Close Menu
doinikjonogon.news
    What's Hot

    পাবনায় স্কুলের কম্পিউটার ল্যাব থেকে ১৭টি ল্যাপটপ চুরি

    September 13, 2026

    ভিনি-রাফিনিয়াদের রুখতে আত্মবিশ্বাসী ভারতীয় মিডফিল্ডার

    September 13, 2026

    নেপালের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলবে বাংলাদেশ

    September 13, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    doinikjonogon.news
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • অপরাধ ও দুর্নীতি
    • অর্থনীতি
    • সারাদেশ
    • বিনোদন
    • খেলাধুলা
    • অন্যান্য
      • ইসলামী জীবন
      • আবহাওয়া ও পরিবেশ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • কৃষি
      • মন্ত্রণালয়
      • রাজধানী
      • পর্যটন
    doinikjonogon.news
    Home»খেলাধুলা»ভিনি-রাফিনিয়াদের রুখতে আত্মবিশ্বাসী ভারতীয় মিডফিল্ডার
    খেলাধুলা

    ভিনি-রাফিনিয়াদের রুখতে আত্মবিশ্বাসী ভারতীয় মিডফিল্ডার

    Web deskBy Web deskSeptember 13, 2026No Comments2 Mins Read
    Facebook Twitter LinkedIn Telegram Pinterest Tumblr Reddit WhatsApp Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ক্রীড়া ডেস্ক : ভিনিসিউস-রাফিনিয়াদের ব্রাজিলের মুখোমুখি হওয়ার ঐতিহাসিক মিশন ভারতের, আর এই অগ্নিপরীক্ষার আগেই জাতীয় দলে ফিরলেন মিডফিল্ডার অনিরুদ্ধ থাপা। উরুগুয়ে ও ব্রাজিলের মতো বিশ্ব ফুটবলের দুই পরাশক্তির বিপক্ষে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে ভারত। এই কঠিন লড়াইয়ের আগে প্রায় দুই বছর পর ২৮ বছর বয়সী এই অভিজ্ঞ তারকাকে দলে ফিরিয়ে মধ্যমাঠ শক্তিশালী করল ভারত।

    থাপা সর্বশেষ ভারতের জার্সি পরেছিলেন ২০২৪ সালের সেপ্টেম্বরে, মরিশাসের বিপক্ষে। এবার তার প্রত্যাবর্তন হচ্ছে ভারতীয় ফুটবলের অন্যতম আকর্ষণীয় এক সিরিজের আগে।

    সেপ্টেম্বর ও অক্টোবরে তিনটি ম্যাচ খেলবে ভারত। আগামী ২৫ সেপ্টেম্বর বেঙ্গালুরুতে পানামার মুখোমুখি হবে তারা। এরপর ৩ অক্টোবর কলকাতায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে মাঠে নামবে ভারত। তিন দিন পর, ৬ অক্টোবর একই ভেন্যুতে দুবারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ের বিপক্ষে খেলবে তারা।

    বিশ্ব ফুটবলের তারকাদের বিপক্ষে খেলার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত থাপা। তার কাছে নিজেদের ঘরের মাঠে এমন ম্যাচ খেলার সুযোগ জীবনে একবারই আসে, ‘ব্রাজিল ও উরুগুয়ে দুটোই বিশ্বচ্যাম্পিয়ন দল। তাদের দলে বিশ্বমানের খেলোয়াড় রয়েছে। নিজেদের ঘরের মাঠে দেশের দর্শকদের সামনে তাদের বিপক্ষে খেলার এই সুযোগ জীবনে একবারই আসে।’

    দীর্ঘ বিরতির পর জাতীয় দলে ফিরে দেশের প্রতিনিধিত্ব করার সুযোগটিও বিশেষ মনে করছেন থাপা। তিনি বলেন, ‘দেশের প্রতিনিধিত্ব করতে পেরে আমি সত্যিই রোমাঞ্চিত। এই ম্যাচগুলো খেলে আমাদের দলের শক্তি পরীক্ষা করার বড় সুযোগ হবে। তাদের বিপক্ষে খেলে আমরা অনেক অভিজ্ঞতাও অর্জন করতে পারব।’

