই ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন করে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন ১ হাজার ৮৭২ জন। এর ফলে চলতি বছরে হাসপাতালে ভর্তি মোট ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ১০ হাজার ৩১২ জন। তাদের মধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এক লাখ চার হাজার ১৯৯ জন। স্বাস্থ্য অধিদফতরের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে…
বাণিজ্য ডেস্কঃ দেশের বাজারে সবশেষ মঙ্গলবার স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভ্যাটসহ স্বর্ণালঙ্কারের দাম প্রতি ভরিতে সর্বোচ্চ ৩ হাজার ২৬৬ টাকা পর্যন্ত কমানো হয়েছে। সেদিন সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে। আজ শনিবারও একই দামে বিক্রি হবে স্বর্ণ। নতুন দাম অনুযায়ী, ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৮ হাজার ৩১ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৩ হাজার ১৪৯ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৭ হাজার ৭৬৭ টাকা। এছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ৬৮৩ টাকা…
খেলাধুলা ডেস্কঃ আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতে শুরু হয়েছে ত্রিদেশীয় সিরিজ। সিরিজের উদ্বোধনী ম্যাচে জিম্বাবুয়ের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। যেখানে টস হেরে আগে ফিল্ডিং করবে বাংলাদেশ। বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টায় শুরু হতে যাওয়া ম্যাচে চোটের কারণে খেলতে পারছেন না নিয়মিত অধিনায়ক লিটন দাস। তাঁর পরিবর্তে দলকে নেতৃত্ব দিচ্ছেন তাওহিদ হৃদয়। চোটের কারণে একাদশে জায়গা হয়নি অভিজ্ঞ অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজেরও। লিটন দাস না থাকায় উইকেটকিপারের দায়িত্ব সামলাবেন নুরুল হাসান সোহান। অন্যদিকে, টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে জিম্বাবুয়ে। বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয় (অধিনায়ক), মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান সোহান…
খেলাধুলা ডেস্কঃ ইংলিশ ফুটবলে ফিরে গোলের জন্য অপেক্ষায় ছিলেন জেমি ভার্ডি। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটেছে। নতুন ক্লাব বার্নলির হয়ে প্রথম গোলের দেখা পেয়েছেন ৩৯ বছর বয়সী এই ফরোয়ার্ড। এর মধ্য দিয়ে টানা ২০ মৌসুমে গোল করার কীর্তি গড়েছেন তিনি। ইংলিশ চ্যাম্পিয়নশিপে শুক্রবার উলভারহ্যাম্পটনের বিপক্ষে ঘরের মাঠে ভার্ডির গোলে ২০তম মিনিটে এগিয়ে যায় বার্নলি। পরে অবশ্য ম্যাচটি ২-১ গোলে জিতে নেয় উলভস। বার্নলির হয়ে পঞ্চম ম্যাচে এসে প্রথম গোলের দেখা পেলেন ভার্ডি। চ্যাম্পিয়নশিপে তার সবশেষ গোল ছিল ২০২৪ সালের এপ্রিলে প্রেস্টন নর্থ এন্ডের বিপক্ষে লেস্টার সিটির জার্সিতে। সিনিয়র ফুটবলে ভার্ডির ২০ মৌসুমে গোল করার ধারা শুরু হয়েছিল নন-লিগ ক্লাব স্টকসব্রিজ…