Close Menu
doinikjonogon.news
    What's Hot

    চিম্বুলুই সীমান্তে অসুস্থ বিজিবি সদস্যকে হেলিকপ্টারে চট্টগ্রাম সিএমএইচে স্থানান্তর

    June 6, 2026

    খরা-বন্যা-সংঘাতে ঘরছাড়া সোমালিয়ার লাখো মানুষ, তীব্র খাদ্যসংকট

    June 6, 2026

    সাফের হ্যাটট্রিক শিরোপা জেতা হলো না বাংলাদেশের

    June 6, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    doinikjonogon.news
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • অপরাধ ও দুর্নীতি
    • অর্থনীতি
    • সারাদেশ
    • বিনোদন
    • খেলাধুলা
    • অন্যান্য
      • ইসলামী জীবন
      • আবহাওয়া ও পরিবেশ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • কৃষি
      • মন্ত্রণালয়
      • রাজধানী
      • পর্যটন
    doinikjonogon.news
    Home»আন্তর্জাতিক»মাইক্রোসফটের বিরুদ্ধে যুক্তরাজ্যে ২.৩ বিলিয়ন ডলারের ক্লাউড মামলা
    আন্তর্জাতিক

    মাইক্রোসফটের বিরুদ্ধে যুক্তরাজ্যে ২.৩ বিলিয়ন ডলারের ক্লাউড মামলা

    misuBy misuApril 23, 2026No Comments1 Min Read
    Facebook Twitter LinkedIn Telegram Pinterest Tumblr Reddit WhatsApp Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাজ্যে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফটের বিরুদ্ধে ১.৭ বিলিয়ন পাউন্ড (প্রায় ২.৩ বিলিয়ন মার্কিন ডলার) ক্ষতিপূরণ দাবিতে একটি ক্লাস অ্যাকশন মামলা দায়ের করা হয়েছে।

    অভিযোগে বলা হয়েছে, প্রতিষ্ঠানটি তার প্রভাবশালী অবস্থান ব্যবহার করে ব্যবসায়ীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করেছে।

    লন্ডন থেকে ফরাসি বার্তা সংস্থা এএফপি জানায়, ডিজিটাল মার্কেটস রেগুলেশন বিশেষজ্ঞ মারিয়া লুইসা স্টাসি প্রায় ৫৯ হাজার ব্রিটিশ ব্যবসা ও প্রতিষ্ঠানের পক্ষে এ মামলা করেছেন।

    মামলার অভিযোগে বলা হয়েছে, মাইক্রোসফট তাদের উইন্ডোজ সার্ভার সফটওয়্যার প্রতিদ্বন্দ্বী ক্লাউড কম্পিউটিং প্ল্যাটফর্মে ব্যবহারের ক্ষেত্রে গ্রাহকদের অতিরিক্ত চার্জ করেছে।

    স্টাসি বলেন, ‘বছরের পর বছর মাইক্রোসফটের এসব কার্যক্রম সরকারি ও বেসরকারি উভয় প্রতিষ্ঠানের ওপর বাস্তব আর্থিক প্রভাব ফেলেছে।’

    যুক্তরাজ্যের প্রতিযোগিতা আপিল ট্রাইব্যুনাল মঙ্গলবার মামলাটি বিচার প্রক্রিয়ায় নেওয়ার অনুমতি দিয়েছে। এবং জানিয়েছে, এতে ‘যৌক্তিকভাবে সফল হওয়ার সম্ভাবনা’ রয়েছে।

    বিচারকদের মতে, অভিযোগে বলা হয়েছে মাইক্রোসফট পেইড সার্ভার অপারেটিং সিস্টেম বাজারে তার আধিপত্য ব্যবহার করে ক্লাউড সেবার বাজারে প্রতিযোগিতা ক্ষতিগ্রস্ত করেছে।

    মামলা সফল হলে ক্ষতিপূরণ ১.৭ থেকে ২.১ বিলিয়ন পাউন্ড পর্যন্ত পৌঁছাতে পারে বলে দাবি করা হয়েছে।

    মাইক্রোসফট জানিয়েছে, তারা এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবে এবং অভিযোগগুলোরও বিরোধিতা করছে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়, আদালতের এই সিদ্ধান্ত চূড়ান্ত নয়।

    এদিকে, যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের নিয়ন্ত্রক সংস্থাগুলোও ক্লাউড বাজারে মাইক্রোসফটের সফটওয়্যার লাইসেন্সিং কার্যক্রম নিয়ে তদন্ত করছে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
    Previous Articleআইইএ প্রধান: জ্বালানি নিরাপত্তায় ইতিহাসের সবচেয়ে বড় সংকট
    Next Article তিন দিনের মধ্যে বিদায় নিতে পারে তাপপ্রবাহ
    misu
    • Website

    Related Posts

    খরা-বন্যা-সংঘাতে ঘরছাড়া সোমালিয়ার লাখো মানুষ, তীব্র খাদ্যসংকট

    June 6, 2026

    ইসরায়েলি কড়াকড়ি উপেক্ষা করে আল-আকসায় জুমার নামাজে ৬৫ হাজার মুসল্লি

    June 5, 2026

    এবার মমতার কাছ থেকে সরে গেলেন মুসলিম বিধায়করাও

    June 4, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    নির্ভরযোগ্য ও গুরুতর সংবাদের বিশ্বস্ত উৎস হিসেবে আত্মপ্রকাশ করেছে এই প্ল্যাটফর্মটি। সংবাদভিত্তিক ওয়েবসাইটের আদলে তৈরি এই ডেমোটি মূলত থিমটির কার্যকারিতা তুলে ধরার জন্যই নির্মিত। আরও বিভিন্ন ধরনের ডেমো দেখতে আমাদের মূল পেজে ভিজিট করার অনুরোধ জানানো হচ্ছে।

    We're social. Connect with us:

    Facebook X (Twitter) Instagram Pinterest YouTube

    প্রকাশক ও সম্পাদকঃ মোঃ শিহাব উদ্দিন

    সম্পাদকীয়ঃ ৫১৬/2 ইসিবি চত্বর, ঢাকা ক্যান্টনমেন্ট। ঢাকা ১২০৬

    ফোন নাম্বারঃ 01711475448

    জিমেইলঃ Dainikbanglasomoy@gmail.com

    © 2026 ThemeSphere. Designed by ThemeSphere.

    Type above and press Enter to search. Press Esc to cancel.