Author: Nasim

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) পাঁচটি আবাসিক হলে প্রায় পাঁচ হাজার শিক্ষার্থীকে নিয়ে গণভোজ ও স্মরণানুষ্ঠানের আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। দিবসটির তাৎপর্য তুলে ধরা, জুলাই আন্দোলনের শহীদদের স্মরণ এবং শিক্ষার্থীদের মধ্যে সম্প্রীতি ও ঐক্যের বার্তা ছড়িয়ে দিতেই এ আয়োজন করা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করা মোট ৪ হাজার ৯৫৬ জন শিক্ষার্থী এ আয়োজনে অংশ নেয়ার সুযোগ পেয়েছেন। এর মধ্যে বীরশ্রেষ্ঠ মোহাম্মদ রুহুল আমিন হলে ১ হাজার ১৮৫ জন, বিজয় ২৪ হলে ১ হাজার ১৩৫ জন, অপরাজিতা হলে ১ হাজার ৫০ জন, খান জাহান আলী হলে ৮৫১ জন এবং খান বাহাদুর আহসানউল্লাহ হলে ৭৩৫ জন…

Read More

সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে গতকাল এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয় বলে জানান প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন। তিনি জানান, বৈঠকে মানবিক সহায়তা, দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশের সক্ষমতা ও অবদান নিয়ে আলোচনা হয়। সেই সঙ্গে মার্কিন কমান্ডার বিভিন্ন নৌমহড়ায় বাংলাদেশের অংশগ্রহণের বিষয়টি তুলে ধরেন। কমান্ডার স্টিফেন টি কেলার বলেন, ‘বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র একসঙ্গে কাজ করার ক্ষেত্রে অনেক সুযোগ রয়েছে। ভবিষ্যতে দুই দেশের সম্পর্ক আরো এগিয়ে যাবে।’ তিনি আফ্রিকার বিভিন্ন দেশে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের অবদানের ভূয়সী প্রশংসা করেন। বৈঠকে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. একেএম শামছুল ইসলাম, বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন, যুক্তরাষ্ট্রে বাংলাদেশের…

Read More

 জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সকাল সাড়ে ৯টার পর তিনি জাদুঘর উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ অন্যরা। সকাল ৯টা নাগাদ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে উপস্থিত হন তারেক রহমান। উদ্বোধনের পর অতিথিদের নিয়ে জাদুঘর ঘুরে দেখেন তিনি। রাষ্ট্রীয় এ ভবন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাসস্থান হিসেবে ব্যবহার করবেন। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে এখান থেকেই ২০২৪ সালের ৫ আগস্ট ভারতে পালিয়ে যান। এর আগের এক মাসে জনবিক্ষোভে আইনশৃংখলাবাহিনী ও ক্ষমতাসীন দলের হামলায় এক হাজারের বেশি মানুষ নিহত ও হাজার হাজার আহত হন। অভ্যুত্থানের পর ৮ আগস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী…

Read More

সিরাজগঞ্জে ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ায় ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। মঙ্গলবার সকাল ১০টা ৫৫ মিনিটে যমুনা সেতুর পশ্চিমপাড়ের শহীদ এম মনসুর আলী স্টেশনে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্টেশনের বুকিং সহকারী হাফিজুর রহমান। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। হাফিজুর বলেন, “রাজশাহী থেকে ঢাকাগামী ‘সিল্কসিটি ট্রেনটি’ স্টেশনে পৌছানোর পর হঠাৎ একটি বগি লাইনচ্যুত হয়। এ ঘটনার পর থেকে উত্তরাঞ্চলের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ রয়েছে।” এদিকে ঢাকা থেকে নীলফামারীগামী ‘নীলসাগর এক্সপ্রেস’ ট্রেনটি যমুনা সেতুর পশ্চিমপাড়ের সয়দাবাদ স্টেশনে আটকা পড়েছে। এ বিষয়ে সিরাজগঞ্জ রেলওয়ের উপ-সহকারী প্রকৌশলী আহসানুর রহমান বলেন, “পাবনার ঈশ্বরদী থেকে উদ্ধারকারী ট্রেন আসার জন্য খবর…

