Author: misu

ডেস্ক নিউজ : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘জুজুর ভয় দেখিয়ে বাংলাদেশের মানুষকে পিছিয়ে রাখা যাবে না। দেশের মানুষকে দাবিয়ে রাখা যাবে না।’ তিনি হুঁশিয়ারি দিয়ে বললেন, ‘দেশে জনগণের শান্তি নষ্ট করার সুযোগ কাউকে দেয়া হবে না। আসুন আমরা নিজেদেরকে সর্তক রাখব যাতে আর কেউ দেশে বিশৃঙ্খলা তৈরি করতে না পারে। জনগণের শান্তি নষ্ট করে ১৭৩ দিন হরতাল পালন করবে সেই সুযোগ আমরা আর কাউকে দেবো না।’ সোমবার বিকালে যশোর জেলার ঈদগাহ প্রাঙ্গণে এক জনসভায় প্রধানমন্ত্রী এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। সমাবেশে বিগত আন্দোলনের নেতা-কর্মীদের আত্মত্যাগ, নিপিড়ন-নির্যাতন, মিথ্যা মামলা দায়েরের পরিসংখ্যানও তুলে ধরেন প্রধানমন্ত্রী। নির্বাচনে দেয়া প্রতিশ্রুতির মাধ্যমে সরকার বাংলাদেশের ভাগ্যের পরিবর্তন…

Read More

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনায় অচলাবস্থা কাটাতে নতুন একটি প্রস্তাব দিয়েছে ইরান। তেহরান জানিয়েছে, তারা যুদ্ধের সমাপ্তি ও হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার লক্ষ্যে কাজ করতে প্রস্তুত, তবে পারমাণবিক কর্মসূচি সংক্রান্ত আলোচনা আপাতত স্থগিত রাখতে চায়। সোমবার মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন মার্কিন কর্মকর্তা ও সংশ্লিষ্ট বিষয়ের সঙ্গে পরিচিত আরও দুটি সূত্রের বরাত দিয়ে অ্যাক্সিওস জানিয়েছে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সম্প্রতি ইসলামাবাদ সফরকালে মধ্যস্থতাকারী দেশগুলোর (পাকিস্তান, মিসর, তুরস্ক এবং কাতার) কাছে এই নতুন পরিকল্পনা তুলে ধরেন। আরাগচি স্বীকার করেছেন যে, ওয়াশিংটনের পারমাণবিক দাবিগুলো কীভাবে মোকাবিলা করা হবে, তা নিয়ে ইরানের অভ্যন্তরীণ…

Read More

ডেস্ক নিউজ :  বিজলি, কিরণমালা, দুমকি, সিডর, দুর্বার, রানি, সুইটি আরও বাহারি নামের ঘোড়া ! ঘোড়াগুলোর ক্ষিপ্রতা আর বুদ্ধিমত্তায়, দুলকি চলনে বিদ্যুৎগতি এমন নানামুখী গুণের কারণে তাদের নাম রাখা হয়েছে। পছন্দের ঘোড়াকে পেতে ক্রেতাদের মধ্যেও চলে রীতিমতো কাড়াকাড়ি আর দর-কষাকষি। এখন ক্রেতা-বিক্রেতা ও দর্শনার্থীদের পদচারণায় মুখর ঐতিহ্যবাহী বুড়াচিন্তামন ঘোড়ার মেলা। দরদাম ঠিকঠাকের পর খেলার মাঠে ঘোড়া নিয়ে যাওয়া হয়। সেখানে ক্রেতাকে দেখানো হয় ঘোড়ার দৌড়। তারপর বেচাকেনার লেনদেন। এ অবস্থা দিনাজপুরের ফুলবাড়ী শহর থেকে ৮/৯ কিমি দক্ষিণ-পশ্চিমে এবং বারাইহাট থেকে ৫/৬ কিমি দক্ষিণে আলাদীপুর ইউনিয়নে ২০০ বছর ধরে চলে আসা এ ঐতিহ্যবাহী বুড়াচিন্তামন মেলায়। দীর্ঘদিনের ঐতিহ্যকে লালন করতে প্রতিবছর বাংলা…

Read More

ডেস্ক নিউজঃ দেশজুড়ে চলমান বিদ্যুৎ সংকট নিয়ে আশার কথা শুনিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। সোমবার (২৭ এপ্রিল) সিপিডি আয়োজিত বাংলাদেশ-চীন নবায়নযোগ্য জ্বালানি ফোরামের আলোচনায় তিনি এ কথা বলেন। মন্ত্রী জানান, আগামী সপ্তাহ থেকেই দেশের বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে এবং লোডশেডিং অনেকটা কমে আসবে। বাংলাদেশ-চীন নবায়নযোগ্য জ্বালানি ফোরামের অনুষ্ঠানে মন্ত্রী দেশের জ্বালানি খাতের ভবিষ্যৎ পরিকল্পনা ও বর্তমান সংকটের নানা দিক তুলে ধরেন। জ্বালানী মন্ত্রী আরও জানান, সরকার আগামী পাঁচ বছরের মধ্যে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। তবে বিশ্ববাজারে তেলের দাম বাড়ায় আমদানিতে অতিরিক্ত ২ বিলিয়ন ডলার খরচ হচ্ছে, যা দেশের অর্থনীতিতে চাপ…

