Close Menu
doinikjonogon.news
    What's Hot

    মুম্বাইয়ে বিশাল অ্যাপার্টমেন্ট কিনলেন অনুশকা শর্মা

    October 8, 2026

    মুক্তির ২৩ ঘণ্টায় ৪৭ লাখ ভিউ! শুরুতেই চমকে দিল ‘ফিরে আসার গল্প’

    October 8, 2026

    অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে উদ্বোধনী ম্যাচে টাইগারদের মুখোমুখি মালেয়েশিয়া

    October 8, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    doinikjonogon.news
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • অপরাধ ও দুর্নীতি
    • অর্থনীতি
    • সারাদেশ
    • বিনোদন
    • খেলাধুলা
    • অন্যান্য
      • ইসলামী জীবন
      • আবহাওয়া ও পরিবেশ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • কৃষি
      • মন্ত্রণালয়
      • রাজধানী
      • পর্যটন
    doinikjonogon.news
    Home»খেলাধুলা»রিয়াদের ৮ ছক্কার তাণ্ডব, তবু হারলো বাংলাদেশ চ্যাম্পিয়ন্স
    খেলাধুলা

    রিয়াদের ৮ ছক্কার তাণ্ডব, তবু হারলো বাংলাদেশ চ্যাম্পিয়ন্স

    Web deskBy Web deskOctober 7, 2026No Comments3 Mins Read
    Facebook Twitter LinkedIn Telegram Pinterest Tumblr Reddit WhatsApp Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ক্রীড়া ডেস্ক : ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডস টুর্নামেন্টে অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন্সের কাছে ৩৭ রানে হেরেছে বাংলাদেশ চ্যাম্পিয়ন্স। ম্যাচের শেষ দিকে রীতিমত তাণ্ডব চালিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। আট ছক্কায় ৩৫ বলে ৭৩ রানের অপরাজিত ইনিংস খেললেও শেষ রক্ষা হয়নি। অজিদের তোলা ২০৩ রানের জবাবে ইনিংস থেমেছে ১৬৬ রানে।

    টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন্স। দলের ২৭ রানের মাথাতে উসমান খাজা এবং ডেভিড ওয়ার্নারের ওপেনিং জুটি ভাঙেন আবু জায়েদ চৌধুরী রাহি। তিনে নামা ড্যাসি শর্টকেও ফেরান রাহি। তবে ওয়ার্নার টিকে ছিলেন। এক প্রান্ত আগলে রেখে খেলে গেছেন ওয়ার্নার।

    চারে নামা জো বার্নসও বেশিক্ষণ টেকেননি। ৬ বলে ৯ রান করে বিদায় নেন বার্নস। এরপর ক্রিজে আসেন কালাম ফার্গুসন। ওয়ার্নার এবং ফার্গুসনের জুটিতে ভর করে গতি পায় অজিদের ইনিংস। উইকেটের চারপাশে দারুণ সব শটে রান বের করেছেন দুজন। ফিফটি ছুঁয়ে ফেলেছেন ওয়ার্নার।

    ৩৮ বলে ৬৬ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে দলের ১৩৩ রানের মাথাতে থামেন ডেভিড ওয়ার্নার, তাকে ফিরিয়েছেন রুবেল হোসেন। তবে আরেক প্রান্তে টিকে ছিলেন ফার্গুসন। ফিফটিও তুলে নিয়েছেন। আগ্রাসী ব্যাটিংয়ে বাংলাদেশ চ্যাম্পিয়ন্সের বোলারদের তুলোধুনো করেন তিনি। রান বের করেছেন দ্রুত গতিতে।

    শেষ দিকে বেন ডাঙ্কও ছিলেন দারুণ সাবলীল। আগ্রাসী ব্যাটিংয়ে রান বের করেছেন। অজিরা ছুটেছে দুইশ রানের পুঁজির দিকে। ৩৬ বলে ৬৩ রানের ইনিংস খেলে আউট হয়েছেন ফার্গুসন, দলের রান তখন ১৭৭। শেষ দিকে আগ্রাসী ব্যাটিং চালিয়েছেন ডাঙ্ক। ২৪ বলে ৪৫ রান করে শেষ পর্যন্ত টিকে ছিলেন। নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ২০৩ রানের পুঁজি দাঁড় করায় অস্ট্রেলিয়া।