Read More

আদালতের নির্দেশনা থাকা সত্ত্বেও যদি কোনো গণমাধ্যম আগাম ঘোষণা দিয়ে শেখ হাসিনার বক্তব্য প্রচার বা সম্প্রচারের খবর প্রকাশ করে, তাহলে তা আদালতের রায়ের লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে এবং এ বিষয়ে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে মঙ্গলবার (৪ আগস্ট) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি একথা বলেন। ডা. জাহেদ উর রহমান বলেন, আগেও এ বিষয়ে সরকার গণমাধ্যমের জন্য সতর্কতামূলক নির্দেশনা দিয়েছিল। যদি কেউ আগাম প্রচার করে যে শেখ হাসিনা বক্তব্য দেবেন এবং সেটি প্রকাশ বা সম্প্রচার করে, তবে সেটি আদালতের আদেশ অমান্য…

Read More

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে আলোচনা সোমবার শুরু হবে। তবে তিনি চুক্তির জন্য কোনো সময়সীমা নির্ধারণ করেননি। এর আগে ট্রাম্প জানিয়েছিলেন, হরমুজ প্রণালি খুলতে ও তেহরানের পারমাণবিক সক্ষমতা নিয়ে চলমান অচলাবস্থা কাটাতে তিনি ইরানের সঙ্গে দ্রুত একটি চুক্তিতে পৌঁছার আশায় ‘আসন্ন একটি পরিকল্পিত সামরিক হামলা’ বাতিল করেছেন। শনিবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রাতে নিজের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে ট্রাম্প বলেছিলেন, ইরান ও অন্যান্য পশ্চিম এশিয়ার দেশগুলো একটি চুক্তি সম্পূর্ণ করার জন্য সময় চেয়েছে। এই চুক্তি ‘অবিলম্বে, পূর্ণাঙ্গ ও পুরোপুরি’ হরমুজ প্রণালি খুলে দেবে এবং ইরানের ‘পারমাণবিক হুমকির সমাপ্তি ঘটাবে’ তবে তেহরানকে অবশ্যই ‘দ্রুত একটি চুক্তি করতে হবে’।

ডেস্ক রির্পোটঃ সরকারের ছয় মাসের কর্মক্ষমতা মূল্যায়নের ভিত্তিতে বিএনপি নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভার আকার বাড়তে পারে এবং কয়েকটি মন্ত্রণালয়ে রদবদল আসতে পারে। গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলোর কাজের গতি বাড়াতে নতুন সদস্য অন্তর্ভুক্ত করার পাশাপাশি অতিরিক্ত উপদেষ্টা ও টেকনোক্র্যাট নিয়োগের বিষয়ও বিবেচনায় রয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও) এবং কয়েকজন মন্ত্রীর সূত্রে এ তথ্য পাওয়া যায়  , বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে অংশ নেওয়া মিত্র দলগুলোর নেতাদেরও সরকারে অন্তর্ভুক্তির বিষয়ে ভাবা হচ্ছে। এ ছাড়া বিএনপির কয়েকজন জ্যেষ্ঠ নেতা, তরুণ সংসদ সদস্য ও নারী প্রতিনিধির নামও সম্ভাব্য নতুন সদস্য হিসেবে আলোচনায় রয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক মন্ত্রিসভা সদস্য বলেন, তিন থেকে চারজন নতুন সদস্য মন্ত্রিসভায় যোগ দিতে…

নিজস্ব প্রতিবেদক : ছাত্র-জনতার আন্দোলনের পর শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতনের প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করে প্রশাসনে স্বচ্ছতা, জবাবদিহি ও দুর্নীতি দমনে একাধিক সংস্কারমূলক পদক্ষেপ গ্রহণ করে। সরকারি ও আধা-সরকারি প্রতিষ্ঠানে অনিয়ম-দুর্নীতি রোধে বিভিন্ন কমিশন ও নজরদারি ব্যবস্থাও চালু করা হয়। কিন্তু পরবর্তীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকার গঠনের পরও বিভিন্ন সরকারি দপ্তরে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পুরোপুরি থামেনি বলে অভিযোগ উঠছে। কোথাও রাজনৈতিক প্রভাবের অভিযোগ, কোথাও আবার দীর্ঘদিনের বিতর্কিত কর্মকর্তাদের বিরুদ্ধে নতুন করে তদন্তের দাবি উঠেছে। এমন প্রেক্ষাপটে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের আওতাধীন ঢাকা নগর গণপূর্ত বিভাগ-৪-এর নির্বাহী প্রকৌশলী মো. মাসুদ রানার বিরুদ্ধে ওঠা নানা অভিযোগ…

Read More