Close Menu
doinikjonogon.news
    What's Hot

    অপরিকল্পিত প্রকল্প হাতে নিয়ে অপচয় করা যাবে না: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

    July 30, 2026

    সৎমাকে কুপিয়ে হত্যার দায়ে কারাভোগের পর আপন মাকেও একইভাবে হত্যা

    July 30, 2026

    শিগগিরই চীনের তৈরি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পেতে যাচ্ছে ইরান

    July 30, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    doinikjonogon.news
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • অপরাধ ও দুর্নীতি
    • অর্থনীতি
    • সারাদেশ
    • বিনোদন
    • খেলাধুলা
    • অন্যান্য
      • ইসলামী জীবন
      • আবহাওয়া ও পরিবেশ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • কৃষি
      • মন্ত্রণালয়
      • রাজধানী
      • পর্যটন
    doinikjonogon.news
    Home»জাতীয়»নিজেকে যোগ্য করে তুললেই সুন্দর হবে বাংলাদেশ: নতুন কুঁড়ির সমাপনীতে প্রধানমন্ত্রী
    জাতীয়

    নিজেকে যোগ্য করে তুললেই সুন্দর হবে বাংলাদেশ: নতুন কুঁড়ির সমাপনীতে প্রধানমন্ত্রী

    misuBy misuJuly 28, 2026No Comments3 Mins Read
    Facebook Twitter LinkedIn Telegram Pinterest Tumblr Reddit WhatsApp Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email
    ডেস্ক নিউজঃ নতুন প্রজন্মের কিশোর-কিশোরীদের নিজেদের যোগ্য হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, আজকের শিশুরাই আগামী দিনের উন্নত বাংলাদেশের রূপকার, তাই হীনম্মন্যতা পরিহার করে তাদের আত্মবিশ্বাসী হতে হবে। সোমবার (২৭ জুলাই) বিকেলে রাজধানীর বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’-এর সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

    গ্যালারিতে উপস্থিত হাজারো শিক্ষার্থীর উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, আগামী দিনে দেশ পরিচালনার দায়িত্ব নতুন প্রজন্মকেই নিতে হবে। এখান থেকেই ভবিষ্যতের সেরা চিকিৎসক, প্রকৌশলী, স্থপতি এবং বিশ্বমানের ক্রীড়াবিদ উঠে আসবে। ছোটদের নিজেদের কখনো ছোট না ভাবার পরামর্শ দিয়ে তিনি বলেন, ‘তুমি যত শক্তভাবে নিজেকে গড়ে তুলতে পারবে, তোমার বাংলাদেশকেও তত সুন্দরভাবে গড়ে তুলতে পারবে।’

    অনুষ্ঠানে উপস্থিত গণমাধ্যমকর্মীদের প্রতি বিশেষ অনুরোধ জানান সরকারপ্রধান। দেশের ভবিষ্যৎ এই শিশুদের ক্রীড়ানৈপুণ্যের খবরটিকে পত্রিকা ও সম্প্রচারমাধ্যমে ‘লিড নিউজ’ বা প্রধান সংবাদ হিসেবে প্রচারের আহ্বান জানান তিনি।

    একই সঙ্গে দেশের শিক্ষা খাতের সীমাবদ্ধতা নিয়ে খোলামেলা কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি জানান, দেশের অনেক বিদ্যালয়ে এখনো পর্যাপ্ত সুযোগ-সুবিধা নেই; শ্রেণিকক্ষে ফ্যানও ঠিকমতো ঘোরে না। তবে এসব সমস্যা সমাধানে সরকার পর্যায়ক্রমে কাজ করে যাচ্ছে বলে তিনি শিক্ষার্থীদের আশ্বস্ত করেন।

    অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের কাছে জানতে চান, তারা দেশ গড়ার কাজে যুক্ত হতে প্রস্তুত কি না। এ সময় গ্যালারিতে থাকা হাজারো কিশোর-কিশোরী একযোগে হাত তুলে সম্মতি জানালে তিনি তাদের ধন্যবাদ জানান। পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় মনোযোগী হওয়ার পরামর্শ দেওয়ার সঙ্গে সঙ্গে পরিবেশ রক্ষায় শিশুদের সচেতন হওয়ার তাগিদ দেন তিনি। যত্রতত্র প্লাস্টিকের বোতল বা ময়লা না ফেলা, নদীনালা পরিষ্কার রাখা এবং প্রতিবছর অন্তত একটি করে গাছ লাগানোর জন্য নতুন প্রজন্মের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী।

