Author: misu

আন্তর্জাতিক ডেস্ক : যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে প্রযুক্তিগত অবকাঠামো ঘিরে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষজ্ঞদের মতে, নজরদারি ব্যবস্থা থেকে শুরু করে টেলিযোগাযোগ ও জ্বালানি সরঞ্জাম সব ক্ষেত্রেই বিদেশি প্রযুক্তির ওপর অতিরিক্ত নির্ভরতা দেশটির নিরাপত্তার জন্য সম্ভাব্য ঝুঁকি তৈরি করছে। ইউক্রেনের তথ্যপ্রযুক্তি খাতের উদ্যোক্তা আলেকজান্ডার কারদাকভ দাবি করেছেন, দেশটির ৮০ থেকে ৯০ শতাংশ নজরদারি ক্যামেরা চীনা প্রযুক্তিনির্ভর হতে পারে। তার মতে, এই ঝুঁকি কেবল সাধারণ সিসিটিভি ক্যামেরায় সীমাবদ্ধ নয়, বরং তা গোয়েন্দা ড্রোনের ক্যামেরাতেও বিস্তৃত, যা চলমান যুদ্ধে সরাসরি নিরাপত্তা হুমকি সৃষ্টি করতে পারে। এমনকি রুশ বাহিনীর মাধ্যমে ইউক্রেনীয় ড্রোন নিয়ন্ত্রণে হস্তক্ষেপের অভিযোগও সামনে এসেছে। এই প্রসঙ্গে বিশেষভাবে আলোচনায় এসেছে চীনা প্রতিষ্ঠান…

Read More

ডেস্ক নিউজ : বজ্রপাতের ঘটনায় সারা দেশে ১৪ জনের মৃত্যু হয়েছে। রোববার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের বিভিন্ন জেলায় বজ্রপাতে এ মৃত্যুর ঘটনা ঘটে। এর মধ্যে গাইবান্ধায় ৫ জন, সিরাজগঞ্জে ২ জন, জামালপুরে ২ জন, ঠাকুরগাঁওয়ে ২ জন, নাটোরের সিংড়ায় ১ জন, বগুড়ার গাবতলী উপজেলায় ১ ও পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় ১ জনের মৃত্যু হয়েছে। এ সব ঘটনায় অনেকে আহত হয়েছে। গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার কামারপাড়া, সুন্দরগঞ্জের ধোপাডাংগা ও ফুলছড়িতে বজ্রপাতে দুই শিশুসহ ৫ জনের মৃত্যু হয়েছে। রোববার দুপুরে পৃথক বজ্রপাতে এ ঘটনা ঘটে। মৃতরা হলেন- সুন্দরগঞ্জ উপজেলার শিশু ফুয়াদ, তার চাচাতো ভাই শিশু রাফি, সাদুল্লাপুর উপজেলার আলী আকবর। অন্যজনের…

Read More

আন্তর্জাতিক ডেস্ক : দফা যুদ্ধবিরতির মধ্যেও চলমান উত্তেজনার জেরে  ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদ। এ সময় তারা সাম্প্রতিক আঞ্চলিক ও কূটনৈতিক ঘটনাবলী নিয়ে কথা বলেছেন। রবিবার (২৬ এপ্রিল) ইরানের পররাষ্ট্রমন্ত্রীর টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, ফোনালাপে মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি ছাড়াও যুদ্ধবিরতি নিয়ে কথা বলেছেন নেতারা। সৌদি পররাষ্ট্রমন্ত্রী যুদ্ধ শেষ করতে ও উত্তেজনা কমাতে ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বশেষ প্রচেষ্টা ও কূটনৈতিক প্রচেষ্টা এগিয়ে নিতে আলোচনা অব্যাহত রাখার আহ্বান জানান। অন্যদিকে আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তি কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান আল থানি এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি…

Read More

আবহাওয়া ডেস্ক : দেশের ওপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহ প্রশমিত হতে শুরু করেছে। বৃষ্টিপাত বাড়ায় তাপমাত্রা আরও দুই ডিগ্রি কমতে পারে বলে রবিবার (২৬ এপ্রিল) আবহাওয়া অফিস থেকে এমন পূর্বাভাস দেয়া হয়েছে। আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির জানিয়েছেন, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ হতে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। সোমবার (২৭ এপ্রিল) সন্ধ্যা পর্যন্ত দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারী ধরণের…

Read More

আন্তর্জাতিক ডেস্কঃ মাদক পাচার মামলার বিচারিক প্রক্রিয়া সচল রাখতে ভেনেজুয়েলার কারাবন্দি সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর আইনি লড়াইয়ের খরচ মেটানোর পথ প্রশস্ত করল যুক্তরাষ্ট্র। দীর্ঘ টালবাহানার পর ওয়াশিংটন তাদের আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞায় বিশেষ পরিবর্তন আনতে সম্মত হয়েছে, যাতে ভেনেজুয়েলার বর্তমান সরকার মাদুরোর আইনজীবীর পাওনা পরিশোধ করতে পারে। গত শুক্রবার নিউ ইয়র্কের একটি আদালতের নথিতে এই চাঞ্চল্যকর তথ্য সামনে আসে। এর আগে নিষেধাজ্ঞার বেড়াজালে মাদুরোর আইনজীবী নিয়োগের বিষয়টি অনিশ্চিত হয়ে পড়ায় পুরো মামলাটিই খারিজ হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল। গত ৩ জানুয়ারি ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে এক নাটকীয় অভিযানে যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনীর হাতে নিজ বাসভবন থেকে সস্ত্রীক বন্দি হন ৬৩ বছর বয়সী মাদুরো এবং…

