Close Menu
doinikjonogon.news
    What's Hot

    রাতের মধ্যে ১৮ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

    June 6, 2026

    নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন বসছে রবিবার

    June 6, 2026

    প্রতিরক্ষা ও পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে যৌথ কমিটি গঠনের সিদ্ধান্ত বাংলাদেশ-তুরস্কের

    June 6, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    doinikjonogon.news
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • অপরাধ ও দুর্নীতি
    • অর্থনীতি
    • সারাদেশ
    • বিনোদন
    • খেলাধুলা
    • অন্যান্য
      • ইসলামী জীবন
      • আবহাওয়া ও পরিবেশ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • কৃষি
      • মন্ত্রণালয়
      • রাজধানী
      • পর্যটন
    doinikjonogon.news
    Home»আবহাওয়া ও পরিবেশ»ধেয়ে আসছে বৃষ্টি বলয় ঝুমুল, ৯০ শতাংশ এলাকায় ঝড়বৃষ্টির শঙ্কা
    আবহাওয়া ও পরিবেশ

    ধেয়ে আসছে বৃষ্টি বলয় ঝুমুল, ৯০ শতাংশ এলাকায় ঝড়বৃষ্টির শঙ্কা

    misuBy misuApril 24, 2026No Comments2 Mins Read
    Facebook Twitter LinkedIn Telegram Pinterest Tumblr Reddit WhatsApp Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ডেস্ক নিউজ : দেশের দিকে ধেয়ে আসছে প্রায় পূর্ণাঙ্গ শক্তিশালী বৃষ্টি বলয় ঝুমুল। এতে দেশের অধিকাংশ এলাকায় ঝড়বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা তৈরি হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম।

    শুক্রবার (২৪ এপ্রিল) এক ফেসবুক পোস্টে সংস্থাটি জানায়, এই বৃষ্টি বলয়ের প্রভাবে দেশের প্রায় ৭০ থেকে ৯০ শতাংশ এলাকায় কমবেশি ঝড়বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে। এটি চলতি বছরের পঞ্চম বৃষ্টি বলয়।

    সংস্থার তথ্য অনুযায়ী, সিলেট বিভাগে এই বলয় সবচেয়ে বেশি সক্রিয় থাকবে। এছাড়া ময়মনসিংহ, রংপুর, ঢাকা বিভাগ এবং চট্টগ্রাম বিভাগের উত্তরাংশে উল্লেখযোগ্য প্রভাব পড়তে পারে। বরিশাল ও খুলনা বিভাগের অনেক এলাকায় মাঝারি সক্রিয়তা থাকবে, আর রাজশাহী বিভাগের কিছু এলাকায় প্রভাব তুলনামূলক কম হতে পারে।

    পূর্বাভাসে বলা হয়েছে, ২৬ এপ্রিল থেকে ৭ মে পর্যন্ত ধাপে ধাপে দেশের বিভিন্ন অঞ্চলে এই বৃষ্টি বলয় অবস্থান করবে। এর মধ্যে ২৮ এপ্রিল থেকে ২ মে এবং ৪ ও ৬ মে সময়কালে সবচেয়ে বেশি সক্রিয় থাকার সম্ভাবনা রয়েছে।

    এর আগেও ২৫ এপ্রিল দেশের উত্তরাঞ্চলসহ কিছু এলাকায় বিক্ষিপ্তভাবে কালবৈশাখীসহ বজ্রবৃষ্টি হতে পারে।

    এই বৃষ্টি বলয়ের প্রভাবে সিলেট ও ময়মনসিংহ বিভাগের নিচু এলাকায় আকস্মিক বন্যার ঝুঁকি তৈরি হতে পারে। পাশাপাশি সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ, নেত্রকোনা, ব্রাহ্মণবাড়িয়া ও কিশোরগঞ্জের কিছু এলাকায় সাময়িক জলাবদ্ধতার আশঙ্কা রয়েছে।

    এদিকে উজানে ভারতের আসাম ও মেঘালয়ে ভারী বৃষ্টির কারণে পাহাড়ি ঢল নামতে পারে। এতে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের নদনদী ও হাওরের পানি দ্রুত বাড়তে পারে বলে সতর্ক করা হয়েছে।

    বিশেষ করে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, নেত্রকোনা, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কুড়িগ্রাম, লালমনিরহাট জেলার বিভিন্ন স্থানে টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
    Previous Articleকারা এই রহস্যময় গোত্র, যারা হঠাৎ ভারত ছেড়ে চিরতরে গেলেন ইসরায়েলে
    Next Article মারা গেছেন যুক্তরাষ্ট্রে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা বৃষ্টিও, পাওয়া গেছে দেহের টুকরা
    misu
    • Website

    Related Posts

    রাতের মধ্যে ১৮ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

    June 6, 2026

    ঢাকায় কমতে পারে গরমের দাপট, আট বিভাগে বৃষ্টির সম্ভাবনা

    June 6, 2026

    রাজধানীতে সন্ধ্যার মধ্যে ঝড়ের পূর্বাভাস

    June 4, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    নির্ভরযোগ্য ও গুরুতর সংবাদের বিশ্বস্ত উৎস হিসেবে আত্মপ্রকাশ করেছে এই প্ল্যাটফর্মটি। সংবাদভিত্তিক ওয়েবসাইটের আদলে তৈরি এই ডেমোটি মূলত থিমটির কার্যকারিতা তুলে ধরার জন্যই নির্মিত। আরও বিভিন্ন ধরনের ডেমো দেখতে আমাদের মূল পেজে ভিজিট করার অনুরোধ জানানো হচ্ছে।

    We're social. Connect with us:

    Facebook X (Twitter) Instagram Pinterest YouTube

    প্রকাশক ও সম্পাদকঃ মোঃ শিহাব উদ্দিন

    সম্পাদকীয়ঃ ৫১৬/2 ইসিবি চত্বর, ঢাকা ক্যান্টনমেন্ট। ঢাকা ১২০৬

    ফোন নাম্বারঃ 01711475448

    জিমেইলঃ Dainikbanglasomoy@gmail.com

    © 2026 ThemeSphere. Designed by ThemeSphere.

    Type above and press Enter to search. Press Esc to cancel.