    শিশুদের সার্বিক বিকাশে সরকারের পক্ষ থেকে পূর্ণ সহযোগিতার প্রতিশ্রুতি দেওয়া হয় অনুষ্ঠানে। যারা পড়াশোনা, গান, ছবি আঁকা বা খেলাধুলায় নিজেদের ক্যারিয়ার গড়তে চায়, তাদের জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা করা হবে বলে জানান প্রধানমন্ত্রী। পাশাপাশি খুদে ক্রীড়াবিদদের এই পর্যায়ে নিয়ে আসার পেছনে অভিভাবক, শিক্ষক ও কোচদের ভূমিকার প্রশংসা করে তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

    সমাপনী অনুষ্ঠানে নতুন কুঁড়ি স্পোর্টসের ফুটবলে বালক বিভাগে চ্যাম্পিয়ন হওয়া সিলেট অঞ্চল এবং বালিকা বিভাগে বিজয়ী রংপুর অঞ্চলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া প্রতিযোগীদের হাতে ক্রেস্ট, মেডেল ও আর্থিক পুরস্কারের চেক তুলে দেওয়া হয়।

    যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন ক্রীড়া সচিব মাহবুব-উল-আলম। এ সময় আরও উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, প্রতিমন্ত্রী শ্যামা ওবায়েদ, প্রতিমন্ত্রী মীর হেলাল, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান এবং বিমানবাহিনী প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খাঁন।

    উল্লেখ্য, গত ২ মে সিলেট জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী। আটটি ভিন্ন ডিসিপ্লিনে আয়োজিত এই প্রতিযোগিতায় জেলা ও উপজেলা পর্যায় থেকে সারা দেশের প্রায় এক লাখ ৭০ হাজার খুদে ক্রীড়াবিদ অংশ নেয়। আঞ্চলিক বাছাই শেষে জাতীয় পর্যায়ের চূড়ান্ত খেলাগুলো রাজধানীর বিভিন্ন ভেন্যুতে অনুষ্ঠিত হয়।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
    Previous Articleশিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী
    Next Article বঙ্গোপসাগরে নিম্নচাপ, দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস
    misu
    • Website

    Related Posts

    অপরিকল্পিত প্রকল্প হাতে নিয়ে অপচয় করা যাবে না: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

    July 30, 2026

    বাংলাদেশে কোনো শিশুই আর পিছিয়ে থাকবে না: ববি হাজ্জাজ

    July 30, 2026

    নতুন রাষ্ট্রপতি কে হবেন, শনিবার আসতে পারে বিএনপির চূড়ান্ত সিদ্ধান্ত

    July 30, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    নির্ভরযোগ্য ও গুরুতর সংবাদের বিশ্বস্ত উৎস হিসেবে আত্মপ্রকাশ করেছে এই প্ল্যাটফর্মটি। সংবাদভিত্তিক ওয়েবসাইটের আদলে তৈরি এই ডেমোটি মূলত থিমটির কার্যকারিতা তুলে ধরার জন্যই নির্মিত। আরও বিভিন্ন ধরনের ডেমো দেখতে আমাদের মূল পেজে ভিজিট করার অনুরোধ জানানো হচ্ছে।

    We're social. Connect with us:

    Facebook X (Twitter) Instagram Pinterest YouTube

    প্রকাশক ও সম্পাদকঃ মোঃ শিহাব উদ্দিন

    সম্পাদকীয়ঃ ৫১৬/2 ইসিবি চত্বর, ঢাকা ক্যান্টনমেন্ট। ঢাকা ১২০৬

    ফোন নাম্বারঃ 01711475448

    জিমেইলঃ Dainikbanglasomoy@gmail.com

    © 2026 ThemeSphere. Designed by ThemeSphere.

    Type above and press Enter to search. Press Esc to cancel.