Close Menu
doinikjonogon.news
    What's Hot

    অটোরিকশায় অবৈধ বিদ্যুৎ ব্যবহারে বছরে ৪ হাজার কোটি টাকার ক্ষতি

    September 9, 2026

    বিভাগে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক: মীর শাহে আলম

    September 9, 2026

    পরমাণু ইস্যুতে ইরানকে পশ্চিমাদের চাপ, কড়া সমালোচনায় চীন-রাশিয়া

    September 9, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    doinikjonogon.news
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • অপরাধ ও দুর্নীতি
    • অর্থনীতি
    • সারাদেশ
    • বিনোদন
    • খেলাধুলা
    • অন্যান্য
      • ইসলামী জীবন
      • আবহাওয়া ও পরিবেশ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • কৃষি
      • মন্ত্রণালয়
      • রাজধানী
      • পর্যটন
    doinikjonogon.news
    Home»জাতীয়»ঢাকা–১৭ আসনে ধানের শীষের প্রচারণার বিষয়ে ক্যান্টনমেন্ট থানা সাবেক নেতৃবৃন্দ ও বর্তমান নেতৃবৃন্দের মতবিনিময় সভা –
    জাতীয়

    ঢাকা–১৭ আসনে ধানের শীষের প্রচারণার বিষয়ে ক্যান্টনমেন্ট থানা সাবেক নেতৃবৃন্দ ও বর্তমান নেতৃবৃন্দের মতবিনিময় সভা –

    News PaperBy News PaperJanuary 10, 2026No Comments3 Mins Read
    Facebook Twitter LinkedIn Telegram Pinterest Tumblr Reddit WhatsApp Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ঢাকা–১৭ আসনে ধানের শীষের প্রচারণার বিষয়ে ক্যান্টনমেন্ট থানা সাবেক নেতৃবৃন্দ ও বর্তমান নেতৃবৃন্দের মতবিনিময় সভা –

    আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা–১৭ আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতাকর্মীদের ঐক্যবদ্ধ আন্দোলনের অংশ হিসেবে সাবেক নেতৃবৃন্দের সাথে এক গুরুত্বপূর্ণ আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
    এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সদস্য মিজানুর রহমান বাচ্চু। সভাপতিত্ব করেন ক্যান্টনমেন্ট থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আলমগীর হোসেন। সভাটি সঞ্চালনা করেন ক্যান্টনমেন্ট থানা ছাত্রদলের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক নাসির উদ্দিন খোকন। সহ-সঞ্চালনায় ছিলেন ১৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জাহিদ ইসলাম খান রনি।
    প্রধান অতিথির বক্তব্যে মিজানুর রহমান বাচ্চু বলেন,
    “ঢাকা–১৭ আসন বিএনপির জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আসন। এই আসনের বিএনপির প্রার্থী দলের চেয়ারম্যান তারেক রহমান। এখানে ঐক্য, শৃঙ্খলা ও সংগঠিত প্রচারণার মাধ্যমে ধানের শীষের বিজয় নিশ্চিত করা সম্ভব। সাবেক ও বর্তমান নেতৃবৃন্দদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে জনগণের দ্বারে দ্বারে পৌঁছাতে হবে।”

    সভাপতির বক্তব্যে অ্যাডভোকেট আলমগীর হোসেন বলেন,
    “দীর্ঘদিন ধরে ক্যান্টনমেন্ট থানা বিএনপির নেতাকর্মীরা আন্দোলন-সংগ্রামে অগ্রণী ভূমিকা রেখে আসছেন। এবার নির্বাচনে সবাইকে ব্যক্তিগত মতভেদ ভুলে দলীয় স্বার্থে একসাথে কাজ করতে হবে।” ক্যান্টনমেন্ট থানা সাবেক এবং বর্তমান নেতৃবৃন্দ এক ও অভিন্ন সকলেই তাদের প্রিয় নেতা তারেক রহমানকে বিপুল ভোটে জয়লাভ করাতে একসাথে কাজ করবে বলে আশা ব্যক্ত করেন এবং নির্বাচনের কৌশলের কিছু গাইডলাইন তুলে ধরেন।

    সভা সঞ্চালক ও সাবেক জনপ্রিয় নেতা নাসির উদ্দিন খোকন তার বক্তব্যে বলেন,
    “নির্বাচনী লড়াই শুধু স্লোগানে নয়, কৌশলগত পরিকল্পনার মাধ্যমে জয় অর্জন করতে হয়। কেন্দ্রভিত্তিক সংগঠন শক্তিশালী করা, ভোটারদের সাথে সরাসরি যোগাযোগ এবং তরুণদের সম্পৃক্ত করাই হবে আমাদের মূল কৌশল।”

