Close Menu
doinikjonogon.news
    What's Hot

    সিনেমায় অভিনয় নিয়ে যা বললেন নীহা

    October 25, 2026

    স্পিকারের সঙ্গে ঢাকায় নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

    October 25, 2026

    নিজের গাড়িতে গুলির ঘটনায় মামলা করলেন আসিফ আকবর

    October 25, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    doinikjonogon.news
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • অপরাধ ও দুর্নীতি
    • অর্থনীতি
    • সারাদেশ
    • বিনোদন
    • খেলাধুলা
    • অন্যান্য
      • ইসলামী জীবন
      • আবহাওয়া ও পরিবেশ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • কৃষি
      • মন্ত্রণালয়
      • রাজধানী
      • পর্যটন
    doinikjonogon.news
    Home»বিনোদন»সিনেমায় অভিনয় নিয়ে যা বললেন নীহা
    বিনোদন

    সিনেমায় অভিনয় নিয়ে যা বললেন নীহা

    ereen moonBy ereen moonOctober 25, 2026No Comments2 Mins Read
    Facebook Twitter LinkedIn Telegram Pinterest Tumblr Reddit WhatsApp Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    বিনোদন ডেস্কঃ অভিনয় দক্ষতা দিয়ে ধীরে ধীরে দর্শকদের হৃদয়ে আলাদা জায়গা তৈরি করেছেন নাজনীন নীহা। নতুন প্রজন্মের অভিনয়শিল্পীদের মধ্যে তিনি এখন বেশ আলোচিত নাম। টেলিভিশন নাটক, ডিজিটাল কনটেন্টে তার কাজ দর্শকমহলে আলাদা আগ্রহ তৈরি করেছে। শুরু থেকেই অভিনয়ের প্রতি তার আগ্রহ এবং পরিশ্রমই তাকে এই জায়গায় নিয়ে এসেছে।

    বর্তমানে নাটক ও ওটিটি মাধ্যমে বেশ ব্যস্ত সময় পার করছেন তিনি। বছরের বিভিন্ন সময়েই তার অভিনীত নাটকগুলোর দেখা মেলে ছোটপর্দায়।

    সমসাময়িক অনেক অভিনয়শিল্পী যখন বড়পর্দায় কাজ করার জন্য দৌড়ঝাঁপ করছেন, নাজনীন নীহা হাঁটছেন ভিন্ন পথে। তিনি মনে করেন, মেধা ও প্রস্তুতির দিক থেকে বাণিজ্যিক চলচ্চিত্রে কাজ করার মতো পূর্ণাঙ্গ ফিটনেস তার এখনও তৈরি হয়নি। আর তাই বড়পর্দার চেয়ে এই মুহূর্তে নাটক ও ডিজিটাল মাধ্যমেই নিজেকে আরও পরিপক্ব করে তুলতে চান তিনি।

    নীহা জানিয়েছেন, এখনই সিনেমার জন্য প্রস্তুত নন তিনি। এ প্রসঙ্গে নাজনীন নিহা বলেন, ‘আমি এখনো আসলে বাণিজ্যিক ঘরানার সিনেমা বলতে যা বোঝায় তাতে কাজ করার জন্য প্রস্তুত নই। অবশ্যই সিনেমায় অভিনয় করব। তবে এখন নয়। আমার মনে হয় এখনো নিজেকে প্রস্তুত করা অনেক বাকি। নাটকে অভিনয় করতেই আমি এখনো স্বাচ্ছন্দ্যবোধ করি। সিনেমা আসলে অনেক বড় বিষয়। যে কারণে অভিনয়ের জন্য আমি নিজেকে পুরোপুরি প্রস্তুত করেই তারপর সেখানে কাজে নামতে চাই। সেজন্য আমি একটু সময় নিচ্ছি।’

    প্রেক্ষাগৃহের জন্য কাজ না করলেও এরইমধ্যে ওটিটির জন্য নির্মিত একটি সিনেমায় অভিনয় করেছেন এ অভিনেত্রী। নাম ‘ইনস্টাগ্রাম’। পরিচালনা করছেন মোস্তফা কামাল রাজ। এটি ইউটিউবে মুক্তি পাবে।

    এদিকে সম্প্রতি অপুর্বর সঙ্গে জুটি বেঁধে একটি নাটকে অভিনয় করেছেন নীহা। নাম ‘ভালো আছ তো’। নির্মাণ করেছেন জাকারিয়া সৌখিন। এটিও এরইমধ্যে প্রকাশ হয়েছে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
    Previous Articleস্পিকারের সঙ্গে ঢাকায় নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
    ereen moon
    • Website

    Related Posts

    নিজের গাড়িতে গুলির ঘটনায় মামলা করলেন আসিফ আকবর

    October 25, 2026

    সম্পূর্ণ এআই দিয়ে তৈরি চীনের প্রথম সিনেমা মুক্তি পেল

    October 25, 2026

    ‘আমাকেই লক্ষ্য করে গুলি, তবে বেঁচে গেছি’: আসিফ

    October 25, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    নির্ভরযোগ্য ও গুরুতর সংবাদের বিশ্বস্ত উৎস হিসেবে আত্মপ্রকাশ করেছে এই প্ল্যাটফর্মটি। সংবাদভিত্তিক ওয়েবসাইটের আদলে তৈরি এই ডেমোটি মূলত থিমটির কার্যকারিতা তুলে ধরার জন্যই নির্মিত। আরও বিভিন্ন ধরনের ডেমো দেখতে আমাদের মূল পেজে ভিজিট করার অনুরোধ জানানো হচ্ছে।

    We're social. Connect with us:

    Facebook X (Twitter) Instagram Pinterest YouTube

    প্রকাশক ও সম্পাদকঃ মোঃ শিহাব উদ্দিন

    সম্পাদকীয়ঃ ৫১৬/2 ইসিবি চত্বর, ঢাকা ক্যান্টনমেন্ট। ঢাকা ১২০৬

    ফোন নাম্বারঃ 01711475448

    জিমেইলঃ Dainikbanglasomoy@gmail.com

    © 2026 ThemeSphere. Designed by ThemeSphere.

    Type above and press Enter to search. Press Esc to cancel.