Read More

ডেস্ক নিউজঃ পাঁচ দশক আগে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেখান থেকে খাল খনন কর্মসূচির সূচনা করেছিলেন, সেই ঐতিহাসিক উলশী খাল পুনঃখননের কাজ আজ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৭ এপ্রিল) দুপুর ১২টার দিকে যশোরের শার্শা উপজেলায় ফলক উন্মোচনের মাধ্যমে এই উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন তিনি। বাবার স্মৃতি বিজড়িত এই কর্মসূচির সূচনা করতে গিয়ে প্রধানমন্ত্রী নিজে কোদাল হাতে মাটি কেটে খনন কাজে অংশ নেন। ১৯৭৬ সালের ১ নভেম্বর শার্শা উপজেলার উলসী থেকে যদুনাথপুর পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার দীর্ঘ খাল স্বেচ্ছাশ্রমে খনন করেছিলেন জিয়াউর রহমান, যা ‘জিয়া খাল’ নামে পরিচিত। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, স্বাস্থ্যমন্ত্রী…

Read More

ডেস্ক নিউজঃ মানহানি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারির প্রেক্ষাপটে উচ্চআদালত থেকে আগাম জামিন পেয়েছেন কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও ইসলামী বক্তা মুফতি আমির হামজা। সোমবার হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন। এর আগে, মানহানি মামলায় আগাম জামিন চেয়ে আবেদন করেন মুফতি আমির হামজা। এজন্য সকালে সশরীরে হাইকোর্টে উপস্থিত হন তিনি। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে মানহানিকর মন্তব্য করার অভিযোগে দায়ের করা মামলায় গত ২১ এপ্রিল আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। মামলা সূত্রে জানা যায়, গত ২ এপ্রিল মুফতি আমির হামজার বিরুদ্ধে মানহানির মামলা করেন অ্যাডভোকেট হুমায়ুন কবীর। ওই…

Read More

ডেস্ক নিউজঃ একদিনের সফরে যশোরে পৌঁছালেন প্রধানমন্ত্রী তারেক রহমান।  সোমবার (২৭ এপ্রিল) সকাল ১০টার দিকে তাকে বহনকারী বিমান যশোর বিমানবন্দরে অবতরণ করে। এর আগে সোয়া ৯টার দিকে প্রধানমন্ত্রী রাজধানীর গুলশানের বাসা থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। জানা গেছে, সরকারপ্রধানের দিনের কর্মসূচি শুরু হবে বেলা ১১টা ১৫ মিনিটে যশোরের শার্শায় উলশী খাল খনন কর্মসূচির উদ্বোধনের মাধ্যমে। এরপর বেলা সাড়ে ১১টায় খাল সংলগ্ন স্থানে উলশী উপজেলা বিএনপি আয়োজিত সুধী সমাবেশে বক্তব্য দেবেন তিনি। বিকেল ৩টায় প্রধানমন্ত্রী যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এরপর তিনি যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি পরিদর্শন করবেন। বিকাল সাড়ে ৩টায় যশোর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জেলা বিএনপি আয়োজিত…

Read More

আবহাওয়া ডেস্কঃ জনজীবনে স্বস্তির বার্তা নিয়ে সারা দেশে বৃষ্টির প্রবণতা বাড়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পশ্চিমা লঘুচাপের সক্রিয় প্রভাবে দেশের আট বিভাগেই ঝড়-বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। এর ফলে বিভিন্ন জেলায় বয়ে যাওয়া তাপপ্রবাহ প্রশমিত হয়ে আবহাওয়া শীতল হয়ে আসতে পারে। সোমবার (২৭ এপ্রিল) সন্ধ্যা পর্যন্ত দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগে মাঝারি থেকে অতি ভারী বর্ষণের প্রবল সম্ভাবনা রয়েছে। এছাড়া রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এ সময়ের মধ্যে রাজধানী ঢাকার আবহাওয়ার তথ্যে বলা হয়েছে, সোমবার সকাল ৭টা…

Read More

ডেস্ক নিউজঃ রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রোববার পর্যন্ত ৮৭টি ফ্লাইটে মোট ৩৪ হাজার ৯৪১ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইনসসহ দেশি-বিদেশি তিনটি এয়ারলাইন্সের এসব ফ্লাইটে যাত্রী পরিবহন করা হয় বলে জানিয়েছে আশকোনা হজ অফিস। তথ্য অনুযায়ী, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৩৭টি ফ্লাইটে ১৫ হাজার ২৯৯ জন, সৌদিয়ার ৩২টি ফ্লাইটে ১৫ হাজার ৫০৭ জন এবং ফ্লাইনাসের ১৮টি ফ্লাইটে ৭ হাজার ১৩৫ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। হজ পালনের উদ্দেশ্যে মক্কায় অবস্থানরত এক হাজি জানান, গরম আবহাওয়া থাকলেও ইবাদতে কোনো সমস্যা হচ্ছে না। তিনি বলেন, নিয়মিত নামাজ আদায় ও ওমরাহ পালন করতে পারায় তারা আল্লাহর কাছে কৃতজ্ঞ। খাবার ও…

Read More

ডেস্ক নিউজ : টাঙ্গাইল শহরের ঐতিহ্যবাহী কুমুদিনী সরকারি কলেজ ক্যাম্পাসে পুকুরে ডুবে সাকিবা ইসলাম নামে এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার বিকালে এ দুর্ঘটনা ঘটে। সাকিবা ইসলাম (১৭) ধনবাড়ী উপজেলার সরদাপাড়ার শফিকুল ইসলামের মেয়ে। সে কলেজটির ইন্টারমিডিয়েট প্রথম বর্ষের ছাত্রী ছিল। কলেজের অধ্যক্ষ খলিলুর রহমান বলেন, বিকালে হঠাৎ বৃষ্টিতে ভিজে কলেজের ভেতরের পুকুরে গোসল করতে নামে সাকিবা। এ সময় অসাবধানতাবশত পানিতে ডুবে যায় সে। সহপাঠীরা বিষয়টি টের পেয়ে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার খবর ছড়িয়ে পড়লে পুরো কলেজজুড়ে শোকের ছায়া নেমে আসে। কলেজ প্রশাসন জানিয়েছে, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা…

Read More