Close Menu
doinikjonogon.news
    What's Hot

    উইন্ডিজের বিপক্ষে ড্রয়ে শেষ বিসিবি একাদশের প্রস্তুতি ম্যাচ

    October 23, 2026

    প্রকাশ্যে এল টাইগার শ্রফের শরীরের ক্ষতের দৃশ্য

    October 23, 2026

    নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ১১ জেলের কারাদণ্ড

    October 23, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    doinikjonogon.news
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • অপরাধ ও দুর্নীতি
    • অর্থনীতি
    • সারাদেশ
    • বিনোদন
    • খেলাধুলা
    • অন্যান্য
      • ইসলামী জীবন
      • আবহাওয়া ও পরিবেশ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • কৃষি
      • মন্ত্রণালয়
      • রাজধানী
      • পর্যটন
    doinikjonogon.news
    Home»বিনোদন»১ হাজার কর্মী ছাঁটাই করছে নেটফ্লিক্স
    বিনোদন

    ১ হাজার কর্মী ছাঁটাই করছে নেটফ্লিক্স

    Web deskBy Web deskOctober 15, 2026No Comments2 Mins Read
    Facebook Twitter LinkedIn Telegram Pinterest Tumblr Reddit WhatsApp Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    বিনোদন ডেস্ক : ইউটিউব ও টিকটকের মতো ভিডিও প্ল্যাটফর্মগুলোর সঙ্গে তীব্র প্রতিযোগিতায় টিকতে না পেরে বড় ধরনের কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটছে বিশ্বের শীর্ষ স্ট্রিমিং জায়ান্ট নেটফ্লিক্স। প্রতিষ্ঠানটি তাদের মোট জনবলের প্রায় ৬ শতাংশ বা ১ হাজার কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে, যা ২০২২ সালের পর তাদের সবচেয়ে বড় কর্মী সংকোচনের ঘটনা।

    আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

    কর্মীদের কাছে পাঠানো এক অভ্যন্তরীণ বার্তায় নেটফ্লিক্সের কো-সিইও গ্রেগ পিটার্স ও টেড সারান্ডোস জানান, প্রতিষ্ঠানের প্রোডাক্ট, টেকনোলজি, লিগ্যাল এবং হিউম্যান রিসোর্সেস (এইচআর) বিভাগেই ছাঁটাইয়ের প্রভাব সবচেয়ে বেশি পড়বে। ব্যবসায়িক লক্ষ্য অর্জন এবং ভবিষ্যৎ কৌশল বাস্তবায়নে জনবল ও সম্পদের সর্বোচ্চ সদ্ব্যবহার নিশ্চিত করতেই এই কৃচ্ছ্রতামূলক পদক্ষেপ নেওয়া হয়েছে বলে তাঁরা উল্লেখ করেন।

    বাজার বিশ্লেষকদের মতে, বিনা মূল্যে কনটেন্ট দেখার সুযোগ থাকায় বিশ্বজুড়ে সাধারণ দর্শকেরা এখন ইউটিউব ও টিকটকের মতো প্ল্যাটফর্মগুলোর দিকে ব্যাপকভাবে ঝুঁকছেন। এর ফলে নেটফ্লিক্সে ব্যবহারকারীদের সময় কাটানোর হার (এনগেজমেন্ট) আশঙ্কাজনকভাবে কমে গেছে। এতে বিজ্ঞাপনী সুবিধা ও দর্শক ধরে রাখার দ্বিমুখী লড়াইয়ে চাপে পড়েছে প্রতিষ্ঠানটি। কেবল সাবস্ক্রিপশনভিত্তিক আয়ের ওপর অতিরিক্ত নির্ভরতার কারণে প্ল্যাটফর্মটির প্রবৃদ্ধিও একপ্রকার স্থবিরতায় পৌঁছেছে।

    তবে সংকট কাটাতে নেটফ্লিক্স ইতিমধ্যে তাদের ব্যবসায়িক মডেলে পরিবর্তন এনেছে। কম খরচের বিজ্ঞাপনযুক্ত সাবস্ক্রিপশন প্ল্যান, সরাসরি সম্প্রচার (লাইভ স্ট্রিমিং) এবং গেমিং খাতে বড় অঙ্কের বিনিয়োগ বাড়িয়ে বিকল্প আয়ের পথ তৈরি করছে তারা।

    গত বছরের হিসাব অনুযায়ী নেটফ্লিক্সে প্রায় ১৬ হাজার নিয়মিত কর্মী নিয়োজিত ছিলেন। এর আগে ২০২২ সালে হঠাৎ গ্রাহকসংখ্যা কমে যাওয়ার প্রেক্ষাপটে দুই দফায় প্রায় সাড়ে চার শ কর্মী ছাঁটাই করেছিল প্রতিষ্ঠানটি।

    চলতি বছরে পুঁজিবাজারে নেটফ্লিক্সের শেয়ারদর প্রায় ২৫ শতাংশ কমলেও বড় এই ছাঁটাইয়ের খবর প্রকাশের পর লেনদেনে প্রতিষ্ঠানটির শেয়ারদর শূন্য দশমিক ৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
    Previous Articleসাবেক উপমন্ত্রী আব্দুল হাইয়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
    Next Article নতুন দায়িত্ব পেলেন স্বরাষ্ট্রমন্ত্রী
    Web desk

    Related Posts

    প্রকাশ্যে এল টাইগার শ্রফের শরীরের ক্ষতের দৃশ্য

    October 23, 2026

    হলিউডের ঐতিহ্যবাহী সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

    October 22, 2026

    টাইগার নয়, হামলাকারীদের নিশানায় ছিলেন সালমান: মুম্বাই পুলিশ

    October 21, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    নির্ভরযোগ্য ও গুরুতর সংবাদের বিশ্বস্ত উৎস হিসেবে আত্মপ্রকাশ করেছে এই প্ল্যাটফর্মটি। সংবাদভিত্তিক ওয়েবসাইটের আদলে তৈরি এই ডেমোটি মূলত থিমটির কার্যকারিতা তুলে ধরার জন্যই নির্মিত। আরও বিভিন্ন ধরনের ডেমো দেখতে আমাদের মূল পেজে ভিজিট করার অনুরোধ জানানো হচ্ছে।

    We're social. Connect with us:

    Facebook X (Twitter) Instagram Pinterest YouTube

    প্রকাশক ও সম্পাদকঃ মোঃ শিহাব উদ্দিন

    সম্পাদকীয়ঃ ৫১৬/2 ইসিবি চত্বর, ঢাকা ক্যান্টনমেন্ট। ঢাকা ১২০৬

    ফোন নাম্বারঃ 01711475448

    জিমেইলঃ Dainikbanglasomoy@gmail.com

    © 2026 ThemeSphere. Designed by ThemeSphere.

    Type above and press Enter to search. Press Esc to cancel.