Close Menu
doinikjonogon.news
    What's Hot

    প্রতিরক্ষা ও পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে যৌথ কমিটি গঠনের সিদ্ধান্ত বাংলাদেশ-তুরস্কের

    June 6, 2026

    ২৪ ঘণ্টায় ৮টি পুশইন প্রতিহত, সীমান্তে কঠোর অবস্থানে বিজিবি

    June 6, 2026

    অভিযোগের কেন্দ্রে বিআইডব্লিউটিএ, স্বচ্ছ তদন্ত ও জবাবদিহি চান সুশাসন বিশ্লেষকরা

    June 6, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    doinikjonogon.news
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • অপরাধ ও দুর্নীতি
    • অর্থনীতি
    • সারাদেশ
    • বিনোদন
    • খেলাধুলা
    • অন্যান্য
      • ইসলামী জীবন
      • আবহাওয়া ও পরিবেশ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • কৃষি
      • মন্ত্রণালয়
      • রাজধানী
      • পর্যটন
    doinikjonogon.news
    Home»রাজধানী»মিরপুর প্রেসক্লাবে আব্বাস আলী ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
    রাজধানী

    মিরপুর প্রেসক্লাবে আব্বাস আলী ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

    misuBy misuMarch 11, 2026No Comments2 Mins Read
    Facebook Twitter LinkedIn Telegram Pinterest Tumblr Reddit WhatsApp Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    নিজস্ব প্রতিবেদকঃ পবিত্র রমজান উপলক্ষে মিরপুর প্রেসক্লাবে আব্বাস আলী ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মানবিকতা, সামাজিক কল্যাণ ও দেশ-জাতির মঙ্গল কামনায় আয়োজিত এই অনুষ্ঠানে সাংবাদিক, সমাজসেবক ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    মিরপুর প্রেসক্লাবের সভাপতি এস এম বদরুল আলম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আব্বাস আলী ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ মোঃ মিজানুর রহমান। তিনি তার বক্তব্যে বলেন, আব্বাস আলী ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে গরিব, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করে যাচ্ছে। এই ফাউন্ডেশনের মাধ্যমে অসংখ্য মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটেছে এবং সমাজে মানবিক সহায়তার নতুন দৃষ্টান্ত স্থাপন হয়েছে।

    তিনি আরও বলেন, ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মোঃ আব্বাস আলী একজন জনদরদী মানুষ, যিনি সব সময় সাধারণ মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। জনগণ তাকে ভবিষ্যতে আরও বড় পরিসরে জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত দেখতে চায়।

    অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মিরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শিহাব উদ্দিন। তিনি বলেন, রমজানের এই পবিত্র সময়ে ইফতার ও দোয়া মাহফিলের মাধ্যমে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও মানবিক বন্ধন আরও সুদৃঢ় হয়। এমন আয়োজন সমাজে ইতিবাচক প্রভাব ফেলে।

    অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরপুর প্রেসক্লাবের উপদেষ্টা মোহাম্মদ জাকির হোসেন, সিনিয়র সহ-সভাপতি মোরসালিন রাহাত, এসএম ইসলাম উকিল, ডক্টর মাইনুল ইসলাম পলাশ।

    এছাড়াও উপস্থিত ছিলেন সহ-সভাপতি মোঃ রফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম, শফিকুল ইসলাম সাইমন, মঞ্জুর আহমেদ, সুমন খান, মানজারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক নিপু আহমেদ, কাফরুল থানা কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি অহিদুর রহমান তুষার, কাফরুল থানা কৃষক দলের সভাপতি, তাঁতি দলের সাবেক সদস্য সচিব মোঃ বেলাল হোসেন,

    প্রেসক্লাবের সহ-সভাপতি খাইরুল ইসলাম, অর্থ সম্পাদক সোহরাব হোসেন ও জিএস জয়।

    এছাড়াও উপস্থিত ছিলেন মানবাধিকার বিষয়ক সম্পাদক মোঃ আখতারুজ্জামান, মানবাধিকার সহ-সম্পাদক রশিদী মাহবুব, সহ-প্রচার সম্পাদক দুলাল হোসেন, শৃঙ্খলা বিষয়ক সম্পাদক কাজী ইমামুল হক, সহ-সম্পাদক শাহাদত হোসেন, যুগ্ম সম্পাদক সারোয়ার আলম, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ফিরোজ আল মামুন, সহ-দপ্তর সম্পাদক এম এ মালেক।

    আব্বাস আলী ফাউন্ডেশনের সদস্য সুলতান মাহমুদ ও মনিরুল ইসলামসহ অসংখ্য সাংবাদিক ও শুভানুধ্যায়ীরা।

    ইফতারের পূর্বে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
    Previous Articleহাকালুকি হাওরে বেড়েছে জলচর পাখি, কমেছে শিকার ও বিষটোপের ঘটনা
    Next Article মধ্যপ্রাচ্যে আকাশসীমা বন্ধ: শাহজালালে আরও ২৪ ফ্লাইট বাতিল, মোট ৪১৯
    misu
    • Website

    Related Posts

    শিশু শিক্ষার্থী রমিসা সহ দেশব্যাপী ধর্ষণ,হত্যা, নারী শিশু নির্যাতনের প্রতিবাদ এবং অপরাধদের সর্বোচ্চ শাস্তি মৃত্যু দন্ডের দাবীতে জাতীয় ছাত্র সমাজের আয়োজনে মানব বন্ধন অনুষ্ঠিত।

    May 24, 2026

    ।শোক বিজ্ঞপ্তি। রহিমা বেগমের মৃত্যুতে জাতীয় পার্টি চেয়ারম্যানের শোক।

    May 21, 2026

    “দেশে এখন স্বাধীনভাবে কথা বলাও কঠিন”-বর্তমান পরিস্থিতিকে ‘অপশাসনের ধারাবাহিকতা’ বললেন জিএম কাদের

    May 17, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    নির্ভরযোগ্য ও গুরুতর সংবাদের বিশ্বস্ত উৎস হিসেবে আত্মপ্রকাশ করেছে এই প্ল্যাটফর্মটি। সংবাদভিত্তিক ওয়েবসাইটের আদলে তৈরি এই ডেমোটি মূলত থিমটির কার্যকারিতা তুলে ধরার জন্যই নির্মিত। আরও বিভিন্ন ধরনের ডেমো দেখতে আমাদের মূল পেজে ভিজিট করার অনুরোধ জানানো হচ্ছে।

    We're social. Connect with us:

    Facebook X (Twitter) Instagram Pinterest YouTube

    প্রকাশক ও সম্পাদকঃ মোঃ শিহাব উদ্দিন

    সম্পাদকীয়ঃ ৫১৬/2 ইসিবি চত্বর, ঢাকা ক্যান্টনমেন্ট। ঢাকা ১২০৬

    ফোন নাম্বারঃ 01711475448

    জিমেইলঃ Dainikbanglasomoy@gmail.com

    © 2026 ThemeSphere. Designed by ThemeSphere.

    Type above and press Enter to search. Press Esc to cancel.