Read More

ডেস্ক নিউজঃ এপ্রিলের শেষ নাগাদ জাতীয় গ্রিডে আরও ১ হাজার ৯৫০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি)। এতে চলমান তাপপ্রবাহের মধ্যে বিদ্যমান বিদ্যুৎ রেশনিং পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে। বিপিডিবি’র চেয়ারম্যান প্রকৌশলী রেজাউল করিম বলেন, ‘আমরা চলতি মাসের মধ্যেই আদানি পাওয়ার, চট্টগ্রামের এসএস পাওয়ার এবং পটুয়াখালীভিত্তিক আরএনপিএল যৌথ উদ্যোগ থেকে ১ হাজার ৯৫০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়ার আশা করছি।’ তিনি বলেন, এসব ইউনিট কয়লাভিত্তিক এবং বাংলাদেশের তিনটি বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন বন্ধ থাকলেও রবিবার কয়লাবাহী জাহাজ পায়রা সমুদ্রবন্দরে পৌঁছার সম্ভাবনা থাকায় সেগুলোর উৎপাদন আবার শুরু হবে। বিপিডিবি প্রধান বলেন, বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহকারী বিদেশি প্রতিষ্ঠান…

Read More

আবহাওয়া ডেস্কঃ আগামী দুই দিন ঢাকাসহ দেশের চারটি বিভাগে ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড়ের আশঙ্কায় সতর্কতা দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। রবিবার দুপুরে এ সতর্কতা জারি করে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক জানিয়েছেন, মঙ্গলবার দুপুর পর্যন্ত ঢাকা, রংপুর বিভাগ, ময়মনসিংহ বিভাগ ও সিলেট বিভাগের ওপর দিয়ে বিচ্ছিন্নভাবে ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। এ সময় বজ্রপাত ও শিলাবৃষ্টি হতে পারে। এদিকে, দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। শনিবার (২৫ এপ্রিল) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টা বা পাঁচ দিনের আবহাওয়ার…

Read More

ডেস্ক নিউজঃ সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলে আরও ৬ মাস সময় বেঁধে দিয়েছেন হাইকোর্ট। রবিবার (২৬ এপ্রিল) বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি এ এফ এম সাইফুল করিমের হাইকোর্ট বেঞ্চ রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেন। ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর হাইকোর্ট একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন টাস্কফোর্স গঠনের নির্দেশ দিয়েছিলেন এবং তদন্তের জন্য ছয় মাস সময় দিয়েছিলেন। পিবিআই প্রধানকে আহ্বায়ক করে ৪ সদস্যের উচ্চপর্যায়ের টাস্কফোর্স এই মামলাটি তদন্ত করছে। এর আগে র‍্যাব এই মামলার তদন্তে ১২ বছরে ১১২ বার সময় নিয়েছিল। উল্লেখ্য, ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসায় সাংবাদিক সাগর ও রুনি খুন…

Read More

ডেস্ক নিউজঃ তারেক রহমানের আমন্ত্রণে মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস ২০০৪ সালে ঝটিকা সফরে বাংলাদেশে এসেছিলেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ এ এম সালেহ শিবলী। তিনি বলেন, ‘বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান ২০০৪ সালে যুক্তরাষ্ট্রে বিল গেটসের সঙ্গে দেখা করেন এবং তাকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। সেই আমন্ত্রণে সাড়া দিয়ে বিল গেটস ঝটিকা সফরে এখানে এসেছিলেন।’ শনিবার সন্ধ্যায় রাজধানীর একটি ক্লাবে ‘বাংলাদেশের ডিজিটাল ভবিষ্যৎ গঠন : টেলিকম, ডেটা ও সাইবার সুরক্ষা বিল ২০২৬’ শীর্ষক নীতি সংলাপে তিনি এসব কথা জানান। বাংলাদেশ আইসিটি স্টেকহোল্ডারস অ্যালায়েন্স (বিআইএসএ) এ সংলাপের আয়োজন করে। প্রেস সচিব বলেন, ‘প্রধানমন্ত্রী সবসময় বলেন আমাদের মধ্যে মতবিরোধ থাকতে পারে, কিন্তু…

Read More

ডেস্ক নিউজঃ মানিকগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক শিক্ষা উপমন্ত্রী গোলাম সারোয়ার মিলন আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার (২৬ এপ্রিল) ভোরে রাজধানীর নিজ বাসভবনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মৃত্যুবরণ করেন। পরে তাকে ঢাকার পপুলার হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক জানান, তিনি বাসাতেই শেষ নিশ্বাস ত্যাগ করেছেন।  জানা যায়, মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী ফাতেমা সারোয়ার, ছেলে সাবায়ের সারোয়ার ও মেয়ে তানজিয়া সারোয়ার অমিসহ অসংখ্য গুণগ্রাহী ও রাজনৈতিক সহযোদ্ধা রেখে গেছেন। মরহুমের ছেলে সাবায়ের সারোয়ার জানান, আজ বাদ জোহর মানিকগঞ্জের সিংগাইর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। পরে…

Read More