Close Menu
doinikjonogon.news
    What's Hot

    জুলাই আন্দোলনে আহত হওয়ার অভিযোগে মামলা, তদন্তে এলো সড়ক দুর্ঘটনা

    October 22, 2026

    চীনের তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

    October 22, 2026

    কক্সবাজারে দুই দিনে পাঁচ পর্যটকের মরদেহ উদ্ধার

    October 22, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    doinikjonogon.news
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • অপরাধ ও দুর্নীতি
    • অর্থনীতি
    • সারাদেশ
    • বিনোদন
    • খেলাধুলা
    • অন্যান্য
      • ইসলামী জীবন
      • আবহাওয়া ও পরিবেশ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • কৃষি
      • মন্ত্রণালয়
      • রাজধানী
      • পর্যটন
    doinikjonogon.news
    Home»বিনোদন»বিজেপির রুদ্রনীল-হিরণ এগিয়ে, পিছিয়ে তৃণমূলের রাজ-সায়ন্তিকা
    বিনোদন

    বিজেপির রুদ্রনীল-হিরণ এগিয়ে, পিছিয়ে তৃণমূলের রাজ-সায়ন্তিকা

    Web deskBy Web deskMay 4, 2026No Comments1 Min Read
    Facebook Twitter LinkedIn Telegram Pinterest Tumblr Reddit WhatsApp Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    বিনোদন ডেস্ক : পশ্চিমবঙ্গের নির্বাচনের প্রাথমিক গণনায় এগিয়ে রয়েছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। এখন পর্যন্ত পাওয়া ফলাফলে দলটির একাধিক তারকা প্রার্থী এগিয়ে থাকলেও তৃণমূল কংগ্রেসের কয়েকজন পরিচিত মুখ পিছিয়ে রয়েছেন।

    বিজেপির প্রার্থীদের মধ্যে রুদ্রনীল ঘোষ, হিরণ চট্টোপাধ্যায় এবং রূপা গাঙ্গুলি এগিয়ে আছেন। অন্যদিকে তৃণমূলের প্রার্থীদের মধ্যে রাজ চক্রবর্তী ও সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় পিছিয়ে রয়েছেন।

    শিবপুর কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করছেন রুদ্রনীল ঘোষ। প্রাথমিক ফল অনুযায়ী তিনি তৃণমূল প্রার্থী রানা চট্টোপাধ্যায়ের চেয়ে ৫ হাজার ৫৯৬ ভোটে এগিয়ে আছেন। শ্যামপুরে বিজেপির হিরণ চট্টোপাধ্যায়ও প্রতিদ্বন্দ্বী নদেবাসী জানা, শেখ মনজুর আলম ও অসিত বরণ সাউয়ের তুলনায় এগিয়ে রয়েছেন।

    সোনারপুর দক্ষিণ কেন্দ্রে তৃণমূল প্রার্থী অভিনেত্রী লাভলি মৈত্রর বিপক্ষে প্রায় ১০ হাজার ভোটে এগিয়ে আছেন রূপা গাঙ্গুলি।

    তবে তৃণমূলের জন্য কিছু ইতিবাচক দিকও রয়েছে। করিমপুর বিধানসভা কেন্দ্রে সোহম চক্রবর্তী ১৪ হাজারের বেশি ভোটে এগিয়ে আছেন।

    অন্যদিকে ব্যারাকপুর কেন্দ্রে তৃণমূল প্রার্থী রাজ চক্রবর্তী পিছিয়ে পড়েছেন, সেখানে এগিয়ে রয়েছেন বিজেপির কৌস্তভ বাগচী। একইভাবে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়-ও পিছিয়ে আছেন; প্রথম রাউন্ড শেষে তিনি প্রায় ২ হাজার ভোটে পিছিয়ে পড়েছেন বিজেপির সজল ঘোষের কাছে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
    Previous Articleবদলে যাচ্ছে ভারতের আঞ্চলিক রাজনীতির রূপ
    Next Article লন্ডনের উৎসবে বাংলাদেশের ৬ সিনেমা, শুরু ১৭ মে
    Web desk

    Related Posts

    হলিউডের ঐতিহ্যবাহী সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

    October 22, 2026

    টাইগার নয়, হামলাকারীদের নিশানায় ছিলেন সালমান: মুম্বাই পুলিশ

    October 21, 2026

    টাইগার শ্রফ মূল লক্ষ্য ছিলেন না শুটারদের, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

    October 20, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    নির্ভরযোগ্য ও গুরুতর সংবাদের বিশ্বস্ত উৎস হিসেবে আত্মপ্রকাশ করেছে এই প্ল্যাটফর্মটি। সংবাদভিত্তিক ওয়েবসাইটের আদলে তৈরি এই ডেমোটি মূলত থিমটির কার্যকারিতা তুলে ধরার জন্যই নির্মিত। আরও বিভিন্ন ধরনের ডেমো দেখতে আমাদের মূল পেজে ভিজিট করার অনুরোধ জানানো হচ্ছে।

    We're social. Connect with us:

    Facebook X (Twitter) Instagram Pinterest YouTube

    প্রকাশক ও সম্পাদকঃ মোঃ শিহাব উদ্দিন

    সম্পাদকীয়ঃ ৫১৬/2 ইসিবি চত্বর, ঢাকা ক্যান্টনমেন্ট। ঢাকা ১২০৬

    ফোন নাম্বারঃ 01711475448

    জিমেইলঃ Dainikbanglasomoy@gmail.com

    © 2026 ThemeSphere. Designed by ThemeSphere.

    Type above and press Enter to search. Press Esc to cancel.