Close Menu
doinikjonogon.news
    What's Hot

    বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারতের চেয়ে ভালো অবস্থানে বাংলাদেশ

    October 23, 2026

    নিষেধাজ্ঞা কাটিয়ে যুক্তরাষ্ট্রের পথে রাশিয়ার ডিজেলবাহী জাহাজ

    October 23, 2026

    কক্সবাজারে এবার হোটেলে আগুন, সৈকতে ছুটলেন পর্যটকেরা

    October 23, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    doinikjonogon.news
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • অপরাধ ও দুর্নীতি
    • অর্থনীতি
    • সারাদেশ
    • বিনোদন
    • খেলাধুলা
    • অন্যান্য
      • ইসলামী জীবন
      • আবহাওয়া ও পরিবেশ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • কৃষি
      • মন্ত্রণালয়
      • রাজধানী
      • পর্যটন
    doinikjonogon.news
    Home»মন্ত্রণালয়»২০২৭ সাল থেকে এসএসসিতে অকৃতকার্যদের তিন মাসের মধ্যে পুনঃপরীক্ষার সুযোগ
    মন্ত্রণালয়

    ২০২৭ সাল থেকে এসএসসিতে অকৃতকার্যদের তিন মাসের মধ্যে পুনঃপরীক্ষার সুযোগ

    ereen moonBy ereen moonOctober 12, 2026No Comments2 Mins Read
    Facebook Twitter LinkedIn Telegram Pinterest Tumblr Reddit WhatsApp Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    শিক্ষা ডেস্কঃ এসএসসি পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের এক বছর অপেক্ষা না করিয়ে তিন মাসের মধ্যে পুনঃপরীক্ষার সুযোগ দেওয়ার উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এ লক্ষ্যে আগামী ১৫ অক্টোবরের মধ্যে কর্মপরিকল্পনা জমা দিতে আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে। প্রস্তাবিত ব্যবস্থায় সব বিষয়ে নয়, কেবল যেসব বিষয়ে শিক্ষার্থীরা অকৃতকার্য হবে, সেসব বিষয়েই পুনঃপরীক্ষা দেওয়ার সুযোগ রাখা হতে পারে।

    শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, চলতি বছর থেকেই এ ব্যবস্থা চালুর বিষয়ে সরকারের আগ্রহ রয়েছে। তবে চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের পর প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে অল্প সময়ের মধ্যে পুনঃপরীক্ষা আয়োজন করা কঠিন বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। এ কারণে পুনঃপরীক্ষার নিয়ম, সময়সূচি ও অন্যান্য বিষয় নির্ধারণে একটি নীতিমালা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।

    আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান জানিয়েছেন, পুনঃপরীক্ষা চালুর বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা পাওয়া গেছে। তবে পরীক্ষা আয়োজনের সময়, শিক্ষার্থীদের ভর্তি, পরবর্তী শিক্ষাবর্ষের সঙ্গে সমন্বয় এবং অন্যান্য প্রশাসনিক বিষয় নির্ধারণে নীতিমালা প্রয়োজন। এ কারণে আগামী বছর থেকে এ ব্যবস্থা চালুর সম্ভাবনা রয়েছে।

    তিনি জানান, মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী সাত কর্মদিবসের মধ্যে কর্মপরিকল্পনা তৈরির কাজ চলছে। আগামী ১৫ অক্টোবরের মধ্যে তা জমা দেওয়ার আশা করছে আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। এরপর কর্মপরিকল্পনার ভিত্তিতে শিক্ষা মন্ত্রণালয় নীতিমালা প্রণয়ন করতে পারে।

    গত ১০ আগস্ট চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে মোট ১৮ লাখ ২৯ হাজার ৪৮৫ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১১ লাখ ৩৮ হাজার ৮৭৭ জন। জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন। পাসের হার ছিল ৬২ দশমিক ২৫ শতাংশ। সে হিসাবে অকৃতকার্য হয়েছে ৬ লাখ ৯০ হাজার ৬০৮ জন শিক্ষার্থী।

    বর্তমান ব্যবস্থায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের সাধারণত পরবর্তী বছরের পরীক্ষায় অংশ নেওয়ার জন্য অপেক্ষা করতে হয়। সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, দীর্ঘ সময় অপেক্ষা করতে গিয়ে অনেক শিক্ষার্থী পড়াশোনা থেকে ঝরে পড়ার ঝুঁকিতে থাকে। তিন মাসের মধ্যে পুনঃপরীক্ষার সুযোগ চালু করা গেলে তাদের শিক্ষাজীবনের ধারাবাহিকতা বজায় রাখা সহজ হতে পারে।

    আন্তশিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, দ্রুত পুনঃপরীক্ষা আয়োজনের জন্য কয়েকটি প্রস্তাব নিয়ে আলোচনা চলছে। মূল পরীক্ষার প্রশ্নপত্র তৈরির সময় অতিরিক্ত একটি সেট প্রস্তুত রাখা, ফল প্রকাশের পর পুনঃপরীক্ষায় অংশ নিতে আগ্রহী শিক্ষার্থীদের নতুন করে ফরম পূরণের সুযোগ দেওয়া এবং সীমিতসংখ্যক কেন্দ্রে পরীক্ষা আয়োজনের বিষয়গুলো বিবেচনায় রয়েছে। এ ক্ষেত্রে দ্রুত ফল প্রকাশের ব্যবস্থাও রাখা হতে পারে।

    তবে পুনঃপরীক্ষা চালুর চূড়ান্ত সিদ্ধান্ত, পরীক্ষার নির্দিষ্ট সময়সূচি এবং অংশগ্রহণের নিয়মাবলি নীতিমালা প্রণয়নের পরই স্পষ্ট হবে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
    Previous Articleরাশিয়ায় হামলা চালালে ইউক্রেনের পাশে থাকবে না যুক্তরাষ্ট্র
    Next Article ইউপি নির্বাচন শুরু ২১ জানুয়ারি, পাঁচ ধাপে শেষ
    ereen moon
    • Website

    Related Posts

    ‘জুলাই স্মৃতিস্তম্ভের অনুষ্ঠান নিয়ে বিরোধী দল ধোঁকাবাজি করেছে’

    October 23, 2026

    সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড: বিচারিক রায়ের কপি চাইল বাংলাদেশ

    October 19, 2026

    মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি

    October 19, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    নির্ভরযোগ্য ও গুরুতর সংবাদের বিশ্বস্ত উৎস হিসেবে আত্মপ্রকাশ করেছে এই প্ল্যাটফর্মটি। সংবাদভিত্তিক ওয়েবসাইটের আদলে তৈরি এই ডেমোটি মূলত থিমটির কার্যকারিতা তুলে ধরার জন্যই নির্মিত। আরও বিভিন্ন ধরনের ডেমো দেখতে আমাদের মূল পেজে ভিজিট করার অনুরোধ জানানো হচ্ছে।

    We're social. Connect with us:

    Facebook X (Twitter) Instagram Pinterest YouTube

    প্রকাশক ও সম্পাদকঃ মোঃ শিহাব উদ্দিন

    সম্পাদকীয়ঃ ৫১৬/2 ইসিবি চত্বর, ঢাকা ক্যান্টনমেন্ট। ঢাকা ১২০৬

    ফোন নাম্বারঃ 01711475448

    জিমেইলঃ Dainikbanglasomoy@gmail.com

    © 2026 ThemeSphere. Designed by ThemeSphere.

    Type above and press Enter to search. Press Esc to cancel.