    ব্রাজিল, উরুগুয়ে ও পানামা-তিন দলই ২০২৬ ফিফা বিশ্বকাপে খেলেছে। স্বাভাবিকভাবেই এমন প্রতিপক্ষের বিপক্ষে মাঠে নামার আগে ভারতীয় দলও রোমাঞ্চিত। তবে থাপার মতে, ম্যাচ শুরু হলে প্রতিপক্ষের নাম নিয়ে ভাবলে চলবে না। তখন লড়াইটা হবে ১১ জন বনাম ১১ জনের।

    তিনি বলেন, ‘ম্যাচগুলো নিয়ে যখন আমরা আলোচনা করি, তখন সত্যি গায়ে কাঁটা দেয়। বিশেষ করে নিজেদের মাঠে এমন দেশের বিপক্ষে খেলার অনুভূতি দারুণ। তবে মাঠে নামার পর তো লড়াইটা ১১ জনের বিপক্ষে ১১ জনেরই। আমাদের মাঠে সেরা ফুটবলটাই খেলতে হবে।’

    সেন্ট্রাল মিডফিল্ডার হিসেবে এই ম্যাচগুলোতে থাপার দায়িত্বও কম নয়। শক্তিশালী প্রতিপক্ষের আক্রমণ সামলাতে ধীরস্থির থাকা এবং পুরো দলকে সুশৃঙ্খল রাখার ওপর জোর দিচ্ছেন তিনি। কারণ সামান্য ভুলও বড় দলগুলোর কাছে বড় মূল্য চুকিয়ে দিতে পারে।

    থাপার ভাষায়, ‘আমাদের আত্মবিশ্বাসী হতে হবে। একই সঙ্গে মাঠে চরম শৃঙ্খলা বজায় রাখতে হবে। ৯০ মিনিট ধরে আমাদের সংগঠিত থাকতে হবে এবং লড়াই চালিয়ে যেতে হবে। কারণ প্রতিপক্ষ দলগুলো পুরো ম্যাচজুড়েই আমাদের ওপর চাপ সৃষ্টি করবে।’

    তিনি আরও বলেন, ‘আমরা যদি ভুল কম করতে পারি, তবে সেটাই আমাদের জন্য বড় প্রাপ্তি হবে। এই ম্যাচগুলোতে মিডফিল্ড ও রক্ষণভাগের মধ্যে যোগাযোগ রক্ষা করা খুব জরুরি। কারণ প্রতিপক্ষ দল ছোট জায়গায় দ্রুত পাস খেলে আক্রমণ করতে পারে।’

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
    Previous Articleনেপালের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলবে বাংলাদেশ
    Next Article পাবনায় স্কুলের কম্পিউটার ল্যাব থেকে ১৭টি ল্যাপটপ চুরি
    Web desk

    Related Posts

    নেপালের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলবে বাংলাদেশ

    September 13, 2026

    ফেডারেশন কাপে একই গ্রুপে বসুন্ধরা কিংস ও মোহামেডান

    September 12, 2026

    ফাইনালে ওঠার লড়াইয়ে ভারতকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ

    September 10, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    নির্ভরযোগ্য ও গুরুতর সংবাদের বিশ্বস্ত উৎস হিসেবে আত্মপ্রকাশ করেছে এই প্ল্যাটফর্মটি। সংবাদভিত্তিক ওয়েবসাইটের আদলে তৈরি এই ডেমোটি মূলত থিমটির কার্যকারিতা তুলে ধরার জন্যই নির্মিত। আরও বিভিন্ন ধরনের ডেমো দেখতে আমাদের মূল পেজে ভিজিট করার অনুরোধ জানানো হচ্ছে।

    We're social. Connect with us:

    Facebook X (Twitter) Instagram Pinterest YouTube

    প্রকাশক ও সম্পাদকঃ মোঃ শিহাব উদ্দিন

    সম্পাদকীয়ঃ ৫১৬/2 ইসিবি চত্বর, ঢাকা ক্যান্টনমেন্ট। ঢাকা ১২০৬

    ফোন নাম্বারঃ 01711475448

    জিমেইলঃ Dainikbanglasomoy@gmail.com

    © 2026 ThemeSphere. Designed by ThemeSphere.

    Type above and press Enter to search. Press Esc to cancel.