Close Menu
doinikjonogon.news
    What's Hot

    রাতের মধ্যে ১৮ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

    June 6, 2026

    নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন বসছে রবিবার

    June 6, 2026

    প্রতিরক্ষা ও পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে যৌথ কমিটি গঠনের সিদ্ধান্ত বাংলাদেশ-তুরস্কের

    June 6, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    doinikjonogon.news
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • অপরাধ ও দুর্নীতি
    • অর্থনীতি
    • সারাদেশ
    • বিনোদন
    • খেলাধুলা
    • অন্যান্য
      • ইসলামী জীবন
      • আবহাওয়া ও পরিবেশ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • কৃষি
      • মন্ত্রণালয়
      • রাজধানী
      • পর্যটন
    doinikjonogon.news
    Home»আন্তর্জাতিক»‘সময় হলেই জানতে পারবেন’, ইরানকে হুঁশিয়ারি দিয়ে ধোঁয়াশা বজায় রাখলেন ট্রাম্প
    আন্তর্জাতিক

    ‘সময় হলেই জানতে পারবেন’, ইরানকে হুঁশিয়ারি দিয়ে ধোঁয়াশা বজায় রাখলেন ট্রাম্প

    A984933a@@By A984933a@@May 5, 2026No Comments1 Min Read
    Facebook Twitter LinkedIn Telegram Pinterest Tumblr Reddit WhatsApp Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বিদ্যমান যুদ্ধবিরতি ঠিক কোন ধরনের পদক্ষেপের কারণে লঙ্ঘিত হতে পারে, তা নিয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য না দিয়ে রহস্য জিইয়ে রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

    আজ ওভাল অফিসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি সরাসরি কোনো উত্তর না দিয়ে কেবল বলেন, আপনারা সময় হলেই তা জানতে পারবেন। ইরানের প্রতি প্রচ্ছন্ন হুমকি দিয়ে ট্রাম্প আরও বলেন, ইরান ভালো করেই জানে তাদের কী করা উচিত, আর কী করা থেকে বিরত থাকা উচিত।

    হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচলে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা দেওয়ার ঘোষণার পর থেকে ওই অঞ্চলে দুই দেশের মধ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। এই পরিস্থিতির দিকে ইঙ্গিত করে ট্রাম্প বিদ্রূপের সুরে বলেন, ইরান এখন আমাদের শক্তিশালী নৌবাহিনীর সঙ্গে পাল্লা দেওয়ার জন্য ছোট ছোট নৌকার খোঁজ করছে।

    তবে উত্তেজনার পারদ চড়লেও আজ সকালেই মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ দাবি করেছেন যে, দুই দেশের মধ্যকার যুদ্ধবিরতি এখনো শেষ হয়ে যায়নি।

    ট্রাম্পও আলোচনার পথ খোলা রাখার ইঙ্গিত দিয়ে জানান, ইরান আসলে একটি চুক্তিতে আসতে চাইছে। তবে যুদ্ধবিরতি লঙ্ঘনের সীমা কতটুকু, তা নিয়ে প্রেসিডেন্টের এমন ‘রহস্যময়’ অবস্থান ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার সম্পর্ককে আরও জটিল করে তুলল বলে মনে করছেন বিশ্লেষকরা।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
    Previous Articleদুর্যোগকালীন রোগীর সেবা নিশ্চিত করতে ফিল্ড হাসপাতাল নির্মাণ করছে সরকার
    Next Article প্রধানমন্ত্রীর কাছে রূপপুরের সেই ‘বালিশ কাণ্ডের’ দুর্নীতির প্রতিবেদন
    A984933a@@

    Related Posts

    ইসরায়েলি কড়াকড়ি উপেক্ষা করে আল-আকসায় জুমার নামাজে ৬৫ হাজার মুসল্লি

    June 5, 2026

    এবার মমতার কাছ থেকে সরে গেলেন মুসলিম বিধায়করাও

    June 4, 2026

    গাজায় ইসরায়েলের বিমান হামলায় চার শিশুসহ নিহত ৯

    June 4, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    নির্ভরযোগ্য ও গুরুতর সংবাদের বিশ্বস্ত উৎস হিসেবে আত্মপ্রকাশ করেছে এই প্ল্যাটফর্মটি। সংবাদভিত্তিক ওয়েবসাইটের আদলে তৈরি এই ডেমোটি মূলত থিমটির কার্যকারিতা তুলে ধরার জন্যই নির্মিত। আরও বিভিন্ন ধরনের ডেমো দেখতে আমাদের মূল পেজে ভিজিট করার অনুরোধ জানানো হচ্ছে।

    We're social. Connect with us:

    Facebook X (Twitter) Instagram Pinterest YouTube

    প্রকাশক ও সম্পাদকঃ মোঃ শিহাব উদ্দিন

    সম্পাদকীয়ঃ ৫১৬/2 ইসিবি চত্বর, ঢাকা ক্যান্টনমেন্ট। ঢাকা ১২০৬

    ফোন নাম্বারঃ 01711475448

    জিমেইলঃ Dainikbanglasomoy@gmail.com

    © 2026 ThemeSphere. Designed by ThemeSphere.

    Type above and press Enter to search. Press Esc to cancel.