Close Menu
doinikjonogon.news
    What's Hot

    ‘মেসিই আমাকে বলের প্রেমে ফেলেছেন, জাতীয় দলকে ভালোবাসতে শিখিয়েছেন’

    October 5, 2026

    সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি যুবক নিহত

    October 5, 2026

    কাস্টমসের ৯৯ কর্মকর্তাকে বদলি

    October 5, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    doinikjonogon.news
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • অপরাধ ও দুর্নীতি
    • অর্থনীতি
    • সারাদেশ
    • বিনোদন
    • খেলাধুলা
    • অন্যান্য
      • ইসলামী জীবন
      • আবহাওয়া ও পরিবেশ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • কৃষি
      • মন্ত্রণালয়
      • রাজধানী
      • পর্যটন
    doinikjonogon.news
    Home»সারাদেশ»সৎমাকে কুপিয়ে হত্যার দায়ে কারাভোগের পর আপন মাকেও একইভাবে হত্যা
    সারাদেশ

    সৎমাকে কুপিয়ে হত্যার দায়ে কারাভোগের পর আপন মাকেও একইভাবে হত্যা

    Web deskBy Web deskJuly 30, 2026No Comments2 Mins Read
    Facebook Twitter LinkedIn Telegram Pinterest Tumblr Reddit WhatsApp Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ডেস্ক নিউজ : ফরিদপুরে শামেলা আক্তার (৬০) নামের এক নারীকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার ছেলে রাহিম শেখের (৩২) বিরুদ্ধে। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে ফরিদপুর পৌরসভার ২৬ নম্বর ওয়ার্ডের অলিয়াবাদ আব্দুর রহমান মোল্লার ডাঙ্গী এলাকায় এ ঘটনা ঘটে।

    নিহত শামেলা আক্তার ওই এলাকার মৃত আকবর শেখের স্ত্রী।

    ‎স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিবেশী এক নারী দোতলার ছাদ থেকে দেখতে পান শামেলা আক্তারের রক্তাক্ত মরদেহ উঠানে পড়ে আছে। পরে তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। ঘটনার পর থেকে অভিযুক্ত রাহিম পলাতক রয়েছেন।

    এলাকাবাসী জানান, রাহিম শেখরা দুই ভাই ও দুই বোন। রাহিম দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ও কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন। নেশার টাকার জন্য তিনি প্রায়ই নিজের মা ও ভাইবোনদের মারধর করতেন। গত ১০ বছর আগে তিনি নিজের সৎমাকে কুপিয়ে হত্যা করেন। সেই মামলায় পাঁচ-ছয় বছর জেল খেটে জামিনে কারামুক্ত হন তিনি।

    স্থানীয় বাসিন্দা সুমন শেখ বলেন, ‘রাহিম নেশার টাকার জন্য সবসময় পরিবারে ঝামেলা করত। আজ টাকার জন্য বিরোধের জেরেই সে নিজের মাকে হত্যা করেছে বলে আমাদের ধারণা।’

    ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে ফরিদপুর পৌরসভার সাবেক কাউন্সিলর সৈয়দ তনু বলেন, ‘এটি অত্যন্ত হৃদয়বিদারক ও মর্মান্তিক ঘটনা। সন্তানের হাতে মায়ের এই পরিণতি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এলাকাবাসী এখন আতঙ্কিত ও শোকাহত। আমরা দ্রুত তদন্ত করে রাহিমের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।’

    কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) সুকান্ত দত্ত জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মাথায় গুরুতর আঘাত ও থেঁতলানো অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার করে। হত্যার সুনির্দিষ্ট কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে ঘরের ভেতরে তল্লাশি চালিয়ে ফয়েল পেপার, মোমবাতি ও সিগারেটের প্যাকেটসহ মাদকসেবনের বিভিন্ন আলামত জব্দ করা হয়েছে। পলাতক রাহিম শেখকে গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক টিম মাঠে কাজ করছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
    Previous Articleশিগগিরই চীনের তৈরি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পেতে যাচ্ছে ইরান
    Next Article অপরিকল্পিত প্রকল্প হাতে নিয়ে অপচয় করা যাবে না: বিদ্যুৎ প্রতিমন্ত্রী
    Web desk

    Related Posts

    ফটিকছড়িতে ডেঙ্গুতে প্রাণ গেল পল্লিচিকিৎসকের

    October 3, 2026

    ইছামতী খালে অবৈধভাবে মাটি কাটায় গ্রেপ্তার

    October 3, 2026

    চট্টগ্রামে ট্রেনের পরিত্যক্ত বগিতে আগুন

    October 2, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    নির্ভরযোগ্য ও গুরুতর সংবাদের বিশ্বস্ত উৎস হিসেবে আত্মপ্রকাশ করেছে এই প্ল্যাটফর্মটি। সংবাদভিত্তিক ওয়েবসাইটের আদলে তৈরি এই ডেমোটি মূলত থিমটির কার্যকারিতা তুলে ধরার জন্যই নির্মিত। আরও বিভিন্ন ধরনের ডেমো দেখতে আমাদের মূল পেজে ভিজিট করার অনুরোধ জানানো হচ্ছে।

    We're social. Connect with us:

    Facebook X (Twitter) Instagram Pinterest YouTube

    প্রকাশক ও সম্পাদকঃ মোঃ শিহাব উদ্দিন

    সম্পাদকীয়ঃ ৫১৬/2 ইসিবি চত্বর, ঢাকা ক্যান্টনমেন্ট। ঢাকা ১২০৬

    ফোন নাম্বারঃ 01711475448

    জিমেইলঃ Dainikbanglasomoy@gmail.com

    © 2026 ThemeSphere. Designed by ThemeSphere.

    Type above and press Enter to search. Press Esc to cancel.