Close Menu
doinikjonogon.news
    What's Hot

    ইউক্রেনের জ্বালানি স্থাপনায় রাশিয়ার হামলা, বিদ্যুৎহীন লাখো মানুষ

    November 1, 2026

    শ্রমিক আন্দোলনে বন্ধ ৫২৯ কারখানা, কর্মস্থল ছেড়েছেন লাখো শ্রমিক

    November 1, 2026

    অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রথমবারের মতো হংকং সিক্সেসের শিরোপা জিতল আফগানরা

    November 1, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    doinikjonogon.news
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • অপরাধ ও দুর্নীতি
    • অর্থনীতি
    • সারাদেশ
    • বিনোদন
    • খেলাধুলা
    • অন্যান্য
      • ইসলামী জীবন
      • আবহাওয়া ও পরিবেশ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • কৃষি
      • মন্ত্রণালয়
      • রাজধানী
      • পর্যটন
    doinikjonogon.news
    Home»বিনোদন»২০০ কোটির প্রতারণা মামলায় নোরা ফাতেহিকে আদালতে তলব
    বিনোদন

    ২০০ কোটির প্রতারণা মামলায় নোরা ফাতেহিকে আদালতে তলব

    Web deskBy Web deskOctober 31, 2026No Comments2 Mins Read
    Facebook Twitter LinkedIn Telegram Pinterest Tumblr Reddit WhatsApp Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    বিনোদন ডেস্ক : সুকেশ চন্দ্রশেখরের ২০০ কোটি রুপির আর্থিক জালিয়াতির মামলার জট যেন কিছুতেই কাটছে না বলিউড অভিনেত্রী নোরা ফাতেহির। দীর্ঘদিন ধরে চলা এই আলোচিত মামলায় এবার নতুন করে আদালতের ডাক পেলেন অভিনেত্রী।

    আগামী ২ নভেম্বর দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে তাকে। মামলার তৃতীয় অভিযোগপত্রে সাক্ষী হিসেবে নাম থাকায় আদালতে উপস্থিত হতে হবে নোরাকে।

    সুকেশ চন্দ্রশেখরের বিরুদ্ধে ২০০ কোটি রুপি আর্থিক প্রতারণার অভিযোগ ঘিরে বলিউডে তোলপাড় কম হয়নি। এই মামলায় অভিযুক্তের কাছ থেকে দামি উপহার নেওয়ার অভিযোগে আগেও একাধিকবার জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছেন নোরা। তবে এবার তাকে সরকারি সাক্ষী হিসেবে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

    সুকেশের দাবি, মরক্কোর কাসাব্লাঙ্কায় বাড়ি কেনার জন্য নোরাকে কয়েক কোটি রুপি দিয়েছিলেন তিনি। শুধু তা-ই নয়, দামি প্রসাধনসামগ্রী, বিদেশি ব্র্যান্ডের ব্যাগ ও বিলাসবহুল গাড়িসহ বিভিন্ন উপহার দেওয়ার কথাও দাবি করেছেন এই অভিযুক্ত। এমনকি নোরার সঙ্গে তার হোয়াটসঅ্যাপে কথোপকথনের কিছু অংশও একসময় প্রকাশ্যে এনেছিলেন সুকেশ।

    নোরা ও সুকেশকে ঘিরে বিতর্কের সূত্রপাত অবশ্য বেশ আগে। সুকেশের দাবি ছিল, জ্যাকলিন ফার্নান্দেজের সঙ্গে তাঁর সম্পর্ক ভাঙতে নোরা নানাভাবে উসকানি দিতেন। জ্যাকলিনের সঙ্গে সম্পর্ক নিয়ে ঈর্ষান্বিত হয়ে নোরা নিয়মিত ফোন করতেন বলেও অভিযোগ করেন তিনি। পাশাপাশি বিলাসবহুল জীবনযাপনের জন্য বিপুল অর্থ দাবি করার অভিযোগও তুলেছিলেন। তবে এসবই সুকেশের করা অভিযোগ, যার সত্যতা আদালতে প্রমাণিত হওয়া বাকি।

    গত আগস্টে সুকেশের হাতে লেখা একটি চিঠি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর নতুন করে আলোচনায় আসে বিষয়টি। ওই চিঠিতেও নোরাকে ঘিরে বিভিন্ন অভিযোগের উল্লেখ করেছিলেন তিনি।

    এদিকে একই মামলায় নাম জড়িয়ে দীর্ঘদিন ধরে আইনি জটিলতায় রয়েছেন আরেক বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজ। তাকেও একাধিকবার আদালতে হাজির হতে হয়েছে। পাশাপাশি তদন্তকারী সংস্থার জিজ্ঞাসাবাদের মুখোমুখিও হয়েছেন তিনি।

    অন্যদিকে, সুকেশের সঙ্গে নাম জড়িয়ে পেশাগত জীবনে বড় ধরনের ক্ষতির মুখে পড়ার কথা আগেই জানিয়েছিলেন নোরা। গত আগস্টে এক বক্তব্যে অভিনেত্রী দাবি করেন, এই মামলার কারণে একাধিক বিজ্ঞাপন ও প্রতিষ্ঠানের কাজ হারিয়েছেন তিনি। পরপর কাজ হাতছাড়া হওয়ায় কঠিন সময় পার করতে হয়েছে তাকে। প্রায় দুই বছর ধরে এই পরিস্থিতির প্রভাব বয়ে বেড়াতে হয়েছে বলেও জানান তিনি।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
    Previous Articleস্বর্ণের দামে পতন, ভরিতে কমল কত?
    Next Article ওয়েস্ট ইন্ডিজের কাছে বিশাল ব্যবধানে হারলো বাংলাদেশ
    Web desk

    Related Posts

    ক্যান্সার ধরা পড়ার ‘১৫ মিনিটের মধ্যেই’ ভালোবাসার মানুষকে বিয়ে করেন হিনা

    November 1, 2026

    শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হলেন অভিনেতা শিবা শানু

    October 29, 2026

    মা হারালেন চিত্রনায়িকা পপি

    October 28, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    নির্ভরযোগ্য ও গুরুতর সংবাদের বিশ্বস্ত উৎস হিসেবে আত্মপ্রকাশ করেছে এই প্ল্যাটফর্মটি। সংবাদভিত্তিক ওয়েবসাইটের আদলে তৈরি এই ডেমোটি মূলত থিমটির কার্যকারিতা তুলে ধরার জন্যই নির্মিত। আরও বিভিন্ন ধরনের ডেমো দেখতে আমাদের মূল পেজে ভিজিট করার অনুরোধ জানানো হচ্ছে।

    We're social. Connect with us:

    Facebook X (Twitter) Instagram Pinterest YouTube

    প্রকাশক ও সম্পাদকঃ মোঃ শিহাব উদ্দিন

    সম্পাদকীয়ঃ ৫১৬/2 ইসিবি চত্বর, ঢাকা ক্যান্টনমেন্ট। ঢাকা ১২০৬

    ফোন নাম্বারঃ 01711475448

    জিমেইলঃ Dainikbanglasomoy@gmail.com

    © 2026 ThemeSphere. Designed by ThemeSphere.

    Type above and press Enter to search. Press Esc to cancel.