    সভায় উপস্থিত সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ নির্বাচনী কৌশল নিয়ে গঠনমূলক আলোচনা করেন। তারা বলেন—
    ওয়ার্ড ও ইউনিটভিত্তিক কমিটিকে সক্রিয় করা
    ঘরে ঘরে গণসংযোগ জোরদার করা
    তরুণ ও নতুন ভোটারদের উদ্বুদ্ধ করা
    দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্ব ও বার্তা জনগণের মাঝে পৌঁছে দেওয়া
    একইসাথে সিদ্ধান্ত হয়, আগামী ২২ জানুয়ারি থেকে ঢাকা–১৭ আসনে একযোগে নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু করা হবে এবং ধানের শীষের প্রার্থী হিসেবে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে বিপুল ভোটে বিজয়ী করতে সবাই ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করবেন।

    সভায় সাবেক ও বর্তমান নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন কাজী মাহবুবুল আলম নিলু, শফিকুর রহমান রতন, তালহা আবরার, নুরুল আফসার বাবু, তোফাজ্জল হোসেন বাবু, শিহাব উদ্দিন, এহসানুল হক বাবু, সারোয়ার আলম, মোহাম্মদ মিজানুর রহমান, কামাল হোসেন, আখতার হোসেন, শহিদুল ইসলাম মিঠু, শফিকুল ইসলাম শপু, হেলাল উদ্দিন, হুমায়ুন কবির, সলিমুল্লাহ পরশ, এসএম ইসমাইল, মোস্তফা মিন্টু, রমিজ উদ্দিন, আইয়ুব আলী, সালামত উল্লাহ, আব্দুল্লাহ আল মামুন, মোকারম আলী, হাবিব মাহমুদ, আমানত উল্লাহ, আব্দুল মান্নান, আলামিন, আজিজুল হক মিলন, বেলায়েত হোসেন, কফিল উদ্দিন দেওয়ান, আব্দুল্লাহ আল মাসুম, কামাল হোসেন, নূর হোসেন কুডু, আবু তাহের, নওশাদ, ওমর ফারুক, আর কে এম দিদার, আরিফুল ইসলাম তুহিন, মইনুল ইসলাম অমি, শফিকুল ইসলাম টিপু,মুকদ অসংখ্য নেতৃবৃন্দ, সকলে ছিলেন ক্যান্টনমেন্ট থানা ও ঢাকা মহানগরের বহু সাবেক সভাপতি, সাধারণ সম্পাদক ও দায়িত্বশীল নেতৃবৃন্দ।
    নেতৃবৃন্দরা একমত পোষণ করে বলেন,
    “এই মতবিনিময় সভা ঢাকা–১৭ আসনের নির্বাচনী প্রস্তুতিকে আরও এক ধাপ এগিয়ে নিল। সবাই একই প্রত্যাশা—আগামী নির্বাচনে ধানের শীষের নিরঙ্কুশ বিজয়।”

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
    Previous Articleবিক্ষোভকারীদের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন, ইরানের প্রতিবাদ
    Next Article আবারও বাড়তে পারে শীতের দাপট
    News Paper
    • Website

    Related Posts

    অটোরিকশায় অবৈধ বিদ্যুৎ ব্যবহারে বছরে ৪ হাজার কোটি টাকার ক্ষতি

    September 9, 2026

    বিভাগে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক: মীর শাহে আলম

    September 9, 2026

    জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় বৈষম্যহীন রাষ্ট্র গঠনের আহ্বান রাষ্ট্রপতির

    September 9, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    নির্ভরযোগ্য ও গুরুতর সংবাদের বিশ্বস্ত উৎস হিসেবে আত্মপ্রকাশ করেছে এই প্ল্যাটফর্মটি। সংবাদভিত্তিক ওয়েবসাইটের আদলে তৈরি এই ডেমোটি মূলত থিমটির কার্যকারিতা তুলে ধরার জন্যই নির্মিত। আরও বিভিন্ন ধরনের ডেমো দেখতে আমাদের মূল পেজে ভিজিট করার অনুরোধ জানানো হচ্ছে।

    We're social. Connect with us:

    Facebook X (Twitter) Instagram Pinterest YouTube

    প্রকাশক ও সম্পাদকঃ মোঃ শিহাব উদ্দিন

    সম্পাদকীয়ঃ ৫১৬/2 ইসিবি চত্বর, ঢাকা ক্যান্টনমেন্ট। ঢাকা ১২০৬

    ফোন নাম্বারঃ 01711475448

    জিমেইলঃ Dainikbanglasomoy@gmail.com

    © 2026 ThemeSphere. Designed by ThemeSphere.

    Type above and press Enter to search. Press Esc to cancel.