Close Menu
doinikjonogon.news
    What's Hot

    রাতের মধ্যে ১৮ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

    June 6, 2026

    নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন বসছে রবিবার

    June 6, 2026

    প্রতিরক্ষা ও পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে যৌথ কমিটি গঠনের সিদ্ধান্ত বাংলাদেশ-তুরস্কের

    June 6, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    doinikjonogon.news
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • অপরাধ ও দুর্নীতি
    • অর্থনীতি
    • সারাদেশ
    • বিনোদন
    • খেলাধুলা
    • অন্যান্য
      • ইসলামী জীবন
      • আবহাওয়া ও পরিবেশ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • কৃষি
      • মন্ত্রণালয়
      • রাজধানী
      • পর্যটন
    doinikjonogon.news
    Home»বিনোদন»বাংলাদেশি শিল্পীদের সঙ্গে কাজে আপত্তি কলকাতার টেকনিশিয়ানদের
    বিনোদন

    বাংলাদেশি শিল্পীদের সঙ্গে কাজে আপত্তি কলকাতার টেকনিশিয়ানদের

    A984933a@@By A984933a@@May 23, 2026No Comments2 Mins Read
    Facebook Twitter LinkedIn Telegram Pinterest Tumblr Reddit WhatsApp Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    বিনোদন ডেস্ক : দীর্ঘ ১৪ বছরের জমে থাকা ক্ষোভ এবার প্রকাশ্যে আনলেন কলকাতার টালিউড ইন্ডাস্ট্রির টেকনিশিয়ানরা। স্থানীয় শিল্পী ও কলাকুশলীদের কাজের সুযোগ কমে যাওয়া, পারিশ্রমিক বৈষম্য এবং বাংলাদেশি অভিনয়শিল্পী ও নির্মাতাদের কলকাতায় ক্রমবর্ধমান উপস্থিতি নিয়ে সরব হয়েছেন তারা। অভিযোগ- টালিউডে বাংলাদেশি শিল্পীদের কাজ করার বিষয়টি।

    আনন্দবাজারের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি অভিনেতা ও বিজেপি বিধায়ক রুদ্রনীল ঘোষ টেকনিশিয়ান স্টুডিওতে সহকর্মীদের সঙ্গে এক বৈঠকে বসেন। সেখানে বিভিন্ন বিভাগের টেকনিশিয়ানরা সরাসরি নিজেদের অভিযোগ তুলে ধরেন।

    বৈঠকে উপস্থিত ‘শিল্প নির্দেশনা’ বিভাগের এক জ্যেষ্ঠ টেকনিশিয়ান সাংবাদিকদের সামনে ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘বাংলাদেশি অভিনেতা-অভিনেত্রীরা এসে দিনের পর দিন কলকাতায় কাজ করে যাচ্ছেন। অথচ আমাদের দেশের টেকনিশিয়ানরা ন্যায্য মূল্যায়ন ও পারিশ্রমিক পাচ্ছেন না। এতে লাভবান হচ্ছেন বাংলাদেশের প্রযোজকেরা, আর স্থানীয় শিল্পী ও কলাকুশলীরা বঞ্চিত হচ্ছেন।’

    তিনি আরও দাবি করেন, ভিনদেশি শিল্পীদের অবাধ প্রবেশের ফলে স্থানীয় ইন্ডাস্ট্রির কর্মপরিবেশ ও সুযোগ-সুবিধা সংকুচিত হয়ে পড়ছে। এমনকি তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, কলকাতায় কাজ করতে এসে বাংলাদেশি কলাকুশলীরা এ শহরের নানা অভ্যন্তরীণ বিষয় সম্পর্কেও ধারণা পাচ্ছেন, যা ভবিষ্যতে ইন্ডাস্ট্রির জন্য ইতিবাচক নাও হতে পারে।

    টেকনিশিয়ানদের এমন অভিযোগের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সতর্ক অবস্থান নেন রুদ্রনীল ঘোষ। তিনি বলেন, ‘এটি অত্যন্ত স্পর্শকাতর ও আন্তর্জাতিক সম্পর্কসংশ্লিষ্ট একটি বিষয়। ঘরোয়া বৈঠকে বসে এর কোনো তাৎক্ষণিক সমাধান বা সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়। আমি কিংবা টালিউডের দায়িত্বে থাকা অন্য কেউ ব্যক্তিগতভাবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়ার ক্ষমতা রাখি না।’

    রুদ্রনীল আরও জানান, বিষয়টি ভারত ও বাংলাদেশের পারস্পরিক সাংস্কৃতিক ও কূটনৈতিক সম্পর্কের সঙ্গে জড়িত। ফলে এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার ভারতের কেন্দ্রীয় সরকারের। তবে টালিউডের টেকনিশিয়ানদের উদ্বেগ ও দাবি তিনি গুরুত্ব সহকারে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে পৌঁছে দেওয়ার আশ্বাস দেন।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
    Previous Articleবিশ্বের সর্বোচ্চ আয়কারী ক্রীড়াবিদের তালিকায় আবারও শীর্ষে রোনালদো
    Next Article রামিসা হত্যার ফরেনসিক রিপোর্ট হস্তান্তর
    A984933a@@

    Related Posts

    শাকিব-বুবলীর ঘরে এলো কন্যাসন্তান, নাম শারলিন খান

    June 5, 2026

    নায়িকার বাসায় কোটি টাকার চুরি! আংশিক স্বর্ণ উদ্ধার, গ্রেফতার ৩

    June 4, 2026

    আবারও বিয়ে করছেন আমির খান, কনে কে

    June 3, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    নির্ভরযোগ্য ও গুরুতর সংবাদের বিশ্বস্ত উৎস হিসেবে আত্মপ্রকাশ করেছে এই প্ল্যাটফর্মটি। সংবাদভিত্তিক ওয়েবসাইটের আদলে তৈরি এই ডেমোটি মূলত থিমটির কার্যকারিতা তুলে ধরার জন্যই নির্মিত। আরও বিভিন্ন ধরনের ডেমো দেখতে আমাদের মূল পেজে ভিজিট করার অনুরোধ জানানো হচ্ছে।

    We're social. Connect with us:

    Facebook X (Twitter) Instagram Pinterest YouTube

    প্রকাশক ও সম্পাদকঃ মোঃ শিহাব উদ্দিন

    সম্পাদকীয়ঃ ৫১৬/2 ইসিবি চত্বর, ঢাকা ক্যান্টনমেন্ট। ঢাকা ১২০৬

    ফোন নাম্বারঃ 01711475448

    জিমেইলঃ Dainikbanglasomoy@gmail.com

    © 2026 ThemeSphere. Designed by ThemeSphere.

    Type above and press Enter to search. Press Esc to cancel.