Close Menu
doinikjonogon.news
    What's Hot

    মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে ব্রিকসের সঙ্গে কাজ করবে চীন, বললেন শি জিনপিং

    September 12, 2026

    শেখ হাসিনা ‘বিশ্বের সেরা অভিনেত্রী’ : স্পিকার

    September 12, 2026

    মিরপুর প্রেসক্লাবের নৌকা ভ্রমণ, পিকনিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

    September 12, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    doinikjonogon.news
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • অপরাধ ও দুর্নীতি
    • অর্থনীতি
    • সারাদেশ
    • বিনোদন
    • খেলাধুলা
    • অন্যান্য
      • ইসলামী জীবন
      • আবহাওয়া ও পরিবেশ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • কৃষি
      • মন্ত্রণালয়
      • রাজধানী
      • পর্যটন
    doinikjonogon.news
    Home»আন্তর্জাতিক»মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে ব্রিকসের সঙ্গে কাজ করবে চীন, বললেন শি জিনপিং
    আন্তর্জাতিক

    মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে ব্রিকসের সঙ্গে কাজ করবে চীন, বললেন শি জিনপিং

    NasimBy NasimSeptember 12, 2026No Comments2 Mins Read
    Facebook Twitter LinkedIn Telegram Pinterest Tumblr Reddit WhatsApp Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    মধ্যপ্রাচ্যে দ্রুত শান্তি ফেরাতে ব্রিকস দেশগুলোর সঙ্গে একযোগে কাজ করতে প্রস্তুত চীন। শনিবার ভারতের রাজধানী নয়াদিল্লিতে আয়োজিত ১৮তম ব্রিকস সম্মেলনে অংশগ্রহণ করে এ কথা জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।

    উদীয়মান অর্থনীতির দেশগুলোর গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম ব্রিকসকে মধ্যপ্রাচ্যের সংঘাত অবসানে যথাযথ ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী, পশ্চিম এশিয়ার এই সংকট সমাধানে তিনি সদস্য রাষ্ট্রগুলোকে ‘ইতিহাসের সঠিক পক্ষে’ দাঁড়ানোর তাগিদ দেন। শি জিনপিং সতর্ক করে বলেন, এই যুদ্ধ সাধারণ মানুষের মারাত্মক ক্ষতি করেছে। এটা আন্তর্জাতিক সম্প্রদায়ের সাধারণ স্বার্থের পরিপন্থী।

    ভূ-রাজনীতির পাশাপাশি উদীয়মান প্রযুক্তি খাতেও জোটের মনোযোগ আকর্ষণ করেন তিনি। ওপেন সোর্স কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ে কাজের পাশাপাশি বেইজিং-নেতৃত্বাধীন জোটে যোগ দিতে তিনি ব্রিকস সদস্যদের প্রতি আহ্বান জানান। সাইবার স্পেস, আউটার স্পেস এবং গভীর সমুদ্রের সম্পদের ক্ষেত্রে পশ্চিমা আধিপত্যের বদলে ব্রিকসকে নিজস্ব বৈশ্বিক শাসনকাঠামো তৈরির নেতৃত্ব দিতে বলেন শি।

    ১১ জাতির এই সম্মেলনে মধ্যপ্রাচ্য ও ইউক্রেন যুদ্ধ, বাণিজ্য এবং জ্বালানি নিরাপত্তার মতো সংকটগুলো গুরুত্ব পায়। উল্লেখ্য, ২০১৯ সালের পর এটিই শি জিনপিংয়ের প্রথম ভারত সফর। ২০২০ সালে গালওয়ানে প্রাণঘাতী সংঘাতের পর এই সফরকে দুই দেশের বৈরী সম্পর্ক স্বাভাবিক হওয়ার বড় ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।

    এই সম্মেলনে প্রথমবারের মতো ভারতে এসেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সম্মেলনের ফাঁকে ভারতীয় নাবিকদের নিরাপত্তা এবং আঞ্চলিক সংঘাত নিয়ে দ্বিপক্ষীয় আলোচনা হয়।

    এদিকে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও এ অঞ্চলে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার দৃঢ় প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। ফিলিস্তিন ইস্যুতে যুদ্ধবিরতির পক্ষে থাকা বেইজিংয়ের অবস্থান পশ্চিমা ফোরামগুলোর বিপরীতে ব্রিকসকে শক্ত বিকল্প হিসেবে দাঁড় করাচ্ছে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
    Previous Articleশেখ হাসিনা ‘বিশ্বের সেরা অভিনেত্রী’ : স্পিকার
    Nasim

    Related Posts

    চীনে ভারী বৃষ্টি ও ভূমিধসে নিহত ১৬

    September 10, 2026

    পরমাণু ইস্যুতে ইরানকে পশ্চিমাদের চাপ, কড়া সমালোচনায় চীন-রাশিয়া

    September 9, 2026

    হরমুজে কোনো প্রযুক্তিই আইআরজিসির ‘চোখ ফাঁকি’ দিতে পারবে না: মুখপাত্র

    September 9, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    নির্ভরযোগ্য ও গুরুতর সংবাদের বিশ্বস্ত উৎস হিসেবে আত্মপ্রকাশ করেছে এই প্ল্যাটফর্মটি। সংবাদভিত্তিক ওয়েবসাইটের আদলে তৈরি এই ডেমোটি মূলত থিমটির কার্যকারিতা তুলে ধরার জন্যই নির্মিত। আরও বিভিন্ন ধরনের ডেমো দেখতে আমাদের মূল পেজে ভিজিট করার অনুরোধ জানানো হচ্ছে।

    We're social. Connect with us:

    Facebook X (Twitter) Instagram Pinterest YouTube

    প্রকাশক ও সম্পাদকঃ মোঃ শিহাব উদ্দিন

    সম্পাদকীয়ঃ ৫১৬/2 ইসিবি চত্বর, ঢাকা ক্যান্টনমেন্ট। ঢাকা ১২০৬

    ফোন নাম্বারঃ 01711475448

    জিমেইলঃ Dainikbanglasomoy@gmail.com

    © 2026 ThemeSphere. Designed by ThemeSphere.

    Type above and press Enter to search. Press Esc to cancel.