Close Menu
doinikjonogon.news
    What's Hot

    দুদকের ৩ উপপরিচালক ও ৯ সহকারী পরিচালক পদে রদবদল

    October 7, 2026

    যেসব অঞ্চলে টানা চার দিন বৃষ্টির সম্ভাবনা বেশি

    October 7, 2026

    শেষ বাঁশির পর সতীর্থদের ভালোবাসায় সিক্ত মেসি

    October 7, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    doinikjonogon.news
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • অপরাধ ও দুর্নীতি
    • অর্থনীতি
    • সারাদেশ
    • বিনোদন
    • খেলাধুলা
    • অন্যান্য
      • ইসলামী জীবন
      • আবহাওয়া ও পরিবেশ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • কৃষি
      • মন্ত্রণালয়
      • রাজধানী
      • পর্যটন
    doinikjonogon.news
    Home»জাতীয়»দুদকের ৩ উপপরিচালক ও ৯ সহকারী পরিচালক পদে রদবদল
    জাতীয়

    দুদকের ৩ উপপরিচালক ও ৯ সহকারী পরিচালক পদে রদবদল

    misuBy misuOctober 7, 2026No Comments2 Mins Read
    Facebook Twitter LinkedIn Telegram Pinterest Tumblr Reddit WhatsApp Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ডেস্ক নিউজঃ দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক ও সহকারী পরিচালক পদমর্যাদার ১২ জন কর্মকর্তাকে একযোগে বদলি ও নতুন দায়িত্বে পদায়ন করা হয়েছে। রদবদল হওয়া কর্মকর্তাদের মধ্যে বরখাস্তের ১৫ বছর পর সম্প্রতি চাকরি ফিরে পাওয়া উপপরিচালক এম এম শাব্বির হাসানও রয়েছেন। গত সোমবার (৬ অক্টোবর) দুদকের প্রধান কার্যালয় থেকে এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করা হয়।

    দাপ্তরিক আদেশ অনুযায়ী, দীর্ঘ দেড় দশক পর পুনর্বহাল হওয়া উপপরিচালক এম এম শাব্বির হাসানকে সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম-১ থেকে বদলি করে ঢাকার প্রধান কার্যালয়ে উপপরিচালক (পরিদর্শন) পদে পদায়ন করা হয়েছে। এ ছাড়া চট্টগ্রামের বিভাগীয় কার্যালয়ে সংযুক্ত থাকা উপপরিচালক মো. আল-আমিনকে চট্টগ্রামের সমন্বিত জেলা কার্যালয়ে এবং প্রধান কার্যালয়ের (গণসচেতনতা ও গণশুনানি-২) উপপরিচালক মো. আবু সাইদকে খুলনার বিভাগীয় কার্যালয়ে বদলি করা হয়েছে।

    সহকারী পরিচালক পদমর্যাদার কর্মকর্তাদের মধ্যে প্রধান কার্যালয়ের বিশেষ অনুসন্ধান ও তদন্ত-১ শাখায় কর্মরত মো. আবুল কালাম আজাদকে ঠাকুরগাঁও সমন্বিত জেলা কার্যালয়ে এবং মানিলন্ডারিং-২ শাখার মো. এমরান হোসেনকে কুমিল্লার সমন্বিত জেলা কার্যালয়ে পাঠানো হয়েছে। এ ছাড়া প্রশিক্ষণ ও রেকর্ড শাখা থেকে আসাদুজ্জামানকে প্রধান কার্যালয়ের অনুসন্ধান ও তদন্ত-৩, সহকারী পরিচালক মো. সাইফুল ইসলামকে গোয়েন্দা ইউনিটে এবং মো. শফিকুল ইসলামকে অনুসন্ধান ও তদন্ত-৪ শাখায় পদায়ন করা হয়।

    একই আদেশে সহকারী পরিচালক আমির হোসেনকে প্রধান কার্যালয়ের অনুসন্ধান ও তদন্ত-২ শাখায়, মো. জাহিদুল ইসলামকে প্রধান কার্যালয় থেকে ঢাকা-২ সমন্বিত জেলা কার্যালয়ে এবং মো. হোসেন আলীকে কুড়িগ্রামের সমন্বিত জেলা কার্যালয়ে বদলি করা হয়েছে। পাশাপাশি অপর সহকারী পরিচালক মো. জাহিদুল ইসলামকে প্রধান কার্যালয়ের দৈনিক ও সাম্প্রতিক অভিযোগ সেলে পদায়ন করা হয়েছে।

    আদেশে উল্লেখ করা হয়, প্রশাসনিক স্বার্থে বদলিকৃত এই কর্মকর্তাদের আগামী ৮ অক্টোবরের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে নতুন কর্মস্থলে যোগদান সম্পন্ন করতে হবে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
    Previous Articleযেসব অঞ্চলে টানা চার দিন বৃষ্টির সম্ভাবনা বেশি
    misu
    • Website

    Related Posts

    জুলাই গণ–অভ্যুত্থানের সাংবিধানিক স্বীকৃতি চান শহীদ পরিবারের সদস্য ও আহত যোদ্ধারা

    October 6, 2026

    কক্সবাজারে এক লাখ ইয়াবা উদ্ধার

    October 6, 2026

    চীন, ভারত, জাপানসহ এশিয়ার বাজারে বাংলাদেশের রপ্তানি বাড়ছে

    October 6, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    নির্ভরযোগ্য ও গুরুতর সংবাদের বিশ্বস্ত উৎস হিসেবে আত্মপ্রকাশ করেছে এই প্ল্যাটফর্মটি। সংবাদভিত্তিক ওয়েবসাইটের আদলে তৈরি এই ডেমোটি মূলত থিমটির কার্যকারিতা তুলে ধরার জন্যই নির্মিত। আরও বিভিন্ন ধরনের ডেমো দেখতে আমাদের মূল পেজে ভিজিট করার অনুরোধ জানানো হচ্ছে।

    We're social. Connect with us:

    Facebook X (Twitter) Instagram Pinterest YouTube

    প্রকাশক ও সম্পাদকঃ মোঃ শিহাব উদ্দিন

    সম্পাদকীয়ঃ ৫১৬/2 ইসিবি চত্বর, ঢাকা ক্যান্টনমেন্ট। ঢাকা ১২০৬

    ফোন নাম্বারঃ 01711475448

    জিমেইলঃ Dainikbanglasomoy@gmail.com

    © 2026 ThemeSphere. Designed by ThemeSphere.

    Type above and press Enter to search. Press Esc to cancel.