    বাংলাদেশ চ্যাম্পিয়ন্সের হয়ে ৩ উইকেট শিকার করেছেন আবু জায়েদ চৌধুরী রাহি। ২ উইকেট নেন জিয়াউর রহমান। ১ উইকেট তুলেছেন রুবেল হোসেন। জবাব দিতে নেমে শুরুটা খারাপ করেনি বাংলাদেশ। দুই ওপেনার ইমরুল কায়েস এবং রনি তালুকদার মিলে ওপেনিং জুটিতে তুলেছেন ৩০ রান। ৬ বলে ৯ রান করে বিদায় নিয়েছেন রনি। ইমরুল টিকে ছিলেন।

    উইকেটের চারপাশে দারুণ সব শটে রানও বের করেছেন। তিনে নামা ফজলে মাহমুদ রাব্বিও ছুটেছেন দারুণ গতিতে। ইমরুল-রাব্বির ব্যাটে ভালোভাবেই এগিয়েছে বাংলাদেশ। দলের ৭১ রানের মাথাতে থেমেছেন দারুণ খেলতে থাকা ইমরুল। ৩০ বলে ৪১ রান করে বিদায় নেন তিনি, মিস করেছেন ফিফটি। পরের ওভারেই ফিরেছেন রাব্বি। ২০ বলে ২৭ রান করে বিদায় নেন তিনি।

    এরপর যেন ধস নামে বাংলাদেশ চ্যাম্পিয়ন্সের ইনিংসে। এক প্রান্ত আগলে রেখে খেলে গেছেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। তবে বাকিরা সেভাবে সুবিধা করতে পারছিলেন না। শেষ দিকে ঝোড়ো ব্যাটিং চালিয়েছেন রিয়াদ। একের পর এক ছক্কা হাঁকিয়েছেন। মাত্র ২৬ বলে ছুঁয়ে ফেলেন ফিফটি।

    ফিফটির পরেও চলেছে রিয়াদের তাণ্ডব। দারুণ সব শটে রান বের করেছেন। হাঁকিয়েছেন একের পর এক বাউন্ডারি। শেষ দিকে জয়ের আশা ছিল না বাংলাদেশের। শেষ ওভারে দরকার ছিল ৫১ রান, বাংলাদেশ চ্যাম্পিয়ন্স নিতে পেরেছে ১৩ রান। ৬ উইকেট হারিয়ে ১৬৬ রানে থেমেছে টাইগাররা, ৩৭ রানে জিতেছে অস্ট্রেলিয়া। রিয়াদ টিকে ছিলেন ৩৫ বলে ৭৩ রানে, ২ চারের সাথে হাঁকিয়েছেন ৮ ছক্কা।

    অস্ট্রেলিয়ার হয়ে ২ উইকেট শিকার করেছেন ফাওয়াদ আহমেদ। ১টি করে উইকেট তোলেন ড্যাসি শর্ট, কেইন রিচার্ডসন এবং বেন হিলফেনহাস।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
    Previous Articleঅভিষেককে ক্যারিয়ার নিয়ে কী শিখিয়েছিলেন শাহরুখ? জানালেন পুরোনো গল্প
    Next Article স্বামী-স্ত্রীকে দুই প্রান্তে বদলি, আমলাতন্ত্রের খামখেয়ালিপনায় ক্ষোভ রিজভীর
    Web desk

    Related Posts

    অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে উদ্বোধনী ম্যাচে টাইগারদের মুখোমুখি মালেয়েশিয়া

    October 8, 2026

    র‌্যাঙ্কিংয়ে আরও এক ধাপ পিছিয়ে ব্রাজিল

    October 8, 2026

    খেলতে গিয়ে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করা ঠিক নয়: ক্রীড়া প্রতিমন্ত্রী

    October 7, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    নির্ভরযোগ্য ও গুরুতর সংবাদের বিশ্বস্ত উৎস হিসেবে আত্মপ্রকাশ করেছে এই প্ল্যাটফর্মটি। সংবাদভিত্তিক ওয়েবসাইটের আদলে তৈরি এই ডেমোটি মূলত থিমটির কার্যকারিতা তুলে ধরার জন্যই নির্মিত। আরও বিভিন্ন ধরনের ডেমো দেখতে আমাদের মূল পেজে ভিজিট করার অনুরোধ জানানো হচ্ছে।

    We're social. Connect with us:

    Facebook X (Twitter) Instagram Pinterest YouTube

    প্রকাশক ও সম্পাদকঃ মোঃ শিহাব উদ্দিন

    সম্পাদকীয়ঃ ৫১৬/2 ইসিবি চত্বর, ঢাকা ক্যান্টনমেন্ট। ঢাকা ১২০৬

    ফোন নাম্বারঃ 01711475448

    জিমেইলঃ Dainikbanglasomoy@gmail.com

    © 2026 ThemeSphere. Designed by ThemeSphere.

    Type above and press Enter to search. Press Esc to cancel.